ষাটোর্ধ একজন CEO অবসর নেয়ার আগে তার স্বনামধন্য কোম্পানীর উত্তোরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য CEO নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলেমেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্নধর্মী কিছু করার চিন্তা করলেন। তাই একদিন সকল এক্সিকিউটিভদের বললেন “আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী CEO নিয়োগ করবো।
” শুনে তো সবাই হতবাক! তবে আবার খুশীও হল। CEO হওয়ার স্বপ্নে তাদের মন উৎফল্লিত হলো। তিনি বলে চললেন “আমি আপনাদের প্রত্যেককে একটি করে ‘বীজ’ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দিবেন, যত্ন করবেন আর ঠিক এক বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করবো কে হবে পরবর্তী CEO ।”
সেইখানে অলিভার নামে একজন ছিল যে আর সবার মতই বীজ নিয়ে বাসায় ফিরলো। তার স্ত্রী একটি টব, মাটি ও সার জোগাড় করলো এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করলো। প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগল। নিয়মিত পানি দিল। সপ্তাহ তিনেক পর তার সহকর্মীরা এক অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ সম্পর্কে বলাবলি করতে লাগল।
কিন্তু হায় অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না। এভাবে তিন সপ্তাহ, চার সপ্তাহ করে পাঁচ সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। নিজের মনেই বলল “আমি বোধ হয় রোপণের সময় বীজটি নষ্টই করে ফেলেছি।” সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোন কথাও বললো না।
অবশেষে একটি বছর পার হলো। কোম্পানীর সব এক্সিকিউটিগণ তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি তাদের CEO এর নিকট নিয়ে এলো।
এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয়। কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বললো যা সত্য তাই তোমার CEO কে বলবে। সে আজ খুবই বিব্রত হবে – এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকলো। কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে।
সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকে দেখলো সকলের টবে কী সুন্দর সুন্দর গাছ! অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখল। অনেকেই হাসাহাসি করল, কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করলো।
CEO রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন। “ও মাই গড, আপনারা কী সুন্দর চারাগাছ ও ফুল জন্মিয়েছেন!” হঠাৎ তার চোখ গিয়ে পড়লো অলিভারের দিকে। অলিভার লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করলো। CEO তাকে সামনে আসতে বললেন।
অলিভার খুব ভীত হয়ে পড়লো। নির্ঘাৎ সে আজ তার চাকুরী হারাবে। CEO জিজ্ঞেস করলেন “কি ব্যাপার অলিভার, আপনার বীজের কী হয়েছে?” অলিভার তাকে সব খুলে বললেন। CEO সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে বললেন দাড়িয়ে থাকতে। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন সবাই আমাদের নতুন CEO কে ভালো করে দেখুন, তার নাম অলিভার!
অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারলো না! সে তো কোন চারাগাছের জন্মই দিতে পারে নি!
সবাই বলাবলি করলো “সে কিভাবে CEO হলো?”
CEO বললেন “এক বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত। কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোন চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন, শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে যে টবে আমার দেয়া বীজটিই রয়েছে। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন।”
“যদি সততা রোপণ করেন, তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন”
“যদি সৎগুণ রোপণ করেন, তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন”
“যদি কঠোর শ্রম রোপণ করেন, তবে সাফল্য অর্জন করবেন”
“যদি সুবিবেচনা রোপণ করেন, তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন”
তাই কী রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন, তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কী অর্জন করবেন।
জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দিবে।
#সংগৃহীত
The Learning Point Education Care
This is the official page of The Learning Point- Education Care
একটি শিক্ষামূলক গল্প
একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বললো। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিলোনা, তাই, মাত্র দুটি আপেল কিনে মেয়েকে দিলেন,মেয়েটি দু'হাতে দুটি আপেল ধরল।
লোকটি বললো, এসো দুজনে ভাগাভাগি করে খাই, একথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিলো। আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিলো...
তার মনটা খুব খারাপ হয়ে গেলো, মেয়েটা এত লোভী হলো কী করে! তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না। লোকাচার, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি!!!তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল, তিনি চিন্তায় ডুবে গেলেন...
এসময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেল টা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বললো, "বাবা তুমি এটা খাও, এইটা অনেক বেশী টেষ্টি"।
লোকটা ভাষা হারিয়ে ফেললো!!
শিক্ষা: কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই। ভালভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেয়া উচিত। এমনওতো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি, তার ভেতরে আমারই জন্য ভিন্ন কোনও ভালোবাসা কাজ করছে ❤️❤️
সংগৃহীত
দৈনন্দিন বিজ্ঞান
✔️সবচেয়ে হালকা ধাতু এবং সবচেয়ে মূল্যবান ধাতু---প্লাটিনাম।
✔️সবচেয়ে সক্রিয় ধাতু- পটাসিয়াম।
✔️তাপ দিয়ে মোম গলানো---ভৌত পরিবর্তন।
✔️দুধকে ছানায় পরিণত করা---রাসায়নিক পরিবর্তন।
✔️ প্রকৃতিতে সবচেয়ে হালকা গ্যাস --- হাইড্রোজেন।
✔️প্রকৃতিতে সবচেয়ে ভারী তরল পদার্থ -- পারদ।
✔️প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ -- হীরা।
✔️ লোহায় মরিচা পড়া ---- রাসায়নিক পরিবর্তন।
✔️লোহা চুম্বকে পরিণত হলে --- ভৌত পরিবর্তন।
✔️উদ্বায়ী পদার্থ --- আয়োডিন, কর্পুর,নিশাদল,বেনজয়িক,কার্বন ডাই অক্সাইড
✔️মোমবাতির দহন --- রাসায়নিক পরিবর্তন।
✔️পানি ও বায়ু -- একটি মিশ্র পদার্থ।
✔️পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
---প্রোটন ও নিউট্রন।
✔️হাইড্রোজেন পরমাণুতে নেই--- নিউট্রন।
✔️কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়--- দস্তা।
06/02/2023
অতীত।।।খুব মিস করি।।।।
15/05/2021
13/05/2021
দি লানিং পয়েন্ট একাডেমিক কেয়ার এর পক্ষ থেকে প্রানপ্রিয় সকল সহকর্মী ও ছাত্র/ছাত্রীদের জানায় ঈদ উল ফিতরের শুভেচ্ছা।।।
----ঈদ মোবারক----
01/08/2020
দি লানিং পয়েন্ট এডুকেশন কেয়ার এর সকল প্রিয় সহকারী শিক্ষক,প্রান প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ কে জানায় ------
24/02/2020
After long time meet the Teacher staff of the learning point education care family.
Teaching in Coaching Center
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
Ka-125, Simultola Mosjid Road. (skylab Model School) South Badda, Badda
Dhaka
01212