23/10/2022
অনার্স ৪র্থ বর্ষ অনিয়মিত ও মানোন্নয়ন (২০১৬-১৭ ও এর পূর্বের সেশনের জন্য) এর পরীক্ষা ২০২১ এর ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ....
The Page Is Created For Giving Information To The Students & Help Them In Various Purposes. But It I
23/10/2022
অনার্স ৪র্থ বর্ষ অনিয়মিত ও মানোন্নয়ন (২০১৬-১৭ ও এর পূর্বের সেশনের জন্য) এর পরীক্ষা ২০২১ এর ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ....
23/10/2022
অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন ২০২১ এর ফরম পূরণের সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ...
07/10/2022
🔥ব্রেকিং🔥
৫৩ তম সমাবর্তনের অনলাইন রেজিষ্ট্রেশন আজ থেকে শুরু হয়েছে।
👉 আবেদনের শেষ সময় : ২৬/১০/২০২২ তারিখ
আবেদন ফি -
👉 স্নাতক - ৩৩০০ টাকা এবং
👉 স্নাতকোত্তর - ৪৩০০ টাকা
(সার্ভিস চার্জ প্রযোজ্য)
🔥 আবেদন লিংক - convocation.du.ac*bd
(.bd বসবে)
আবেদন প্রক্রিয়া ৫ টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদন ফরম ৩০ অক্টোবর বিকাল ৪.০০ টার মধ্যে স্ব স্ব বিভাগে জমা দিতে হবে।
👉 ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজের সমাবর্তন ভেন্যু হবে - ঢাকা কলেজ ক্যাম্পাস
👉 ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সমাবর্তন ভেন্যু হবে - ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস
৫৩তম সমাবর্তন-২০২২ || ঢাকা বিশ্ববিদ্যালয়
৫৩ তম সমাবর্তন-২০২২ এর রেজিস্ট্রেশন ফি অনলাইনে বিকাশ এবং সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে প্রদান করতে হবে। এই প্রক্রিয়াটি ৫টি ধাপে সম্পন্ন করতে হবে। ৫ম ধাপ সম্পন্ন হবার পরই কেবল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন বলে বিবেচিত হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না করে কোন ভাবেই সমাবর্তনে অংশ নেয়া যাবেনা।
ধাপ-১: ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটকে প্রথমে উপরের Sign Up মেনুতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার মাধ্যমে একটি একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলা হয়ে গেলে উপরের Login মেনুতে ক্লিক করে লগ-ইন করার মাধ্যমেই কেবল ২য় ধাপে যাওয়া যাবে।
ধাপ-২: এই ধাপে গ্র্যাজুয়েট তার সকল তথ্য সরবরাহ করবেন। ৩য় ধাপে যাবার জন্য Proceed To Payment বাটনে ক্লিক করতে হবে। অসম্পূর্ণ আবেদন সেভ করে রাখা যাবে এবং পরবর্তী সময় http://convocation.du.ac.bd ঠিকানায় গিয়ে লগ-ইন করার মাধ্যমে এই ধাপে ফিরে এসে বাকি তথ্য সরবরাহ করা যাবে। লগ-ইন করার জন্য প্রথম ধাপে সরবরাহ করা user name (ইমেইল এড্রেস) ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ৩য়, ৪র্থ ও ৫ম ধাপে থাকা আবেদনকারীও লগ-ইন করে যথাক্রমে উক্ত ধাপগুলোতে ফিরে আসতে পারবেন।
ধাপ-৩: এই ধাপে আবেদনকারী প্রথমে নিবন্ধন ফি জমা দেয়ার মাধ্যম নির্ধারণ করবেন। বিকাশ এর মাধ্যমে ফি জমা দিতে চাইলে বিকাশের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে যেকোন বিকাশ একাউন্টের মাধ্যমে ফি জমা দেয়া যাবে। সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিতে চাইলে pdf ফরমাটে একটি পে-স্লিপ প্রদান করা হবে। এই পে-স্লিপটি প্রিন্ট করে সোনালী ব্যাংকের যেকোন শাখায় (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ব্যতীত) ফি জমা দেয়া যাবে। পে-স্লিপের আবেদনকারীর অংশটি পরবর্তী ধাপগুলোতে ব্যবহারের জন্য যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। ফি জমা হয়ে গেলে আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে ৪র্থ ধাপে পৌছে যাবেন। আবেদনকারীকে অবশ্যই ১৭ অক্টোবর ২০২২ তারিখ, সোমবার ব্যাংকিং সময়ের মধ্যে বিকাশ অথবা সোনালী সেবার মাধ্যমে নিবন্ধন ফি জমা দিতে হবে।
ধাপ-৪: ৪র্থ ধাপে থাকা আবেদনকারী Generate Forms and Receipts বাটনে ক্লিক করার মাধ্যমে ৫ম ধাপে যেতে পারবেন। ৩য় ও ৪র্থ ধাপে থাকা আবেদনকারী Edit Information বাটনে ক্লিক করে নির্দিষ্ট কিছু তথ্য সংশোধন করতে পারবেন। অসংশোধনযোগ্য তথ্যে ভুল থাকলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে। ৫ম ধাপে পৌছে যাওয়া আবেদনকারী কোন ক্রমেই তার প্রদেয় তথ্য সংশোধন করতে পারবেন না।
ধাপ-৫: এই ধাপে আবেদনকারী নিম্নলিখিত আবেদনপত্র ও রশিদসমূহের pdf ফাইল ডাউনলোড করতে পারবেন:
(ক) সমাবর্তনের নিবন্ধন এবং মূলসনদ উত্তোলনের আবেদনপত্র
(খ) আবেদনপত্র জমাদানের রশিদ
(গ) কস্টিউম গ্রহণের ফরম
(ঘ) গ্রহণকৃত কস্টিউম ফেরত দেয়ার রশিদ
(ঙ) গিফট গ্রহণের ফরম
(চ) ফি জমা দেয়ার রশিদ (শুধুমাত্র বিকাশের মাধ্যমে ফি জমাদানকারীদের জন্য)।
৫৩তম সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যজুয়েট স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মাধ্যমে সকল প্রক্রিয়া সম্পন্নের পর ফি জমা দেয়ার রশিদ/পে-স্লিপের আবেদনকারীর অংশসহ তার আবেদন ফরমটি আগামী ২০ অক্টোবর ২০২২ তারিখ, বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের ৩০৯ নম্বর কক্ষে জমা দিবেন। তবে অধিভুক্ত সরকারি ৭(সাত) কলেজের সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, ফি জমাদান রশিদ/পে-স্লিপের গ্রাহকের অংশসহ তার আবেদন ফরমটি ২০ অক্টোবর ২০২২ তারিখ, বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে স্ব-স্ব কলেজে জমা দিবেন।
আবেদন ফরমের সাথে নিম্নলিখিত কাগজপত্রও জমা দিতে হবে:
পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি।
পদকপ্রাপ্তদের ক্ষেত্রে পদকপ্রাপ্তির চিঠির সত্যায়িত ফটোকপি।
যারা সাময়িক সনদ তুলেছেন, কিন্তু ফেরত দেন নি তাদের ক্ষেত্রে সাময়িক সনদ।
https://convocation.du.ac.bd/index.php/convocation_landing_page
13/09/2022
২০১৯ সনের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচী প্রকাশ...
👉 পরীক্ষা শুরু : ১১/১০/২০২২ তারিখ
👉 পরীক্ষা শেষ : ০৮/১২/২০২২ তারিখ
12/09/2022
২০২১ সনের অনার্স ১ম বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ...
06/09/2022
অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৭ সনের মাস্টার্স ১ম পর্ব বিশেষ (নম্বর পদ্ধতি) নিয়মিত এবং প্রাইভেট নিয়মিত পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তি...
31/08/2022
২০২১ সনের ২য় বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচি...
31/08/2022
২০২১ সনের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচি...
31/08/2022
২০২০ সনের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি...
02/08/2022
ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৯ এর ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ।
অনলাইনে ফরম পূরণ শুরু ০৩/০৮/২০২২ইং তারিখ থেকে
১৬/০৮/২০২২ইং পর্যন্ত
25/07/2022
অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০ সনের অনার্স ২য় বর্ষ (পুরাতন সিলেবাস ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পূর্বে) অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি।