10/07/2026
যারা ভার্সিটিতে প্রথম/ দ্বিতীয়/ তৃতীয়/ চতুর্থ বর্ষে পড়ছেন:( বা যারা সময় নিয়ে প্রিপারেশন নিতে চান)
আমার মতে আপনাদের প্রথম দায়িত্ব ভার্সিটির কারিকুলাম মনোযোগ দিয়ে শেষ করা। এর পরও যদি সময় থাকে তবে নিচের কাজগুলো করতে পারেন
১.নিয়মিত পেপার পড়ার অভ্যাস করা- বিশেষ করে ইংরেজি পেপার এতে এক ঢিলে দুই পাখি মারা সম্ভব হবে।
২.ইংরেজি বেসিক শক্তিশালী করা। এতে আপনার বিসিএস সহ যাবতীয় সরকারি চাকরি, বেসরকারি ব্যাংক জব,IELTS, GRE সবকিছুতেই উপকার পাবেন। আমার মতে ক্লিফস টোফেল এক্ষেত্রে খুব সহায়ক। অবশ্য যারা ওল্ড স্কুল তারা পিসি দাসের গ্রামার বইটিও ফলো করতে পারেন। ইংরেজি ভোকাবস শিখতে Magoosh এর ফ্লাস কার্ড এপ্সটা রাখতে পারেন। তাছাড়া পেপার পড়ে যেসব ওয়ার্ড শিখবেন সেগুলো একটা সুন্দর নোট বুকে নোট করে রাখেন যা আপনার ভবিষ্যতের পাথেয়। সরাসরি ইংলিশ টু বেঙ্গলি পড়ার চাইতে কন্টেকচুয়াল মিনিং বুঝে পড়া বেশি উপকারী মনে হয় আমার কাছে। সেই সাথে সেন্টেন্সে শব্দটার প্রয়োগ শিখতে পারলে আপনি অনেকখানিই এগিয়ে যাবেন।
৩. লাস্ট বাট নট দা লিস্ট ম্যাথের বেসিক শক্তিশালী করা। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বোর্ড বইয়ের অংকগুলো করে ফেলুন এরপর আপনি আইবিএর প্রশ্ন ব্যাংক সলভ করতে পারেন। আমার কাছে মনে হয় এর ম্যাপ আইবিএর ম্যাথ অনেক স্ট্যান্ডার্ড। এরপর ম্যাথ কিউ ব্যাংক সলভ করে ফেললে তো ব্যাস আপনার ম্যাথ নিয়ে চিন্তা অনেক কমে যাবে। আরো এডভান্স ম্যাথ করতে চাইলে খাইরুলস এডভান্স ম্যাথ, আগারওয়াল ট্রাই করতে পারেন। অনলাইনেও এক্সাম ভেদা, ইন্ডিয়া বিক্সে ফ্রি প্র্যাকটিস করতে পারবেন।
এই তিনটা বিষয়ে ঠিকমত দক্ষতা অর্জন করতে পারলে আপনার প্রিপারেশন ৫০% কম্পলিট।আর এই প্রিপারেশন আপনার পরবর্তী চাকরি প্রস্তুতির এসেট হয়ে থাকবে।
শুভেচ্ছা দে
৪১ বিসিএস (প্রশাসন) ( এক্স)
৪৭ বিসিএস ( অডিট এন্ড একাউন্টস)