26/08/2026
১ অক্টোবর থেকে করা আবেদনগুলোর ক্ষেত্রে জাপানের 在留資格変更 (ভিসা স্ট্যাটাস পরিবর্তন) এবং 在留期間更新 (ভিসার মেয়াদ বৃদ্ধি/রিনিউ) সংক্রান্ত ফি নতুনভাবে নির্ধারণ করা হবে।
বর্তমানে এসব আবেদনের জন্য সাধারণভাবে ৬,০০০ ইয়েন ফি নেওয়া হলেও, নতুন ব্যবস্থায় প্রাপ্ত বা অনুমোদিত ভিসার মেয়াদের ওপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হবে।
৩ মাসের নিচে: ১০,০০০ ইয়েন
৩–৬ মাসের নিচে: ১৮,০০০ ইয়েন
৬ মাস–১ বছরের নিচে: ২৫,০০০ ইয়েন
১ বছর: ৩০,০০০ ইয়েন
১–৩ বছরের নিচে: ৪৮,০০০ ইয়েন
৩–৫ বছরের নিচে: ৬৪,০০০ ইয়েন
৫ বছর বা তার বেশি: ৭৫,০০০ ইয়েন
এছাড়া 永住許可 (জাপানের পার্মানেন্ট রেসিডেন্স/স্থায়ী বসবাসের অনুমতি) আবেদনের ফি বর্তমানে ১০,০০০ ইয়েন হলেও, নতুন ব্যবস্থায় তা ২,০০,০০০ ইয়েন করার কথা উল্লেখ করা হয়েছে।
অনলাইনে আবেদন করলে কিছু ক্ষেত্রে ফি কম হতে পারে, মেয়াদের ওপর নির্ভর করে প্রায় ৩,০০০ থেকে ১০,০০০ ইয়েন পর্যন্ত ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে।