Private Shikkhok

Private Shikkhok

Share

Private Shikkhok

03/04/2023

কে কার ছাত্র/শিক্ষক
Exclusive টেকনিকঃ সক্রেটিসের PA দুই TA
সক্রেটিস ----> প্লেটো ----> এরিস্টটল ---->
এরিস্টটলের দুই ছাত্র ----> থিওফ্রাস্টাস, আলেকজান্ডার

**মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছে, আপনি কি জানেন???
# টেকনিক : (বাবার-হয়েছিল-একবার-জ্বর-সাড়িল,ঔষধে)
বাবার= বাবর।
হয়েছিল=হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সাড়িল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।

# টেকনিক নং--১
(তিস্তা সিকিম থেকে লাল, নীল,
রং হয়ে বাংলাদেশে এসেছে)
ব্যাখ্যা :- তিস্তা নদী সিকিমের
পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে
#লালমনিরহাট,
# নীলফামারী এবং
# রংপুরের ভিতর দিয়ে বাংলাদেশে এসেছে।

# টেকনিক ---২
তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন ৫টি
নদী------- ( YES -JB )
Y= ইয়াংসিকিয়া
E= ইরাবতী
S= সিন্দু
J= যমুনা
B= ব্রক্ষ্মপুত

প্রাচীন বৌদ্ধ বিহারগুলোর নাম
মনে রাখার কৌশল
টেকনিক- “রাউজানের মহামুণি
ময়নার আনন্দ-শাল গায়ে
নবাবগঞ্জের সীতাকে নিয়ে সোম
পাহাড়ে গেছে৷
এদিকে, নওগাঁর হলুদ জগদ্দল ধাম করে মহান ভাসু কে নিয়ে রাজবন
কাপাইতেছে৷ "

মহামুণি বিহার- রাউজান, চট্টগ্রাম৷
আনন্দবিহার- ময়নামতি, কুমিল্লা৷
সোমপুর বিহার- (আয়তনে বৃহত্তম)
পাহাড়পুর, নওগাঁ৷
শালবন বিহার- ময়নামতি, কুমিল্লা৷
রাজবন বৌদ্ধবিহার- কাপ্তাই, রাঙ্গামাটি৷
জগদ্দল বিহার- ধামুইরহাট, নওগাঁ৷
হলুদ বিহার- নওগাঁ৷
ভাসু বা বসু বিহার- মহাস্থানগড়,
বগুড়া৷
সীতাকোট বিহার- নবাবগঞ্জ,
দিনাজপুর৷

শর্টকাট টেকনিক:::: মনে রাখুন সংখ্যা
১১দিয়ে---
১) রাষ্ট্রভাষা দিবস--১১ মার্চ
২) বাংলা বর্ণমালায় স্বরবর্ণ --১১টি
৩) বাংলাদেশের সংবিধানের ভাগ
বা অধ্যায় আছে-- ১১টি
৪) স্বাভাবিক অবস্থায় গ্যাসীয়
পদার্থের মৌলিক পদার্থ -- ১১টি
৫) বিশ্ব জনসংখ্যা-- ১১ জুলাই
৬) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে
ভাগ করা হয়-- ১১টি সেক্টরে
৭) সুপ্রিম কোটের আপিল বিভাগে
বিচারপতি রয়েছে-- ১১জন
৮) চট্টগ্রাম বিভাগে কয়টি জেলা
আছে--১১টি (বাহ্মনবাড়িয়া, কুমিল্লা
চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজার)
৯) চন্দ্রে অবতরণকারী চন্দ্রযানের
নাম-- অ্যাপোলো-১১
১০) যুক্তরাষ্ট্রে গভর্নর নির্বাচন হয়--
১১টি রাজ্যে
১১) পাবর্ত্য চট্টগ্রামে উপজাতির
বসবাস-- ১১টি ( চাকমা , ত্রিপুরা,
মারমা, খুমী পাংখোর, মুরং, লসাই, বনযোগী, চাক, কুকি ও মগ)
১২) বাংলাদেশের ভিতর ভারতের
ছিটমহল?? উঃ ১১১টি
১৩) টাইটানিক ছবি অস্কার পুরস্কার
লাভ করে-- ১১টি বিভাগে
১৪) বাংলাদেশের সমুদ্র উপকূলের
দৈর্ঘ্য-- ৭১১কি.মি/ ৭১৬কি.মি
১৫) ১৯৬৫ সালের পূর্ব পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল-- ১১টি
১৬) বীরপ্রতীক তারামন বিবি- ১১নং সেক্টরে ছিলেন ( ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়)
১৭) ব্রিটিশ অর্থমন্ত্রির সরকারি
বাসভবনের নাম-- ১১নং ডাউনিং
ষ্ট্রীট
১৮) সর্বকনিষ্ট মুক্তিযোদ্ধা শহীদুল
ইসলাম যুদ্ধ করে-- ১১নং সেক্টরে
( ময়মনসিংহও টাঙ্গাইল জেলায়)
১৯) ক্রিকেট/ফুটবল খেলায় প্রতি দলে খেলোয়াঢ় থাকে-- ১১জন
২০) সর্বদলীয় ছাত্র সংগ্রাম
পরিষদ ”গণঅভ্যূত্থানে কর্মসূচী ঘোষনা করে--১১দফা
২১) ব্রিটেনের একমাত্র নারী
প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার
(ইউরোপের লৌহমানবী) ১১ বছর ক্ষমতায় ছিলেন ( ১৯৭৯-১৯৯০).
২২) ১১ জানুয়ারি মারা গেলেন
আমাদের দেশের অন্যতম চলচিত্র
নিম্মাতা "চাষি নজরুল ইসলাম"

স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টি
[“ফিডে আসুন“]
ফি = ফিনল্যান্ড
ডে = ডেনমার্ক
আ =আইসল্যান্ড
সু = সুইডেন
ন = নরওয়ে

পারমাণবিক শক্তিধর রাষ্ট্রঃ ৮টি
[(PR UNNK FB CI ) ( পিয়ার অনেক BF চাই )]
P = পাকিস্তান
R = রাশিয়া
UN = যুক্তরাষ্ট্র
NK = উত্তর কোরিয়া
F = ফ্রান্স
B = ব্রিটেন
C = চীন
I = ভারত

পারমাণবিক সাবমেরিন আছেঃ ৬টি
[RUN FB CI]
R=রাশিয়া
UN=যুক্তরাষ্ট্র
F=ফ্রান্স
B = ব্রিটেন
C = চীন
I=ভারত

সভ্যতাঃ
[SBAC = কি প অঅদ স]
সুমেরীয় সভ্যতা = কিউনিফর্ম লিপি
ব্যবীলন সভ্যতা = পঞ্জিকা
আসিনিয় সভ্যতা = অস্ত্র, অক্ষাংশ, দ্রাঘিমাংশ
কালাডিয় সভ্যতা = সপ্তাহ
বিখ্যাত প্রণালী সমূহ
১. পক- (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
২. বেরিং- (আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক ।
৩. জিব্রাল্টার-(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
৪. ফ্লোরিডা- (ফ্লোরিডা কিবা?) ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
৫. মালাক্কা- ( সুমিত্রা মালির মালা)সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।
৬. হরমুজ- (আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
৭. বাব-এল-মান্দেব- ( লোহা এল আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
৮. ডোভার- ( UK ও FRANCE এর মাঝে ডোবা আছে) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
৯. বসফোরাস- (ইউরেশিয়া BOSS ) ইউরোপ হতে এশিয়া পৃথক।
১০. পানামা খাল- (উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক।

2)কয়েকটি বিল
# 2_টেকনিক ::::খুলনার ডাকাতরা সিলেটকে তামা করে যশোরের ভবদহ দিয়ে পানসিতে চলে যায়
# ডাকাতিয়া_বিল =খুলনা
# তামাবিল =সিলেট
# ভবদহ_বিল =যশোর
# চলন_বিল =পানসি(পাবনা,না
টোর,সিরজগঞ্জ)

দেশের নামের শেষে সিটি দিলেই রাজধানীর নাম ।
যেমন মোনাকো সিটি
# মোসা এবং # সিভা ঢাকায় গিয়ে # মেজিক দেখে # পাগলু হয়ে গেল।
# মো =মোনাকো
# সা = সান মেরিনো
# সি =সিঙ্গাপুর
# ভা =ভ্যাটিকান
# মে = মেক্সিকো
# জি = জিবুতি
# ক = কুয়েত
# পা = পানামা
# গ= গুয়েতমালা
# লু = লুক্সেমবার্গ

যে সব রাষ্ট্রের আইন সভার নাম
"কংগ্রেস"-
টেকনিকঃ-
(কলি BBA পড়তে নেপাল থেকে
চীনে চলিয়া গেল।)
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি

সব BLACK ই কালো নয়
-----------------------------
১। BLACK CAT- ভারতের কমান্ড
বাহিনী।
২। BLACK SHIRT-মুসোলিনীর
গেরিলা বাহিনী।
৩। BLACK SEPTEMBER-ফিলিস্তিনির
গেরিলা বাহিনী।
৪। BLACK DECEMBER-পাকিস্
তানের
গেরিলা বাহিনী।
৫। BLACK PANTHER-যুক্তরাষ্ট্রের
নিগ্রদের সংগঠন।
৬।BLACK TIGER- দুর্ধষ যোদ্ধাদের
কে বলা হয় ।
৭। BLACK BENGAL- উন্নত জাতের ছাগল।
৮।BLACK DIAMOND-পেলে,সে
রেনা উইলিয়াম
৯।BLACK GOLD-কক্সবাজার সমুদ্র
সৈকতের বালুর
মধ্যে পাওয়া 'জিরকন 'নামক এক
ধরনের মূল্যবান পদাথ।
১০।BLACK NIGHT- ১৯৭১ সাল এর ২৫ মার্চ।

আদিবাসীদের বিভিন্ন তথ্য
১। বাংলাদেশের মাতৃতান্ত্রিক
উপজাতি — [গা খাসা]
গারো, খাসিয়া ও সাঁওতাল।

২। বাংলাদেশের পিতৃতান্ত্রিক
উপজাতি— [মাহা]
মারমা ও হাজং।
৩। মুসলমান উপজাতি-- পাঙন।
৪। সাঁওতালরা কোথায় বাস করে
[রাদিব রং নিয়ে খেলা করে।]
রা= রাজশাহী
দি= দিনাজপুর
ব=বগুড়া
রং= রংপুর
৪। খাসিয়া ও মনিপুরীরা কোথায় বাস
করে- [সিম]
সি= সিলেট
ম= মগরা ( বান্দরবন)
৫। বাংলাদেশের উপজাতি না [আফ্রিদির মা জুনা।]
আফ্রিদি =আফ্রিদি
মা= মাওরী
জু= জুল
না=নাগা
৬। বাংলাদেশে বাস করে — ৪৫টি
উপজাতি।
৭। রাখাইনরা কোথায় বাস করে
[পটুক]
পটু=পটুয়াখালী
ক= কক্সবাজার

ব্যাক্টেরিয়ার দ্বারা সৃষ্টরোগ
[নিউ মার্কেটের ডিপ কলে টাই
ধুইলে যক্ষা আমার গনাবেই।]
※নিউমার্কেটের - নিউমোনিয়া (ফুসফুস)
※ডিপ - ডিপথেরিয়া (গলা)
※কলে - কলেরা, কাশি(হুপিং),
※টাই- টাইফয়েড
※ধুইলে - ধনুস্টংকার
※যক্ষা - যক্ষা
※আমার - আমাশয়
※গনাবেই- গনোরিয়া
#এছাড়া মেনিনজাইটিস , হুপিংকাশি, সিফিলস এবং কুষ্ঠ রোগ ব্যক্টেরিয়ার
মাধ্যমে ছড়ায় ।

্জির
মিষ্টি আলুর জাত-
→[দৌলতপুরী কমলা খেলে তৃপ্তি পাই]
(দৌলতপুরী কমলা তৃপ্তি)

ভূট্টার জাত-
→[মোহরানা হিসেবে শুভ্র বর্ণের
ভুট্টার খই]
(মোহরানা, শুভ্র, বর্ণালী, খই)

আলুর জাত-
→[সুন্দরী কার্ডিনেল কুফিরী ডায়মন্ড
পরেছে]
(সুন্দরী, কার্ডিনেল, কুফিরী, ডায়মন্ড)

কলার জাত-
→[অগ্নিশ্বর কানাই খালি ও
মোহনবাশি বাজাতে বাজাতে
অমৃতসাগর ও মেহের সাগর পাড়ি দিয়ে সিংগাপুরীর বীটজবা কলা আনতে গেলো]
(অগ্নিশ্বর, কানাই খালি, মোহনবাশি,
অমৃতসাগর, মেহের সাগর, সিংগাপুরী, ও বীটজবা কলা)

বেগুনের জাত-
→[ইসলামপুরীর ইওরা, শুকিয়ে খাই বেগুন তারা ]
(ইসলামপুরী, ইওরা, শুকিয়ে-শুকতারা, খাই-খটখটিয়া, তারা-তারাপুরী)

টমেটোর জাত-
→[অপূর্ব শীলার ঝুমকা আর সিঁদুরের
লালিমা, শ্রাবণী আর চৈতীকে করেছে অনুপমা; এ যেন মানিক রতনের মিন্টু বাহার।]
(অপূর্ব, শীলা, ঝুমকা, সিঁদুর, লালিমা,
শ্রাবণী, চৈতী, অনুপমা; মানিক, রতন,
মিন্টু, বাহার।)

রংপুরের শস্য-
→[রংপুরের গম পাতা ভালো জন্মে]
(গম-গম,পা-পাট, তা-তামাক)

# প্রানিজগত (Major Phyla) ৯টি মনে রাখার ছন্দঃ
["পনিপ্লানে এনিআর একাইমকো"]
1. # প = Porifera.
2. # নি = cnidaria.
3. # প্লা =Platyhelminthes.
4. # নে =Nematoda.
5. # এ =Annelida.
6. # আর = Arthropoda.
7. # একাই = Echinodermata.
8. # ম = Mollusca.
9. # কো = Chordata

সংবিধানের ১১টি ভাগ:
[প্র রা মৌ নি --- আ বি নি -- ম বাং -- জ সং বি]
আসুন, মিলিয়ে নেই---
১) প্র- প্রজাতন্ত্র
২) রা-রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩) মৌ- মৌলিক অধিকার
৪) নি- নির্বাহী বিভাগ
৫) আ- আইন সভা
৬) বি- বিচার বিভাগ
৭) নি- নির্বাচন
৮) ম- মহাহিসাব নিরীক্ষক ও
নিয়ন্ত্রক
৯) বাং- বাংলাদেশের কর্মবিভাগ
১০) জ- জরুরী বিধানাবলী
১০) সং-সংবিধান সংশোধন
১১) বি- বিবিধ।

"মনে রাখার টেকনিক"
৭ জন বীর শ্রেষ্ঠ কে কোন
সেক্টরে যুদ্ধ করেছেন-?
# ছন্দ :- আজ হাজারো মোম এর নূর
জ্বলে ।
# সেক্টর :- ১,৪,৭,১০,২,০,৮
(বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭
হাজার এর সাথে মিল রেখে উপরের
সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১
কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)
আজ= আব্দুর রউফ (১)
হা= হামিদুর রহমান(৪),
জা= জাহাঙ্গীর(৭),
রো= রুহুল আমিন(১০),
মো= মোস্তফা কামাল(২),
ম= মতিউর রহমান(০-কোন
সেক্টরে যুদ্ধ করেননি),
নূ= নূর মোহাম্মদ(৮)

টেকনিকে ৭জন
বীরশ্রেষ্ঠকে পেয়েযাবেন-
"সিপাহী মোস্তফা নিজের কথা ভুলে(ভোলা) সেনাবাহিনীর কর্মী হয়ে ৮ই এপ্রিল মরে।"
[বাড়ি:ভোলা, পদবি:সেনাবাহিনী, মৃত্যু:৮এপ্রিল]

"ল্যান্সনায়েক আব্দুর রউফ ফরিদপুরে হয়ে, ২০এপ্রিল মারা যায় ইপিআর এ গিয়ে"
[বাড়ি:ফরিদপুর, পদবি :ল্যান্সনায়েক, ইপিআর, মৃত্যু:: ২০এপ্রিল]

"নরসিংদীর মতিউর বিমান (টি-33/ব্লু- বার্ড) চুরি করে, ২০আগষ্ট মারা যায় ২৪ জুন ফেরে।"
[বাড়ি :নরসিংদী, পদবি:পাইলট, মৃত্যু:২০ আগষ্ট]

"নড়াইলের নুর মোহাম্মদ ইপিআরে গিয়ে, ৫ সেপ্টেম্বর ৮ নম্বরে যুদ্ধ করে মরে।"
[বাড়ি:নড়াইল,পদবি:ইপিআর, মৃত্যু: ৫সেপ্টেম্বর,, যুদ্ধ::৮নং সেক্টর]

"সিপাহী হামিদুর রহমান ঝিনাইদহের ছেলে, ১০ইডিসেম্বর ২০০৭ ভারত থেকে ফেরে।"
[বাড়ি::ঝিনাইদহ; পদবি: সেনাবাহিনী: তার করব বাংলাদেশে স্থানান্তর:: ১০ডিসেম্বর ২০০৭]

"নোয়াখালির আর্টিফিসার রুহুল আমিন ভাই, ১০ই ডিসেম্বর (পলাশে) মারা গেলে রুপসায় কবর পায়।"
[বাড়ি:নোয়াখালি: পদবি:আর্টিফিসিয়াল ইঞ্জিনিয়ার মৃত্যু::১০ডিসেম্বর কবর রুপসা,খুলনা]

"শেষ ক্যাপ্টেন মহিউদ্দিন বরিশালের সেনা,সোনা মসজিদ ঘুমিয়ে আছে ১৪ডিসেম্বর চেনা।
[বাড়ি:বরিশাল: মৃত্যু:১৪ডিসেম্বর: কবর::সোনামসজিদ, চাঁপাইনবাবগঞ্জ]

ভারতের #ছিটমহল গুলো (১১১টি)
বাংলদেশের যে সকল জেলায়
অবস্থিত
টেকনিকঃ #লাল_নীল_পাচ_কুড়ি
★লাল --- লালমনিরহাট (৫৯টি)
★নীল --- নীলফামারী (৪টি)
★পাচ ---পঞ্চগড় (৩৬টি)
★কুড়ি---কুড়িগ্রাম (১২টি)

টেকনিকে শিখুন পর্যায়ক্রমিক পাল বংশ- →[ MAPS ]
★বংশ--------প্রতিষ্ঠাতা
M-মৌর্য বংশ--চন্দ্রগুপ্ত মৌর্য
A-আর্য বংশ--ঋকভেদ
P-পাল বংশ--গোপাল
S-সেন বংশ--সামন্ত সেন

টেকনিকে নিতুল কুন্ডের ভাষ্কর্যগুলোঃ
[ বাংলাদেশের নিতুল সার্ক সফরে সাবাস পেয়েছেন ]
*নিতুল→নিতুল কুন্ড,
*সার্ক→সার্ক ফোয়ারা।
*সাবাস→সাবাশ বাংলাদেশ

27/08/2022

বিসিএস প্রিলি প্রস্তুতি
ব্যাকরণের সংখ্যা
১। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
২। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়)
৩। ভাষার মৌলিক অংশ – ৪ টি
৪। ভাষার আলোচ্য বিষয় – ৪টি
৫। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
৬। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে - ৫০টি
৭। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
৮। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
৯। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি
১০। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি
১১। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি
১২। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি
১৩। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার। ১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
১৪। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
১৫। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
১৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
১৭। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫ টি
১৮। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
১৯। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি
২০। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
২১। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি
২২। শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি – ৪টি
২৩। স্পর্শ ধ্বনি – ২৫ টি
২৪। কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি – ৫ টি (ক, খ, গ, ঘ, ঙ)
২৫। তালব্য ধ্বনি – ৫ টি (চ, ছ, জ, ঝ, ঞ)
২৬। মূর্ধন্য ধ্বনি – ৫ টি (ট, ঠ, ড, ঢ, ণ)
২৭। দন্ত ধ্বনি – ৫ টি (ত, থ, দ, ধ, ন)
২৮। পার্শ্বিক ধ্বনি – ১ টি (ল)
২৯। নাসিক্য ধ্বনি – ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
৩০। অন্তঃস্থ ধ্বনি – ৪ টি (য, র, ল, ব)
৩১। তাড়নজাত ধ্বনি – ২টি (ড়, ঢ়)
৩২। কম্পনজাত ধ্বনি – ১ টি (র)
৩৩। পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ – ৩ টি
৩৪। বাংলা সন্ধি প্রধানত – ২ প্রকার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি
৩৫। তৎসম সন্ধি/সংস্কৃত সন্ধি – ৩ প্রকার । যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
৩৬। ক্রমবাচক সংখ্যা – ৪ প্রকার
৩৭। কারক কত প্রকার? = ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, সম্প্রদান, অধিকরণ ।
৩৮। সমাস সাধারণত কত প্রকার? = ৬ প্রকার । দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রিহি ।
৩৯। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার । যথা: অব্যয়ীভাব, তৎপুরুষীয়, দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক ।
৪১। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো - ২ ভাগে বিভক্ত যথা: স্বরধ্বনি (১১টি) , ব্যঞ্জনধ্বনি (৩৯) ।
৪২। ণ -ত্ব বিধানের নিয়ম = ৪ টি ।
৪৩। লিঙ্গ কত প্রকার = ৪ প্রকার । (পুং লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয় লিঙ্গ ও ক্লীব লিঙ্গ)
৪৪। বচন কত প্রকার? = ২ প্রকার । যথা: একবচন, বহু বচন
৪৫। উপসর্গ কত প্রকার = ৩ প্রকার । খাঁটি বাংলা (২১), তৎসম (২০) ও বিদেশি)
৪৬। প্রত্যয় কত প্রকার? = ২ প্রকার । ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ।
৪৭। দ্বিরুক্তি কত প্রকার? = ৩ প্রকার । শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি ।
৪৮। বিভক্তি কত টি? = ৭টি ।
৪৯। সমাসের প্রতীতি কয়টি? = ৫টি । যথা: সমস্তপদ , পূর্বপদ , পরপদ , ব্যাসবাক্য ও সমস্যমান পদ ।
৫০। বাক্য প্রধানত কত প্রকার? = ৩ প্রকার । সরল, জটিল বা মিশ্র, যৌগিক ।
৫১। বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয়;
৫২। বাক্যের গুণ ৩টি: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা।
৫৩। অর্থ অনুসারে বাক্য কত প্রকার? ৫ প্রকার
৫৪। উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার? = ৫ প্রকার । তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি ।
৫৫। গঠনগত ভাবে শব্দ কত প্রকার? = ২ প্রকার। মৌলিক ও সাধিত ।
৫৬। অর্থগত ভাবে শব্দ কত প্রকার? = ৩ প্রকার । যৌগিক, রুঢ়, যোগরুঢ়
৫৭। কতটি উপায়ে শব্দ গঠন করা যায়? = ৮টি ।
৫৮। পদ প্রধানত কত প্রকার? = ২ প্রকার । যথা: নামপদ ও ক্রিয়াপদ ।
৫৯। নামপদ কত প্রকার? = ৪ প্রকার (বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সর্বনাম)
৬০। অব্যয় কত প্রকার? = ৪ প্রকার । (যথা: সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক, অনন্বয়ী, অনুসর্গ, অনুকার অব্যয়)
৬১ । যতিচিহ্ন কয়টি? = ১২ টি ।
৬২। অক্ষর কত প্রকার? = ২ প্রকার । মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর
৬৩। বাংলা ছন্দ কত প্রকার? = ৩ প্রকার । যথা: অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত
৬৪। ব্যাকরণে অলঙ্গকার কত প্রকার? = ২ প্রকার । যথা: শব্দালঙ্কার, অর্থালঙ্কার ।
৬৫। ক্রিয়ার কাল কত প্রকার? = ৩ প্রকার । বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল
৬৬। ক্রিয়ার ভাব কত প্রকার? = ৪ প্রকার । নির্দেশক, সাপেক্ষ, আকাঙ্ক্ষা, অনুজ্ঞা
৬৭। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? = ৪ প্রকার । যথা: অঙ্ক বাচক,পরিমাণবাচক, ক্রমবাচক, তারিখ বাচক ।
৬৮। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া পদ কত প্রকার? = ২ প্রকার । যথা: সমাপিকা ও অসমাপিকা ।
৬৯। বাক্যের অর্থ গঠনের বিচার করে ক্রিয়া পদকে কয় ভাগে ভাগ করা হয়? = ২ প্রকার । সকর্মক, অকর্মক ।
৭০। সর্বনাম কত প্রকার? ১০ প্রকার
৭১। উক্তি কত প্রকার? ২ প্রকার (প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি)
৭২। বিশেষণ পদ কত প্রকার? ২ প্রকার
৭৩। ভাব বিশেষণ কত প্রকার? ৪ প্রকার (ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ)
৭৪। বাচ্য কত প্রকার? ৩ প্রকার (কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য)
৭৫। বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি? ২০ টি

#বাংলা_ব্যাকরণের_মৌলিক_কিছু_প্রশ্ন

১। ভাষার মূল উপকরণ বাক্য।
২। ভাষার মূল উপাদান ধ্বনি।
৩। ভাষার মৌলিক উপাদান শব্দ।
৪। বাক্যের ক্ষুদ্রতম একক/মৌলিক উপাদান শব্দ।
৫। ধ্বনিকেশব্দের ক্ষুদ্রতম একক বলা হয়।
৬। শব্দকে বাক্যের প্রাণ বলা হয় ।
৭। উপসর্গ পদের আগে বসে, আর প্রত্যয় পদের পরে বসে ।
৮। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে ।
৯। যে ৪টি উপসর্গ বাংলা, তৎসম উভয় ক্ষেত্রেই রয়েছে আ, সু, নি , বি।
১০। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বলে। এরা স্বাধীন পদ রুপে ও শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হতে পারে।
১১। বিভক্তিহীন নাম শব্দ বলে প্রাতিপাদিক বা নাম প্রকৃতি ।
১২। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে ।
১৩। ক্রিয়াপদের মূলকে ধাতু বলে ।
১৪। বাক্যে অপরিহার্য ক্রিয়াপদ ।
১৫। সন্ধির সুবিধা ২টি ১. উচ্চারণ সহজ ২. ধ্বনিগত মাধুর্য স্থাপন সম্পাদন ।
১৬। ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত ৩টি কারণে । ১. উচ্চারণগত, ২ শব্দগঠনজনিত ৩. শব্দের অর্থগত
১৭। খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার নাই ।
১৮। তৎসম শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
১৯। সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
২০। সমাস ভাষাকে সংক্ষেপ করে ।
২১। সমাসের রীতি সংস্কৃত থেকে আগত।
২২। ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে আগত।
২৩। শব্দের অন্ত্য বর্ণের পূর্ব বর্ণ কে উপধা বলে ।
২৪। সমন্ধ পদ, তারিখ লিখতে, ঠিকানা লিখতে পদের পর কমা বসাতে হয়।
২৫। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে।
॥॥

কনফিউশন দূর

বাক্যঃ বাক্যের সাথে বর্ণের কোনো সম্পর্ক নেই, শব্দের আছে।

বাক্যের মূল উপাদান >>> শব্দ
বাক্যের মূল উপকরণ >>> শব্দ
বাক্যের ক্ষুদ্রতম একক >>> শব্দ

শব্দঃ শব্দের সাথে ধ্বনির সম্পর্ক আছে।

শব্দের মূল উপাদান >>> ধ্বনি
শব্দের মূল উপকরণ >>> ধ্বনি
শব্দের ক্ষুদ্রতম একক >>> ধ্বনি
শব্দের ক্ষুদ্রতম অর্থপূর্ণ অংশ >>> রূপ

বর্ণঃ

ধ্বনি নির্দেশক চিহ্ন >>> বর্ণ
॥॥

♦️♦️ কনফিউজিং সমাস সমাচারঃ

👉 প্রাদি সমাসঃ এই সমাসে 'প্র', 'প্রতি' এবং 'অনু' এই তিনটি তৎসম উপসর্গ ব্যবহৃত হয়।

➡️ অনুতে যে তাপ= অনুতাপ (অনু)

👉 প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসঃ একটু বিশ্লেষণ করি__ 'প্রত্যয়+অন্ত=প্রত্যয়ান্ত', অর্থাৎ সমস্ত পদটির শেষে আ/এ/ও একটি প্রত্যয় যুক্ত হয়।

➡️ একদিকে চোখ যায়= একচোখা (আ)

👉 উপপদ তৎপুরুষ সমাসঃ এই সমাসে ব্যাসবাক্যে ক্রিয়ামূলের সাথে 'এ-কার' যুক্ত হয়।

➡️ সত্য কথা বলে যে = সত্যবাদী (বল্+‌এ)
।।
Collected

28/06/2022

ত্রিঘাত সমীকরণের সমাধান _ Cubic Eqn Trick _ Faster

05/05/2022
01/05/2022
30/04/2022
10/03/2022

ক্যালকুলেটর ছাড়া অংক করার ম্যাজিক

05/03/2022

আযানের মধ্যে লুকিয়ে থাকা অলৌকিক গনিত

05/03/2022

K,M,B কি বুঝায় Kilo, Million, Billion (K,M,B) মিলিয়ন বিলিয়নের হিসাব

04/03/2022

শতকরা অংক করার নিয়ম শতকরা হিসাব বের করার সহজ নিয়ম

04/03/2022

কোন ভগ্নাংশটি বড় ভগ্নাংশ সংখ্যার ছোটবড় নির্ণয় ভগ্নাংশের অংক অস্থির টেকনিক

23/02/2022

কী আজব তথ্য !!!

চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাওয়ার সময় হঠাৎ মাথায় আসলো যে এই চা চীনা শব্দ। আবার বিস্কুট ফরাসি শব্দ। বিস্কুটের সাথে থাকা চানাচুর হিন্দি। চায়ে যে চিনি ও পানি থাকে সেখানে চিনি চীনা অথচ পানি হিন্দি শব্দ। আবার চা ভর্তি পেয়ালাটা ফারসি কিন্তু কাপটা ইংরেজি শব্দ। এদিকে ইংরেজি শব্দটাই আবার পর্তুগিজ।

চা চীনা হলেও কফি কিন্তু তুর্কি শব্দ। আবার কেক পাউরুটির কেক ইংরেজি, পাউরুটি পর্তুগীজ।

একটু দামী খানাপিনায় যাই। আগেই বলে রাখি, খানাপিনা হিন্দী আর দাম গ্রীক। রেস্তোরাঁ বা ব্যুফেতে গিয়ে পিৎজা, বার্গার বা চকোলেট অর্ডার দেয়ার সময় কখনো কি খেয়াল করেছেন, রেস্তোরা আর ব্যুফে দুইটাই ফরাসী ভাষার, সাথে পিৎজাও। পিৎজাতে দেয়া মশলাটা আরবি। মশলাতে দেয়া মরিচটা ফারসি!

বার্গার কিংবা চপ দুটোই আবার ইংরেজি। কিন্তু চকোলেট আবার মেক্সিকান শব্দ। অর্ডারটা ইংরেজি। যে মেন্যু থেকে অর্ডার করছেন সেটা আবার ফরাসী। ম্যানেজারকে নগদে টাকা দেয়ার সময় মাথায় রাখবেন, নগদ আরবি, আর ম্যানেজার ইতালিয়ান। আর যদি দারোয়ানকে বকশিস দেন, দারোয়ান ও তার বকশিস দুটোই ফারসি।

এবার চলুন বাজারে, সবজি ফলমূল কিনতে। বাজারটা ফারসি, সবজিও। যে রাস্তা দিয়ে চলছেন সেটাও ফারসি। ফলমূলে আনারস পর্তুগিজ, আতা কিংবা বাতাবিলেবুও। লিচুটা আবার চীনা, তরমুজটা ফারসি, লেবুটা তুর্কী। পেয়ারা-কামরাঙা দুইটাই পর্তুগীজ। পেয়ারার রঙ সবুজটা কিন্তু ফারসি।

ওজন করে আসল দাম দেয়ার সময় মাথায় রাখবেন ওজনটা আরবি, আসল শব্দটাও আসলে আরবি। তবে দাম কিন্তু গ্রীক, আগেই বলেছি।

ধর্মকর্মেও একই অবস্থা। মসজিদ আরবি দরগাহ/ঈদগাহ ফারসি। গীর্জা কিন্তু পর্তুগীজ, সাথে গীর্জার পাদ্রীও। যিশু নিজেই পর্তুগীজ। কেয়াং এদিকে বর্মিজ, সাথে প্যাগোডা শব্দটা জাপানি। আর, মন্দিরের ঠাকুর হলেন তুর্কী।

আর কি বাকি আছে? ও হ্যাঁ। কর্মস্থল! অফিস আদালতে বাবা, স্কুল কলেজে কিন্ডারগার্টেনে সন্তান। বাবা নিজে কিন্তু তুর্কী, যে অফিসে বসে আছেন সেটা ইংরেজি, তবে আদালত আরবি, আদালতের আইন ফারসি, তবে উকিল আরবি।

ছেলে যে স্কুলে বা কলেজে পড়ে সেটা ইংরেজি, কিন্তু কিন্ডারগার্টেন আবার জার্মান!

স্কুলে পড়ানো বই কেতাব দুইটাই আরবি শব্দ। যে কাগজে এত পড়াশোনা সেটা ফারসি। তবে কলমটা আবার আরবি। রাবার পেনসিল কিন্তু আবার ইংরেজি!

পুরো স্ট্যাটাস মনে না থাকলে অন্তত এটা মনে রাখবেন যে মন শব্দটা আরবি।

শব্দের কেচ্ছা-কাহিনী এখানেই খতম। তবে কেচ্ছাটা আরবি, কাহিনীটা হিন্দি, উভয়ের খতমটা আরবিতে। মাফ চাইলামনা বা সরি বললাম না, কারণ মাফটা আরবি আর সরিটা ইংরেজি।
#সংগৃহীত

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1213