27/11/2023
By- Dr. Faisal Haque
MRCS
Surgeon NHS
England.
কয়েকটা মেইনস্ট্রিম মিডিয়া বাংলাদেশের MBBS ডিগ্রির রিকোগনিশন নিয়ে নিউজ করেছে দেখলাম-তাই এই প্রাসংগিক লেখাটা আবার দিলাম।
ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (WFME) এক্রেডিশন-বাংলাদেশ এবং সামগ্রিক পরিস্থিতি।
WFME এক্রেডিশন টা কি, এটা কেন দরকার এবং এই প্রেক্ষিতে বাংলাদেশি গ্রাজুয়েটদের অবস্থাটা কি হতে পারে ২০২৪ সাল থেকে?
এসব প্রশ্নের উত্তর দিতে একটু পেছনে ফিরে তাকানো যাক।
বর্তমানে বাংলাদেশের গ্রাজুয়েটদের দেশের বাইরে বিভিন্ন দেশে মেডিকেল লাইসেন্স নিতে হলে নিজ মেডিকেল কলেজ ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মেডিকেল স্কুল (WDOMS) এর অন্তর্ভুক্ত হতে হয়।বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ মেডিকেল কলেজ এর অন্তর্ভুক্ত।
তো এই WDOMS ডিরেক্টরিটা যৌথভাবে পরিচালনা করে WFME (World Federation of Medical School) এবং FAIMER(Foundation for Advancement of International Medical Education and Research) এই দুইটা প্রতিষ্ঠান মিলে। এরা পৃথিবীর মেডিকেল স্কুল/কলেজগুলোর আন্তর্জাতিক রিকোগনিশন দানকারী প্রতিষ্ঠান।
FAIMER আমেরিকান একটা প্রতিষ্ঠান।
আর WFME এর প্রতিষ্ঠা ১৯৭২ সালে,এর হেডকোয়ার্টার ফ্রান্সে।
ইউরোপ আমেরিকা যৌথ প্রযোজনা আরকি।
WFME - WHO আর WMA (World Medical Association) এর সাথে মিলে পৃথিবীজুড়ে মেডিকেল এডুকেশনের স্ট্যান্ডার্ডাইজেশন এর জন্য কাজ করছে ১৯৭২ সাল থেকে।
বর্তমানে মেডিকেল স্কুল/কলেজগুলো ইন্ডিভিজুয়ালি WDOMS এর এনলিস্টেড হবার জন্য আবেদন করে।
তবে বেশ কয়েক বছর আগে WFME নতুন একটা এক্রেডিশন সিস্টেম চালু করার ঘোষণা দেয় যেখানে ইন্ডিভিজুয়াল মেডিকেল কলেজের বদলে বিভিন্ন দেশের মেডিকেল কাউন্সিল/লাইসেন্সিং অথোরিটি সরাসরি WFME এর কাছে এক্রেডিশন এর জন্য আবেদন করবে।কোন দেশের লাইন্সেসিং অথোরিটির অধীনস্থ মেডিকেল কলেজগুলোর স্ট্যান্ডার্ড মেইনটেন করার দায়িত্ব কাউন্সিলগুলোর ওপর থাকবে-আবেদন করার পর স্ট্যান্ডার্ড ঠিক থাকলে wfme সে দেশের মেডিকেল কাউন্সিলকে এক্রেডিশন দিবে-ইন্ডিভিজুয়াল কলেজকে দিবে না।WDOMS এর লিস্টটা ফেইজড আউট হবে সেক্ষেত্রে।
এবার আসা যাক Educational Commission for Foreign Medical Graduates-ECFMG এর কথায়।যারা দেশের বাইরে মেডিকেল লাইনে ক্যারিয়ার করতে চান সবাই হয়তো ECFMG এর নাম কম বেশি শুনেছেন।আমেরিকান এই অরগানাইজেশনটা ফরেন মেডিকেল গ্রাজুয়েট যারা আমেরিকাতে ক্যারিয়ার করতে চায় তাদের সার্টিফিকেশন করে থাকে- যেটা আমেরিকাতে ডাক্তারি করার লাইসেন্স প্রাপ্তির জন্য বাধ্যতামূলক।
তো ECFMG ঘোষণা দিয়েছে ২০২৪ সাল থেকে কোন মেডিকেল কাউন্সিল WMFE এক্রেডিটেড না হলে সেই মেডিকেল কাউন্সিলের অধীনস্থ গ্রাজুয়েটদের সার্টিফিকেশন করবে না আর। এর ঘোষণাটা কিন্তু বেশ কয়েক বছর আগের-সম্ভবত ২০১৫ বা তারও আগের।
তো ভাল কথা-WFME,ECFMG এগুলো তো আন্তর্জাতিক ব্যাপার স্যাপার -বাংলাদেশি গ্রাজুয়েটদের ঝামেলা কোথায়?
খুব দুঃখের বিষয় বাংলাদেশের মেডিকেল লাইসেন্সিং অথরিটি-BMDC এখনো WFME এক্রেডিশন এর জন্য এপ্লাই করেনি। ইন্ডিয়ান NMC রিসেন্টলি এক্রেডিশন পেয়েছে -আমি সর্বশেষ চেক করেছি আমাদের প্রতিবেশী শ্রীলংকা,পাকিস্তানি মেডিকেল কাউন্সিল ও এপ্লাই করেছে WFME এক্রেডিশন এর জন্য।আর বাংলাদেশে দেখলাম কয়েকদিন আগে 'এক্রেডিশন কাউন্সিল' বানানোর জন্য বিল পাশ হয়েছে সংসদে-কিন্তু কবে কি হবে তার কোন নামগন্ধ নেই।
এই এক্রেডিশনের আবেদন করার জন্য কাউন্সিলের অধীনস্থ মেডিকেল কলেজগুলোর কিছু নূন্যতম ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এবং একটা ভাল এমাউন্টের ফিস এর বিষয় আছে আমার জানামতে।
বাকি কথাগুলো উহ্য থাকলো। বাংলাদেশের হর্তাকর্তারা বেশ আগে থেকেই এ বিষয়ে অবহিত আমি যতটুকু জানি- তাই তারা জানেন না সেটা বলার সুযোগ নেই।
এর মানে হচ্ছে ২০২৪ থেকে ইউএসএতে ডাক্তার হিসেবে বাংলাদেশি গ্রাজুয়েটদের যাবার দরজা সাময়িকভাবে হলেও বন্ধ হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে।
যারা অলরেডি USMLE পাথওয়ে তা আছেন তাদের স্ট্যাটাসটা আমি ক্লিয়ার জানি না-যারা আছেন তার ক্লিয়ার করতে পারবেন
যারা UK,Australia যাবার পাথওয়েতে আছেন,
EPIC ভেরিফিকেশনের কথা সবাই জানেন।
এই EPIC Online Portal টা ওই মার্কিন সংস্থা ECFMG এর মালিকানাধীন -তো GMC,AMC এরা EPIC Portal ব্যবহার করে বাংলাদেশি ডাক্তারদের MBBS সার্টিফিকেট যাচাই করে।GMC বা EPIC, WFME এক্রেডিশন এর কারণে কোন অসুবিধা হতে পারে এমন ঘোষণা দেয়নি,তবে EPIC যেহেতু ECFMG এর অধীন,সেহেতু মনে ছোট একটি খচখচ থেকেই যায়।
আমার উপদেশ হচ্ছে- যারা UK,Australia এসব দেশে যেতে চান,নিকট বা নিকটমধ্যম ভবিষ্যতে এবং এমবিবিএস শেষ করেছেন-আপনারা দেরি না করে এখনই MBBS সার্টিফিকেটের EPIC ভেরিফিকেশনটা করে ফেলুন-একবার করে ফেললে ভ্যালিডিটি লাইফলং থাকবে
(EPIC ভেরিফিকেশন সারাজীবনের জন্য-আপনি GMC কে রিপোর্ট পাঠালে সেটা ১ বছর থাকবে GMC এর কাছে পাঠানোর পর-এটা বাইপাস করার উপায় আছে)
মোট কথা,সাময়িক সময়ের জন্য হলেও বাংলাদেশের MBBS ডিগ্রীটা বিদেশি বিভিন্ন রেজিস্ট্রেশনের পারপাসে রিকোগনিশন হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে।
আর যারা এমবিবিএস শেষ করেননি এখনো তারা বিএমডিসির সাথে কথা বলুন-বলতে থাকুন নিয়মিত -তারা যেন তারা দ্রুতই এপ্লাই করে WFME এক্রেডিশন এর জন্য-এখন এপ্লাই করলেও বছরখানেকের মত সময় লাগতে পারে।
WFME,ECFMG এসব নিয়ে এত আলাপ একটু গোলমেলে ঠেকলেও দিন শেষে দেশে যারা আছেন এবং দেশের বাইরে ক্যারিয়ার করতে চান-মূল দায়িত্বটা কিন্তু আপনাদেরই- লেগে থাকুন এটা নিয়ে কিছু করা যায় কিনা -রাস্তাগুলো যাতে বন্ধ না হয়ে যায়-দেশের চাকরির বাজার ডাক্তারদের জন্য এমনিতেই যথেস্ট খারাপ।
(অনিচ্ছাকৃত ছোটখাট ত্রুটিবিচ্যুতি থাকতে পারে)