ক্যাম্পাস- Campus

ক্যাম্পাস- Campus দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের খবর সব?

03/04/2022

রমজানের শুভেচ্ছা

সামিন, আমাদের সবাইকে মাফ করে দিও....সামিন, তোমার কষ্ট আমরা কেউ বুঝতে পারিনি। তোমার মত এত ভদ্র, নম্র আর সহানুভূতিশীল ছেলে...
08/07/2021

সামিন, আমাদের সবাইকে মাফ করে দিও....

সামিন, তোমার কষ্ট আমরা কেউ বুঝতে পারিনি। তোমার মত এত ভদ্র, নম্র আর সহানুভূতিশীল ছেলে যে মনে মনে এত কষ্টের ভিতর ছিলে, আমরা কেউ জানতে পারিনি। তাই এনোরেক্সিয়ার মতো মারাত্মক এক রোগে তুমি আক্রান্ত হয়ে গেলে। শেষ পর্যন্ত তোমাকে আমরা হারিয়ে ফেললাম গত ২৬শে জুন, রাত এগারোটায় ইউনাইটেড হাসপাতালে।

সামিন আমার ছোট বোনের দেওর মিলনের ছেলে, দশম শ্রেণীর ছাত্র। আইডিয়াল স্কুল, বনস্রি শাখায় পড়তো। সে ছোট বেলা থেকেই অত্যন্ত অমায়িক আর ভীষণ অনুভূতি প্রবণ আন্তরিক ছেলে। কাউকে কষ্ট দেওয়ার কথা সে ভাবতেই পারতো না।

অথচ, তার এই স্বভাবই তার জন্য কাল হয়ে দাঁড়াল। স্কুলে তাকে অনেক বুলিইং এর শিকার হতে হয়। সে বরাবর নাদুসনুদুস সুদর্শন দেখতে ছিল। প্রমিত ভাষায় বাংলা বলতো। পড়াশোনায় ভালো ছিল। আর যায় কোথায়! সহপাঠীদের বুলিইং এর টার্গেটে পরিনত হল এই নিরীহ, নরম সরম সামিন। কাউকেই সে প্রতিবাদ করে কিছু বলতে পারতো না।

এমনকি স্কুলের শিক্ষিকা পর্যন্ত উপহাস করতে ছাড়েননি। একবার ক্লাসে ফুটবল টিম গঠনের জন্য ছাত্রদের আহবান করা হল। সামিনও নাম দিতে গেল। শিক্ষিকা এমনভাবে তাকে অপমান করলেন পুরো ক্লাসের ছাত্ররা হো হো করে হেসে উঠলো। তিনি একবারও ভেবে দেখলেন না, কচি মনের ছেলেটা কতটা লজ্জায় কুঁকড়ে গেল। মা'কে সে বলেছিল তার মরে যেতে ইচ্ছে করেছিল।

তাই প্রায়ই সে স্কুলে অনিয়মিত হয়ে গেল। এক পর্যায়ে সে ওজন কমাবার জন্য হন্যে হয়ে উঠে পড়ে লাগলো। ইন্টারনেট ঘেঁটে কিটো ডায়েট করা শুরু করে দিল। অতি অল্প সময়ে ৪০ কেজি ওজনে নেমে এল। ততদিনে তার eating disorder শুরু হয়ে গেছে। সারাক্ষণ ভয়ে থাকে তার ওজন বেড়ে যাবে। জোর করে খেলে তার বমি হয়ে যায়। অনেক ডাক্তার দেখানো হলো। ডায়াগনোসিস হলো anorexia nervosa - এক অদ্ভুত রোগ। আমাদের দেশের জন্য বিরল রোগ।

বাবা মায়ের পাগল পারা অবস্থা। কেউ বললো ভারতের বেঙ্গলোরে চিকিৎসা আছে। হায়! ভারতে যাওয়ার উপায় নাই। লক ডাউন চলছে, সেখানে চলছে মৃত্যুর মিছিল। এখানেই চিকিৎসা চলছিলো
।কিন্তু শেষ রক্ষা আর হলো না। সামিন সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেল। সামিন ভালো থেকো তুমি। মহান রব্বুল আলামীন, তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

আসুন, আমরা সবাই সচেতন হই। আর কোন সামিন যেন অকালে ঝরে না যায়। বয়োসন্ধিকালের ছেলে মেয়েদের প্রতি সহানুভূতিশীল হই। তাদের মনের কষ্ট গুলোকে বুঝতে চেষ্টা করি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ সবার দায়িত্ব আমাদের কোমলমতি সন্তানদের সঠিক ভাবে বেড়ে ওঠার সুস্থ পরিবেশ নিশ্চিত করা।

-নাজনীন হোসাইন

18/03/2021

বার্থডে। মোবাইল গিফট না দিলে ব্রেক আপ! গার্লফ্রেন্ডের এমন হুমকিতে মাত্র ২০ হাজার টাকায় ৫ ভরি স্বর্ণ বিক্রি করে দেয় স্কুলছাত্র রাফি! কিন্তু মোবাইল কিনলেও তা গিফট দিতে পারেনি গার্লফ্রেন্ডকে! তার আগেই 'আটক' করা হয় তাকে! জব্দ করা হয় স্বর্ণও। স্বর্ণগুলো চুরি করা। নিজ বাসা থেকে বাবার অজান্তেই চুরি করে বিক্রি করেছিল রাফি! আর রাফির অজান্তে চুরির মামলা করে রাফির বাবা!

-মোহাম্মদ মহসিন পিপিএম

11/03/2021

লন্ডনে রাস্তার মোড়ে মোড়ে মদের বার/পাব। যখন এখানে আসলাম, সেগুলোর পাশ দিয়ে হেঁটে যাবার সময় রাতের বেলা, বিশেষ করে উইকেন্ড এর রাতগুলোতে অদ্ভূত দৃশ্য চোখে পড়তো। দেখতাম বয়স্ক কিছু মহিলা মদের গ্লাস হাতে নিয়ে কমবয়সী কিছু ছেলের সাথে ঢলাঢলি করছে। পরে জানলাম, বয়স্ক মহিলাগুলোর কোনো পার্টনার বা স্বামী ছিল না, খানিকটা 'সঙ্গ' পাবার আশায় এরা মদের বারে এসে কমবয়সী ছেলেপেলে 'শিকার' করতো। এই দৃশ্য দেখতে দেখতে গা-সওয়া হয়ে গেছে।

বহুদিন পর একটা কথা পড়ে আজকে এই দৃশ্যটা মনে পড়লো। কথাটা হচ্ছে 'কামাই থাকলে জামাই লাগে না।' যাদের 'জামাই লাগে নাই' তাদের অবস্থা এই বয়স্ক মহিলাদের মতো হয়। বুড়ো বয়সে এসে 'সঙ্গ' ঘুচাতে রাত-বিরেতে কমবয়সী ছেলে 'হান্ট' করতে হয়। একাকী খুব 'সুখে' আছে তারা।

পশ্চিমের ওরা 'স্বাধীনতা'র লোভ দেখায়, কিন্তু 'শান্তি' কেড়ে নেয়। ফেমিনিস্টরা নারী-স্বাধীনতা আর ক্ষমতায়নের বুলি ছাড়বে, কিন্তু একটা মেয়ের সন্তান ও পারিবারিক জীবনের প্রতি যে আজন্ম আকাঙ্খা, সে আকাঙ্খার টুটি চেপে ধরবে, যেন এই আকাঙ্খা থাকাটাই অপরাধ। পচিশ বছরের ঝলমলে ক্যারিয়ারিস্ট নারীকে গ্ল্যামারাসভাবে প্রচার করবে, পঞ্চাশ বছর বয়স্ক একাকী নারীর অন্ধকার মুখটি কখনো পত্রিকায় ঠাঁই পাবে না। যেন এরকম কেউ নেই, কখনও ছিল না।

#নিকুচি_করি_তোর_স্বাধীনতা
#জামাই_থাকলে_আকাম_করা_লাগে_না

-জিম তানভীর

04/03/2021

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি অপরিচিত বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু আমাদের কর্ম তৎপরতায় এখন এটি পরিচিত বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে: উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ

03/03/2021

ঢাকা মেডিকেলের আইসিইউ'র সামনের ফ্লোরের অংশটাতে সাধারণত রুগীর আত্মীয় স্বজনরা রাতে ঘুমায়(প্রায় ৩০-৪০ জন)।একদিন মধ্য রাতে হঠাৎ এক বৃদ্ধ চাচা চিৎকার দিতেছে আর আনসার সদস্যকে বলতেছে ঐ মিয়া লাইট বন্ধ করছেন ক্যান!লাইট জ্বালান।
পরে বুঝতে পারলাম লাইট বন্ধ পেয়ে এক কপোত-কপোতী সঙ্গমে লিপ্ত হয়েছে,তাই চাচা ক্ষেপছে🤭

-ডা.ইয়াসিন মাহমুদ

03/03/2021

"শুভ সকাল
صباح الخير
Good Morning
🌷
আজ বুধবার
০৩ মার্চ ২০২১ খ্রীস্টাব্দ
১৮ রজব ১৪৪২ হিজরী
১৮ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
এখন বসন্তকাল

আজকের সূর্যোদয় ০৬:১৮
এবং সূর্যাস্ত ৬:০২ মিনিটে
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন"

28/02/2021

বিবাহিত হওয়া সত্ত্বেও নাফিসা প্রেম করেন আসাদ নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সাথে। ঘর ছেড়ে আসলে বিয়ে করবে- আসাদের এমন প্ররোচনায় ঘর থেকে পালিয়েও আসেন। সাথে আনেন নগদ এক লাখ টাকা ও সাত ভরি স্বর্ণ। রাতে তারা হোটেলেই থাকেন। সকালে উঠে দেখেন টাকা, স্বর্ণ নিয়ে আসাদ হাওয়া! আসাদ আসলে সেই স্বর্ণ, টাকা নিয়ে তার আরেক প্রেমিকাকে নিয়ে পালিয়েছিল!
সুখে থাকলে কি মানুষকে আসলেই ভূতে কিলায়???

-মোহাম্মদ মহসিন, পিপিএম

23/02/2021

১৭ মে'র পূর্বে কোনো পরীক্ষা নেবেনা ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান

13/02/2021
12/02/2021

হিরো আলমের ভালোবাসা দিবসের গান

দুই বউ নিলে ১০০%
11/02/2021

দুই বউ নিলে ১০০%

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্যাম্পাস- Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category