20/08/2026
কানাডায় এই দুই বাংলাদেশি বাচ্চা শিশুদের গোসলের ভিডিও করতে যেয়ে তাদের মায়ের হাতে ধরা খেয়ে বাংলাদেশ ও কানাডায় বসবাসকারী প্রবাসীদের মানসম্মান ধুলায় মিশিয়ে দিছে।
কানাডিয়ান লোকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদের ভিডিও।
ঘটনা হচ্ছে, কানাডার সাসকাচুয়ানে একটি ফ্যামিলি পার্ক আছে, নাম হচ্ছে, “প্লেজান্ট-হিল পার্ক”। সেখানে ফ্যামিলিরা তাদের পরিবার ও সন্তান নিয়ে যেয়ে সারাদিন কাটায়, পিকনিক করে, বাচ্চারা খেলাধুলা করে, ওয়াটারপার্কে গোসল করে সাঁতার কাটে ইত্যাদি।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক মা এই দুই বাংলাদেশীর পিছন পিছন দৌড়াচ্ছে আর কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করছেঃ
স্যার আপনাদের নাম কি?
আপনাদের নাম কি?
আপনাদের ঠিকানা কি?
কিন্তু তারা নাম বলছে না….. এদিক সেদিক ছুটে যাওয়ার চেষ্টা করছে
তখন মহিলা বারবার জিজ্ঞেস করছে, তুমি আমার বাচ্চাদের ছবি তুলছো কেন?
বার বার জিজ্ঞেস করছে, আর এরা দ্রুত হেঁটে যাচ্ছে…
একবার মহিলা সামনে যেয়ে তাদের রাস্তা আটকে দাঁড়ানোর চেষ্টা করে, তখন একজন বলে, নামাজ পড়তে মসজিদে যাচ্ছি…
মহিলা তখন বার বার বলতে থাকে, তোমাদের একবার মানা করলাম, তারপরেও শুনলা না কেন? কেন তুমি আমার বাচ্চাদের আবার ভিডিও করলা? কেন? কেন?
মহিলা আরো বলে, তার বাচ্চারা ওয়াটার পার্কে খেলতেছিল, তাদের গায়ে কোন শার্ট ছিল না, এই অবস্থায় তারা ছবি তুলছে ও ভিডিয়ো করছে
মহিলা তাদের পিছন পিছন দৌড়াচ্ছিল আর চিৎকার করে বলতেছিল “কেউ একজন পুলিশকে কল দাও, কেউ পুলিশকে কল দাও….
তখন একটি ছেলে এগিয়ে এসে তাদের পথ আটকায়, একজনের মুবাইল থেকে ছবি ডিলিট করাতে থাকে…
অপরজন তখন দ্রুত রাস্তা পার হয়ে চলে যেতে থাকে, মহিলা তখন তার পিছন পিছন হাঁটতে থাকে আর তাকে থামতে বলতে থাকে, কিন্তু সে চলে যেতে থাকে….
তিন মিনিট ১২ সেকেন্ডের এই ভিডিয়ো ইনিস্তাগ্রামে ভাইরাল।
এই হচ্ছে আমাদের দেশের মানুষের অবস্থা, তারা মিথ্যা ডকুমেন্ট দিয়ে ফার্স্টওয়ার্লড কান্ট্রির ভিসা নিবে, তারপর সে দেশে যেয়ে সেই দেশের বেনিফিট খাবে, তারপর সেই দেশের ডিসিপ্লিন ভঙ্গ করবে, এরপর দেশে বাড়ি ঘর করার পরে ওদের কালচারের বদনাম করবে। এইটা কমন সিনারিও।
আর, এই দুইজন যা করছে তাতে তো বাংলাদেশের পাসপোর্টের মানই কমিয়ে দিছে।
Abroad Updates