Tahzib Academy

Tahzib Academy কুরআনুল কারীম ও আরবীভাষা শিখুন, তাহযীব একাডেমীর সাথে। বিস্তারিত জানতে ইনবক্স করুন।

11/11/2024

ফজর পরবর্তী ঘুমকে না বলুন। এই সময়টা খুবই মনোরম এবং বরকতময়। নেই কোনো কোলাহল, মনও ফ্রেশ থাকে। দিনের এই সময়টা নিজের জন্য ব্যয় করুন। বই পড়ুন অথবা নিজের দক্ষতা উন্নয়নের জন্য ব্যয় করুন।

17/09/2024

বিখ্যাত জ্ঞানতাপস আল-বেরুনি মৃত্যুশয্যায় শায়িত।
এ সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে এক বিজ্ঞানী বন্ধু এলেন। আল-বেরুনী সে অবস্থায় তাঁর বন্ধুকে গণিত সম্পর্কে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে বসলেন।

মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও এমন জ্ঞান অন্বেষণ। আল-বেরুনির বন্ধুটি খুবই আশ্চর্য হলেন। বন্ধুটি বিস্ময় ভরা কন্ঠে বললেন, তুমি কিনা এ অবস্থায়ও নতুন কিছু জানতে প্রশ্ন করছো!

আল-বেরুনী বললেন, "আমার জন্য কি এটাই বাঞ্ছনীয় নয় যে, একটা প্রশ্নের সমাধান জেনে নিয়েই মৃত্যুর সুধা পান করব? এটা কি না-জেনে ইহধাম ত্যাগ করার চেয়ে উত্তম নয়?

বন্ধুকে বিদায় দেওয়ার অব্যাবহিত পরেই আল-বেরুনী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

~সংগৃহীত

06/05/2024

"যেই লোকের সঙ্গ নিতে গেলে আপনাকে কৃত্রিমভাবে সৌজন্যতা দেখাতে হয়, তাকে নিজের সঙ্গী বানানোর মাঝে আপনার কোনো কল্যাণ নেই।"
— ইমাম শাফেয়ী (রহ.)
সূত্র: শুয়াবুল ঈমান

21/02/2024

Address

Mirpur
Dhaka

Telephone

+8801724773358

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahzib Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share