ওভার থিঙ্কিং এমন একটা বিষয় যে, এটা এমন এমন সমস্যা আপনার জীবনে এনে দিবে যে সমস্যাগুলোর কোন অস্তিত্বই নেই। শুধু তাই নয়, ওভারথিঙ্কিং শয়তানের কৌশল আপনাকে দুর্বল করে দেওয়ায় জন্য। কেউ যদি চিন্তার জগতে গিয়ে একই চক্রে আটকে যায়, তখন তার সব এনার্জি এই ওভারথিঙ্কিং করতে করতেই শেষ হয় যায়। ভালো ইবাদাত করার এনার্জি পাওয়া যায় না। অন্যকে নিয়ে অযথা খারাপ ধারণা থেকে গুনাহর জন্ম নেয়। নিজেকে নিয়ে অহেতুক ওভারথিঙ্কিং থেকে হতাশা জন্ম নেয়। বুঝতে পারছেন এটা কত গুরুতর? সুবহানআল্লাহ! আপনি কি ওভারথিঙ্কিং নিয়ে কষ্ট পাচ্ছেন? তাহলে যখনই ওভারথিঙ্কিং মাথায় আসে, নিচের কয়েকটা কাজ করুন ---
(১) এই দুআটি পড়ুন, 'আউযুবিল্লাহি মিনাশ শায়ত্বনির রজিম' - যে শয়তান ওভারথিঙ্কিং এর ওয়াস-ওয়াসা দিচ্ছে, সে যেন পালিয়ে যায়।
(২) নিজেকে একটা সময় বেঁধে দিন যে, ওকে আমি যা নিয়ে টেনশন করছি আগামী ৫ মিনিট এই নিয়ে টেনশন করবো। এরপর আমাকে মুভ-অন করতে হবে। একশনের দিকে চলে যেতে হবে ইনশাআল্লাহ। চিন্তা নিয়ে পড়ে থাকবো না।
(৩) ইস্তিগফার করবেন ১০০ বার, ১০০০ বার (যতবার পারেন)
(৪) আপনার দুশ্চিন্তার বিষয়কে দুআতে রূপান্তরিত করে সবার আগে আল্লাহর কাছে সাহায্য চাইবেন।
এই চার ধাপের প্র্যাকটিস গুলো বারবার করতে হবে। ১০০ বার ১০০০ বার... ৫০০০ বার প্র্যাকটিস করতে করতে সহজ হবে বিষয়টা। একবার দুইবার করলেই সবকিছু পরিবর্তন হয়ে যাবে না।
তাহলে প্রিয় বোনেরা, আজকের পরে থেকে আর ওভারথিঙ্কিং করে মাথা নষ্ট করা যাবে না, কেমন?
—শারিন সফি আদ্রিতা
আলোকিত জীবন
ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে ফলো করুন
নিশ্চয়ই, আগামীকাল জুমু'আ। কিন্তু আপনি কি সত্যিই প্রস্তুত?
জুমু'আর দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এটি যেন আর দশটা সাধারণ দিনের মতো না কেটে যায়। তাই আসুন, আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল দ্বারা এই দিনটিকে বিশেষ করে তুলি—
▫️ সূরা কাহফ তিলাওয়াত করুন
পুরাটা না পারলেও অন্তত প্রথম দশ আয়াত পাঠ করা।
▫️অজস্র দরূদ পাঠ করুন
▫️ আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টাকে দোয়ার জন্য নির্ধারিত করো—এটা এমন এক মুহূর্ত, যেখানে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাই আজকে সব ব্যস্ততা একপাশে সরিয়ে রাখো। বসে পড়ো আল্লাহর সামনে, আর নিজের মতো করে কান্না করো। নিজের জন্য, প্রিয়জনদের জন্য, আর পুরো উম্মাহ—বিশেষ করে যারা দুঃখ-কষ্ট, জুলুম আর বিপদের মধ্যে দিন কাটাচ্ছে—তাদের জন্য দোয়া করো। মনে রেখো, যখন তুমি অন্যের জন্য দোয়া করো, তখন ফেরেশতারা তোমার জন্য দোয়া করে। এগুলোই হওয়া উচিত আজকের সবচেয়ে বড় অগ্রাধিকার। যে সময় আমরা অন্যকে ভুলে যাই, আজ তাদের মনে রাখার দিন।
▫️ সুন্দর পোশাক পরুন ও পবিত্রতা রক্ষা করুন
▫️ খুশু ও খুজু সহকারে জুমু'আর নামাজ আদায় করুন
▫️ সামর্থ্য অনুযায়ী সদকা করুন
▫️ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করুন
এই দিনটিকে একটি বিশেষ উপহার হিসেবে গ্রহণ করুন। আল্লাহ যেন আমাদের ইবাদত কবুল করেন এবং শুক্রবারকে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে নূর বানিয়ে দেন।
আামিন।🖤🌸
> Muslimah Diary
25/05/2026
আরাফার দিনের সেরা দোয়াগুলো
নবী করিম ﷺ বলেছেন—
“সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া।”
আরাফার দিন হলো তাওবার দিন, ক্ষমার দিন, জাহান্নাম থেকে মুক্তির দিন, আর আল্লাহর কাছে ফিরে আসার দিন।
এই দিনে নিজের ভাষায়ও দোয়া করুন। আর নবী করিম ﷺ থেকে প্রমাণিত দোয়াগুলোও বেশি বেশি পড়ুন। হতে পারে আজকের একটি দোয়াই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে।
১. আরাফার দিনের শ্রেষ্ঠ জিকির
لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই। আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।
আমল: আরাফার দিনে বেশি বেশি পড়বেন; অন্তত ১০০ বার পড়ার চেষ্টা করবেন।
২. নবী করিম ﷺ-এর বেশি পড়া দোয়া
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়া কিনা আযাবান্নার।
অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
আমল: আরাফার দিন দুনিয়া, আখিরাত, পরিবার, রিজিক ও জান্নাতের জন্য ৭ বার পড়বেন।
৩. ক্ষমা ও রহমতের দোয়া
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
উচ্চারণ: রব্বানা যালামনা আনফুসানা, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, লানাকূনান্না মিনাল খাসিরীন।
অর্থ: হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
আমল: নিজের গুনাহ, ভুল ও তাওবার জন্য আরাফার দিনে ৩ বার বা বেশি বেশি পড়বেন।
৪. অন্তর ঠিক রাখার দোয়া
يَا مُقَلِّبَ الْقُلُوبِ، ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
উচ্চারণ: ইয়া মুকাল্লিবাল কুলূব, সাব্বিত কালবি আলা দ্বীনিক।
অর্থ: হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর দৃঢ় রাখুন।
আমল: ঈমান, হিদায়াত, গুনাহ থেকে বাঁচা ও দ্বীনের ওপর অটল থাকার জন্য ৭ বার পড়বেন।
৫. জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে আশ্রয়ের দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান্নার।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আপনার আশ্রয় চাই।
আমল: আরাফার দিনে জান্নাত ও জাহান্নাম থেকে মুক্তির আশায় ৭ বার পড়বেন।
৬. ক্ষমা, সুস্থতা ও নিরাপত্তার দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা, সুস্থতা ও নিরাপত্তা চাই।
আমল: শরীর, মন, ঈমান, পরিবার ও আখিরাতের নিরাপত্তার জন্য সকাল-সন্ধ্যা ১ বার এবং আরাফার দিনে বেশি বেশি পড়বেন।
৭. উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুল আমলের দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিজকান তাইয়িবা, ওয়া আমালাম মুতাকাব্বালা।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল চাই।
আমল: আরাফার দিনে জ্ঞান, হালাল রিজিক ও আমল কবুলের জন্য ৩ বার পড়বেন।
৮. ঋণ, দুশ্চিন্তা ও কষ্ট থেকে মুক্তির দোয়া
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, ওয়াল আজযি ওয়াল কাসাল, ওয়াল বুখলি ওয়াল জুবন, ওয়া দলাইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার এবং মানুষের প্রভাব-চাপ থেকে।
আমল: ঋণ, দুশ্চিন্তা, মানসিক চাপ ও আর্থিক কষ্ট দূর হওয়ার জন্য আরাফার দিনে ৩ বার পড়বেন।
৯. শিরক, গোপন গুনাহ ও ভুল নিয়ত থেকে বাঁচার দোয়া
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَنَا أَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ‘লাম, ওয়া আনা আসতাগফিরুকা লিমা লা আ‘লাম।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই—জেনে আপনাকে শরিক করা থেকে। আর যা আমি জানি না, তার জন্য আপনার কাছে ক্ষমা চাই।
আমল: রিয়া, ভুল নিয়ত, গোপন গুনাহ ও আমলে অহংকার থেকে বাঁচার জন্য আরাফার দিনে ৩ বার পড়বেন।
১০. সব কাজের সংশোধন ও নিজের ওপর ছেড়ে না দেওয়ার দোয়া
يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ
উচ্চারণ: ইয়া হাইয়ু ইয়া কাইয়ূম, বিরাহমাতিকা আসতাগীস, আসলিহলি শা’নি কুল্লাহু, ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন।
অর্থ: হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক, আপনার রহমতের মাধ্যমে আমি সাহায্য চাই। আমার সব বিষয় সংশোধন করে দিন। চোখের পলক পরিমাণ সময়ের জন্যও আমাকে আমার নিজের ওপর ছেড়ে দেবেন না।
আমল: জীবন, পরিবার, ঈমান, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ আল্লাহর হাতে সোপর্দ করতে আরাফার দিনে ৩ বার পড়বেন।
আজকের দিনটা শুধু হাজিদের জন্য নয়।
এটা আমাদের জন্যও আল্লাহর দরজায় ফিরে আসার দিন।
নিজে পড়ুন।
পরিবারের জন্য পড়ুন।
যারা কষ্টে আছে, তাদের জন্য পড়ুন।
আর আল্লাহর কাছে এমনভাবে চাইুন, যেন আপনি বিশ্বাস করেন—তিনি শুনছেন, দেখছেন এবং দিতে সক্ষম।
সেভ করে রাখুন।
আরাফার দিনে বারবার পড়ুন।
সাওয়াবের নিয়তে পৌঁছে দিন।
© Copied
19/05/2026
সন্দেহ করা থেকে বিরত থাকার কথা সূরা আল হুজুরাত এ আল্লাহ্ বলেছেন। সুতরাং কারো প্রতি খারাপ ধারণা পোষণ করা, সন্দেহ করা এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। fans
15/05/2026
হার্ট ভালো রাখার ৮টি খাবার!👇
বিস্তারিত জানতে কমেন্ট চেক করুন 👇👇
মানষিক চাপ কমাতে এই কাজগুলি অবশ্যই করুন!👇
▪️গীবত হলো নেক আমল ধ্বংসকারী বজ্রের মত। যে ব্যক্তি গীবত করে, সে যেন একটা কা’মান দাগিয়ে পূর্বে-পশ্চিমে-ডানে-বামে তার নেকীগুলোর দিকে গো’লা নিক্ষেপ করতে থাকে।...(১)
▪️এই গীবত যদি এমন কিছু হতো- যা সমুদ্রের পানির সাথে মেশানো সম্ভব হত, তাহলে সমুদ্রের বিশালতা এবং গভীরতা সত্ত্বেও এটি তার পানির স্বাভাবিক অবস্থাকে পরিবর্তন করে দিত।...(২)
❝তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃ’ত ভাইয়ের গোশত খেতে চাইবে? বস্তুত, তোমরা তো একে ঘৃণ্যই মনে কর। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ্ তওবা গ্রহণকারী, পরম দয়ালু।❞...(৩)
১| সূত্র : ফাইযুল কাদীর, ৩/১২৯।
২| সূত্র : মিরক্বাতুল মাফাতীহ, ৭/৩০৪৬।
৩। সূরা হুজরাত, আয়াত : ১২ (আয়াতাংশ)।
08/05/2026
প্রতিদিন সকালে ইষদুষ্ণ লেবুর পানি খাওয়ার ১০টি অলৌকিক উপকারিতা!👇
চারটি চরিত্র কারোর মধ্যে পাওয়া গেলে সে খাঁটি মুনাফিক হিসেবেই বিবেচিত হবে। আর যার মধ্যে সেগুলোর একটি পাওয়া গেলো তার মধ্যে তো শুধু মুনাফিকীর একটি চরিত্রই পাওয়া গেলো যতক্ষণ না সে তা ছেড়ে দেয়। উক্ত চরিত্রগুলো হলো:
১| যখন তার কাছে কোন কিছু আমানত রাখা হয় তখন সে তা খেয়ানত করে,
২| যখন সে কোন কথা বলে তখন সে মিথ্যা বলে,
৩| যখন সে কারোর সাথে কোন চুক্তিতে আবদ্ধ হয় তখন সে তা ভঙ্গ করে এবং
৪| যখন সে কারোর সাথে ঝগড়া দেয় তখন সে অশ্লীল কথা বলে।
—বুখারী ৩৪
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Dhaka