Lander's Academic Zone

Lander's Academic Zone

Share

A platform to ensure academic excellence and integrity.

17/06/2025

This country and its education system need a serious shaking from some roaring minds...

06/06/2025

May all of our prayers be granted and our sacrifices too...

25/04/2025



জানো হয়তো তোমরা, মহাকাশচারীদেরকে আমরা Astronaut বলি। তারা বেশ রোমাঞ্চকর এক অভিজ্ঞতার সুযোগ পায়, যা বাকি মানুষদের আজীবনের এক অপূর্ণতা। বিশাল মহাশূন্যের নিঃসীমতার মাঝে হারাতে কিন্তু তাদের বেশ কঠিন প্রশিক্ষণ নিতে হয় এবং ব্যাপক পড়াশোনা করা লাগে।

মজার ব্যাপার হলো, এই মহাকাশচারীদেরকে আবার আমেরিকায় একরকম, চায়নায় একরকম, আর রাশিয়াতে আরেকরকম ডাকে! আমেরিকানরা বলে Astronaut, চাইনিজরা বলে Taikonaut, আর রাশিয়ানরা বলে Cosmonaut!

তবে নাম যাই হোক, সবার কাজ আর লক্ষ্য একই! ওই নিঃসীম, শূন্য মহাকাশে হারিয়ে যাওয়া...

Photos from Lander's Academic Zone 's post 13/04/2025

একটি দেশ, একটি জাতি, নাকি একটি পরিচয়! কেউ বলে এর শুরু অক্টোবর ৭ এ! অনেকের মতে এর শুরু ১৯৪৮ থেকে, আবার কারো মতে ১৯১৭! আসলে এর শুরু সৃষ্টির আদিমতম সময় থেকেই...

সবচেয়ে বেশি করুণ এবং লজ্জাজনক হলো, মুসলিমদের শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু আমাদের ঐক্য নাই! আর এই ঐক্যের অভাবেই কতগুলো শিশু থেকে শুরু করে নারী, বৃদ্ধ, এমনকি পশু-পাখি শিকার হচ্ছে নির্মম মৃত্যুর! তারা অবরুদ্ধ, তাদের কথা শুনার কেউ নেই, তাদের মুক্ত বিহঙ্গের ন্যায় চলতে, ফিরতে, কথা বলতে নেই! প্রতিদিন বোমার শব্দে তাদের অনেকদিনের বিনিদ্র চোখের ঘুম ভেংগে যায়, কোনো এক বাবা তার নবজাতকের বিচ্ছিন্ন দেহ কোলে হতবাক হয়ে থাকে, আবার কোনো এক নববধূ হারানো স্বামীর প্রয়াণে অবাক বিষাদের ছায়ায় জড়িয়ে থাকে! তাও তারা ওই ভেঙে পড়া সবকিছুর ভেতরে থেকেও, ধ্বংস হয়ে যাওয়া পাথরের পাহাড়ের মাঝে দাঁড়িয়েও বলে - আল্লাহ্ই আমাদের জন্য যথেষ্ঠ।

তাও নিজেদের এই সহস্র ব্যর্থতার মাঝেও একটুখানি ভালো লাগে, যখন সবাইকে এগিয়ে আসতে দেখি, এক হয়ে কথা বলতে দেখি, সাহায্যের জন্য চেষ্টা করতে দেখি। এক হও, বিশ্ব মুসলিম সমাজ! সামনে আরো কঠিন দিন আসছে...

11/04/2025

আজ ঠিক রাত ৮.১০এ। লাইভ শেয়ার করা হবে আমাদের পেজ থেকেও। ✨




আমাদের সবারই তো ইংরেজি নিয়ে একটা ভীতি কাজ করে, যে আমি ইংরেজি বলতে পারিনা, কিংবা বললে ভুল হয়। একইভাবে, লেখার সময়ও! বারবার আমরা দ্বিধায় পড়ে যাই, সঠিক কোনটা, আর ভুল কোনটা!

সে চিন্তা-ভাবনা দুর করতেই তোমাদের সাথে আজকের লাইভে (রাত ৮.১০) কথা হবে। লাইভে Speaker হিসেবে থাকবেন -

Mezbah Khan
CSE (3rd Year), BRAC University
Founder of Lander's Academic Zone

আরো বিস্তারিত জানতে চোখ রাখো আমাদের পেইজে ঠিক রাত ৮.১০ এ!



10/04/2025

সকল এসএসসি’২৫ পরীক্ষার্থীদের জন্য কিছু করণীয়–

১। অবশ্যই বাসা থেকে বের হবার আগে অ্যাডমিট কার্ড , রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি নিয়েছো কিনা দেখে নিবে।

২। পরীক্ষার জন্য পর্যাপ্ত কলম, পেন্সিল, ক্যালকুলেটর, একটি পানির বোতল নিয়ে যেয়ো। আগের দিন রাতেই একটি নোট করে রাখতে পারো, প্রতিদিনের পরীক্ষার আগে দেখে নিলে সব নেয়া হয়েছে কিনা।

৩। রোল ও রেজিস্ট্রেশন নম্বর ভুল হলে, ভয় না পেয়ে কেন্দ্রের পরীক্ষককে দেখাও, উনি সাহায্য করবেন। বৃত্ত পূরণের সময় খেয়াল রাখবে।

৪। লুজ শীট নেয়া হলে যতগুলো লুজ শীট নিবে, তার অনুযায়ী বৃত্ত ভরাট করবে। নাহলে কিন্তু সমস্যা হতে পারে।

৫। যেগুলোর উত্তর আগে পারবে, সেগুলো আগে করার চেষ্টা করবে। কোনোটি না পারলে, সেটাতে সময় ব্যয় করার দরকার নেই।

৬। পরীক্ষার পরে আগের পরীক্ষা নিয়ে ভয় পাবার, চিন্তিত হবার কিছু নেই। বাসায় ফিরে পর্যাপ্ত বিশ্রাম করে সুন্দরভাবে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে।

মনে রাখবে, ভালো প্রস্তুতির জন্য ভালো বিশ্রামও প্রয়োজন।

তোমাদের সবার জন্য দুআ রইলো। শুভকামনা।




09/04/2025

কতো উৎকণ্ঠা, কতো চিন্তা, কতো প্রস্তুতি! তারপরও ইংরেজিতে ভয়??

নতুন কিছু আসছে! তৈরি থেকো! শুক্রবার রাত ৮টায় 👈







09/04/2025

The history didn't start from October 7! It started in 1948. Actually way before...

Justice for Palestine cannot wait. The cycle of violence and impunity in Gaza must end. The international community, especially the Muslim community, has a responsibility to hold all perpetrators of injustice accountable and to ensure a future where all people in the region can live with dignity and security.



English and ICT Complete Course 09/01/2025

সুপ্রিয় শিক্ষর্থী,

ল্যান্ডারস একাডেমিক জোনের ৪ মাসব্যাপী ICT এবং ENGLISH কোর্সের ৯ম-১০ম শ্রেনীর ফ্রি ক্লাস আজ ১০/০১/২০২৫ (শুক্রবার) এবং ১১শ - ১২শ শ্রেনীর ফ্রি ক্লাস আগামী ১১/০১/২০২৫ (শনিবার) সকাল ১০.০০টা ও বিকাল ০৩.৩০টায় দুইটি ব্যাচে শুরু হবে।💥💥

বন্ধুদের ও পরিচিতদের নিয়ে চলে আসতে পারো আমাদের ফ্রি ক্লাসটিতে।

🏢 আমাদের ঠিকানা: আইডিয়াল ডিফেন্স একাডেমি, টুকু সরণি (আনন্দ রোড), মিরপুর ১৪, ঢাকা ১২০৬।

👉 ক্লাসে অংশগ্রহণের আগে এই ফর্মটি পূরণ করে ফেলো: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfTw9_3srK8noE2X632qq6ewWb91NlBy5WqFux_iiBiVvo2eQ/viewform

English and ICT Complete Course Lander's Academic Zone is offering an exclusive complete syllabus program for 2 most intimidating subjects - English and ICT. This course aims to make your basics strong and make you a tough competitor for any exam.

08/01/2025

💥NEW YEAR ALERT!💥

কেমন আছো ছোট্ট বন্ধুরা?

নতুন বছর শুরু হয়ে গেলো! কেমন হয় যদি একটা গোছানো, প্রি-প্ল্যানড কোর্স নিয়ে আসা হয় কেবলমাত্র তোমাদের জন্য?? আরো যদি থাকে দুর্দান্ত কোর্সপ্ল্যান এর সাথে সাথে অভিজ্ঞ শিক্ষক, তবে তো কথাই নাই, তাইনা?! 🔥

তবে চলে আসো আমাদের ফ্রি ক্লাসে, আগামী ১০ ও ১১ তারিখ! কিছু সুন্দর সুন্দর গল্পের ছলে বুঝে যাবে কেনো আমাদের এই ছোট্ট কোর্সটি তোমাদের প্রয়োজন!

🛑কোর্সের বৈশিষ্ট্য:

👉 ৪ মাসব্যাপী কোর্স
👉 ব্যাচপ্রতি ১৫ জন
👉 স্কুল/কলেজভিত্তিক সিলেবাস
👉 অভিজ্ঞ শিক্ষক এবং সুগঠিত কোর্সপ্ল্যান

🚧 কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে থাকছেন -

Mezbah Khan
CSE Dept. (3rd Year)
BRAC University.

চলে আসো তবে বন্ধুদের নিয়ে! আর ক্লাসে জয়েন করতে চাইলে এই ফর্মটি পূরণ করে ফেলো এক্ষুনি: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfTw9_3srK8noE2X632qq6ewWb91NlBy5WqFux_iiBiVvo2eQ/viewform

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Mirpur/14
Dhaka

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00