বিশেষ ঘোষণা
সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমাদের মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের পাগড়ী ও বিদায় অনুষ্ঠান অনেক আগেই নির্ধারিত ছিল ১৩ ফেব্রুয়ারি। কিন্তু যেহেতু উক্ত তারিখটি নির্বাচনের পরের দিন হওয়ায় অনেক সম্মানিত অভিভাবকের পরামর্শ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ওই দিনে অনুষ্ঠান আয়োজন করতে পারছি না।
ইনশাআল্লাহ, অভিভাবকদের সুবিধা ও সম্মান রেখে রমজানুল মোবারকের মাঝামাঝি সময়ে বিদায় অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ ও সময় খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
সবার আন্তরিক সহযোগিতা, দোয়া ও সহানুভূতির জন্য আমরা কৃতজ্ঞ।
আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে কবুল করুন।
বিনীত
মাদ্রাসা কর্তৃপক্ষ
Markajul Huffaz International Madrasha/মারকাযুল হুফফাজ ইন্টাঃ মাদরাসা
একটি যুগপোযোগী খালেস দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
কলিজার ঠুকরো সন্তান কে
কোন কিছু বুঝে উঠার আগেই হিফজ সম্পূর্ণ করাতে হবে।
কারণ বয়স যত বাড়ে, দুনিয়ার ব্যস্ততা তত বাড়ে,
আর কুরআন মুখস্থ করার সেই সোনালি সময়টা ধীরে ধীরে হাতছাড়া হয়ে যায়।
শৈশবই হলো হিফজের আসল সময়
যখন মন থাকে নির্মল,
মস্তিষ্ক থাকে তীক্ষ্ণ,
আর হৃদয় থাকে আল্লাহর কালামের জন্য প্রস্তুত।
আজ যে শিশুটা সবকিছু বোঝে না,
আগামীকাল সেই শিশুই হবে কুরআনের বাহক,
যার মুখে উচ্চারিত হবে আল্লাহর বাণী,
যার বুকে থাকবে আসমানি নূর।
বয়স বাড়লে অনেক কিছু সম্ভব হয়,
কিন্তু হিফজ তখন অসম্ভবের কাছাকাছি হয়ে যায়
এটা বাস্তবতা, অনুভূতি নয়।
তাই সব কিছুর আগে
দুনিয়ার ডিগ্রি, চাকরি, পদ-পদবির আগে
একটি স্বপ্ন বেছে নিন
গর্বিত হাফেজের বাবা হন।
গর্বিত হাফেজের মা হন।
কারণ হাফেজ হওয়া শুধু সন্তানের সম্মান নয়,
এটা বাবা-মায়ের জন্যও জান্নাতের পথ সুগম করার এক মহান আমানত।
আজ একটু কষ্ট, একটু ধৈর্য
আগামীকাল আল্লাহর দরবারে হবে চিরকালের গর্ব।
আপনার সন্তানকে কুরআনের জন্য দিন,
আল্লাহ আপনার সন্তানকে দুনিয়া ও আখিরাত দুটোতেই উঁচু করে দেবেন।
🎓 ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
#মারকাজুল_হুফফাজ_ইন্টারন্যাশনাল_মাদরাসা, ঢাকা
👉 আপনার আদরের সন্তানকে দিন দক্ষ ও আন্তর্জাতিক মানের পরিচালকের হাতে,যিনি ২৪ ঘন্টা প্রতিটি বচ্চাদের পিছনে সময় দেন।
আমাদের ২২ বছরের সাফল্যগাথাঁ অভিজ্ঞতায় গড়ে তুলুন ভবিষ্যতের একজন আদর্শ হাফেজ/হাফেজা হিসেবে।
📌 বিশেষ বৈশিষ্ট্যসমূহ:
✅ সম্পূর্ণ শরয়ী পর্দা।
✅ পৃথক বালক-বালিকা শাখা।
✅ সাধারণ ও VIP শাখা (খাট সহ)।
✅ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ।
✅ নির্ভরযোগ্য ও আন্তরিক শিক্ষক/শিক্ষিকা।
✅ আন্তর্জাতিক মানের পাঠদান।
✅ পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা।
✅বালক বালিকা সম্পুর্ন আলাদা শরিয়ী পর্দা।
📖 আমাদের বিভাগসমূহ:
🔹 নূরানী বিভাগ (বাংলা ও ইংরেজি সিমীত)।
🔹 নাযেরা বিভাগ।
🔹 মানসম্মত আন্তর্জাতিক হিফজুল কুরআন বিভাগ।
🔹 শুনানী বিভাগ এক খতমে ৮০% এয়াদের নিশ্চয়তা।
👶 শিশু-কিশোর হিফজ বিভাগ
৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য বিশেষ যত্নে হিফজ শিক্ষা।
সাধারণত ২–৪ বছরের মধ্যে পূর্ণ হিফজ সম্পন্ন হয়।
বহু হাফেজ ও হাফেজা ইতিমধ্যে এখান থেকে হিফজ সম্পন্ন করেছে।
🕌 পরিবেশ ও সুযোগ-সুবিধা:
🌿 মনোমুগ্ধকর, খোলামেলা পরিবেশ।
❄️ সাধারণ শাখায় এসি সুবিধা।
💺 VIP শাখায় খাট, এসি, এবং মানসম্পন্ন খাবার।
👨🍳 খাদেমের মাধ্যমে সবকিছু করিয়ে দেওয়া হয়।
📦 যা আনতে হবে:
1. পাসপোর্ট সাইজের ছবি – ১ কপি।
2. জন্ম নিবন্ধন/আইডি/চেয়ারম্যানের সত্যায়িত কপি।
3. তাবলীগি বেড।
🚫 যা আনতে হবে না:
1. ট্রাংক।
2. আলমারি/বুকশেলফ।
🧭 লোকেশন:
📍 ২৭ অভয় দাস লেন, ফ্রেন্ডস টাওয়ার (৫ম তলা), টিকাটুলি, ঢাকা।
🕌 টিকাটুলি জামে মসজিদের ৫০ গজ দূরে।
🛍️ নিচে স্বপ্ন সুপার শপ।
📍 Google Map:
https://maps.app.goo.gl/usubvtvQyRWzScVr7?g_st=aw
🏆 আমাদের অর্জনসমূহ
🌍 আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সাফল্য
২০১৭ #জর্ডান ২০১৮ #সুদান ২০১৮ #দুবাই
২০২১ #আলজেরিয়া ২০২৩ #জর্ডান ২০২৪ #ইরান
🇧🇩 জাতীয় পর্যায়ে আমাদের গৌরবময় অর্জন
রাজকীয় #সৌদি দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বাংলাদেশে ৪র্থ স্থান অর্জন।
জাতীয় পর্যায়ে একাধিকবার হুফফাজ ও বেফাক বোর্ড পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন।
“সময়ের সেরা হাফেজ” প্রতিযোগিতায় হাজারো শিক্ষার্থীকে পিছনে ফেলে প্রতি পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থান অর্জন।
ATN BANGLA জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতাসহ দেশের বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম উজ্জ্বল করেছে
🧑🏫 পরিচালক:
অসংখ্য হাফেজ হাফেজাদের উস্তাদ
বৈশাখী টিভি আল কোরআনের ধ্বনি রিয়েলিটি সো বিচারক।
হাফেজ মাওলানা ক্বারী সালামাতুল্লাহ
(আল-কুরআনুল কারিম ওয়াকফ,ইবতেদা,আয়াতে মুতাশাবেহাত বিশিষ্ট প্রকাশক ও আন্তর্জাতিক হাফেজ গড়ার কারিগর)।
☎️ যোগাযোগ
📱 বালক শাখা:
👉 01815-691161 (WhatsApp) 01975 691161 01615-691161
📱 বালিকা শাখা (তত্ত্বাবধানে):
👉 হাফেজা ক্বারিয়া আবেদা সুলতানা
আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত হাফেজা আলেমা আয়েশা সিদ্দিকা সুহাইমা।
☎️ 01841-691161 / 01747-721757
#সুদান_জর্দান_দুবাই_আলজেরিয়া_ও_ইরান
আলহামদুলিল্লাহ!
বাংলাদেশের কুরআন প্রতিযোগিতায় নামকরা ইশআতুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ আয়োজিত প্রতিযোগিতায়
সারা দেশের ৬৪ জেলা থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে
মাত্র ১৫ জনকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়েছে।
এই গৌরবময় তালিকায় আমাদের মাদ্রাসার একজন শিক্ষার্থীও অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
ফাইনাল রাউন্ডে তার উত্তম সাফল্যের জন্য
সবার কাছে দোয়া কামনা করছি।
আল্লাহ তায়ালা যেন তাকে কুরআনের খেদমতে কবুল করেন এবং সম্মানজনক ফলাফল দান করেন আমিন।
মারাকাযুল হুফ্ফাজ ইন্টারন্যাশনাল মাদরাসা
আজ থেকে খোলা
আলহামদুলিল্লাহ।
আজ থেকে আনুষ্ঠানিকভাবে মারাকাযুল হুফ্ফাজ ইন্টারন্যাশনাল মাদরাসা পুনরায় পাঠদানের জন্য খুলে দেওয়া হয়েছে।
ইলমে ওহীর পবিত্র পরিবেশে আমাদের প্রিয় সন্তানরা আবারও কুরআন হিফজ, তিলাওয়াত ও দ্বীনি শিক্ষায় মনোনিবেশ করার সুযোগ পাচ্ছে
এটি আমাদের জন্য আল্লাহর এক বিশেষ নেয়ামত।
সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ
দয়া করে আপনার সন্তানদের
নির্ধারিত সময়ের আগেই মাদরাসায় উপস্থিত করুন
নিয়মিত ও সময়ানুবর্তিতার প্রতি গুরুত্ব দিন
কারণ, সময়মতো উপস্থিতি সন্তানের
পড়ালেখার মান উন্নত করে
শৃঙ্খলা ও আদব গড়ে তোলে
হিফজ ও ইলমে অগ্রগতিতে সহায়ক হয়
আসুন, আমরা সবাই মিলে দায়িত্বশীল হই এবং আমাদের সন্তানদের দ্বীনি ভবিষ্যৎ গঠনে সচেষ্ট হই।
আল্লাহ তায়ালা আমাদের সকল সন্তানকে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন—আমিন।
মারাকাযুল হুফ্ফাজ ইন্টারন্যাশনাল মাদরাসা
*হাফেজ ও শুনানি ছাত্র-ছাত্রীদের সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে*
অনেক অভিভাবক না বুঝেই পরিপূর্ণ শুনানি শেষ হওয়ার আগেই সন্তানের জন্য সাধারণ মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। অথচ অধিকাংশ ক্ষেত্রে আর মাত্র এক বছর সময় দিলেই হিফজের পড়া মজবুত হয়ে যেত। মাদ্রাসায় যাওয়ার পর কোরআন পড়ার সুযোগ কমে যায়, তার সঙ্গে অলসতা যোগ হলে ইয়াদ দুর্বল হয়—আর অল্প সময়েই কোরআন শরীফ ভুলে যেতে শুরু করে।
যে সন্তান হিফজখানাতেই নিজের পড়া মজবুত করতে পারে না, তার জন্য কেবল “হাফেজ” নামটি বহন করা কোনো সম্মান নয়। বরং এটি এক ভয়ংকর দায়িত্ব। কোরআন ভুলে যাওয়ার ব্যাপারে আমাদের সমাজে যে কঠিন সতর্কতা প্রচলিত আছে—
*যে কোরআন মুখস্থ করে পরে ভুলে গেলে কিয়ামতের ময়দানে “কঙ্কাল” হয়ে উঠবে*
তা আমাদেরকে অন্তত এতটুকু শেখায় যে, এই বিষয়ে এক চুলও অবহেলা করা যাবে না।
সুতরাং সন্তানের আবেগী কথা শুনে নয়—মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিজ্ঞ হাফেজ ও যোগ্য শিক্ষকের পরামর্শে সিদ্ধান্ত নিন। বিদায় দেওয়ার আগে নিশ্চিত করুন, আপনার সন্তান সত্যিই মজবুত ইয়াদ করেছে।
মাদ্রাসা পছন্দ না হলে পরিবর্তন করুন—আপত্তি নেই। কিন্তু যেখানেই পড়ুক, লক্ষ্য একটাই হোক: কোরআন যেন বুকের ভেতর শক্তভাবে গেঁথে যায়। মনে রাখবেন, সন্তানের এখনো বোঝার বয়স হয়নি। সে বলবে, “আমার ইয়াদ শেষ”—কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়।
আজ আপনার সামান্য ত্যাগ ও সঠিক সিদ্ধান্তই পারে আপনার সন্তানকে কোরআনের প্রকৃত বাহক বানাতে। অবহেলা করলে ক্ষতিটা শুধু আজ নয়—আজীবনের, এমনকি আখিরাতেরও।
রাসুল( সঃ) বলেছেন
কোরআনের অধিকারীকে (হাফেজ/কোরআন-পাঠকারীকে) কিয়ামতের দিন বলা হবে—
“পড়তে থাকো এবং উপরের দিকে উঠতে থাকো, যেমন দুনিয়াতে সুন্দর করে পড়তে।
তোমার মর্যাদা হবে তুমি যে শেষ আয়াতটি পড়বে, তার সমান।”
13/12/2025
আলহামদুলিল্লাহ আবারো বিজয়
সেরা হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ ধারাবাহিক সাফল্য।
প্রতিটি গ্রুপে অংশগ্রহণ করে আমাদের শিক্ষার্থীরা অর্জন করেছে সম্মানজনক প্রতিটি গ্রুপে ক্রেস্ট ও ইয়েস কার্ড। এটি উস্তাযদের পরিশ্রম, শিক্ষার্থীদের সাধনা ও অভিভাবকদের দোয়ার সম্মিলিত ফল।
আল্লাহ তাআলা এই সাফল্য কবুল করুন এবং কোরআনের খেদমতে আমাদের আরও দৃঢ় ও ইখলাসের সাথে কাজ করার তাওফিক দিন। আমিন।
08/12/2025
06/12/2025
আলহামদুলিল্লাহ—আমাদের মাদ্রাসার আরেকটি উজ্জ্বল সাফল্য
মুসআব ফাউন্ডেশন আয়োজিত হুসনে সাউত ও কোরআন প্রতিযোগিতায়
আমাদের শিক্ষার্থীরা পেয়েছে ৩টি ক্রেস্ট ও ৪টি ইয়েস কার্ড।
এই অর্জন শুধু পুরস্কার নয়—
কোরআনের প্রতি তাদের মেহনত, উস্তাদদের নিবেদন,
আর অভিভাবকদের দোয়ার সুন্দর ফল।
আলহামদুলিল্লাহ,
ধারাবাহিকভাবে এমন কোনো জাতীয় প্রতিযোগিতা নেই
যেখানে আমরা পুরস্কার ছাড়া ফিরেছি।
যেখানেই যাই—
কোরআনের তিলাওয়াত ও আদবে সবার মন জয় করে আসি।
দোয়া করবেন—
এ ধারাবাহিকতা যেন কিয়ামত পর্যন্ত কোরআনের খেদমত হয়ে থাকে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
27 Avoy Das Lane, Tikatuly, Friends Tower (5th Floor)
Dhaka
1203