ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ

ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ সৎ, মানবিক, যোগ্য এবং সুদক্ষ মানবসম্পদ তৈরির কারখানা ।

🇧🇩🇧🇩 মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🇧🇩🇧🇩
26/03/2026

🇧🇩🇧🇩 মহান স্বাধীনতা দিবসে সকল বীর
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🇧🇩🇧🇩

13/03/2026
13/03/2026

পবিত্র রমাদানে অর্জিত সংযমের শিক্ষা সারাবছর ধরে রাখতে পারলে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবেই - ইনশাআল্লাহ।

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
21/02/2026

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!

আমাদের আলোকিত শিক্ষার ভুবনে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।আ...
06/02/2026

আমাদের আলোকিত শিক্ষার ভুবনে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আমাদের প্রতিষ্ঠানে ভর্তিকৃত প্রত্যেকটি শিক্ষার্থীর একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য ৭টি মূলনীতি বাস্তবায়ন করার মধ্য দিয়ে এগিয়ে চলছে ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ।

আমাদের প্রতিষ্ঠানে যে বিষয়সমূহ অত্যন্ত যত্ন সহকারে শেখানো ও শিখনফল নিশ্চিত করা হয় সেগুলো হলো :
বাংলা, ইংরেজি, অংক, আরবি, সাধারণ জ্ঞান, ড্রইং, হাতের লেখা, প্রেজেন্টেশন, নৈতিক শিক্ষা, ভদ্রতা, সামাজিকতা, স্বাস্থ্য সচেতনতা, স্মার্টনেস, মানবিকতা ইত্যাদি।

একাডেমিক শিক্ষার পাশাপাশি এখানে শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ, শিষ্টাচার, সৃজনশীলতা, পরিস্কার পরিচ্ছন্নতা, দায়িত্বশীলতা তথা সার্বিক দক্ষতা বৃদ্ধির উপরে যথাযথ গুরুত্ব প্রদান করা হয়।

আমাদের প্রতিষ্ঠানে আপনার আদরের সন্তানকে ভর্তি করালে চূড়ান্ত বিচারে আপনিই জিতবেন ইনশাআল্লাহ।

দয়া করে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে রাখুন। আমাদের স্কুলের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।

যেকোনো সময় যেকোনো ইনফরমেশনের জন্য আমাদেরকে কল করতে পারেন এই নাম্বারে 01835922789

আপনার জন্য শুভকামনা।

সম্মানিত সুধী,আস্সালামু আলাইকুম।আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার ন্যাশনাল স্ট্য...
31/01/2026

সম্মানিত সুধী,

আস্সালামু আলাইকুম।

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এক "শীত সমাপনী মেলা এবং পিঠা উৎসব"র আয়োজন করা হয়েছে ।

স্থান: ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস
বাড়ি # ১৪, রোড # ৪, ব্লক - ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা ।

সময়: বিকাল ৩.০০ -- রাত ৮.০০

উক্ত অনুষ্ঠানে থাকছে:

১. ধাঁধার আসর
২. কুইজ
৩. তাৎক্ষণিক অভিনয়
৪. কৌতুক
৫. মজার গল্প
৬. লোকগান
ইত্যাদি

আরো থাকছে বাহারি পণ্য এবং নানান স্বাদের পিঠার পসরা সাজিয়ে বেশ কিছু স্টল ।

বন্ধুবান্ধব এবং প্রিয়জনকে সাথে নিয়ে চলে আসুন অনুষ্ঠানে আর উপভোগ করুন দারুণ কিছু মুহূর্ত !

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।

ধন্যবাদান্তে --

ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বায়ন সমৃদ্ধ সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার কোনো বিকল্প নেই । এই বাস্তবতা মা...
28/01/2026

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বায়ন সমৃদ্ধ সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার কোনো বিকল্প নেই । এই বাস্তবতা মাথায় রেখে স্বপ্নজয়ের মিশনে বিজয়ী হবার প্রয়াসে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একঝাঁক নিবেদিতপ্রাণ শিক্ষকের গবেষণালদ্ধ শিক্ষাজ্ঞানের সফল প্রয়োগের মাধ্যমে নৈতিকতার মানদণ্ডে সফলভাবে উত্তীর্ণ দক্ষ নাগরিক ও প্রকৃতপক্ষে ভালো মানুষ তৈরির অদম্য মিশন নিয়ে আমাদের অগ্রযাত্রা ।

অগ্রযাত্রার জাহাজের নাম :
ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ

এই অদম্য অভিযাত্রার একজন দুঃসাহসিক সহযাত্রী হিসেবে আপনিও শামিল হোন আমাদের স্বপ্নরথে ।

গ্লোবাল স্ট্যান্ডার্ড সিটিজেন তৈরিতে আপনার সাধ্যনুযায়ী অবদান রাখতে এগিয়ে আসুন।

আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি,
আমাদের প্রতিষ্ঠানের শিক্ষাপদ্ধতি গতানুগতিক ধারার নিছক সার্টিফিকেটসর্বস্ব নয় । বরং পুরোপুরি বাস্তব জীবনে প্রয়োগনির্ভর । বিশ্বমানের এবং ১০০% ইফেক্টিভ কারিকুলাম (Competency Based)-এর যথাযথ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য ।

অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে প্রাইভেট টিউটর কিংবা কোচিং-এর কোনো প্রয়োজন নেই ।

আমাদের বিশেষত্বঃ

 প্রত্যেকটি শিক্ষার্থীকে ইউনিক বিবেচনা করা হয় । অতঃপর উক্ত শিক্ষার্থীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ –বিশ্লেষণ–পর্যালোচনাপূর্বক বিশেষ কিছু টেকনিক প্রয়োগ করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়।

 দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘সুপার ইনটেনসিভ কেয়ার প্রোগ্রাম’ ।

প্রতি ক্লাসে ২ জন শিক্ষক/শিক্ষিকার সার্বক্ষণিক উপস্থিতি এবং তত্ত্বাবধানে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় । ক্লাসেই সকল বিষয়ের যথাযথ পাঠদান এবং সেগুলোর শিখনফল বাস্তবায়ন নিশ্চিত করা হয় ।

 নিবিড় পর্যবেক্ষণ এবং কোয়ালিটি নিশ্চিতকরণে রয়েছে সিসি টিভি অবজারভেশন ।

 নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রয়েছে আইপিএস এর ব্যবস্থা ।

অন্যতম টার্গেট –

English Fluency Skill & Presentation-এ দক্ষতা বৃদ্ধি

আরবি শিক্ষা ও নৈতিক শিক্ষা নিশ্চিতকরণে থাকছে স্পেশাল কেয়ার

Extra-curricular Activities-এর উপর বিশেষ গুরুত্ব প্রদান

শিক্ষার্থীর মানসিক, শারীরিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য সিলেবাসভিত্তিক পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক, উপস্থাপনা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন ইত্যাদি বহুমাত্রিক আয়োজনে সারাবছরই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ-এ ।

উপরোক্ত বিষয়সমূহ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সর্বোচ্চ সতর্কতার সাথে খেয়াল রেখে প্রতিপালন করে যাচ্ছি আমরা । অর্থাৎ একটা দারুণ মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম তৈরির জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার অভিপ্রায়ে আমরা বদ্ধপরিকর ।

আরও থাকছে -

মিরাজীয়ান ফাউন্ডেশন স্কলারশিপ (শিক্ষাবৃত্তি) প্রোগ্রাম

‘টাকার অভাবে যদি ব্যাহত হয় কারো শিক্ষাগ্রহণ – সমাধান করবে মিরাজীয়ান ফাউন্ডেশন’ এই স্লোগানকে ধারণ করে সমাজে সুবিধাবঞ্চিত, দরিদ্র, অসহায়দের জন্য মিরাজীয়ান ফাউন্ডেশন চালু রেখেছে শিক্ষাবৃত্তি প্রোগ্রাম ।

২০২৬ শিক্ষাবর্ষের
ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে

প্লে – ৯ম শ্রেণি

বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন

চটকদার প্রচারণায় প্রলুদ্ধ না হয়ে সঠিক সিদ্ধান্ত নিন দেখে-শুনে-বুঝে ।
সন্তানের উজ্জ্বল ভবিষৎ গঠনে গার্ডিয়ানের সঠিক সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ ।

বিশেষ দ্রষ্টব্যঃ

প্রতি সেকশনে শিক্ষার্থীসংখ্যা সীমিত -- মাত্র ১৫ জন করে।
(শিক্ষার্থীসংখ্যা পূরণ হওয়ামাত্র উক্ত ক্লাসে ভর্তি বন্ধ করে দেওয়া হবে)

কোয়ালিটি সম্পর্কে সঠিক ধারণা পেতে আমাদের স্কুলটি সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ রইলো ।

লোকেশনঃ
ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ
বাড়ি # ১৪, রোড # ৪, ব্লক – ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা ।
Careline: 01835922789

যেকোনো তথ্যের জন্য যোগাযোগ নাম্বারঃ 01711-431629
20/01/2026

যেকোনো তথ্যের জন্য যোগাযোগ নাম্বারঃ 01711-431629

মাত্র ১৬ টাকায় ভর্তির সুযোগ ! আজ ১৬ই ডিসেম্বর মহান দিবস উপলক্ষ্যে শুধু একদিনের জন্যই এই অফার প্রযোজ্য । প্লে  -- ৯ম শ্রে...
16/12/2025

মাত্র ১৬ টাকায় ভর্তির সুযোগ !

আজ ১৬ই ডিসেম্বর
মহান দিবস উপলক্ষ্যে

শুধু একদিনের জন্যই এই অফার প্রযোজ্য ।

প্লে -- ৯ম শ্রেণি

বিস্তারিত জানতে চলে আসুন এই ঠিকানায়:

ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ

বাড়ি # ১৪, রোড # ৪, ডি ব্লক, বনশ্রী, রামপুরা, ঢাকা।

ফোনে যোগাযোগ :
01835922789

~~ নোটিস ~~ ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের অবগতির জন্য জানানো যাচ্...
12/12/2025

~~ নোটিস ~~

ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিবারের ন্যায় এবছরও আমাদের প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর ২০২৫, মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন ছড়া, কবিতা, দেশাত্মবোধক গান, বক্তৃতা ইত্যাদি নানাবিধ আয়োজন থাকবে ।

উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্ত কাম্য।

বিশেষ দ্রষ্টব্যঃ
যেসকল শিক্ষার্থী বিজয় দিবসের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অনুশীলনের উদ্দেশ্যে আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বর সকাল ১০ টায় স্কুলে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো ।

ধন্যবাদান্তে -

কর্তৃপক্ষ,

ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ

সুদৃঢ় মনোবল, একনিষ্ঠ পরিশ্রম ও সততাএই তিনের সমন্বয়ে আসে চূড়ান্ত সফলতা। চটকদার প্রচারণায় প্রলুদ্ধ না হয়ে সঠিক সিদ্ধান্ত ন...
02/12/2025

সুদৃঢ় মনোবল, একনিষ্ঠ পরিশ্রম ও সততা
এই তিনের সমন্বয়ে আসে চূড়ান্ত সফলতা।

চটকদার প্রচারণায় প্রলুদ্ধ না হয়ে সঠিক সিদ্ধান্ত নিন দেখে-শুনে-বুঝে।

সন্তানের উজ্জ্বল ভবিষৎ গঠনে গার্ডিয়ানের সঠিক সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ।

এ লক্ষ্যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কৃতিত্বের স্বাক্ষর স্থাপনকারী শিক্ষাবিদদের সরাসরি তত্ত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় বিশ্বমানের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়াসে কাজ করে যাচ্ছি আমরা। প্রতিষ্ঠানটির নাম -- ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ - National Standard School & College।

প্রিয় সম্মানিত অভিভাবকবৃন্দ,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে --

* যেকোনো ব্যাপারে সঠিক সিদ্ধান্ত যেমন মানুষকে কাংক্ষিত সফলতার দিকে পরিচালিত করে।

* বিপরীতভাবে সিদ্ধান্ত যদি সুচিন্তিত এবং সঠিক না হয় তাহলে সেটা মারাত্মক পরিণামের দিকে ধাবিত করে।

* সুতরাং সচেতন গার্ডিয়ান হিসেবে আপনার অবশ্য কর্তব্য হলো, সন্তানের পড়াশোনার পাশাপাশি তার নৈতিক চরিত্র গঠন, মূল্যবোধ তৈরি এবং সন্তানের আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী দক্ষতা বৃদ্ধির নিশ্চয়তা বিধান করা।

* সেজন্য এই বিষয়গুলো সঠিকভাবে প্রতিপালনের ব্যাপারে যারা নিবেদিতপ্রাণ হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেখানেই আপনি নিজেকে অন্তর্ভুক্ত করতে পিছপা হবেন না -- এটা আমাদের অটুট বিশ্বাস।

* প্রতি ক্লাসে শিক্ষার্থী সংখ্যা সীমিত -- মাত্র ১৫ জন করে।

* নিবিড় পর্যবেক্ষণ এবং কোয়ালিটি নিশ্চিতকরণে রয়েছে CC TV অবজারভেশন।

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রয়েছে IPS এর ব্যবস্থা।

* প্রাইমারি লেভেলের প্রতি ক্লাসে দুইজন শিক্ষিকার সার্বক্ষণিক উপস্থিতি এবং তত্ত্বাবধানে ক্লাস পরিচালনা করছি আমরা।

* আন্তর্জাতিক মানের স্টাডি ম্যাটেরিয়ালস সরবরাহ এবং ক্লাসেই সেগুলোর শিক্ষনফল বাস্তবায়ন নিশ্চিত করা হয়।

২০২৬ শিক্ষাবর্ষের
ভর্তি কার্যক্রম চলছে --

প্রি-প্লে থেকে ৯ম শ্রেণি

(শিক্ষার্থী সংখ্যা পূরণ হওয়ামাত্র উক্ত ক্লাসে ভর্তি বন্ধ করে দেওয়া হবে)।

কোয়ালিটি সম্পর্কে নিশ্চিত ধারণা পেতে আমাদের স্কুলটি সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ রইলো।

ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ
বাড়ি # ১৪, রোড # ৪, ব্লক - ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা.

Careline: 01835922789

Address

Dhaka
1219

Telephone

+8801835922789

Website

Alerts

Be the first to know and let us send you an email when ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ:

Shortcuts

Share

Category