Rannar School

Rannar School Welcome to Ranna School. Cooks food and i record & do all other necessary work to upload bengali cooking recipe videos on YouTube in our channel Ranna Scho

⚠️এগুলো আঙ্গুর মতো দেখা গেলেও আসলে এগুলো আঙ্গুর নয়, এগুলোর নাম মনাক্কা⚠️ ভারত থেকে আমদানিকৃত আঙ্গুর গোত্রীয় ফল এটি। আঙ...
03/05/2023

⚠️এগুলো আঙ্গুর মতো দেখা গেলেও আসলে এগুলো আঙ্গুর নয়, এগুলোর নাম মনাক্কা⚠️
ভারত থেকে আমদানিকৃত আঙ্গুর গোত্রীয় ফল এটি। আঙ্গুর কেনার আগে সাবধান থাকবেন, মনাক্কা আঙ্গুরের মতো দেখতে এবং খেতে হলেও এগুলো খেলে অনেকের গলা চুলকায়। বিশেষ করে যাদের এলার্জিটিক সেনসিটিভিটি আছে তারা এই মনাক্কা থেকে সাবধান।

বর্তমানে এই দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বাজারেও এর দাম আঙ্গুরের অর্ধেক! খুচরা বাজারে মনাক্কা এর মূল্য ১৩০ থেকে ১৫০ টাকা এর বেশি নয়। তাই অনেক অসাধু বিক্রেতা এই মনাক্কাকে আঙ্গুর বলে আঙ্গুরের দামেই বিক্রি করছে।

মনাক্কা এবং আঙ্গুরের মধ্যে পার্থক্য:-

👉 আঙ্গুর আর মনাক্কার মাঝে আসল পার্থক্য এর বীজ। মনাক্কার বীজ বড়, রং গাঢ় বাদামি বা সবুজ রংয়ের আর আঙ্গুরের মাঝে কোনো বীজ থাকে না।

👉 মনাক্কার সাইজ নরমাল আঙুরের থেকে বড়, যা প্রায় দুই থেকে তিন ইঞ্চির মতো হতে পারে।

👉 মনাক্কা আঙুরের থেকে বেশি মিষ্টি আর আঙ্গুর সাধারণত হালকা টক-মিষ্টি হয়। তবে জাত ভেদে মনাক্কাও টক হতে পারে।

👉 মনাক্কার দাম অনেক কম, যার খুচরা মূল্য কেজি প্রতি ১৩০-১৫০ টাকা। অপরদিকে আঙু্র ২০০-২৫০ টাকা প্রতি কেজি।

👉 আঙুর ও মনাক্কা ২ টা দিয়েই কিছমিছ / কিশমিশ হয়। তবে একটায় বীজ থাকে আর আরেকটায় থাকে না।

👉 মনাক্কাকে আবজোশ বা রেজিন ও বলা হয়ে থাকে।

আমি যতটুকু জানতে পেরেছি তাই আপনাদেরকে জানালাম। বাজারে গেলে লম্বা আঙুর দেখলেই ভাববেন না যে এর দাম বেশি এবং ভালো মানের আঙ্গুর, দোকানদাররা আঙ্গুরের দামে আপনাকে মনাক্কা ধরিয়ে দিবে।

যারা আঙ্গুরের নামে মনাক্কা বিক্রি করছেন, আল্লাহ যেন এদের এবং সকল ধরনের অসাধু ব্যবসায়ীদের হেদায়েত দান করেন অথবা ধ্বংস করে দেন। (আমিন)

(Post collected)

21/04/2023

ঈদ মোবারক 🌙🌙
সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা 🌙রমজান সবার ভালো কাটুক।প্রথম ইফতারি তে সবার কি কি আয়োজন চলছে, কমেন্ট করুন।
24/03/2023

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা 🌙রমজান সবার ভালো কাটুক।
প্রথম ইফতারি তে সবার কি কি আয়োজন চলছে, কমেন্ট করুন।

হট টমেটো সস রেসিপি।।  Tomato Sauce Recipeউপকরণ১ কেজি ‏লাল পাকা টমেটো১ টেবিল চামচ ‏পেয়াজ কুচিবড় সাইজের তিন টুকরা ‏রসুন১ ট...
25/02/2023

হট টমেটো সস রেসিপি।। Tomato Sauce Recipe

উপকরণ

১ কেজি ‏লাল পাকা টমেটো
১ টেবিল চামচ ‏পেয়াজ কুচি
বড় সাইজের তিন টুকরা ‏রসুন
১ টেবিল চামচ বা পরিমানমত ‏চিনি
পরিমাণমত ‏লবণ
১ চা চামচ ‏শুকনো মরিচের গুড়া
১/৪ চা চামচ ‏দারুচিনি গুড়া
১/৪ চা চামচ ‏লবঙ্গ গুড়া
২ টেবিল চামচ ‏ভিনেগার
১ চা চামচ ‏কর্ন ফ্লাওয়ার


প্রস্তুত-প্রনালী:

১। টমেটো ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর স্লাইস করে কেটে নিন। একটি পাত্রে টমেটো স্লাইসগুলো নিয়ে এর মধ্যে পেয়াজ কুচি, রসুন আর সামান্য পানি দিয়ে টমেটোগুলো ভাল করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা করে নিন।

২। ঠান্ডা হয়ে গেলে বেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার একটি ছাকনির সাহায্যে ছেকে নিন। আর খোসা ও বিচির অংশগুলো ফেলে দিন। এতে করে টমেটোর সসটা খেতে ভাল লাগবে।

৩। ৩একটি পাত্রে ছেকে নেয়া টমেটোগুলো নিয়ে মিডিয়াম আচে জ্বাল করুন। এবার একে একে লবণ, চিনি, দারুচিনি গুড়া, লবঙ্গ গুড়া, শুকনা মরিচের গুড়া দিয়ে ৫-৭ মিনিট নেড়ে চেড়ে রান্না করুন। এই পর্যায়ে এসে এতে ভিনেগার মিশিয়ে নিতে হবে। আরও ২ মিনিট রান্না করুন৷

৪। ছোট একটা বাটিতে কর্ণ ফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য পানি মিশিয়ে এই মিশ্রণটি সসের মধ্যে মিশিয়ে নিন। এতে সস ঘন হবে আর অতিরিক্ত পানি থেকে গেলে তাও শুষে নেবে। ফলে বেশিদিন ধরে এটা সংরক্ষণ করা যাবে৷ যখন সসটা সঠিক ঘনত্বে চলে আসবে তখন চুলা বন্ধ করে দিন। সস পুরোপুরি ঠান্ডা করে নিয়ে কাচের জারে ভরে প্রায় ২ মাস নরমাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে৷ আর ফ্রিজে রেখে ৬ মাস সংরক্ষণ করতে পারবেন।

যে কোন পছন্দের খাবারের সাথে এই সস পরিবেশন করতে পারেন।

ওলের ডাটা কাঠাল বীচি চচ্চড়ি // Elephant Arum Stem Recipe // Oler Data Kathal Bichi উপকরণ৫/৬ টি ‏ওলের ডাটা২৫০ গ্রাম ‏কাঠা...
24/02/2023

ওলের ডাটা কাঠাল বীচি চচ্চড়ি // Elephant Arum Stem Recipe // Oler Data Kathal Bichi

উপকরণ

৫/৬ টি ‏ওলের ডাটা
২৫০ গ্রাম ‏কাঠালের বীচি
৬/৭ টি ‏কাচা মরিচ ফালি
২ টেবিল চামচ ‏পেয়াজ কুচি
২ টি ‏দারুচিনি
২ টি ‏এলাচ
১ চা চামচ ‏সরিষা বাটা
১/২ চা চামচ ‏জিরার গুড়া
১/২ চা চামচ প্রত্যেকটি ‏আদা- রসুন বাটা
১ চা চামচ ‏হলুদ গুড়া
১ চা চামচ ‏সয়াবিন তেল
পরিমাণ মত ‏লবণ
১ টি ‏তেজ পাতা


প্রস্তুত-প্রনালী:

১। ওলের ডাটা ও কাঠালের বিচি ছোট করে কেটে হাল্কা গরম পানিতে ২ মিনিট ভাপিয়ে নিন। পানি ঝরিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।

২। চুলায় একটি পাত্র দিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়ুন যেন পেঁয়াজ-এর কাচা গন্ধ চলে যাই। এবার ভাপিয়ে রাখা ডাটাগুলো ও কাঠালের বীচি দিয়ে একটু নেড়ে লবণ, মরিচ ও সামান্য পানি দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করুন ৫ মিনিট সিদ্ধ হতে।

৩। এই পর্যায়ে হলুদ গুড়া, সরিষা বাটা, জিরা গুড়া, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ২ মিনিট ভাল করে কষিয়ে নিন যতক্ষণ তেল না ছাড়তে থাকে। এখন ১/২ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ৫-১০ মিনিট রান্না করুন।

পানি পুরোপুরি শুকিয়ে আসলে নামিয়ে পরিবেশন করুন।



(ছবি
পোস্ট
সংগৃহীত)

রেসিপি আসতে চলেছে😍😍😍😍
20/02/2023

রেসিপি আসতে চলেছে😍😍😍😍

19/02/2023
17/02/2023

আলু দিয়ে মুরগির মাংসেট পাতলা ঝোল।খেতে যেমন সুন্দর স্বাস্থ্যের জন্যও ভালো।কারন এই রেসিপিতে একদম কম তেল মসলা ব্যবহার করা হয়েছে।

Happiness 😍😍
16/02/2023

Happiness 😍😍

😍😍😍😍
15/02/2023

😍😍😍😍

সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা 🥰🥰🥰 ভালোবাসা হোক উন্মুক্ত। কোন নির্দিষ্ট মানুষের জন্য নয়,ভালোবাসা হোক সকল প্রিয় মানুষের জ...
14/02/2023

সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা 🥰🥰🥰

ভালোবাসা হোক উন্মুক্ত। কোন নির্দিষ্ট মানুষের জন্য নয়,ভালোবাসা হোক সকল প্রিয় মানুষের জন্য।

সুন্দর দিনটিকে পবিত্র রাখার দায়িত্ব সকলের।☺️☺️🥰

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rannar School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category