25/01/2023
এটা আমার নতুন ইউটিউব চ্যানেল,,,,
Please subscribe and share my channel
Rasel Rana official BD - YouTube
welcome to my challenge I am Rasel rana. my YouTube channel name Rasel Rana official BD (রাসেল রানা অফিসিয়াল বিডি) .this is my official YouTube channel.This...
11/10/2022
Something about people being like that makes you look bad but I can’t believe that I was like this when you said you don’t know how bad it
09/06/2021
#নোটিশঃ ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তিঃ-
** ১৪ জুন, ২০২১ তারিখ সকাল ১০ ঘটিকায় Serial Number 1-80 পর্যন্ত রেজিষ্ট্রেশন নাম্বারধারী ছাত্র-ছাত্রীদের ২০১৯ সালের ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষা ZOOM APPS এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। (নির্দিষ্ট সময়ে ZOOM apps LINK/ user id and Password এই গ্রুপে পোস্ট করা হবে)
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে যারা ১ থেকে ৮০ পর্যন্ত রেজিষ্ট্রেশন নম্বরধারী এবং ১৪ জুন তারিখে ভাইভা পরীক্ষার্থী শুধুমাত্র তারা এখানে কমেন্ট করে আমাদেরকে কনফার্ম করো।
** মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে ছাত্র-ছাত্রীদের করণীয় বিষয়ঃ
১। ১৪ জুন, ২০২১ তারিখে শুধুমাত্র উপরোক্ত রেজিষ্ট্রেশন নাম্বারের ছাত্র-ছাত্রী Zoom apps এ ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবে।
২। ভাইভা বোর্ডে রেজিষ্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড সাথে রাখতে হবে।
৩। পরিচ্ছন্ন পোষাক এবং পরিবেশ সম্মত একটি রুমে বসতে হবে।
৪। পর্যাপ্ত মোবাইল ডাটা রাখতে হবে এবং ইন্টারনেট কানেকশন যেখানে ভালো থাকে সেখান থেকেই ভাইভা বোর্ডে অংশগ্রহণ করতে হবে।
৫। ZOOM APPS ব্যবহার সম্পর্কে আগে থেকেই ভালো ধারণা রাখতে হবে।
৬। ভাইভা চলাকালীন ZOOM APPS এর mute and Video on করে রাখতে হবে।
৭। ভাইভা পরীক্ষার দিন নির্দিষ্ট সময়ে ফেসবুক গ্রুপে সরবরাহকৃত লিংক/ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ZOOM APPS এ joint করে waiting Room এ থাকবে, ভাইভা নেয়ার জন্য একএকজন করে Waiting Room থেকে Add করে ভাইভা বোর্ডে যুক্ত করা হবে।
৮। Zoom Apps এ প্রত্যেক স্টুডেন্ট Registration Number এবং নাম লিখে জয়েন্ট করবে।
৯। নির্দিষ্ট তারিখ ও সময়ে কোন স্টুডেন্ট ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ না করলে Absent বলে গণ্য করা হবে।
১০। ভাইভা পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বিভাগীয় শিক্ষকগণের সাথে পরামর্শ করা যাবে।
১১। এছাড়াও তোমাদের কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালোভাবে ভাইভা পরীক্ষা সম্পূর্ণ করে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিদ্ধেশ্বরী কলেজ এবং ব্যবস্থাপনা বিভাগের সর্বোচ্চ সম্মান অটুট রাখবে বলে আমরা প্রত্যাশা করি। শুভ কামনা তোমাদের সকলের জন্য।
বিঃদ্রঃ ১৫/০৬/২০২১ তারিখে ভাইভা প্রার্থীদের তালিকা এই গ্রুপে অন্য স্টেটাসে দেয়া হয়েছে।