Onushilon

Onushilon

Share

চূড়ান্ত লক্ষ্য যদি হয় বিজয়, অনুশীলন-ই একমাত্র চাবিকাঠি।

শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দান করে এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করে। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন।

10/07/2020
21/02/2020

বই নিয়ে বিখ্যাত বাণী

১) বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয়না।

-সৈয়দ মুজতবা আলী

২) একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।

-টুপার

৩) বই হচ্ছে মস্তিষ্কের সন্তান।

-সুইফট

৪) পৃথিবীর আর সব সভ্যজাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোঁত্ ঘোঁত্ করি, আর চোখ বাড়াবার কথা তুলতেই চোখ রাঙাই। চোখ বাড়াবার পন্থাটা কি? প্রথমতঃ বই পড়া এবং তার জন্য দরকার বই পড়ার প্রবৃত্তি।

— সৈয়দ মুজতবা আলী

৫) যদি বইটা হয় পড়ার মতো তা কেনার মতো বই।

— জন রাসকিন

৬) বই কিনলেই যে পড়তে হবে, এটি হচ্ছে পাঠকের ভুল। বই লেখা জিনিসটা একটা শখমাত্র হওয়া উচিত নয়, কিন্তু বই কেনাটা শখ ছাড়া আর কিছু হওয়া উচিত নয়।

— প্রমথ চৌধুরী

20/02/2020
02/02/2020

সকল এস এস সি পরিক্ষার্থীদের জন্য শুভ কামনা রইল ...। 🖤

07/01/2020

ওই সমস্ত গার্জিয়ানদের মরে যাওয়া উচিত!
*
আমার বাচ্চারা তখন ওয়ান/টু-তে পড়ে। আমি প্যারেন্টস মিটিংয়ে গেছি। দেখলাম প্যারেন্টসরা টিচারদের সাথে খুব দেনদরবার করছে। আমার বাচ্চাকে এই প্রশ্নে কম নাম্বার দেওয়া হয়েছে। অমুক বাচ্চা আমার বাচ্চাকে ডিস্টার্ব করে- এই জাতীয় দেনদরবার। আমার পালা এলো।

টিচার আমার বাচ্চাদের খাতাপত্র আমার সামনে দিয়ে বলল- স্যার, দেখুন। আমি সেগুলি পাশে ঠেলে দিয়ে বললাম- আমি এগুলো দেখতে আসিনি, ওগুলো দেখার জন্য আপনারা আছেন। আমি শুধু একটা কথা বলতে এসেছি- বাচ্চারা যেন স্কুলে আসতে আগ্রহী হয়। ভালো রেজাল্ট করার জন্য ওদের চাপ দেওয়ার দরকার নেই। তাতে যদি আমার বাচ্চারা ফেল করে তাতেও আমার কোন আপত্তি নাই। ভালো রেজাল্ট করলে কি লাভ হয় সেটা যেদিন ওরা নিজেরা বুঝতে পারবে সেদিন ওরা নিজেরাই ভালো রেজাল্ট করার ব্যাপারে আগ্রহী হবে। আপনাদের দায়িত্ব একটাই, ওরা যেন কোনোভাবেই স্কুলে আসতে অনাগ্রহী না হয় সেদিকে খেয়াল রাখা।

শিক্ষিকা ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে বলল- স্যার, আপনার মতো পেরেন্টস আমি আমার শিক্ষকতা জীবনে একজনও পাইনি। আমি বললাম- অধিকাংশ মানুষ বৈষয়িক হয়, বোহেমিয়ান হয় না। বোহেমিয়ান মানুষের সংখ্যা পৃথিবীতে খুব কম, আমি বোহেমিয়ান টাইপের মানুষ।

সকালে আমার বাচ্চাদের ফাইনাল পরীক্ষা, আমি রাত্রে বাচ্চাদের নিয়ে দাওয়াত খেতে যাই। বাচ্চাদের বলি- ফেল করলেও কোনো অসুবিধা নাই, আমি জীবনে বহুবার ফেল করেছি। চলো যাই দাওয়াত খেয়ে আসি। ভালো রেজাল্ট করাই জীবনের একমাত্র সার্থকতা নয়। বাচ্চারা বিপুল উৎসাহে আমার সাথে দাওয়াত খেতে যায়।‌

*
পিএসসি'র রেজাল্ট খারাপ হ‌ওয়ায় এ পর্যন্ত নয়জন শিশু আত্মহত্যা করেছে। কচি শিশুদের মনে যারা রেজাল্টের বিষ ঢুকিয়েছে, তাদেরকে নির্যাতন করেছে, অন্য বাচ্চাদের সাথে তুলনা করে বাচ্চাটাকে বকেছে, বাচ্চার রেজাল্টকে নিজের স্ট্যাটাস হিসেবে নিয়েছে; সে সমস্ত গার্জিয়ানদের মরে যাওয়া উচিত।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


59 Nayabag, Dhakshingaon, Bashabo, Shobujbag
Dhaka
1214