Soheeh Aqeedah

Soheeh Aqeedah LET US CORRECT OUR ISLAMIC FAITH সহীহ ‘আক্বীদার প্রচার ও প্রসারেই আমাদের পথচলা

08/09/2026
19/03/2026
https://www.facebook.com/share/p/1C7ffJ4ySP/
13/08/2025

https://www.facebook.com/share/p/1C7ffJ4ySP/

আলিয়া মাদ্রাসা শিক্ষার নবজাগরণে এক অগ্রদূত:
Dr. Mohammed Hadayet Ullah (হাফিজাহুল্লাহ)

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ (হাফি.) তিনি শুধু একজন ইসলামিক স্কলার নন, বরং এক বহুমুখী প্রতিভার অধিকারী, এক নীরব বিপ্লবের রূপকার।

যখন আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নানান সংকট ও অব্যবস্থাপনার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন তিনি সাহসিকতার সঙ্গে সেই ভাঙনের মাঝেও আশার আলো দেখাচ্ছেন। তিনি মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে ইসলামী জ্ঞানের গভীরতা এবং আধুনিক জ্ঞানের বাস্তবতা- এই দুইয়ের অপূর্ব সমন্বয়ে একটি সময়োপযোগী কারিকুলাম তৈরিতে দিনরাত পরিশ্রম করে চলেছেন।

তাঁর এই প্রয়াস শুধু পাঠ্যক্রম উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি পরিপূর্ণ, চিন্তাশীল, সৎ, দক্ষ ও দ্বীনদার প্রজন্ম গঠনের রূপরেখা।

তিনি মাদ্রাসা শিক্ষার দীর্ঘদিনের ‘ব্র্যান্ডিং ক্রাইসিস’ কাটিয়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা এক কথায় যুগান্তকারী। শিক্ষকের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, পাঠ্যবইয়ের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে তাঁর দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ গুলোর প্রতিটি ধাপেই রয়েছে সাহসিকতা ও আন্তরিকতা।

⚠️ কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, এই কল্যাণমুখী পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একদল দালাল, সুবিধাবাদী, ধান্দাবাজ, তেলবাজ চক্র যারা পরিবর্তন চায় না, মাদ্রাসা শিক্ষার উন্নতি অগ্রগতি মেনে নিতে পারে না।

🔴 তারা চায় না মাদ্রাসা শিক্ষা আধুনিক ও মানসম্পন্ন হোক,
🔴 তারা চায় না সত্যিকার আলেম তৈরি হোক,
🔴 কারণ, তাদের মনগড়া মতবাদ, শির্ক ও বিদআতের প্রচার- প্রসারে বাধা হয়ে দাঁড়িয়েছে এই নতুন দৃষ্টিভঙ্গি।

তারা বহু বছর ধরে শিক্ষকের নাম ব্যবহার করে শিক্ষক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছে, অথচ নিজেরাই শিক্ষক নন! আজ তাদের মুখোশ খুলে গেছে, আর সেই ক্ষোভেই তারা হিংসায় উন্মাদ হয়ে উঠেছে।

ড. হেদায়েত উল্লাহ (হাফি.) স্যার, আপনি নির্ভয়ে সত্যের পথে এগিয়ে চলুন! আমরা, দ্বীনপ্রেমী ও চিন্তাশীল মানুষরা, সবসময় আপনার পাশে আছি ইনশা’আল্লাহ।

বাতিল যতই শক্তিশালী হোক না কেন, সত্যের জয় সুনিশ্চিত। আপনার দূরদর্শিতা, সাহসিকতা ও অক্লান্ত পরিশ্রম একদিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আমরা বিশ্বাস করি, আপনার নেতৃত্বেই ইনশা’আল্লাহ মাদ্রাসা শিক্ষার স্বর্ণযুগ ফিরে আসবে।
قوله تعالى: وَ قُلْ جَآءَ الْحَقُّ وَ زَهَقَ الْبَاطِلُؕ-اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا

🤲 আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনার হিফাজত করুন, শক্তি দিন, সাহস দিন, জ্ঞান দিন এবং আপনার সকল প্রচেষ্টা কবুল করুন। আমিন 🤲






#বাংলাদেশ

Address

Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 20:30
Tuesday 10:00 - 20:30
Wednesday 10:00 - 20:30
Thursday 10:00 - 20:30
Friday 14:00 - 16:00
Saturday 10:00 - 20:30
Sunday 10:00 - 20:30

Telephone

+8801842567370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soheeh Aqeedah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Soheeh Aqeedah:

Shortcuts

Share