25/05/2026
Unit
A university built to advance Bangladesh's academic future.
25/05/2026
Unit
আমরা ৫৭(১) বাস্তবায়ন চাই।
আগামী পাঁচ বছরের মধ্যে হয়তো সেন্ট্রালের অনেক পেজ ও গ্রুপ বিভক্ত হয়ে যাবে।
কোথাও “ঢাকেবি সংযুক্ত কলেজ” পরিচয়ে আলাদা গ্রুপ তৈরি হবে, আবার মূল ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য থাকবে ভিন্ন প্ল্যাটফর্ম।
ভাবতেই কষ্ট লাগে—
যে স্বপ্ন একদিন সবাইকে এক পরিচয়ে যুক্ত করেছিল, সেই “সেন্ট্রাল” পরিচয়ই যদি ধীরে ধীরে বিভক্ত হয়ে যায়, তাহলে তার আত্মিক সৌন্দর্য কোথায় থাকবে?
আমরা কখনো চাইনি সেন্ট্রাল বিভক্ত হোক।
চেয়েছিলাম একটি সমন্বিত বিশ্ববিদ্যালয়-চেতনা, যেখানে সকল শিক্ষার্থী একই পরিচয়ে, একই স্বপ্নে এবং একই মর্যাদায় যুক্ত থাকবে।
একটি বিশ্ববিদ্যালয়ের শক্তি তার বিভাজনে নয়, তার ঐক্যে।
তাই এখনই সময়—সেন্ট্রালের স্বকীয় পরিচয়, একাডেমিক ঐক্য ও সম্মিলিত চেতনাকে রক্ষা করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার।
~ রাওনাফ মুহাম্মদ (ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি)
25/05/2026
📢 ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU) ভর্তি পরীক্ষা ২০২৬ | ইউনিটভিত্তিক মানবণ্টন প্রকাশিত
ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে আগে থেকেই মানবণ্টন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। তাই A, B ও C ইউনিটের পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন দেখে নাও এবং সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করো।
🎯 সঠিক পরিকল্পনা + নিয়মিত অনুশীলন = কাঙ্ক্ষিত সাফল্য
📌 পোস্টারে ইউনিটভিত্তিক সম্পূর্ণ মানবণ্টন দেওয়া হয়েছে।
📋ব্রেকিং নিউজ ✍️
সিট সংখ্যা কমবে৷ সেকেন্ড টাইম আছে। আবেদন শুরু ১০ জুন। কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে?
25/05/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ - ২০২৬
৫৭ ( ১) : একাডেমিক কাউন্সিলের পরামর্শক্রমে সিন্ডিকেট যেই কলেজ / ক্যাম্পাসকে যেই সকল / যেই সব পর্যায়ের পাঠদানের ক্ষমতা দান করিবে, কলেজ সেই সকল বিষয় / সেই পর্যায়ে পাঠদান করিবে।
উদাহরণস্বরূপ ; একাডেমিক কাউন্সিলের পরামর্শক্রমে সিন্ডিকেট তিতুমীর কলেজ / তিতুমীর ক্যাম্পাসকে বানিজ্য অনুষদের বিভাগ গুলো কে পাঠদানের ক্ষমতা দান করিলে, তিতুমীর কলেজ / তিতুমীর ক্যাম্পাস শুধু বানিজ্য অনুষদের বিভাগ গুলোই পাঠদান করিবে বাকি অনুষদ গুলো অন্য কলেজ / ক্যাম্পাসে ট্রান্সফার হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল পেজ, গ্রুপ ও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের প্রতি বিনীত অনুরোধ—
“সংযুক্ত কলেজ” শিরোনামে কোনো ভর্তি বিজ্ঞপ্তি মেনে না নিয়ে, শুধুমাত্র “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” নামেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য জন্য উপাচার্য স্যারকে অনুরোধ এবং এ সম্পর্কে ইউনিভার্সিটির পেজ ও গ্রূপগুলোতে পোস্ট করার আহ্বান জানাচ্ছি।
কারণ, Dhaka Central University একটি স্বতন্ত্র শিক্ষা-দর্শন ও সমন্বিত একাডেমিক কাঠামোর বিশ্ববিদ্যালয় ব্যবস্থা। তাই এর পরিচয়, মর্যাদা ও স্বকীয়তা বজায় রাখার স্বার্থে ভর্তি বিজ্ঞপ্তিতেও সেই স্বাতন্ত্র্য প্রতিফলিত হওয়া প্রয়োজন।
আমরা প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচয়কে সামনে রেখে সকল প্রচারণা ও ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
জেনে রেখো মহাজন আমরা খুব শীঘ্রই সংযুক্তির কবর রচনা করবো যেমন কবর রচনা করেছিলাম অধিভূক্তির।
সাত অধ্যাক্ষকে আপনারা মনে রাখবেন ওনাদের জন্যই আজ আমাদের এই অবস্থা। যদি ক্যাডাদের অপসারণ ছাড়া DCU এ স্কুলিং হবে না তাহলে অপসারণ করাই উত্তম।
~
25/05/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিবার এই ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করছে ও সেই সাথে নতুন ভর্তি বিজ্ঞপ্তি দেওয়ার আহ্বান জানাচ্ছে যেখানে কোনো বৈষম্যমূলক কোনো শব্দ থাকবে না। ঈদের আগে নতুন ভর্তি বিজ্ঞপ্তি না আসলে আমরা আবার ঐক্যবদ্ধ আন্দোলনে নামবো ও নিজেদের শিক্ষার অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।
25/05/2026
২০২৫-২৬ এর সার্কুলার পরিবর্তন করতে হবে ইদের আগেই, না হলে ইদের পর ভিসি স্যারের অফিস ঘেরাও হবে সাথে আরো যাদের অফিস ঘেরাও করা লাগে তাদের অফিস ও ঘেরাও হবে।
ফটো ক্রেডিট : DCU Insiders