Information

Information

Share

Improve our basic, nothing else.

23/02/2017

দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হল বাংলাদেশ।

বাংলাদেশে দ্বিতীয় সাবমেরিন কেবল কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে যুক্ত হয়েছে। কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম খান বলেন, দ্বিতীয় সাবমেরিন কেবল কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে যুক্ত হয়েছে।

“তুরঙ্কের ইস্তাম্বুলে সি-মি-ইউ-৫ কনসোর্টিয়ামের বৈঠকে বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হওয়ার বিষয়টি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে দ্বিতীয় সাবমেরিন কেবলের পরীক্ষামূলক সংযোগ চালু হল।”

বাণিজ্যিকভাবে এ সংযোগ শুরু করতে আরও সময় প্রয়োজন হবে জানিয়ে সালাম বলেন, ঢাকা থেকে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের ট্রান্সমিশন লিংক সম্পূর্ণ হওয়ার উপর এটি নির্ভর করছে।

দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হওয়ায় বাংলাদেশ অতিরিক্ত ১ হাজার ৫০০ গিগাবাইটের (জিবি) বেশি ব্যান্ডউইডথ পাচ্ছে বলে জানায় বিএসসিসিএল।

এর আগে ২০০৫ সালে বাংলাদেশ প্রথমবারের মতো সাবমেরিন কেবল ‘সি-মি-ইউ-৪’ এ যুক্ত হয়, যার মাধ্যমে প্রায় ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ পাওয়ার সক্ষমতা রয়েছে।

সি-মি-ইউ-৪ ছাড়াও বাংলাদেশের সঙ্গে ছয়টি বিকল্প সাবমেরিন কেবল (আইটিসি বা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল) সংযুক্ত রয়েছে।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ ৪০০ জিবিপিএসের বেশি। এই ৪০০ জিবিপিএসের মধ্যে ১২০ জিবিপিএস রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিএসসিসিএলের মাধ্যমে আসে। বাকি ২৮০ জিবিপিএস আইটিসির ব্যান্ডউইথ, যা ভারত থেকে আমদানি করা হয়।

একটি কনসোর্টিয়ামের আওতায় সি-মি-ইউ-৫ সাবমেরিন ক্যাবলে দক্ষিণ-এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ১৭ দেশ সংযুক্ত হচ্ছে।

দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনে ২০১১ সালের ডিসেম্বরে কনসোর্টিয়ামের সাথে চুক্তি করে বাংলাদেশ।

২০১৬ সালের শেষ নাগাদ দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার কথা থাকলেও দেশের অভ্যন্তরে কেবল স্থাপনের কাজ শেষ না হওয়ায় চলতি বছরের শুরুতে তা হবে বলে জানিয়েছিল বিএসসিসিএল।

Collected.

Photos 21/02/2017
07/02/2017

নতুন উপজেলা লালমাই
_________________________
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে ৮টি এবং লাকসাম উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ১টি সহ মোট ৯টি ইউনিয়ন নিয়ে অনুমোদিত হয় লালমাই উপজেলা। এটা কুমিল্লা জেলার ১৭তম এবং দেশের ৪৯১তম উপজেলা।
এই উপজেলার আয়তন ১৪৭.০৩ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ২১৯০৩২ জন।
অনুমোদিত লালমাই উপজেলার সদর হবে জয়নগর এলাকায়। লালমাই উপজেলার ৯টি ইউনিয়ন- সদর দক্ষিণ উপজেলার বাগমারা উত্তর, বাগমারা দক্ষিণ, ভুলইন উত্তর, ভুলইন দক্ষিণ, পেরুল উত্তর, পেরুল দক্ষিণ, বেলঘর উত্তর ও বেলঘর দক্ষিণ ইউনিয়ন এবং লাকসাম উপজেলার বাকই উত্তর ইউনিয়ন।
কুমিল্লা জেলায় ১৭টি উপজেলা- সদর, সদর (দক্ষিণ), হোমনা, মেঘনা, লাকসাম, মুরাদনগর, দেবিদ্বার, বরুড়া, দাউদকান্দি, বুড়িচং, চৌদ্দগ্রাম, লাঙ্গলকোট, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, তিতাস, মনোহরগঞ্জ এবং লালমাই।

16/01/2017

এক শতাংশের হাতে ৯৯ শতাংশের সমপরিমান সম্পদ: অক্সফাম
জানুয়ারী. 18 বিশ্ব সংবাদ no comments
সূত্রঃ বিশ্বের মাত্র এক শতাংশ মানুষের হাতে বাকি মানুষের সমপরিমাণ সম্পদ রয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক প্রতিবেদনের ভিত্তিতে সোমবার এই তথ্য জানিয়েছে বিবিসি।

oxfam

এই প্রতিবেদন তৈরিতে অক্সফাম অক্টোবরে প্রকাশিত ক্রেডিট স্যুইস-এর প্রতিবেদনে দেওয়া তথ্য ব্যবহার করেছে।

প্রতিবেদনে অক্সফাম বলছে, “এই গ্রহ, ভবিষ্যৎ প্রজন্ম এবং সবার সাফল্যের জন্য কাজ করা এক অর্থনীতির বদলে আমরা ১% শতাংশের জন্য কাজ করা এক অর্থনীতি গড়ে তুলেছি।”

সংস্থাটি হিসাব করে দেখিয়েছে, বিশ্বের মোট জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে দরিদ্র ৫০ শতাংশ মানুষের সমান সম্পদ বিশ্বের সবচেয়ে ধনী ৬২ ব্যক্তির হাতে আছে।

একজনের কাছে ৬৮ হাজার ৮০০ ডলার মূল্যের নগদ অর্থ ও সম্পত্তি থাকলে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ১০ শতাংশের একজন, আর সাত লাখ ৬০ হাজার ডলার মূল্যের নগদ অর্থ ও সম্পত্তি থাকলে তিনি বিশ্বের সবচেয়ে ধনী এক শতাংশের একজন।

কোনো মর্টগেজ ছাড়াই লন্ডনে যার গড় মানের একটি বাসা আছে, তিনি সম্ভবত সেই এক শতাংশের একজন।

তবে অতি ধনীদের বিষয়ে তথ্য পাওয়া কঠিন হওয়ায় এসব পরিসংখ্যানে কিছু তথ্যভ্রান্তি থাকতে পারে বলে জানিয়েছে ক্রেডিট স্যুইস। যেমন ১০ শতাংশ সম্পদশালীর সঙ্গে এক শতাংশ সবচেয়ে সম্পদশালীর সম্পদের যে তুলনা তুলে ধরা হয়েছে তাতে ‘এক শতাংশের তথ্যেই ভুল থাকার সম্ভাবনা বেশি’।

সবচেয়ে ধনী এক শতাংশ মানুষের সম্পদ বাকী ৯৯ শতাংশের সম্পদকে গেল বছরই ছাড়িয়ে গেছে বলে ধারণা অক্সফামের।

চলতি সপ্তাহে দাভোসে অসাম্য নিয়ে আয়োজিত এক বৈঠকে যোগ দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Photos from Information's post 16/01/2017

গন্তব্যের দেখা আদৌ পাবো কি ?

15/06/2016

“সংসদ ও সংবিধান” নিয়ে ১০০টি গুরুত্বপূর্ণ
প্রশ্ন-উওরঃ
1→ বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয়
ব্যবস্থা
প্রচলিত? উঃ- সার্বভৌম প্রজাতন্ত্র।
2→ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ
আইন কি?
উঃ- সংবিধান।
3→ কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উঃ- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও
সৌদি আরব।
4→ বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন
দেশের?
উঃ- ভারত।
5→ বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন
দেশের?
উঃ- আমেরিকা।
6→ বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের
প্রক্রিয়া
শুরু হয় কবে? উঃ- ২৩ মার্চ, ১৯৭২।
7→ বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত
হয়?
উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।
8→ গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।
9→ কোন তারিখে বাংলাদেশের সংবিধান
বলবৎ
হয়? উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।
10→ বাংলাদেশে গনপরিষদের প্রথম
অধিবেশন কবে
অনুষ্ঠিত হয়? উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।
11→ সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য
নিয়ে
গঠন করা হয়? উঃ- ৩৪ জন।
12→ সংবিধান রচনা কমিটির প্রধান কে
ছিলেন?
উঃ- ডঃ কামাল হোসেন।
13→ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা
সদস্য কে ছিলেন? উঃ- বেগম
রাজিয়া বেগম।
14→ বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ
কয়েছে?
উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।
15→ কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও
শেষ
হয়েছে? উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও
৪টি তফসিল দিয়ে শেষ।
16→ বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ
আছে?
উঃ- ১১ টি।
17→ বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/
ধারা
কতটি? উঃ- ১৫৩ টি।
18→ বাংলাদশের প্রথম হস্তলেখা
সংবিধানের মূল
লেখক কে? উঃ- আবদুর রাউফ।
19→ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ
রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।
20→ রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫
বছর।
21→ একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি
হতে
পারবেন কত মেয়াদকাল? উঃ- ২
মেয়াদকাল।
22→ কার উপর আদালতের কোন এখতিয়ার
নেই?
উঃ- রাষ্ট্রপতি।
23→ জাতীয় সংসদের সভাপতি কে?
উঃ- স্পিকার।
24→ রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে
উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ- স্পিকারের উদ্দেশ্যে।
25→ প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও
উপ-
মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
26→ এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান
করেন
কে? উঃ- রাষ্ট্রপতি।
28→ বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উঃ- সুপ্রীম কোর্ট।
29→ সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট
বিভাগ।
30→ সুপ্রীম কোর্টের বিচারপতিদের
মেয়াদকাল
কত? উঃ- ৬৭ বছর পর্যন্তু।
31→ বাংলাদেশের সংবিধানের প্রথম
মূলনীতি কি
ছিল? উঃ- ধর্মনিরপেক্ষতা,
জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
32→ কোন আদেশবলে সংবিধানের মূলনীতি
“ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪
এর ২
তফসিল বলে।
33→ কোন আদেশবলে সংবিধানের শুরুতে
“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সন্নিবেশিত
হয়? উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র
আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
34→ কোন আদেশবলে বাংলাদেশের
নাগরিকগণ
“বাংলাদেশী” বলে পরিচিত হন? উঃ-
১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২
তফসিল
বলে।
35→ সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র
ও মৌলিক
মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
উঃ- ১১ অনুচ্ছেদ।
36→ সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও
শ্রমিকের”
মুক্তির কথা বলা আছে? উঃ- ১৪
অনুচ্ছেদ।
37→ সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী
বিভাগ
থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা
হয়েছে? উঃ- ২২ অনুচ্ছেদ।
38→ “সকল নাগরিক আইনের চোখে সমান এবং
আইনের
সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন
অনুচ্ছেদে? উঃ- ২৭ অনুচ্ছেদে।
39→ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার
রক্ষিত
রয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে,
৩২ অনুচ্ছেদে।
40→ গ্রেফতার ও আটক সম্পর্কিত
রক্ষাকবচের কোন
অনুচ্ছেদ? উঃ- ৩য় ভাগে, ৩৩
অনুচ্ছেদে।
41→ জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন
অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।
42→ চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে
কোন
অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৬
অনুচ্ছেদে।
43→ সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন
অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৭
অনুচ্ছেদে।
44→ সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া
হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য়
ভাগে, ৩৮ অনুচ্ছেদে।
45→ চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া
হয়েছে
কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯
(১) অনুচ্ছেদে।
46→ বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া
হয়েছে
কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯(২)
ক অনুচ্ছেদে।
47→ সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে
কোন
অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯ (২) খ
অনুচ্ছেদে।
48→ পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে
কোন
অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪০
অনুচ্ছেদে।
49→ ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে
কোন
অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪১
অনুচ্ছেদে।
50→ সম্পত্তির অধিকারের কথা বর্ণিত
হয়েছে কোন
অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪২
অনুচ্ছেদে।
51→ স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত
অনুচ্ছেদ
কোনটি? উঃ- ৭৪ অনুচ্ছেদ।
52→ ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা
হয়েছে?
উঃ- ৭৭ অনুচ্ছেদে।
53→ জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে
পাস হয়?
উঃ- ১৯৮০ সালে।
54→ বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট
কতটি
সংশোধনী আনা হয়েছে? উঃ- ১৬ টি।
55→ ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা
হয়?
উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
56→ ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা
হয়?
উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।
58→ বাংলাদেশের আইন সভার নাম কি?
উঃ- জাতীয় সংসদ।
59→ জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর
কবে
স্থাপন করা হয়? উঃ- ১৯৬২ সালে।
60→ জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উঃ- লুই আই কান।
61→ লুই আই কান কোন দেশের নাগরিক?
উঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক।
62→ জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের
স্ট্রাকচারাল ডিজাইনার কে? উঃ-
হ্যারি পাম ব্লুম।
63→ জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ
শুরম্ন হয়
কবে? উঃ- ১৯৬৫ সালে।
64→ জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান
কত?
উঃ- ২১৫ একর।
65→ জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
উঃ- ২৮ জানুয়ারী, ১৯৮২।
66→ জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উঃ- ৯ তলা।
67→ জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
উঃ- ১৫৫ ফুট।
68→ বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক
কি?
উঃ- শাপলা ফুল।
69→ জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
70→ বর্তমান জাতীয় সংসদের প্রথম
অধিবেশন কবে
বসে? উঃ- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
71→ বাংলাদেশের সংসদের মোট আসন
সংখ্যা
কতটি? উঃ- ৩৫০ টি।
72→ বাংলাদেশের সংসদের সাধারন
নির্বাচিত
আসন সংখ্যা কতটি? উঃ- ৩০০ টি।
73→ সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন
স্যখ্যা
কতটি? উঃ- ৫০ টি।
74→ বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং
আসন
কোনটি? উঃ- পঞ্চগড়-১।
75→ বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং
আসন
কোনটি? উঃ- বান্দরবান।
76→ জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
উঃ- স্পিকারের ভোটকে।
77→ সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও
পরবর্তী
অধিবেশনের প্রথম বৈঠক
78→ মধ্যে ব্যবধান কতদিন? উঃ- ৬০
দিন।
79→ সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে
সংসদ
অধিবশন আহবান করতে হবে? উঃ- ৩০
দিন।
80→ সংসদ অধিবেশন কে আহবান করেন?
উঃ- রাষ্ট্রপতি।
81→ সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত
জন
সংসদ হলে? উঃ- ৬০ জন।
82→ সংবিধান সংশোধনের জন্য কত সংসদ
সদস্যের
ভোটের প্রয়োজন হয়? উঃ- দুই-
তৃতীয়াংশ।
83→ একাধারে কতদিন সংসদে অনুপস্থিত
থাকলে
সংসদ সদস্য পদ বাতিল হয়? উঃ- ৯০
কার্যদিবস।
84→ গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উঃ- শাহ আব্দুল হামিদ।
85→ গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।
86→ এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস
কবে
থেকে চর্চা শুরু হয়? উঃ- ১৯৩৭
সালে।
87→ কোন কোন বিদেশী প্রথম জাতীয়
সংসদে ভাষণ
দেন? উঃ- যুগোশ্লেভিয়ার
প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু,
১৯৭৪
এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮
জুন,
১৯৭৪।
88→ বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ
নিবার্চনে
নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ
বাক্য
পাঠ করিয়েছেন, তিনি কে? উঃ-
এডভোকেট আবদুল হামিদ।
89→ নির্বাচন কমিশন কার সমমর্যাদার
অধিকারী?
উঃ- সুপ্রীম কোর্ট।
90→ বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার
কে?
উঃ- বিচারপতি এম ইদ্রিস।
91→ বাংলাদেশের বর্তমান নির্বাচন
কমিশনার
কে? উঃ- কাজী রকিবউদ্দীন আহমদ
92→ নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?
উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ
প্রতিষ্ঠান।
93→ “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে
পাশ
হয়? উঃ- ২৭ মার্চ, ১৯৯৬।
94→ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
95→ এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের
কততম
প্রেসিডেন্ট? উঃ- ২০তম।
96→ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উঃ- তাজউদ্দিন আহমেদ।
97→ শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের
কততম
প্রধানমন্ত্রী? উঃ- ১৪ তম।
98→ বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স
কমপক্ষে কত হবে? উঃ- ৩৫ বছর।
99→ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে
বয়স
কমপক্ষে কত হতে হবে? উঃ- ২৫ বছর।
100→ জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স
কমপক্ষে
কত হতে হবে? উঃ- ২৫ বছর

14/06/2016

‘ অর্থনৈতিক সমীক্ষা-২০১৬'
============================
১। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান = ১৪২
২। জিডিপি প্রবৃদ্ধি হার > ৭.০৫%(২০১৬-১৭ বছরে প্রক্ষেপন ৭.২%)
৩। মাথাপিছু আয় > ১৪৬৬ মার্কিন ডলার
৪। দারিদ্র্যের হার > ২৪. ৮% । অতিদ্রারিদ্রের হার > ১২.৮%
৫। পদ্মাসেতু নির্মাণে ব্যয় > ২৮,৭৯৩.৩৯ কোটি টাকা ।
৬। জিডিপি আকার > ১৭,২৯,৫৬৭কোটি টাকা
৭।চলতি বাজার মূল্যে মাথাপিছু জিডিপির পরিমাণ ১,০৮,১৭২ টাক

৮।স্থির মূল্যে জিডিপিতে
শিল্পখাতের অবদান >> ৩১.২৮%
সেবা খাতের অবদান >>৫৩.৩৯%
কৃষি খাতের অবদান > ১৫.৩৩%
৯। জাতীয় সঞ্চয় হার > ৩০.০৮%
১০। বিনিয়োগ জিডিপির > ২৯.৩৮%
১১। খাদ্যশষ্য উত্পাদন > ৩৮৯.৯৭ লক্ষ মেট্রিক টন
১২। দেশের মোট জনগণের শতকরা ৭৫ভাগ বিদ্যু সুবিধা পাচ্ছে।
১৩। বিদ্যুত উত্পাদন ক্ষমতা > ১২,৩৩৯ মেগা ওয়াট ।
১৪।আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র > ২৬টি । মোট মজুদ ৩৮.০২ ট্রিলিয়ন ঘনফুট । তবে উত্তোলন যোগ্য ২৭.১২ ট্রিলিয়ন ঘনফুট । জ্বালানি তেলের মজুদ > ১০.৯১ লক্ষ মেট্রিক টন।
১৫। গড় মূদ্রাস্ফীতির হার > ৬.০১%। এপ্রিল ২০১৬ > ৫.৬১%
১৬। বৈদেশিক মুদ্রার রিজার্ভ > ২৯.১ বিলিয়ন মার্কিন

Zakir Sir,
BCS

Photos 14/06/2016

বিভিন্ন নিয়োগ পরীক্ষার তারিখ

14/06/2016

ইংলিশে সুন্দর করে কথা বলার জন্য ৫০ টি উপমা ...
🎯 As Bitter As Gall. ➟ বিষের মত তেতো।
🎯 As Black As Coal. ➟ কয়লার মত কালো।
🎯 As Blind As Bat. ➟ বাদুরের মত অন্ধ।
🎯 As Brave As Lion. ➟ শিংহের মত সাহসী।
🎯 As Bright As A Day. ➟ দিনের মত উজ্জ্বল।
🎯 As Brisk As Butterfly. ➟ প্রজাপতির মত চঞ্চল।
🎯 As Brittle As Glass. ➟ কাচের মত ভঙ্গুর।
🎯 As Busy As Bee. ➟ মৌমাছির মতো ব্যস্ত।
🎯 As Busy As Bee. ➟ মৌমাসির মত ততপর।
🎯 As Changeable As Weather. ➟ আবহাওয়ার মত পরিবর্তনশীল।
🎯 As Cheerful As Lark. ➟ ভরত পাখির মত আনন্দপূর্ণ।
🎯 As Clear As Crystal. ➟ স্কটিকের মত স্বচ্ছ।
🎯 As Clear As Day. ➟ দিনের আলোর মত পরিস্কার।
🎯 As Cold As Marble. ➟ পাথরের মত ঠান্ডা।
🎯 As Cool As Cucumber. ➟ শশার মত ঠান্ডা।
🎯 As Cunning As A Fox. ➟ শেয়ালের মত ধুর্ত।
🎯 As Dark As Pitch. ➟ পীচের মত কালো।
🎯 As Dead As Stone. ➟ পাথরের মত প্রাণহীন।
🎯 As Dry As Dust. ➟ ধুলোর মত শুকনো।
🎯 As Fair As A Rose. ➟ গোলাপের মত সুন্দর।
🎯 As Fierce As A Tiger. ➟ বাঘের মত ভয়ংকর।
🎯 As Firm As Rock. ➟ পাষানের মত দৃঢ়।
🎯 As Fit As Fiddle. ➟ বেহালার মত কর্মক্ষম।
🎯 As Free As Air. ➟ বাতাসের মত স্বাধীন।
🎯 As Free As Wind. ➟ হাওয়ার মত স্বাধীন।
🎯 As Fresh As A Rose. ➟ গোলাপের মত তাজা।
🎯 As Fresh As A Rose. ➟ গোলাপের মত সতেজ।
🎯 As Fresh As Dew. ➟ শিশিরের মত তাজা।
🎯 As Gentle As Lamb. ➟ মেষশাবকের মত শান্ত।
🎯 As Good As Gold. ➟ সোনার মত খাটি।
🎯 As Grave As A Judge. ➟ বিচারকের মত গম্ভীর।
🎯 As Greedy As Wolf. ➟ নেকড়ের মত লোভী।
🎯 As Green As Grass. ➟ ঘাষের মত সবুজ।
🎯 As Happy As A King. ➟ রাজার মত সুখী।
🎯 As Hard As Flint. ➟ চকমকি পাথরের মত কঠিন।
🎯 As Hoarse As Crow. ➟ কাকের মত কর্কশ।
🎯 As Light As Feather. ➟ পালকের মত হালকা।
🎯 As Loud As Thunder. ➟ বজনাদের মত জোড়ালো।
🎯 As Mute As Fish. ➟ মাসের মত বোবা।
🎯 As Old As Hills. ➟ পর্বতের মত প্রাচীন।
🎯 As Pale As Death. ➟ মৃত্যুর মত পান্তুর।
🎯 As Playful As Kitten. ➟ বিড়াল ছানার মত ক্রীড়ামোদী।
🎯 As Quick As Thought. ➟ চিন্তার মত গতিশীল।
🎯 As Red As Rose. ➟ গোলাপের মত লাল।
🎯 As Round As Ball. ➟ বলের মত গোল।
🎯 As Sharp As Razor. ➟ ক্ষুরের মত ধারালো।
🎯 As Silent As Grave. ➟ কবরের মত নীরব।
🎯 As Silly As A Sheep. ➟ ভেড়ার মত মূর্খ।
🎯 As Silly As Sheep. ➟ খরগোশের মত বোকা।
🎯 As Tricky As Monkey. ➟ বাঁদরের মত ধুর্ত।
🎯 As Vain As Peacock. ➟ ময়ুরের মত অহংকারী।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka