IER DU 22'nd BATCH

IER DU 22'nd BATCH

Share

It is the official page of "IER DU 22'nd BATCH". Managed by the students of 22'nd batch. Stay tuned

08/08/2020

শেষের চিঠি গুলো সব পোস্ট করা হয়নি বলে আগেই ক্ষমাপ্রার্থী।
দু একটি চিঠি এই কোয়ারেন্টাইনে পোস্ট করার চেষ্টা করব

13/11/2019

শেষের চিঠি ❤
প্রাপকঃ ২২ এর অধিকাংশ মানুষ

চিঠিঃ
সেকশন ১ থেকে শুরু করি কি বলিস?
সেকশন ১ এর প্রথম যেই ব্যক্তির সাথে কথা হয় সে হলো নীল ময়ূরী। ও অনেক ভালো ছিল। সিলেটে চলে না গেলে হয়তো আরো কিছু লিখা যেত ওকে নিয়ে।
এরপর আসে নীলা।
এত মিষ্টি হাসি আমি আর কখনো দেখিনি। অনেক বেশি মিশুক মনে হয়েছিল মেয়েটিকে প্রথম দিনই।
এরপর আমাদের হাসিনা আপা। মাইগ্রেশন করে আই ই আর এ এসেছিলাম দুজনই। আমার ঠিক আগের মেধাক্রম ছিল আপার। জানিনা আপার মনে আছে কিনা। ব্যস্ত মানুষ আপা।
এরপর ক্লাস শুরু হলে রোমানের সাথে পরিচয় হয়। ধীরে ধীরে মুহাইমিন নামের বান্দরের সাথেও।
১ম বর্ষের ক্লাস পার্টির জের ধরে আয়েশার সাথে প্রথম কথা। এরপর সুস্মিতাসহ আরো কয়েকজন।
ব্যাসিকেলি নবীন বরণ এর সময় সবার সাথে বন্ডিং আরো বেশি ভালো হয়।
আয়েশা মেয়েটা প্রচুর ট্যালেন্টেড। বুকিশ নলেজ এর চাইতে রিয়েল লাইফ জব সেক্টরের যে স্কিলগুলো ওর আছে তা আসলেই প্রশংসার দাবী রাখে।
সুস্মিতা মেয়েটা একটু আমার মত। আমরা নরমাল টোনে কথা বললেও মানুষ মনে করে আমরা চেতে আছি। 🤣 শাড়ি আর লম্বা দুলে বেশ মানায়।
ফারিন আরোসা সুকন্যা এত মিষ্টি মেয়েগুলা। ভালো লাগে।
মুহা ভালোবাসি তোরে❤
প্রিতি আর বুশরাদের দলের এই মেয়েগুলার নাম নিয়ে এখনো আমি কনফিউসড থাকি। সব গুলার ফেইস একই লাগে। আমি কি করব? 😥
মেয়েগুলার মাঝে প্যাচ গোছ নাই সরল এটা কেন জানি ওদের ব্যাবহার দেখলেই মনে হয়।
অনিক কুল একটা মানুষ। সিনথিয়া রুটি খেয়ে কেমনে বাচে মানুষ? তোদের বাসায় কি রুটি ভাত দুইটাই রান্না হবে? জানাইস।
তারিককে আগে থেকেই চিনতাম। লাইফের খুব ক্রিটিকাল একটা টাইমে ওর হেল্প পাইসি। ভালো একটা ছেলে। চুল কাটসিস তাই ধন্যবাদ।।
শুভ তুই একটা হারামি।
রোমান ধন্যবাদ প্যারা নিয়ে এত এত পার্টি, ট্যুর অরগানাইজ করার জন্য।
রাফা ভাই অনেক ভদ্র একটা মানুষ। ফাহমিদা আপুকে আমি ৩ বছর পর দেখছি এটা আজব লাগসে আমার কাছে যি হোক আপু খুবই প্রিটি আর কাল্ম একটা মানুষ।
ডালিয়া দ্যা হট গার্ল। প্রথমদিকে তোকে অনেক মুডি লাগতো শেষ দিকে এসে দেখলাম অনেক চিল হয়ে গেসিস। ভালো থাক। এমন চিল থাক।
স্বর্ণা, তোর মিষ্টি হাসি আর বাংালী সাজ খুবই ভালো লাগে আমার।
সেকশন ২ এর সাথে পুরা একটা কোর্স, ৬ মাস করলাম তাও র‍্যাগ ডের দিনও প্রথম দেখছি এমন মানুষও ছিল। এ বিষয়টা আমাকে নিজের কাছেই ছোট করসে যাই হোক। তান্নি উদিতা মুমু কাশফিয়া সুরাইয়া, সুমাইয়া, নোমান, শাকিল তোদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক।
উদিতা একবার জন্মদিনে একটা গিফট দিয়েছিলি হুট করে। খুশি হইছিলাম অনেক।
সেতুকে নিয়ে আলাদা করে একটা প্যারা লেখা যাবে। এত ভালো কেমনে হয় মানুষ। এত সরল এত সুন্দর। অনেক অনেক শুভকামনা। লাইফে যা চাস তাই যেন পাস।
সাদিয়া মাই লেডি ক্রাশ। তুই যে এত সুন্দর, তুই কি জানিস?
রাশেদ সামলায় রাখবা বুঝলা?
স্বর্ণার সাথে আগে অনেক কথা হইতো। এখন কমে গেসে। মিষ্টি মেয়ে।
লিপ্টন এর সাথে মাঝে একবার ঝামেলা লাগলো। পরে সব ঠিক ঠাক। দোয়া করি তোর নতুন যাত্রা শুভ হোক।
এছাড়া আরো অনেকেই আছে যাদের চেহারায় চিনি তবে কথা হয় নাই।
আসাদ এর সাথে পরিচয় আমার আজ ৪ দিনের। এর মাঝেই ছেলেটাকে দায়িত্ববান মনে হইছে। ছেলেদের এই গুনটাই সবথেকে বেশি ভালো লাগে।
সেকশন ৩ -
এত জ্বালাইসি বাবারে বাবা। অনেক জ্বালাইসি এদের।
হিরা, তুই এত বিরক্ত করসিস এই কয় বছর। তবে প্রথম দুই বছর সি আর হয়ে অনেক খাটসিস।
সিথি- মায়ার মেয়েটা। মিরপুর গ্রামে বাসা। হুমায়ুন ভালবাসে, সুন্দর গান করে। ১ গজ কাপড়ে জামা বানায়।
নুসরাত তোর বোনের বিয়ের ছবি দেখে আমি সত্যি ভাবসি তোর বিয়ে।
সিয়াম তুই অনেক প্যারা নিতে পারিস ভাই। চোখে কাজলের রহস্যটা জানিনা। সেদিন বাসে অনেক জ্বালাইসিস, পাশে বসবিনা এবার আর। এলাকার নতুন ভাবীর জন্য শুভ কামনা।
নওশিন, পুরাই বোল্ড, চিল আর কুল।
রিম্পা দেখতে মনে না হলেও লিডারের ভূমিকাটায় তুই আসলেই অনেক ভালো।
সুমাইয়া হিজাব ছাড়া লুক পুরা চেঞ্জ, বাট হিজাবেও অনেক সুন্দর তুই। মায়াবী এক হাসি তোর।
সামিনা মেয়েটা একদম চুপচাপ।
মমতাজ অনেক কথা বলিস। প্রথম দিকে কথা হয়নি একদম। একদিন মরিয়ম ম্যাম এর ক্লাসে জেনেছিলাম তুই নাকি ২০+ জেলা ঘুরে ফেলেছিস। আমার তখন অনেক আক্ষেপ হয়ছিল।
স্বর্নালী মেয়েটা এত সুন্দর করে কথা বলে, খুব বেশি গোছানো কথা না তবে আমার খুব ভালো লাগে কেন জানি।
দিতি, অন্যায়ের প্রতিবাদ করার দম আছে তোর মাঝে। আশা করি ভালো কোনো জায়গ্য এই গুনটা কাজে লাগাবি।
সোহেলি তোর প্রেজেন্টেশন স্কিল যে কাউকে হার মানাবে। আশা করি তুই নিজের এই স্কিল কাজে লাগিয়ে লাইফে অনেক দূর যাবি।
ইমরান ডিসেন্ট বয়।
শওকত, কেন জানি মনে হয় অনেক পরিশ্রমি তুই। কথা হয়নি কখনো তেমন, ১ বছর তো বাকি শুনে নিব।
ইফরাত তোর খাতা সামিনার ব্যাগ এ না? তুই অনেক জানিস কিন্তু বলতে পারিস না। বলার চেষ্টা কর প্লিজ। শুনতে চাই।
শাহেদকে চিনতে আমার ২ বছর সময় লাগসে। ২ বছর পর আমি বুঝলাম না এই ছেলে এই ক্লাসেই পড়ে। তুই সুন্দর কথা বলিস। হাসিটা সুন্দর তোর।
আলাল, বেশি বেশি এক্সাইটেড আমাদের আলাল। একটু শান্ত হ। একটু ধীর হ।
১৬-১০৩, শুরু থেকে ভালো সম্পর্ক, মাঝে একটা গ্যাপ। অনেকটাই কেটে এসেছে এখন। আশা করি গ্যাপটাও কেটে যাবে।

সাইদুল তুই জীবনে অনেক বড় হবি। দেখবে সবাই।

ত্বন্নী, মিষ্টি গলা, অসাধারন লেখনী, হিডেন কমিউনিকেশন স্কিল, আর ভরী ভরী গয়নার সমষ্টি।

আনিস, কুল ব্রো। প্যারা নাই চিল।

প্রান্ত, প্রানবন্ত আর অনেক বেশি এক্টিভ। মাঝে মাঝে একটু যান্ত্রিক লাগে তোমায়। ছটফট ভাবটাই বেশি মানায়।

মেধা, সবারটা শুনিস, কাউকে বলিস না। ভালো জানিস, ভালো বুঝিস। নিজের খেয়াল রাখিস।

রাবেয়া, অতিরিক্ত ট্যালেন্টেড। জীবনে বাধাকে ডিঙিয়ে, প্রতিকূলতা দূর করে এগিয়ে যেতে পারলে সবার আগে তার নাম থাকবে।

ফারিহা, রান্না, সাজ গোক, কথা বলা আরো নানান গুন। গুনগুলোকে কাজে লাগিয়্র এগিয়ে যা।

মাহমুদুল, বিসিএস এ তুই টিকবি কিনা জানিনা তবে এই ক্রাইটেরিয়ায় তুই না টিকলে কারো টিকার দরকার ও নাই।
গোলাম, লাইফ ইস টাফ বাট সেল্ফ রিয়ালাইজেশন অনেক বড় জিনিস৷ নিজের ক্ষমতাটা জেনে সেই অনুযায়ী কাজ করে যা। ভালো থাকবি

মুজিব, এত কিভাবে প্যারা খাইতে পারিস জানিনা। কখনো সাহায্যের জন্য বললে ব্যাগ থেকে ভালো একটা এমাইউন্ট বের করে দিয়ে দিস। শুধু টাকাই না, এত ফিল্ড লেভেলেও খাটিস। নাম পাস না কোনো দিন তবুও। মানুষের জন্য কাজ করে যা।
নাজমুল, সব সময় ব্যাডাস। কেউ বামে বললে তুই যাবি ডানে, সামনে বললে পিছে। কেন ভাই? তোর রাইটিং স্কিলটা অনেক বেশি ভালো, প্রকাশ করতে শিখ। ভালো করবি অনেক।
তানজিল, ডেডিকেশন লেভেল ১০০ তে ১০০। পাওয়া না পাওয়া নিয়েই জীবন। ভালো কিছু করবি। তোর একটা কাজে খুব কষ্ট পাইসিলাম। একবার ভাবলিনা কাজটা করার আগে।
প্রদীপ, সিরিয়াস বয়। সিরিয়াসের জন্য মাঝে মাঝে কাজ কর্মে সিংক্রোনাইন করতে পারিস না। ডস্লার এ লেন্স লাগা ভালো। 😋

মুস্তারিন, লাইফে কিছু নিয়েই যার তেমন প্যারা নাই। মিষ্টি একটা। আশা করি নিজ গুনে কিছু একটা করবি। কারো ওপর ডিপেন্ডেন্ট হবিনা।

ফারহানা, দ্যা পারফেকশনিস্ট।
যাই করে নিখুত ভাবে। পড়াশোনায় মাশাল্লাহ, রিলিজিয়াস মাইন্ডেড তবে সারকাজম বুঝার ক্ষমতা আছে, যা সবার থাকেনা।

সুমন, তোর এত কষ্টের সময়টায় কিছু বুঝতে দিসনি কাউকে। মাফ করে দিস প্রথম থেকে তোর খেয়াল রাখতে পারিনি।
প্রহরকে ভুলে গেলে চলবে না। প্রহর থাকলে বন্ধুত্বটা আরো গভীর হতো সবার মাঝে।

অনু, এত এত ডিফিকাল্টিস শেষে পড়াশোনা করা, সামাজিক প্রেশার সহ্য করে চলা অনেক কঠিন। এত ভালো ফ্যাশন সেন্স তোর, সব কিছুই ভালো মানায়। পলাইট একটা কাছের মানুষ পেয়েছিস। ভালো থাক।

অনন্তি, অনেকটা সময় পাড় হয়ে গেছে অলসতায়। নিজের গুন গুলো কাজে লাগা, অনেক দূর যাবি ইনশাল্লাহ।
রুমি ভাই, একটা মানুষ এত মাল্টি টাস্কিং করতে পারে আপনাকে না দেখলে বুঝতাম না।
আসপার সাজিদ ভাই, ভদ্র আর মেধাবী। সিরিয়াসনেসটা কম তাতেই এত কিছু। বাড়লে দুনিয়া কাপাবেন।

সবাই ভালো থাকিস ❤

12/11/2019

শেষের চিঠি ❤

সাদিয়া তাসনিম কে জাতীয় CR উপাধিতে ভূষিত করা হল।

সর্বোচ্চ চিঠি তার নামেই এসেছে।

রা*** সাবধানে থেকো কিন্তু 😪

12/11/2019

শেষের চিঠি

12/11/2019

শেষের চিঠি

12/11/2019

শেষের চিঠি

12/11/2019

শেষের চিঠি

12/11/2019

শেষের চিঠি

12/11/2019

শেষের চিঠি

12/11/2019

শেষের চিঠি

12/11/2019

শেষের চিঠি

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


IER, UNIVERSITY OF DHAKA
Dhaka
1000