22/10/2025
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীকে ধর্ষণ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পোস্টমর্টেম
ঘরে এক নারীকে ধ "র্ষ "ণে"র ঘটনা ঘটেছে রবিবার রাতে। জানা যায়, হালুয়াঘাট থানার ঘোষবেড় গ্রামে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে নূরজাহান আক্তার হাসি। হালুয়াঘাট থানা ডুম আবু সাঈদ তাকে ময়মনসিংহ মর্গে তাকে নিয়ে আসে৷ গত ২১ অক্টোবর রাতে ময়মনসিংহ মর্গে মৃত হাসি"কে ডুম আবু সাঈদ ধ" র্ষ" ণ করে। ডা: পোস্টমর্টেম করার সময় জানতে পারেন কয়েক ঘন্টা পূর্বে মৃ "ত মেয়েটি কে ধর্ষণ করা হয়েছে। পরে কোতোয়ালী মডেল থানার পুলিশ কে অবগত করলে ডুম আবু সাঈদ কে গ্রেফতার করা হয়।
12/10/2025
ময়মনসিংহের সাংবাদিক কামাল এর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মনির চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন।
09/10/2025
৫ পুলিশ প্রত্যাহার; ধর্ম নিয়ে কটূক্তি করা যুবকের হাতে ফিলিস্তিনের পতাক
জানা যায়, ময়মনসিংহে ধর্ম অবমাননা এবং সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার হওয়া শামীম আশরাফকে (৩৮) কোতোয়ালি মডেল থানা হাজত থেকে আদালতে নেওয়ার পথে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গেছে, এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হলে দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভ্যন্তরীণ কারণে এবং দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে, তারা কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন।
06/10/2025
ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। আজকে সোমবার (৬ অক্টোবর) সকালে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির উদযাপন করা হয়
23/09/2025
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তারাকান্দা উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ উপজেলা।
16/09/2025
আজ ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম মহোদয়ের সহিত নবগঠিত "ময়মনসিংহ ব্যবসায়ী মালিক সমিতি ঐক্য পরিষদ" এর নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবদুল করিম ও সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটনের নেতৃত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সমিতির বিভিন্ন সম্পাদক মন্ডলী উপস্থিত ছিলেন।
15/09/2025
আজ ১৫.৯.২৫ বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী ইউনিট সমিতি, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ-এর সমিতির নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ।
15/09/2025
ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলমগীর মনসুর মিন্টু মোমোরিয়াল কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ১৫ সেপ্টেম্বর সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ।
একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমগীর মনসুর মিন্টু মোমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহমেদ ।
15/09/2025
দুধমহলের বিখ্যাত মুন্সীর হোটেলের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আগুন লেগেছে। হোটেলের পাশে বিক্রি করা প্লাষ্টিকের ড্রামের দোকানে তা ছড়িয়েছে। কোন হতাহত হয়নি।
ঘটনার ভয়াবহতা দেখতে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে বিষয়টিকে ভয়াবহ করে তুলেছে।
14/09/2025
গ্রেফতার হলো ময়মনসিংহের সেই আলোচিত ছিনতাইকারী
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন এর তত্তাবধানে ওসি ডিবি আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গত কয়েকদিন আগে কাচারীঘাট বুড়া পীর এর মাজারের সামনে রাতে ১ টি মেয়ে ফোনে কথা বলছিলো এমন সময় হাত দিয়ে খা* ব* লা মেরে ফোনটা নিয়ে যাওয়ার সময়
মেয়েটির সাথে ছেলেটির ধ* স্তা* ধ* স্তি হয়। পরে সিসি ফুটেজ এর ভিডিও ভাইরাল হলে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নজরে আসলে তিনি তৎক্ষনিক গোয়েন্দা শাখা কে ব্যবস্থা নিতে বললে বহু প্রচেষ্টার পরে গতরাতে জসিম নামের ছি* ন* তা* ইকারী কে গ্রে* ফ* তা*র করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা।
13/09/2025
ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে মেয়েদের প্রতারণা ফাঁদ!!
ফেসবুকে ভাড়া বাসা সাবলেট দেওয়ার নামে প্রতারণার দায়ে দুই নারী মেঘলা ও পায়েলকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। জানা যায়, ওরা ফেসবুকে বাসা সাবলেট ভাড়া দেওয়ার নামে ফেসবুকে প্রচারণা দিয়ে নাঈম নামে কলেজ পড়ুয়া এক ছেলের ব্যাগ থেকে ল্যাপটব, আইফোন এবং নগদ ২৫ হাজার টাকা সহ সবকিছু ছিনিয়ে নেয় এবং তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ৪ দিন আটক রাখে।
জানা যায়, মেঘলার বাবা শাহআলম, স্বামী তুষার এবং পায়েলের বাবা রাজু আহাম্মেদ। উভয়ের বাড়ি কিশোরগঞ্জের তারাইল উপজেলার তারাইল বাজার। তাদের বিরুদ্ধে মামলা নম্বর ৪৯ (০৯)২৫ রুজু করা হয়েছে।
তাই অনুগ্রহ করে সবাই সতর্ক থাকুন এবং ফেসবুকে বাসা ভাড়া বা লেনদেনের ক্ষেত্রে সর্বদা যাচাই-বাছাই করুন
13/09/2025
ময়মনসিংহের ভালুকার ভরাডোবায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ গামী লেনে আয়ান রায়ান বাসের সাথে উল্টোদিক থেকে আসা শ্যামলী বাংলা বাসের মুখোমুখি সংঘ*র্ষে ২ জন নি*হত ও অন্তত ১৫/২০ জন আহ*ত হওয়ার খবর পাওয়া গেছে।