Not Your ̶A̶s̶t̶r̶o̶l̶o̶g̶y̶

Not Your  ̶A̶s̶t̶r̶o̶l̶o̶g̶y̶ Princess Diana demands Space (Science) 🌌🌠🌟

14/12/2025

Cheers to the Geminids Meteor Shower 2025!
Caught one luckily!

🌌 কেপলার ২২ বি - জাফর ইকবাল স্যারের বই থেকে পরিচিতো পাওয়া শব্দটি শুনলেই কল্পনায় যে ভয়ানক সুন্দর ভিনগ্রহের কথা আসে, সেরকম...
11/10/2025

🌌 কেপলার ২২ বি - জাফর ইকবাল স্যারের বই থেকে পরিচিতো পাওয়া শব্দটি শুনলেই কল্পনায় যে ভয়ানক সুন্দর ভিনগ্রহের কথা আসে, সেরকম গ্রহের সংখ্যা ৬ হাজার ছাড়ালো! 😍🪐

আমাদের সৌরজগতের ৮ গ্রহের বাইরে প্রথম এক্সোপ্ল্যানেটের খোঁজ মিলেছিল ১৯৯২সালে, একটি দ্রুতগতির পালসার তারার চারপাশে! আর সেপ্টেম্বতর ২০২৫ পর্যন্ত এই সংখ্যা ছাড়ালো ৬,০০০ এর মাাইলফলক। প্রতিটিই সূর্যের মতো কোনো তারার চারপাশে ঘুরছে, অনেকগুলিতেই পৃথিবীর মতো পরিবেশ পাওয়া গেলেও কিংবা ভিন্ন রকমের সমুদ্র পাওয়া গেলেও পৃথিবীর মতো প্রাণের সম্ভাবনা একটিতেও পাওয়া যায় নি। এক্সোপ্ল্যানেট গুলোর আবিষ্কার জেমস ওয়েব সহ কেপলার, টেস এর মতো টেলিস্কোপ দিয়ে মোট ৪ টা পদ্ধতিতে কনফার্ম করা হয়েছে!

🔴 React, Follow and SUBSCRIBE: https://www.youtube.com/

🌏🌗 September Equinox 2025 🌓🌏Equinox মানেই পৃথিবীর সব জায়গায় দিন আর রাত সমান! এই বছর সেপ্টেম্বর ইকুইনক্স হবে ২৩শে সেপ্টেম...
22/09/2025

🌏🌗 September Equinox 2025 🌓🌏

Equinox মানেই পৃথিবীর সব জায়গায় দিন আর রাত সমান! এই বছর সেপ্টেম্বর ইকুইনক্স হবে ২৩শে সেপ্টেম্বরের একদম শুরুতে, রাত ১২ টা ১৯ মিনিটে! যখন সূর্য মহাকাশের বিষুবরেখা বা Celestial Equator পেরিয়ে দক্ষিণে যাওয়া শুরু করবে। শরত কালের আনুষ্ঠানিক শুরু হওয়ায় একে বলা হয় Autumnal Equinox 🌞🍂, যা চলবে ডিসেম্বর Solstice পর্যন্ত, যেদিন বছরের সবচেয়ে দীর্ঘ রাত হয়।

ছবিটি ইংল্যান্ডের Stonehenge-এর ওপর সূর্যের বার্ষিক অবস্থান। এই ইংরেজি ৮-এর মতো আকারকে বলা হয় Analemma।
--
Day of the Equinox means the day and nighttime will be equal everywhere!
This year, it's due on the 1st hour of 23rd of September when the Sun crosses the celestial equator going south (0° latitude line in sky sphere), the exact time is considered the Autumnal Equinox. This marks the beginning of autumn until December Solstice, the longest night.
The image shows the positions of the Sun over a year above the Stonehenge in England. When the positions of the sun or moon in the sky seen from a fixed location resembles figure 8, that's an analemma! In the two Equinox of March and September, the Sun appears in the middle points but not at intersection points.

আজ  রবিবার ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১১ মিনিট ৫৩ সেকেন্ডে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের ...
14/09/2025

আজ রবিবার ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১১ মিনিট ৫৩ সেকেন্ডে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

🔴 React, Follow and SUBSCRIBE: https://www.youtube.com/

সবাই জানি নিল আর্মস্ট্রং এর কথা, কিন্তু এটা কি জানি যে তিনিও একদিন বাংলাদেশে এসেছিলেন? Yes, Neil Armstrong, Michael Coll...
12/09/2025

সবাই জানি নিল আর্মস্ট্রং এর কথা, কিন্তু এটা কি জানি যে তিনিও একদিন বাংলাদেশে এসেছিলেন?

Yes, Neil Armstrong, Michael Collins, and Buzz Aldrin landed in Dhaka on October 27, 1969, as part of their world tour after the lunar mission.

🔴 React, Follow and SUBSCRIBE: https://www.youtube.com/

🌕 বছরের ২য় চন্দ্রগ্রহণ বা লুনার একলিপ্স দেখতে পারবেন আজ রাত সাড়ে ১১ টা থেকে রাত ১ টা পর্যন্ত! 🔭✨চন্দ্রগ্রহণ শব্দটা যে পর...
07/09/2025

🌕 বছরের ২য় চন্দ্রগ্রহণ বা লুনার একলিপ্স দেখতে পারবেন আজ রাত সাড়ে ১১ টা থেকে রাত ১ টা পর্যন্ত! 🔭
✨চন্দ্রগ্রহণ শব্দটা যে পরিমাণ মানুষ জানে, তারা এটা বুঝে না যে পৃথিবীর ছায়া পড়ার ফলেই চন্দ্রগ্রহণ বা লুনার একলিপ্স ঘটে!! পৃথিবী সূর্য আর চাঁদের অ্যালাইনমেন্টে যখন চাঁদের উপর আমাদের পৃথিবী তার নিজের ছায়া সমানভাবে ফেলে, তখন পূর্ণিমার উজ্জ্বল চাঁদের লালচে আভাটুকুই চন্দ্রগ্রহণ।
আকাশ পরিষ্কার থাকলে দেখতে পারবেন ঠিক রাত সাড়ে ১১ টা থেকে রাত ১ টা পর্যন্ত! মোবাইলের ডিজিটাল জুমেই ভালো ছবি আসবে আর ক্যামেরা বা বাইনোকুলার বা টেলিস্কোপ থাকলে তো সেরা! 🔭

এই যে ক'দিন পর পর জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন টপিক ভাইরাল হওয়া, এজন্যই জ্যোতির্বিজ্ঞান জানা সবার জন্য জরুরি, আর তা সহজ করতেই আমাদের চেষ্টা 🌌

🔴 React, Follow and SUBSCRIBE: https://www.youtube.com/

⚠️ আপনি কি জানেন? চন্দ্রগ্রহণ শব্দটা যে পরিমাণ মানুষ জানে, তারা এটা বুঝে না যে পৃথিবীর ছায়া পড়ার ফলেই চন্দ্রগ্রহণ বা লুন...
06/09/2025

⚠️ আপনি কি জানেন? চন্দ্রগ্রহণ শব্দটা যে পরিমাণ মানুষ জানে, তারা এটা বুঝে না যে পৃথিবীর ছায়া পড়ার ফলেই চন্দ্রগ্রহণ বা লুনার একলিপ্স ঘটে!!

🌕 আগামীকাল বছরের ২য় চন্দ্রগ্রহণ! গত মার্চ মাসে বাংলাদেশ থেকে দেখা যায়নি, কিন্তু বিরল ভাগ্যে, আগামীকাল রাতের সম্পূর্ণ চন্দ্রগ্রহণ সারা বাংলাদেশ থেকে দেখা যাবে....যদি মেঘমাল্লার (বসু না) জ্বালাতন না করে! 😉

অনেকে এখনো ভাবে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ অশুভ কিছু কিংবা মেনে চলে অদ্ভুত কুসংস্কার! 😅 অথচ চন্দ্রগ্রহণ কেবলই পৃথিবী সূর্য আর চাঁদের এমন এক অ্যালাইনমেন্ট যখন আমাদের পৃথিবী চাঁদের উপর তার নিজের ছায়া সমানভাবে ফেলে, আর এটা বছরে দুইবার হয়। তাই চাঁদ তখন লজ্জায় লাল হয়ে যায়! উজ্জ্বল চাঁদের এই হঠাৎ লালচে আভাটুকু দেখতে পারবেন আগামীকাল রাত সাড়ে ১১ টা থেকে রাত ১ টা পর্যন্ত! 🔭✨

বিজ্ঞানকে জানুন, গুজবে নয়। জ্যোতির্বিজ্ঞান জানা সবার জন্য জরুরি, আর তা সহজ করতেই মজার মজার কমিকস পাবেন এই পেইজে 🌌

🔴 React, Follow and SUBSCRIBE: https://www.youtube.com/

দেখেন যেটা ভালো মনে করেন, মনুষ্য জাতি একা নাকি আপনি নিজেই কেবল একা...!!!জ্যোতিরর্বিজ্ঞান জানা সবার জন্য জরুরী, আর তা মজা...
05/09/2025

দেখেন যেটা ভালো মনে করেন, মনুষ্য জাতি একা নাকি আপনি নিজেই কেবল একা...!!!

জ্যোতিরর্বিজ্ঞান জানা সবার জন্য জরুরী, আর তা মজার করতেই আঞ্চলিক ভাষায় প্রচার চালানোর এই উদ্যোগ!

🌠 ভাষান্তরে সাহায্য করেছেন Jannatul Kawser Sumayia

🔴 React, Follow and SUBSCRIBE: https://www.youtube.com/

চার ভাগের তিনভাগ সমুদ্রে ভরা পৃথিবীর যেকোনো র‍্যান্ডম জায়গায় আপনি মাছ ধরতে বরশি ফেললে বড়ো বড়ো মাছ কি পাবেন?? না পেলে কি ...
05/09/2025

চার ভাগের তিনভাগ সমুদ্রে ভরা পৃথিবীর যেকোনো র‍্যান্ডম জায়গায় আপনি মাছ ধরতে বরশি ফেললে বড়ো বড়ো মাছ কি পাবেন?? না পেলে কি ধরে নিবেন সাগরে মাছ নাই? সবাইকে বলবেন, সাগরে মাছ ফুরিয়ে গেছে? বোকামি না?
ঠিক তেমনই, এত বিশাল মহাকাশে, লক্ষ কোটি গ্যালাক্সি আর প্ল্যানেটের মধ্যে কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই বলে যদি আমরা ধরে নেই যে এলিয়েন নাই, সেটাও বোকামি।
এই অ্যানালজি দিয়েছিলেন কার্ল সাগান। আর বিজ্ঞানী ফার্মি বলেছিলেন, এলিয়েন তো অবশ্যই আছে, কিন্তু কোথায় সবাই? হয় তারা ইচ্ছে করে যোগাযোগ করছে না কিংবা এতদিনে ধ্বংস হয়ে গিয়েছে !
এখন দেখেন যেটা ভালো বুঝেন, মনুষ্য জাতি একা নাকি আপনি নিজেই কেবল একা...!!!

জ্যোতিরর্বিজ্ঞান জানা সবার জন্য জরুরী, আর তা সহজ করতেই মজার মজার কমিকস পাবেন এই পেইজে। Originally Posted By - SpaceboyCantLol

🔴 React, Follow and SUBSCRIBE: https://www.youtube.com/

সাড়ে ৬ কোটি বছর আগে, কোনো এক রৌদ্রোজ্জ্বল দিনে...বিশাল এক (পটেনশিয়ালি হ্যাজার্ডাস) অ্যাস্টেরয়েড ছুটে এলো মহাকাশ থেকে, ঠি...
04/09/2025

সাড়ে ৬ কোটি বছর আগে, কোনো এক রৌদ্রোজ্জ্বল দিনে...
বিশাল এক (পটেনশিয়ালি হ্যাজার্ডাস) অ্যাস্টেরয়েড ছুটে এলো মহাকাশ থেকে, ঠিক যেন বলেছিল: "চলো না বসুন্ধরায় যাই!" 😅...🌎🌠

🔴 To find more interesting facts, React, Follow and SUBSCRIBE: https://www.youtube.com/

Originally Posted By - Nathan W. Pyle on X

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Not Your ̶A̶s̶t̶r̶o̶l̶o̶g̶y̶ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share