27/09/2025
“অস্ট্রেলিয়ায় PR পাওয়ার A to Z সম্পূর্ণ গাইড” ✈️
অনেকেই স্বপ্ন দেখেন পড়াশোনা বা জব ভিসায় অস্ট্রেলিয়ায় এসে স্থায়ীভাবে এখানে settled হওয়ার।
কিন্তু প্রশ্ন হচ্ছে—
👉 কীভাবে সরাসরি PR পাওয়া যায়? আর যারা স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় আসবেন, তারা ই বা কীভাবে পরবর্তীতে PR পাবেন?
চলুন এখন ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা যাক..
🔹 Step 1: প্রথমেই আসে
পেশা নির্বাচন বা (Occupation List চেক )
অস্ট্রেলিয়ায় চাইলেই যেকোনো পেশা থেকে PR পাওয়া যায়না।
👉 অস্ট্রেলিয়ার নির্দিষ্ট একটা Skilled Occupation List (SOL) বা CSOL রয়েছে। আপনার সাবজেক্ট / পেশা যদি অস্ট্রেলিয়ার skilled occupation listed হয় তবেই আপনি PR এর জন্য আবেদন করতে পারবেন।
এ list টা অনেক বড়। বাট আমি যদি Example সরুপ কয়েকটা occupations এর কথা বলি ,
তাহলে – IT, Nursing, Engineering, Teaching, Social Work, এগুলো কিন্তু
ডিমান্ডে রয়েছে । এছাড়াও কিন্তু আরো বহু Occupations রয়েছে। প্রায় 400+ ..😳
( কারো লিস্ট টা লাগলে আমাকে কমেন্টে জানান ,আমি send করে দিবো)
🔹 Step 2: স্কিল অ্যাসেসমেন্ট (Skill Assessment)
প্রতিটি পেশার জন্য নির্দিষ্ট assessing authority আছে।
• Engineer হলে – Engineers Australia
• Nurse হলে – ANMAC
• IT Professional হলে – ACS
Skill assessment এর Certificate পেয়ে গেলেই আপনার PR এর রাস্তা টা অনেকটাই এগিয়ে যাবে।
🔹 Step 3: English Proficiency (IELTS / PTE / TOEFL)
👉 সাধারণত সর্বনিম্ন IELTS 6 (প্রতিটি মডিউলে) প্রয়োজন হয়।
👉 তবে অনেক ক্ষেত্রে IELTS 7 বা PTE 65 দরকার হতে পারে (বিশেষ করে PR-এর জন্য বেশি পয়েন্ট তুলতে হয় )।
🔹 Step 4: Expression of Interest (EOI) Submission…
👉 এখানে মূলত আপনার পয়েন্ট এর হিসেব হবে—
• বয়স (২৫–৩২ হলে বেশি পয়েন্ট)
• শিক্ষাগত যোগ্যতা
• IELTS/PTE Score
• Work Experience
• Regional Study / Partner Skill
✅ আপনার পয়েন্ট যত বেশি হবে, Nomination পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে এবং দ্রুত হবে।
🔹 Step 5: Invitation to Apply
Nomination পেয়ে গেলেই আপনি যাবতীয় ডকুমেন্টস সহ ভিসা আবেদন করতে পারবেন .. 😍
And guess what 🙀
✅ PR .. 😍✌️
ভিসা গ্রান্ট ✅😍✌️
👉 সব কিছু ঠিক থাকলে, অবশেষে আপনার হাতে চলে আসবে Permanent Residency Visa।
👉 এরপর থেকে আপনি অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস, কাজ এবং পড়াশোনা করতে পারবেন.. 😍
স্টুডেন্ট ভিসা থেকে PR পাওয়ার ক্ষেত্রে ও ধাপগুলা সব একই ..
শুধুমাত্র স্টুডেন্ট ভিসায় আসার পর পড়াশোনা শেষে Temporary Graduate Visa (Subclass 485) → ২–৪ বছরের পাওয়া যায়।
✅ আর Regional Area-তে পড়াশোনা করলে extra 5 পয়েন্ট পাবেন।
বাকি সব একই...
➡️ মনে রাখবেন—
অস্ট্রেলিয়ার PR পাওয়া অসম্ভব নয় ✅
শুধুমাত্র সঠিক পরিকল্পনা, সঠিক কোর্স বাছাই ও সঠিক ধাপ ফলো করলেই আপনি আপনার লক্ষে পৌঁছাতে পারবেন এবং 🇦🇺-এখানে স্থায়ীভাবে সেটেল্ড হতে পারবেন।