14/07/2025
প্রতিবছরের মতো এবারও শুরু হতে যাচ্ছে কোরিয়ার অন্যতম জনপ্রিয় ফেস্টিভ্যাল 보령 머드 축제
যেটা জুলাই এর ২৫ তারিখ থেকে আগস্টের ১০ তারিখ পর্যন্ত চলবে এই অনুষ্ঠানটি দেজন শহরের বিখ্যাত
Daecheon Beach and Mud Expo Plaza.
[KakaoMap] 보령머드축제
2282, Sinheuk-dong, Boryeong-si, Chungcheongnam-do
16/05/2025
স্কিল টেস্ট ২০২৫ উপলক্ষে দক্ষিণ কোরিয়া হতে আগত টিম।
29/04/2025
৯ দাবিতে কোরিয়ান ভিসাপ্রত্যাশীদের মানববন্ধন
দক্ষিণ কোরিয়ান ভাষা পরীক্ষায় পাস করা রোস্টারভুক্ত ডিলিট হওয়া ‘এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম’ (ইপিএস) কর্মীদের পুনঃরোস্টার ও সব রোস্টারভুক্তকে ভিসা ইস্যু করার লক্ষ্যে ৯ দফা কর্মসূচি নিয়ে মানববন্ধন করছেন ইপিএস কর্মীরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কোরিয়ান ভাষা পরীক্ষায় রোস্টারভুক্ত সকল ভিসাপ্রত্যাশী’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল) আমাদের ওপর অন্যায় অবিচার করছে। ইপিএস এর অনিয়মতান্ত্রিক সিস্টেমের কারণে আজ আমরা ভাষা শিখেও বেকার। ভাষা শিখে রোস্টারভুক্ত হয়েছি, তবুও আমাদের ফাইল কোরিয়ায় পাঠানো হয়নি। আমরা এসব সমস্যার অবসান চাই।’
রোস্টারভুক্ত ভিসাপ্রত্যাশী মেহেদী হাসান বলেন, ‘ভাষা শিক্ষার দুই বছর পার হয়ে গেলে আমাদের বাদ দিয়ে দেওয়া হয়। কয়েকশ লোক ভাষা শিখেছেন, অথচ এখন মেয়াদ শেষ। এত কষ্ট করে এত টাকা খরচ করে আমরা ভাষা শিখেছি, সেটা কি বিফলে যাবে? আমরা আর কত অপেক্ষা করবো? বোয়েসেল আমাদের বিষয়ে আন্তরিক না। তারা চাইলে কোরিয়ায় এজেন্ট নিয়োগ করে লোক নিতে পারে। বোয়েসেল সেটা করছে না।
তাদের ৯ দাবি
১. ২০২২ সাল থেকে শুরু করে যেসব কর্মী ডিলিট হয়েছে বা হবে রাষ্ট্রীয় কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে সেসব কর্মীর পুনঃরোস্টার বাধ্যতামূলক করতে হবে এবং ২০২৩ সালসহ যেসব ইপিএস কর্মী রোস্টারে আছে তাদের ডিলিট না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে।
২. দুই বছরের ১০টি ইস্যুতে ৭-৮ বার কোম্পানির মালিকের কাছে আমাদের ফাইল বাধ্যতামূলক পৌঁছাতে হবে এবং সেটা সিরিয়াল/সাল/বছর অনুযায়ী হতে হবে।
৩. বর্তমান রোস্টারকৃত কর্মীদের মধ্যে ৭৫-৮৫ শতাংশ কোরিয়ায় প্রবেশ না করা পর্যন্ত সব ধরনের সার্কুলার বাণিজ্য বন্ধ রাখতে হবে।
৪. কোরিয়ার প্রত্যেক বাণিজ্যিক জোনে প্রয়োজনীয় সংখ্যক এজেন্ট নিয়োগ বাধ্যতামূলক করতে হবে, কমপক্ষে (৪-৫ জন)। যারা প্রত্যেক ইস্যুর পূর্বে তাদের নির্ধারিত জোনের আওতাভুক্ত কোম্পানিতে গিয়ে ইস্যুর জন্য কোম্পানির মালিকদের উৎসাহিত করবে।
৫. ভিসা ইস্যুর ক্ষেত্রে আর্থিক লেনদেনমুক্ত বাংলাদেশ ইপিএস ঘোষণা করতে হবে। আর্থিক লেনদেনের কোনো প্রমাণ পেলে বোয়েসেল/এইচ আর ডি সেসব চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তৃতীয় কোনো পক্ষ থাকলে তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।
৬. নতুন নতুন খাত/সেক্টর খুঁজে বের করে রোস্টারভুক্তদের মধ্য হতে সরকারি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তুলে তাদের কোরিয়া যাত্রা নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ও কূটনৈতিক বিচক্ষণতার মাধ্যমে রোস্টারভুক্তদের কোরিয়ায় প্রবেশ নিশ্চিত করার পাশাপাশি বেসরকারিভাবে যেন কোনো কর্মী কোরিয়ায় যেতে না পারে সেই নিশ্চয়তা দিতে হবে।
৭. মৎস্য, কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং খাতের ভিসা ইস্যু নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে; রোস্টারকৃত কর্মীদের ছাড়া বাংলাদেশের অন্য কোনো অঞ্চল থেকে রোস্টারবিহীন কাউকে ভিসা ইস্যু করা যাবে না, এই বিষয়ে নিশ্চয়তা প্রদান করতে হবে; প্রয়োজনে তাদের অন্য খাত/সেক্টরে রোস্টার পরিবর্তন করে হলেও ভিসা ইস্যু নিশ্চিত করতে হবে।
৮. কোরিয়া প্রবাসী কোনো কর্মী কোম্পানি পরিবর্তন বা রিলিজ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের এজেন্ট সশরীরে কোম্পানিতে গিয়ে সমস্যা সমাধান করতে হবে।
৯. বর্তমান সংকট নিরসনে দ্রুত বোয়েসেলের কর্মকর্তারা সফল না হলে ব্যর্থতার দায় নিয়ে শিগগির তাদের পদত্যাগ করতে হবে এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপে বোয়েসেলকে বিচক্ষণ লোকদের সমন্বয়ে ঢেলে সাজাতে হবে।
29/01/2025
শর্ত ভাঙায় দক্ষিণ কোরিয়ায় কর্মীর কোটা পূরণ করতে পারছে না বাংলাদেশ🔺
সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর কোটা পূরণ করতে পারছে না বাংলাদেশ। ২০২৩ সালে কোটার ৪৫ শতাংশ কর্মী গেলেও ২০২৪ সালে গেছে মাত্র ২৫ ভাগ।
মন্ত্রণালয় বলছে, কর্মীদের শর্ত ভঙ্গ করা ও কোরিয়ার আর্থিক মন্দা এর জন্য দায়ী। তবে দক্ষিণ কোরিয়াগামী কর্মীদের ভাষাসহ যথাযথ প্রশিক্ষণের অভাবকেই মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা।
প্রতিবছর বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে কর্মী নেয় দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ থেকে উৎপাদন ও জাহাজ নির্মাণ খাতে বেশি কর্মী নেয় তারা। সরকারি রিক্রুটিং এজেন্সি, বোয়েসেলের মাধ্যমে কর্মী যায় দক্ষিণ কোরিয়ায়।
২০০৮ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর কোটা ধাপে ধাপে বেড়েছে। তবে কোটার অনুপাতে কর্মী পাঠাতে পারছে না বাংলাদেশ। কর্মীরা বলছেন, ভাষাগত দুর্বলতা বড় কারণ।
২০২৩ সালে সাড়ে ১০ হাজার কর্মীর কোটা থাকলেও যান ৪ হাজার ৮০০ জন। ২০২৪ সালে সাড়ে ১১ হাজার কোটার বিপরীতে কর্মী যান মাত্র ২ হাজার ৭৭৯ জন।
কোটা পূরণ না হওয়ার জন্য কর্মীদের শর্ত ভঙ্গ করাকে দায়ী করছে বোয়েসেল। সংস্থাটি বলছে, ৬ মাসের মধ্যে চাকরি পরির্বতন করে ৪০ ভাগ কর্মী। রাজনৈতিক অস্থিরতায় সে দেশের রপ্তানি খাতের কাজ কমে যাওয়াও কারণ।
রাষ্ট্র মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এজিএম মোহাম্মদ নুরুল ইসলাম কিরণ বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে এটা হচ্ছে তা না। সকল নিয়োগকর্তা, যে প্রয়োজন, তা অনুযায়ী হচ্ছে না, এ কারণে কোটা পূরণ হচ্ছে না।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ কোরিয়ার মত উচ্চ সম্ভাবনাময় বাজারের জন্য এদেশের কর্মীদের প্রশিক্ষণ উপযুক্ত নয়।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন, অভিবাসী যারা, তাদের আচরণগত পরিবর্তনের জন্য কী ধরনের প্রশিক্ষণ দেওয়া উচিত, কতটুকু দেওয়া উচিত সেটা নির্ধারণ করতে হবে। ভাষা শেষার দক্ষতা, সময় এসব নিয়েও প্রশ্ন আছে।
দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার ধরে রাখতে এ খাতে সরকারের বিনিয়োগ বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের।
❤️✔️✔️🔺
26/01/2025
২০২৪ ভাষা পারদর্শী উৎপাদন শিল্পে
স্কিল টেস্টে ১০০ তে ১০০ পেয়েছেন একজন।।
উত্তীর্ণ সকল প্রার্থীদের জন্য শুভকামনা।।❤️
26/01/2025
ভাষা পারদর্শী স্কিলটেস্টে উত্তীর্ণদের তালিকা কমেন্টে, মোট উত্তীর্ণ ৪৩৭২ জন।
26/01/2025
২০২৪ সালে ১১তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (উৎপাদন খাত)-এর স্কীল টেস্টের চূড়ান্ত রেজাল্ট ও পরবর্তী কার্যক্রম সংক্রান্ত ধারণা
এইচআরডি কোরিয়া কর্তৃক কোরিয়ান ভাষা পরীক্ষা, স্কীল টেস্ট ও কালার ব্লাইন্ডনেস টেস্ট গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচন করা হয়ে থাকে। সেমতে ২০২৪ সালে ১১তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (২য় ধাপ) সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে উৎপাদন খাতে কাট মার্ক ৮৫ (১৭০) বিবেচনায় ৪৯৫৯ জন প্রার্থী স্কীল টেস্টে অংশগ্রহণের সুযোগ পায়। তৎপ্রেক্ষিতে ৪৯৩৭ জন প্রার্থী স্কীল টেস্টে অংশগ্রহণ করে এবং সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে কাট মার্ক ১৬৬.৯ বিবেচনায় ৪৩৭২ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা বোয়েসেল ওয়েবসাইটে প্রচার করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের শ্রম চুক্তি ইস্যুর লক্ষ্যে রোস্টারভুক্তের জন্য এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক নির্ধারিত ডাটাবেইজে তথ্য ইনপুট/প্রেরণ করা হবে। রোস্টারভুক্তের জন্য স্থাস্থ্য পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম বিষয়ে নোটিশ যথাসময়ে বোয়েসেল এর ওয়েবসাইট ও ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রচার করা হবে।
উল্লেখ্য যে, নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে চূড়ান্ত নির্বাচন, জব রোস্টার, শ্রম চুক্তি ইস্যুসহ দক্ষিণ কোরিয়া গমন প্রক্রিয়া এইচআরডি কোরিয়া কর্তৃক বিধি অনুযায়ী সম্পন্ন করা হয়ে থাকে। রোস্টারভুক্ত হওয়ার পর কে আগে বা পরে পাশ করলো, কে বেশি বা কম নম্বর পেলো, কার শিক্ষাগত কম বা বেশি এ তথ্যগুলো জব রোস্টারে উল্লেখ থাকে না বিধায় শ্রম চুক্তি ইস্যুর ক্ষেত্রে ব্যাচ/সাল ভিত্তিক অগ্রাধিকার প্রদানের ক্ষেত্রে ইপিএস ব্যবস্থাপনায় কোনো সুযোগ নেই। ফলে পরীক্ষা উত্তীর্ণ, রোস্টার ও শ্রম চুক্তি ইস্যু, ফ্লাইট প্রদানের ক্ষেত্রে বোয়েসেল-এর কোনো ধরণের সুপারিশ বা হস্তক্ষেপ করার সুযোগ নেই। বোয়েসেল ও এইচআরডি কোরিয়াকে বর্ণিত কার্যক্রমে বিধি মোতাবেক সহায়তা প্রদান করে থাকে।
নির্ধারিত কোটা ঘোষণা ও কোটা পূরণের পদ্ধতি:
• ইপিএস-এর আওতায় দক্ষিণ কোরিয়া সরকার ১৬টি দেশ থেকে প্রতিযোগিতার ভিত্তিতে কর্মী নিয়োগ করে থাকেন;
• সংশ্লিষ্ট ১৬ দেশের সেন্ডিং এজেন্সির কার্যক্রমের মূল্যায়ন ও দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত কর্মীদের অবৈধ অবস্থান রোধসহ দক্ষিণ কোরিয়ার আর্থিক অবস্থা বিবেচনার প্রেক্ষিতে কোরিয়া সরকার বার্ষিক কোটা নির্ধারণ (হ্রাস/বৃদ্ধি) হয়;
• কোরিয়াগামী ইপিএস কর্মীদের কর্মস্থলসহ সার্বিক বিষয়ের উপর বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে নিয়োগকর্তা কর্মসংস্থান কোটা পূরণ নিশ্চিত করে;
শ্রম চুক্তি ইস্যু পদ্ধতি:
• কোরিয়ান নিয়োগকর্তা কর্মী নিয়োগের লক্ষ্যে নির্ধারিত ১৬ দেশের মধ্যে পছন্দের দেশের প্রায়োরিটি তালিকাসহ কোরিয়াস্থ শ্রম মন্ত্রণালয়ে আবেদন দাখিল;
• কোরিয়াস্থ শ্রম মন্ত্রণালয় সংশ্লিষ্ট নিয়োগকর্তার সক্ষমতা যাচাই বাছাই করে সঠিক প্রমাণিত হলে, নির্ধারিত জব রোস্টার থেকে রেন্ডম পদ্ধতিতে এক জন প্রার্থীর বিপরীতে ৩ জন প্রার্থীর তথ্যসহ জব অ্যাপলিকেশ নিয়োগকর্তার নিকট প্রদান;
• সংশ্লিষ্ট নিয়োগকর্তা ৩ জন থেকে যাচাই বাছাই করে একজন প্রার্থীর শ্রম চুক্তি ইস্যু করে এবং
• শ্রম চুক্তি ইস্যু সম্পাদানের প্রেক্ষিতে সিসিভিআই ইস্যু হলে বোয়েসেল নির্ধারিত প্রশিক্ষণ ও বর্হিগমন কার্যাদি সম্পন্ন করে দক্ষিণ কোরিয়া গমনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
উত্তীর্ণদের তালিকা:👉
https://boesl.portal.gov.bd/sites/default/files/files/boesl.portal.gov.bd/notices/79acf597_15fe_4a90_8469_ac22625a5696/2025-01-26-09-26-dca5fd224137e11f0a878606089b22ff.xlsx
16/01/2025
সতর্কীকরণ বিজ্ঞপ্তি Source: BOESL
12/12/2024
💖 মেডিকেল টেস্ট এর প্রস্তুতি নিন।
১. এইডস
২. হেপাটাইটিস বি
৩. যক্ষা
৪. জন্ডিস
৫. ঠান্ডা (নিউমোনিয়া)
🔸 যদি কারো এই সমস্যাগুলো থাকে তাহলে শীঘ্রই চিকিৎসা গ্রহণ করুন।
🔹 সকল তথ্য পেতে আমাদের পেইজটি ফলো করুন
Eps Bangla with Shohan