One To One School

One To One School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from One To One School, Educational Research Center, mohammadpur, Dhaka.

13/09/2026

আসসলামু আলাইকুম।

১লা মে’২৪ থেকে ৫ম ব্যাচের ক্লাস শুরু। আগ্রহী মিস করবেনা আশা করি।
17/04/2024

১লা মে’২৪ থেকে ৫ম ব্যাচের ক্লাস শুরু। আগ্রহী মিস করবেনা আশা করি।

মাত্র ১০০ টাকায় আজীবন যুক্ত থাকুন #বিশুদ্ধ_কুরআন_শিক্ষা #লাইভ_কোর্সে; রেজিস্ট্রেশন করুন এখনই...
#রেজিস্ট্রেশন_লিংক: https://docs.google.com/forms/d/1MyXYw5O9RozXn2neeNfT78z6Z00pYU0uzR8SC5NK0Ks/edit
(বিস্তারিত কমেন্ট বক্সে)

25/12/2023

কওমী মাদ্রাসা আর কওমী ঘরানার প্রাইভেট মাদরাসার পার্থক্য কী?
মূলনীতি ও পরিচালনা পদ্ধতি কী? কারো জানা থাকলে জানায়েন!

20/12/2023

আমরা সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় উপার্জন করে থাকি।
সেটা কী জানা আছে আমাদের দেশ থেকে কারা বেশি প্রবাসী আয় নিয়ে যায়? কেনো ও কীভাবে??

30/11/2023

আসসালামু আলাইকুম

24/10/2023

যে আমাকে জান্নাতে না পেলে খুঁজবে...

জাবির বিন আব্দুল্লাহ রা. বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি,
"যখন জান্নাতিরা জান্নাতে অধিষ্ঠিত হয়ে যাবে তখন তারা পৃথিবীতে থাকাকালীন সময়কার স্মৃতিচারণ করবে। তখন তাদের বন্ধুদের কথা মনে পড়ে যাবে।

তারা ফেরেশতাদের জিজ্ঞেস করবে, আমি তো আমার সেই বন্ধুকে জান্নাতে দেখছি না, সে কোথায়?
বলা হবে, সে তো জাহান্নামে।

তখন সেই মু'মিন ব্যক্তি আল্লাহর কাছে বলবে, হে আমার রব! আমার বন্ধুকে খুব মিস করছি। তাকে ছাড়া আমার কাছে জান্নাতের আনন্দ যে পরিপূর্ণ হচ্ছে না।

অতঃপর আল্লাহ সুবহানু ওয়া তা'আলা আদেশ করবেন অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানোর।"

তার বন্ধু জাহান্নাম থেকে রক্ষা পেল এই কারণে নয় যে, সে রাতভর ইবাদাত করত, কিংবা কুরআন পড়ত, বেশি বেশি সাদাকাহ করত, দিনের পর দিন রোজা রাখত!

বরং সে মুক্তি পেল কেবলই এই কারণে যে তার বন্ধু তাকে স্মরণ করেছে। তার জান্নাতী বন্ধুর সম্মানের খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়েছে।

জাহান্নামিরা তখন অবাক হয়ে জানতে চাইবে, কি কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল, তার বাবা কি শহিদ? তার ভাই কি শহিদ? তার জন্য কি কোন ফেরেশতা বা নবী সুপারিশ করেছেন?

বলা হবে, না, বরং দুনিয়াতে তার যে নেককার বন্ধু ছিল, সেই বন্ধু জান্নাতে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছে।

এই কথা শুনে জাহান্নামীরা আফসোস করে বলবে হায়! আজ আমাদের জন্য কোন সুপারিশকারী নেই হায়! আমাদের এমন কোনো সত্যিকারের বন্ধু নেই।

এরপর তিনি এই আয়াত দু'টি তিলাওয়াত করেনঃ
فَمَا لَنَا مِن شَـٰفِعِینَ
وَلَا صَدِیقٍ حَمِیمࣲ
"আমাদের কোন সুপারিশকারী নেই।
আর কোন সহৃদয় বন্ধুও নেই।"
[সূরা শু'য়ারা : ১০০-১০১]

এ ঘটনা উল্লেখের পর ইমাম হাসান বসরী রহি. বলেন, অতএব, তোমরা বেশি বেশি নেক লোকদের সঙ্গ অবলম্বন করো৷

তাদের ভালোবাসো৷ যাতে কিয়ামতের কোনো ঘাটে আটকে গেলে, তারা তোমাকে ছাড়িয়ে আনতে পারে।
[ তাফসীরে বাগাভী; সূরা শু'আরাঃ ১০০-১০১]

যে আমাকে জান্নাতে না পেলে খুজবে, এমন ব্যক্তিকেই বন্ধু বানানো উচিৎ।

©Shahid

05/07/2023

আসসালামু আলাইকুম।

Educational research centre

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when One To One School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to One To One School:

Shortcuts

Share