ALQ: Academy of Learning Quran

ALQ: Academy of Learning Quran We teach the Quran in a pure way

আসসালামু আলাইকুম দীনি বোনদের জন্য ALQ আবারও নিয়ে এলো নতুন ব্যাচ!  আগামী ১লা জুলাই থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। 🌻🌻এই ব...
25/05/2024

আসসালামু আলাইকুম

দীনি বোনদের জন্য ALQ আবারও নিয়ে এলো নতুন ব্যাচ! আগামী ১লা জুলাই থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।

🌻🌻এই ব্যাচে থাকবে ঃ

🍁 তাজউইদ, সিফাত সহকারে সহীহ্ শুদ্ধভাবে কোরআন শিখার সুযোগ।
🍁 চিত্র সহকারে মাখরজ শিখানো হবে।
🍁 ৩ টি ফ্রী ক্লাস থাকবে।
🍁 মহিলা টিচার দ্বারা ক্লাস পরিচালনা করা হবে।
🍁 গ্রুপে ক্লাসের রেকর্ড দেয়া থাকবে।
🍁ক্লাস পরিচালনায় এবং সার্বিক তত্বাবধানে সাথে থাকবেন আমাদের প্রিয় উস্তাযা Perven Tania আপু।
🍁 সপ্তাহে ৩ দিন ( রবিবার, সোমবার এবং বুধবার) বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে ক্লাস হবে ইনশাআল্লাহ।
( হাদিয়া প্রযোজ্য)

গ্রুপ লিংক 👇

https://join.skype.com/quQZFVw5hdjB

🗣️🗣️* ১ আয়াত করে সুরা মুলক শিখতে নিচের লিংকে জয়েন করতে পারেন (💥সম্পুর্ন ফ্রী💥)

https://chat.whatsapp.com/DHTFBdRqSas8Czl0NLJUiH

💚❤️💚 * সদাকায়ে জারিয়ায় অংশ নিতে কাছের মানুষদের কে এড করে দিন।

মৃত্যুর পর মানুষ ৯টি আফসোস করবে, যদি সে সফল না হয়,জান্নাতী না হয়!                                                       ...
08/05/2024

মৃত্যুর পর মানুষ ৯টি আফসোস করবে, যদি সে সফল না হয়,জান্নাতী না হয়!

১./"হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"(বদ আমল ও খারাপ পরিণতি দেখে)-(সূরা নাবা:৪০)

২./"হায়! যদি পরকালের জন্য (নেক আমল)কিছু করতাম।"-(সূরা ফজর:২৪)

৩./"হায়! আমাকে যদি আমার আমলনামা(খারাপ) না দেওয়া হতো।"-(সূরা আল-হাক্কাহ:২৫)

৪./"হায়!আমি যদি ওকে(বদকারদের) বন্ধুরূপে গ্রহণ না করতাম।"-(সূরা ফুরকান;২৮)

৫./"হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।"-(সূরা আহযাব:৬৬)

৬./"হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।"-(সূরা ফুরকান:২৭)

৭./"হায়! আমিও যদি তাদের(নেককারদের) সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"-(সূরা আন-নিসা:৭৩)

৮./"হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।"-(সূরা কাহফ:৪২)

৯./"হায়!এমন যদি কোনো সুরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো,আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।"-(সূরা আনআম:২৭)

সুতরাং হে বন্ধু!হুস হবে তো?মৃত্যু কখনো আগাম সংবাদ দিয়ে আসবে না। তাই আসুন মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি।মহান আল্লাহ তায়ালা আমাদের কে দুনিয়াতে কোরআন ও সুন্নাহর অনুসারী করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন, আমীন।

06/05/2024

কুরআন কেন্দ্রিক নিজেদের কাজ।
🔰💓🔰💓 🔰💓

▪︎১. কুরআনের উপর ঈমান আনা:
মহান আল্লাহ মুত্তাকিদের একটি পরিচয় বলতে গিয়ে বলছেন,
*وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ*
আর তোমার প্রতি যা নাযিল করা হয়েছে তাতে যারা ঈমান রাখে। [১]

▪︎২. কুরআন পাঠ করা:
*اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ*
তোমরা কুরআন পাঠ করো, কেননা কিয়ামাতের দিন কুরআন তাঁর সাথীর জন্য শাফাআ'তকারীরূপে আসবে। [২]

▪︎৩. কুরআনের তা'লীম (শিক্ষা) নেয়া এবং
▪︎৪. কুরআনের তা'লীম (শিক্ষা) দেয়া:
*خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ القُرْآنَ وَعَلَّمَهُ*
তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। [৩]

▪︎৫. কুরআন চুপ করে শোনা
এবং
▪︎৬. কুরআন শোনানো:
*وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ*
আর যখন কুরআন পাঠ করা হয় তখন তা শোনো এবং চুপ থাকো। আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। [৪]

বিশেষভাবে রমাদ্বানের ব্যাপারে হাদীসে এসেছে:
*وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ*
রমাদ্বানের প্রতি রাতেই জিবরীল রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তাঁরা একে অপরকে কুরআন পাঠ করে শোনাতেন। [৫]

▪︎৭. কুরআন থেকে উপদেশ গ্রহণ করা:
*وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ*
আর আমরা কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব উপদশ গ্রহণকারী কেউ আছো কি? [৬]

▪︎৮. কুরআন সম্পর্কে জ্ঞানলাভ করা:
*عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي الصُّفَّةِ، فَقَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ يَوْمٍ إِلَى بُطْحَانَ، أَوْ إِلَى الْعَقِيقِ، فَيَأْتِيَ مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ فِي غَيْرِ إِثْمٍ، وَلَا قَطْعِ رَحِمٍ؟»، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ نُحِبُّ ذَلِكَ، قَالَ: «أَفَلَا يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمُ، أَوْ يَقْرَأُ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ، خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ، وَثَلَاثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثٍ، وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ، وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الْإِبِلِ*»
উকবাহ বিন আ'মির রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের হলেন। তখন আমরা মাসজিদের চত্বরে অবস্থান করছিলাম। অতঃপর তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছে যে ভালোবাসে যে, প্রতিদিন সকালে 'বুতহান' বা 'আকীক' বাজারে যাবে, অতঃপর সেখান থেকে কোনো গুনাহ এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ছাড়াই বড় কুঁজ বিশিষ্ট দু'টি উট নিয়ে আসবে? আমরা বললাম, হে আল্লাহর রসূল, আমরা এটা ভালোবাসি। তিনি বললেন, তাহলে তোমাদের কেউ কি সকালে মাসজিদে গিয়ে মহা পরাক্রমশালী মহান আল্লাহর কিতাব হতে দু'টি আয়াত শিখবে না বা পাঠ করবে না? এটিই তো তাঁর জন্য দু'টি উট থেকে উত্তম। আর তিনটি আয়াত তাঁর জন্য তিনটি উট থেকে উত্তম। আর চারটি আয়াত তাঁর জন্য চারটি উট থেকে উত্তম। এভাবে যতো সংখ্যক আয়াত হবে তা ততো উটের চেয়ে উত্তম। [৭]

▪︎৯. কুরআন মজবুতভাবে আকড়ে ধরা এবং
▪︎১০. কুরআন থেকে হিদায়াতের দিক-নির্দেশনা গ্রহণ করা:

*وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا*
আর তোমরা আল্লাহর রজ্জুকে (কুরআন ও সুন্নাহ) আকড়ে ধরো এবং দলে দলে বিচ্ছিন্ন হোয়ো না। [৮]

*تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللهِ وَسُنَّةَ نَبِيِّهِ*
আমি তোমাদের মাঝে দু'টি জিনিস ছেড়ে যাচ্ছি, যা আকড়ে ধরলে তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না; একটি হচ্ছে আল্লাহর কিতাব অপরটি নবীর সুন্নাহ। [৯]

*شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ*
রমাদ্বান হচ্ছে সেই মাস, যাতে মানবজাতির হিদায়াত হিসেবে কুরআন নাযিল করা হয়েছে। [১০]

▪︎১১. কুরআন হিফয করা:
*وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ*
আর আমরা কুরআনকে যিক্‌রের জন্য সহজ করে দিয়েছি। অতএব উপদশ গ্রহণকারী কেউ আছো কি? [১১]

এ আয়াতে যিক্‌রের অর্থ দু'টি:
১. উপদেশ গ্রহণ করা।
২. হিফয বা মুখস্ত করা। প্রথম অর্থ নিয়ে ৭ নং পয়েন্টে আমরা আলোচনা করেছি। [১২]

▪︎১২. সার্বিক জীবনে কুরআনের উপর আমল করা:
আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে আয়িশাহ রদিয়াল্লাহু আনহা বলেন:
*كَانَ خُلُقُهُ الْقُرْآنَ*
তাঁর চরিত্র হচ্ছে কুরআন। [১৩]

*وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ*
আর কুরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলীল হবে। [১৪]

▪︎১৩. সলাতে কুরআন:
সলাতে কুরআন পাঠের ক্ষেত্রে আল্লাহর নির্দেশ হচ্ছে,
*فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ*
সুতরাং কুরআন থেকে তোমাদের জন্য যা সহজ হয় তা পাঠ করো। [১৫]

রাতের কিয়ামুল লাইল সম্পর্কে বিশেষভাবে এসেছে,
*وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا*
আর ধীরে ধীরে স্পষ্টভাবে কুরআনকে পাঠ করো। [১৬]

বিশেষভাবে রমাদ্বানের রাতে খুব লম্বা লম্বা কিরাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে সালাফে সলিহীনদের থেকে কিয়ামুল লাইলের প্রমাণ রয়েছে।

▪︎১৪. কুরআনের প্রচার-প্রসার করা:
*بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً*
তোমরা আমার থেকে প্রচার করো, যদিও তা একটি আয়াত হয়। [১৭]

▪︎১৫. কুরআন দিয়ে বিচার-ফয়সালা করা:
*إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ*
নিশ্চয়ই আমরা তোমার প্রতি এই কিতাব নাযিল করেছি সত্য সহকারে, যাতে করে তুমি মানুষের মাঝে বিচার করতে পারো। [১৮]

▪︎১৬. কুরআন নিয়ে তাদাব্বুর (চিন্তা-ভাবনা) করা:
*أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا*
তাঁরা কি কুরআন নিয়ে চিন্তা-ভাবনা করে না নাকি তাদের অন্তরে তালা মারা আছে? [১৯]

▪︎১৭. কুরআন সম্পর্কে অভিজ্ঞ হওয়া:
*الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ*
কুরআন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি ঐসব ফিরিশতাদের সাথে থাকবে যারা আল্লাহর অনুগত, মর্যাদাবান এবং লেখক। [২০]

▪︎১৮. কাউকে কুরআনের উত্তরাধিকারী বানিয়ে দেয়া:
*سَبْعٌ يَجْرِي لِلْعَبْدِ أَجْرُهُنَّ مِنْ بَعْدِ مَوْتِهِ، وهُو فِي قَبْرِهِ: مَنْ عَلَّمَ عِلْمًا، أَوْ كَرَى نَهْرًا، أَوْ حَفَرَ بِئْرًا، أَوْ غَرَسَ نَخْلا، أَوْ بَنَى مَسْجِدًا، أَوْ وَرَّثَ مُصْحَفًا، أَوْ تَرَكَ وَلَدًا يَسْتَغْفِرُ لَهُ بَعْدَ مَوْتِهِ*
সাত ধরণের ব্যক্তির মৃত্যুর পর কবরে থাকা অবস্থায়ও সাওয়াব অব্যাহত থাকে:
১. যে কোনো ইল্‌ম শিক্ষা দিলো।
২. অথবা যে নদী খনন করলো।
৩. অথবা যে কূপ খনন করলো।
৪. অথবা যে খেজুরগাছ লাগালো।
৫. অথবা যে মাসজিদ বানালো।
৬. অথবা যে কাউকে (কুরআনের) মুসহাফের (কপি) উত্তরাধিকারী (মালিক) বানিয়ে দিলো।
৭. অথবা যে এমন সন্তান রেখে গেলো - যে তাঁর মৃত্যুর পর তাঁর জন্য ক্ষমা প্রার্থণা করে।
[২১]

▪︎১৯. কুরআনকে শিফা হিসেবে ব্যবহার করা:
*وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ*
আর আমরা নাযিল করেছি এমন কুরআন, যা মু'মিনদের জন্য শিফা ও রহমত। [২২]

কুরআন ঠিক যেমন আত্মিক রোগের শিফা বা চিকিৎসা ঠিক তেমনি শারিরীক রোগের চিকিৎসাও কুরআন। সাহাবীদের থেকে কুরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে ঝাড় ফুঁকের প্রমাণ রয়েছে।

▪︎২০. কুরআনকে হৃদয়ের বসন্ত, অন্তরের আলো, দুঃখ-কষ্ট নির্বাপণকারী এবং দুশ্চিন্তা দূরকারী হিসেবে গ্রহণ করা এবং এজন্য দু'আ করা:

আমরা নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা দেয়া দুঃখ-কষ্ট ও দুশ্চিন্তা দূরকারী সেই বিখ্যাত দু'আর কথা অনেকেই জানি, যেই লম্বা দু'আর অংশবিশেষে তিনি বলেছেন:
*أن تجعل القرآنَ ربيع قلبي، ونور صدري، وجلاءَ حزني، وذَهَاب هَمِّي*
আপনি কুরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দিন, অন্তরের আলো বানিয়ে দিন, দুঃখ-কষ্ট নির্বাপণকারী বানিয়ে দিন এবং দুশিন্তা দূরীভূতকারী বানিয়ে দিন। [২৩]
[১] সূরাতুল বাক্বারাহ: ৪
[২] আস-সহীহ, মুসলিম, ৮০৪
[৩] আস-সহীহ, বুখারী, ৫০২৭
[৪] সূরাতুল আ'রাফ: ২০৪
[৫] আস-সহীহ, বুখারী, ৬
[৬] সূরাতুল ক্বমার: ১৭, ২২, ৩২, ৪০
[৭] আস-সহীহ, মুসলিম, ৮০৩
[৮] সূরা আলু ইমরান: ১০৩
[৯] মুয়াত্তা, মালিক, ৩৩৩৮
[১০] সূরাতুল বাক্বারাহ: ১৮৫
[১১] সূরাতুল ক্বমার: ১৭, ২২, ৩২, ৪০
[১২] কুরআনুল কারীম (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর), আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৩] মুসনাদ, আহমাদ, ২৪৬০১; শুয়াইব আরনাউতের মতে সহীহ
[১৪] আস-সহীহ, মুসলিম, ২২৩
[১৫] সূরাতুল মুযযাম্মিল: ২০
[১৬] সূরাতুল মুযযাম্মিল: ৪
[১৭] আস-সহীহ, বুখারী, ৩৪৬১
[১৮] সূরাতুন নিসা: ১০৫
[১৯] সূরা মুহাম্মাদ: ২৪
[২০] আস-সহীহ, মুসলিম, ৭৯৮
[২১] মুসনাদ, বাযযার, ৭২৮৯; সহীহুল জা'মি, আলবানী, ২৩৬; আলবানীর মতে সহীহ
[২২] সূরা বানী ইসরাইল: ৮২
[২৩] মুসনাদ, আহমাদ, ৪৩১৮; আস-সহীহ, ইবনু হিব্বান, ৯৭২; আহমাদ শাকির এবং শুয়াইব আরনাউতের মতে সহীহ।

আল্লাহ আমাদের বুঝতে ও আমল করতে তৌফিক দান করুন। আমিন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ALQ: Academy of Learning Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category