Job and Madrasah Help Lines

Job and Madrasah Help Lines

Share

চাকরি সম্পর্কিত যেকোনো আপডেট তথ্য পেতে আমাদের পেজ এবং https://youtube.com/@Jobdreamers ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।

13/02/2025

#ভাইভা_অভিজ্ঞতা: তারিখ:১৩-০২-২৫
#সহকারি_মৌলবি, সময়: ৯.৩০, বোর্ড: ৫
প্রার্থী : (নাম প্রকাশ করেনি)

#প্রার্থী : আসসালামু আলাইকুম।
বোর্ড: ওয়া আলাইকুমুস সালাম।
প্রার্থী : আসতে পারি স্যার।
বোর্ড: আসুন।
বোর্ড: বসুন।
প্রার্থী : ধন্যবাদ স্যার।
বোর্ড: আপনি কেন শিক্ষক হতে চান?
প্রার্থী : উত্তর করলাম।
বোর্ড: আমি সহকারি শিক্ষক হতে চাই আরবি করুন।
প্রার্থী : আনা উরিদু আন আকুনাল মুয়াল্লিমাল মুসায়িদা।
বোর্ড: গাইরে মাসসারিফ কাকে বলে?
প্রার্থী : উত্তর করলাম।
বোর্ড: গাইরে মুনসারিফ এর সবব কয়টি?
প্রার্থী : ৯ টি।
বোর্ড: ৯টি সববের মধ্যে তারকিবের একটি উদাহরণ বলুন।
প্রার্থী : বা'লাবাক্কুন।
বোর্ড: শুকরান, আপনি আসতে পারেন।
প্রার্থী : ধন্যবাদ স্যার, সালাম দিয়ে বের হয়ে আসলাম।

20/01/2025

সহকারি মৌলবি (৩৩০) ৪৮০ জনের ভাইভা সিডিউল প্রকাশ। ১৩-০২-২৫ ইং অনুষ্ঠিত হবে। বাকিদের পরবর্তীতে সিডিউল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

Photos from Job and Madrasah Help Lines's post 19/01/2025

হয়বতনগর এ ইউ কামিল ( মাস্টার্স) মাদ্রাসা,কিশোরগঞ্জ এর ছাত্র আসাদুল্লাহ আল গালিব ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় ২১২ তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। অভিনন্দন গালিবকে❤️
©

08/01/2025

#ভাইভা_অভিজ্ঞতা_১
#সহকারী_শিক্ষক (ইসলাম শিক্ষা- স্কুল) #314
#১৮তম
প্রথমেই সালাম দিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করল। ম্যাডাম তাকে বসতে বললেন। একজন স্যার তার কাগজপত্র পরীক্ষা করলেন এবং অপর স্যার বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলেন।

স্যার: ফাজিলের সাবজেক্টগুলোর নাম বলুন।
রবি: বলতে শুরু করলেন, কিন্তু স্যার কয়েকটি বলার পর তাকে থামিয়ে দিলেন।

স্যার: কয়েকটি আরবি বইয়ের নাম বলুন।
রবি: যথাযথ উত্তর দিলেন।

স্যার: নাহু ও সরফ পড়েছেন কিনা?
রবি: হ্যাঁ।

স্যার: সরফের বিভিন্ন বিষয়ের কথা বলুন।
রবি: বিষয়গুলো যথাসাধ্য বলার চেষ্টা করলেন।

স্যার: সিগাহ বলুন।
রবি: মাজি মারুফের সিগাহ সঠিকভাবে বললেন।

স্যার: হরফে জর সম্পর্কে বলুন।
রবি: সঠিকভাবে উত্তর দিলেন।

স্যার: রিটেন প্রশ্ন থেকে জানতে চাইলেন, জাওয়াজিমুল মুজারে সম্পর্কে বলুন।
রবি: সঠিক উত্তর দিলেন।

রবিউল্লাহর ভাইবা (ইসলামিক স্টাডিজ‚ সহকারী)

রবিউল্লাহ ভাইবার জন্য প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ে প্রবেশ করল। প্রথমেই সালাম দিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করল। ম্যাডাম তাকে বসতে বললেন। একজন স্যার তার কাগজপত্র পরীক্ষা করলেন এবং অপর স্যার বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলেন।

স্যার: ফাজিলের সাবজেক্টগুলোর নাম বলুন।
রবি: বলতে শুরু করলেন, কিন্তু স্যার কয়েকটি বলার পর তাকে থামিয়ে দিলেন।

স্যার: কয়েকটি আরবি বইয়ের নাম বলুন।
রবি: যথাযথ উত্তর দিলেন।

স্যার: নাহু ও সরফ পড়েছেন কিনা?
রবি: হ্যাঁ।

স্যার: সরফের বিভিন্ন বিষয়ের কথা বলুন।
রবি: বিষয়গুলো যথাসাধ্য বলার চেষ্টা করলেন।

স্যার: সিগাহ বলুন।
রবি: মাজি মারুফের সিগাহ সঠিকভাবে বললেন।

স্যার: হরফে জর সম্পর্কে বলুন।
রবি: সঠিকভাবে উত্তর দিলেন।

স্যার: রিটেন প্রশ্ন থেকে জানতে চাইলেন, জাওয়াজিমুল মুজারে সম্পর্কে বলুন।
রবি: সঠিক উত্তর দিলেন।

শেষে স্যার ধন্যবাদ জানালেন এবং রবিউল্লাহ তার ভাইবা সফলভাবে সম্পন্ন করল।

08/01/2025

#ভাইভা_অভিজ্ঞতা_সহকারি_শিক্ষক_ইসলাম_শিক্ষা। #তারিখ: ০৮.০১.২৫, সময়: ৯.৩০, বোর্ড: ০৯A.
#ফাতেমা_আক্তার_বরিশাল।

প্রার্থী: আসসালামু আলাইকুম। আসতে পারি স্যার।
বোর্ড: ওয়া আলাইকুমুস সালাম। আসুন।
বোর্ড: বসুন।
প্রার্থী: ধন্যবাদ স্যার।
বোর্ড: আপনার নাম কী?
প্রার্থী: ফাতেমা আক্তার।
বোর্ড: ফাতেমা কে ছিলেন।
প্রার্থী: রাসূল (সা)-এর কন্যা ও হযরত আলী (রা)-এর স্ত্রী।
বোর্ড: আনসার কারা?
প্রার্থী: বললাম।
বোর্ড: মুহাজির কারা
প্রার্থী: বললাম।
বোর্ড: হজ্জ কোথায় করতে হয়?
প্রার্থী: বললাম।
বোর্ড: আপনার ফাযিলের ঐচ্ছিক বিষয় কি কি ছিল?
প্রার্থী: বললাম।
বোর্ড: আপনি আসতে পারেন।
প্রার্থী: আমি সালাম দিয়ে চলে আসলাম।

02/12/2024

বিসিএস ভাইভার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০, সাধারণ প্রার্থীদে আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক (৩৫০), প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা

সংস্কার সংক্রান্ত প্রস্তাব

02/12/2024

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
বিসিএসের আবেদন ফি কমে ৩৫০ টাকা হতে যাচ্ছে !!

01/12/2024

১৮তম শিক্ষক নিবন্ধনে কি কি করতে হবে,কখন যেতে হবে,কি কি কাগজ লাগবে অনেকে পোস্ট করছেন
তাদের জন্য আজকের লেখা 🥰 👇👇👇

আমার ভাইভা ছিলো ২১ তারিখ ৯.৩০
সিরিয়াল ১৩তম
বোর্ড নং ৬

এনটিআরসিতে পৌছাই সকাল ৭টার দিকে
দূর থেকে গেয়েছিলাম তাই
আপনারা ৯টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন 🥰
ওখানে যেয়ে ড্রেজ চেঞ্জ করা লাগলে পাশের ভবনের পিছনে ওয়াশরুম আছে ডিউটিরত আনসার সদস্যকে বললে দেখিয়ে দিবে 🥰
তাছাড়া এনটিআরসিএ ভবনের সামনে অনেক দোকান আছে সেখানে বসে রেস্ট করতে পারবেন 🥰
ঠিক ৯.৩০ এর দিকে একজন পিওন মাইক দিয়ে সিরিয়াল অনুযায়ী আপনার গ্রুপ নং,বোর্ড নং ও কয় তালা যেতে হবে বলে দিবে
তাছাড়া ভবনের সামনে শিট টাংগানো আছে সেখান থেকেও দেখে নিতে পারেন 🥰
মাইক দিয়ে যখন ডাকবে তখন লাইন ধরে উক্ত ভবনের উক্ত তালা ও রুমে প্রবেশ করবেন
সেখানে দায়িত্বরত দুইজন ব্যক্তি আপনাদের সিরিয়াল অনুযায়ী কাগজপত্র চাইবে
আপনার
নিম্নোক্ত কাগজগুলো এভাবে সাজাবেন
*লিখিত পরিক্ষার প্রবেশপত্র
*এসএসসি সার্টিফিকেট
*এইচএসসি সার্টিফিকেট
*অনার্সের সার্টিফিকেট (মাস্টার্সেরটা লাগবে না)
*ভোটার আইটি কার্ড
এই ৫টা ব্যতীত অন্য কিছু লাগবে না
এগুলার একসেট ফটোকপি আপনার থেকে নিবে এবং এই ৫টার মূল কাগজ চেক করে হাজিরা খাতায় সাক্ষর নিবে
তারপর আপনার মূল কাগজ ও ব্যাগ হাতে নিয়ে ৪-৫ জনের একটা করে টিম করে বোর্ডের সামনে চেয়ার পাতা আছে ওখানে নিয়ে বসাবে🥰
ওখানে আপনাদের সাহায্য করার জন্য একজন মহিলা /পুরুষ থাকবে
একটু পর স্যাররা আসলে সিরিয়াল অনুযায়ী ভাইভা শুরু করবে
একজনের শেষ হলে এক দেড় মিনিট পর আরেকজন প্রবেশ করবেন
রুমে ঢুকার আগে অনুমতি নিবেন
রুমের ঢুকার দরজা বাহির থেলে ঠেলা দিয়ে ঢুকবেন
আবার বাহির হওয়ার সময়ও ঠেলা দিবে
এই দরজা এমনই 😁
ভাইভাতে সময় নিবে ২-৩ মিনিট সর্বোচ্চ ৫মিনিট
ভাইভার রুমে প্রবেশ করার আগে শুধুমাত্র উপরোক্ত ৫টি কাগজের সেই সিরিয়াল অনুযায়ী ডান হাতে রাখবেন ব্যাগ বাহিরে বসার চেয়ারের কাছে রেখে যাবেন 🥰
রুমে ঢুকে সালাম দেওয়ার পর পাশ থেকে একজন স্যার আপনার থেকে কাগজ চেয়ে নিবে
আসার সময় আবার কাগজ দিয়ে দিবে আপনার চাইতে হবে না
বের হওয়ার সময় আবার সালাম দিয়ে দরজায় এসে বাহিরের দিকে ঠেলা দিবেন
এই দরজায় টান দিবেন না তাহলে নাও খুলতে পারে বা বেশি শক্তি লাগতে পারে
বের হয়ে এসে বসার ওখান থেকে ব্যাগ নিয়ে সিড়ি দিয়ে নিচে নামবেন
তারপর এক কাপ চা খেয়ে ঠান্ডা মাথা চলে আসবেন
ধন্যবাদ সবাইকে 🥰🥰

Shared By: 👇👇👇
রাকিবুল রকি
মাস্টার্স (অধ্যায়ণরত)
ইংরেজি বিভাগ
সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া
নিজ জেলা:নাটোর
সকলের নিকট দোয়া প্রার্থী

27/11/2024

্রেকিং_আপডেট-
৩য় ধাপ শেষে ৪র্থ ধাপ স্কুল/মাদ্রাসা জানুয়ারি/ফেব্রুয়ারি মাসে যাদের ভাইভা ডেট পড়তে যাচ্ছে-

১। তথ্য যোগাযোগ প্রযুক্তি-৩১৩
২। ইসলাম শিক্ষা -৩১৪
৩। হিন্দুধর্ম শিক্ষা -৩১৫
৪। বোদ্ধধর্ম শিক্ষা -৩১৬
৫। খ্রিষ্টধর্ম শিক্ষা -৩১৭
৬। শারিরিক শিক্ষা-৩১৮
৭। পদার্থবিজ্ঞান-৩১৯
৮। রসায়ন -৩২০
৯। গণিত-৩২১

ফেব্রুয়ারি/মার্চ মাস ৫ম ধাপে পড়তে পারে যেসব বিষয়-
৯। গণিত -৩২১
১০। চারুকলা-৩২৪
১১। কম্পিউটার-৩২৫
১২। লাইব্রেরি-৩২৬,৩২৭
১৩। সমাজিক বিজ্ঞান-৩২৯
১৪। মৌলভী-৩৩০,৩৩১
১৫। ভৌতবিজ্ঞান - ৩৩২
১৬। জীববিজ্ঞান-৩৩৩

👉 পরবর্তী ভাইভা কলেজ শুরু হবে- সম্ভবত মার্চ/এপ্রিল/মে মাস পর্যন্ত হতে পারে-
বাংলা - ৪০১,English- ৪০২,Economic- 403,রাষ্ট্র বিজ্ঞান,ইতিহাস,ইসলামি ইতিহাস ও সংস্কৃতি,দর্শন,
সমাজ,সমাজকর্ম,মনোবিজ্ঞান,সংস্কৃত,পদার্থ,রসায়ন,
গণিত,উদ্ভিদ,প্রাণী বিজ্ঞান ইত্যাদি।

০২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ৩য় ধাপ শেষ করা হবে। ৪র্থ ধাপের সিডিউল প্রকাশ ২১/২৩ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে হবে।

Follow:
Zianur Rahman

মাদরাসা হেল্প লাইন, সকল চাকরি এবং আলিম-ফাজিল-কামিল তথ্য কেন্দ্র

Job Dreamers (চাকরির স্বপ্নবাজ)

24/11/2024

আসসালামু আলাইকুম!
আগামী জানুয়ারী, ২০২৫ এর ১ম সপ্তাহে শুরু হবে সহকারী শিক্ষক ধর্ম- ইসলাম শিক্ষা (৩১৪) ভাইভা পরীক্ষা ইনশাআল্লাহ!!
আল্লাহ সকলকে সফলতা দান করুন (আমিন)।

23/11/2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ বছর মেয়াদী ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স এর ৩য় বর্ষের পরীক্ষার সময় ৩০ মিনিট বৃদ্ধি করেছে।

আমরা চাই,ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ৩ বছর মেয়াদী ফাজিল (স্নাতক) পাস ১ম,২য় ও ৩য় বর্ষের পরীক্ষার সময় অন্ততপক্ষে ৩০ মিনিট বৃদ্ধি করে ৩ ঘন্টা ৩০ মিনিট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

01/11/2024

স্কুলঃ -২
জুনিয়র মৌলভি ভাইভা
তাং-৩১-১০-২০২৪ ইং

প্রথমে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলাম।
স্যার-১ঃ আপনার নাম কি?
আমিঃ মোঃ আবুল বাশার
স্যার-২ঃ "আমার নাম আবুল বাশার" আরবিতে বলো?
আমিঃ বললাম।
স্যার-২ঃ আবুল বাশার নামের বাংলা অর্থ কি?
আমিঃ মানুষের পিতা।
স্যার-২ঃ তুমি মানুষের পিতা?
আমিঃ তেমন কিছু বলিনি। চুপ ছিলাম।
স্যার-২ঃ আচ্ছা, আবুল বাশার নামে কোন মহান ব্যক্তির নাম বলো?
আমিঃ আদম (আ)।
স্যার-২ঃ "মোহাম্মাদুর রসুলুল্লাহ" কোরআনে আছে নাকি হাদিসে?
আামিঃ বলতে পারিনি। উত্তর তিনিই বলে দিলেন যে কোরআনে।
স্যার -২ঃ আচ্ছা,আদম (আ) এর নাম কোরআনে কতবার উল্লেখ আছে?
আমিঃ বলতে পারিনি। তিনি বলে দিলেন ২৫ বার৷
স্যার-২ঃ "পঞ্চম শ্রেণি" এর আরবি বলো?
আমিঃ আমি বলছি আসসফফিল খমস,তিনি বললেন আসসফফুল খমিস হবে পরে আমিও তা বললাল।
স্যার-২ঃ "ঢাকা বাংলাদেশের রাজধানী" এর আরবি কি?
আমিঃ দাকা আসিমাতু বাংলাদেশ।
স্যার-২ঃ কাবা মুসলমানদের ক্বিবলা এর আরবি কি?
আমিঃ আল কা বাতু ক্বিবলাতুল মুসলিমি-ন৷
স্যার-২ঃ ঠিক আছো,আসো।
স্যার-১ঃ ঠিক আছে, আপনি আসুন।
এরপর যে-ই রুম থেকে বের হব তখনই স্যার-১ বলছে আরে সার্টিফিকেট রেখে যাচ্ছেন তো নিয়ে যান এতো কষ্টের অর্জন!
পরে সরি বলে কাগজ নিয়ে বের হয়ে আসলাম।
এক কথায় ভাইভা টা অসাধারণ লেগেছে আমার কাছে। কেননা স্যার অনেক ফ্রেন্ডলি হাসিখুশি ভাবে প্রশ্ন করেছে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka