01/06/2026
বিনম্র শ্রদ্ধায় স্মরণ:
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুছ— ঝিমিয়ে পড়া উম্মাহকে উজ্জীবিত করার মিশন, গাউছিয়া কমিটি, বাংলাদেশ— উম্মাহর পথ প্রদর্শক বাহিনী গঠন, ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া— 'নো ম্যানস ল্যান্ড রাজধানী'তে আহলে সুন্নাতের দুর্গ তৈরি করা, তরজুমান— তরুণ লেখক তৈরির কারখানা এবং আহলে সুন্নাতের আকিদা প্রচারের জাগ্রত মুখপাত্র! এমন আরও বহু তাজদীদী কাজের জন্য আলে রাসূল, মুরশিদে বরহক আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রা)র কাছে উম্মাহ চিরঋণী থাকবে!