শিশু রামিসার উপর পৈশাচিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। এটি হৃদয়বিদারক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতের ব্যর্থতাকে প্রমাণ করে। একই সাথে এমন ধরনের সকল অপরাধকে সমূলে ধ্বংস করতে মাদক, চলচ্চিত্রের নোংরা প্রচারনা এবং মাঠপর্যায়ের ওপেন অসামাজিক কার্যকলাপকে প্রতিহত করা জরুরী।।।
একই সাথে আইন ও বিচার বিষয়ে নিম্নোক্ত কথাগুলো পড়ুন ও শুনুন।
-
দেশের মানুষের সৌভাগ্য যে, তারা একজন দক্ষ, মানবিক ও বিবেকবান এ্যাটর্নি জেনারেল পেয়েছেন। স্যারের প্রতিটা কথার সাথে সহমত।
পর কথা হলো-
ঢাকা বার সিদ্ধান্ত নিয়েছে তাদের কোন আইনজীবী যেন না দাড়ায়। তাহলে সরকারের উচিত তার জন্য আইনজীবী দেওয়া। অপরাধী হিসেবে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সরকারি দায়িত্ব। একসাথে সামাজিক দায়বদ্ধতায় কোন আইনজীবী তার হয়ে দাড়াতে না চাইলে - সরকারের দায়িত্ব তার জন্য কথা বলার উকিল দেওয়া।
নিশ্চয়ই তার অপরাধের প্রমাণ যেহুতু নিশ্চিত সুতরাং এখানে তারজন্য শত উকিল দাড়ালেও তার সুযোগ হবে না তাইনা।
এই ঘটনা মর্মান্তিক এবং বারের এই সিদ্ধান্ত বিবেকবান। কিন্তু দায়টা এখানে সরকারের উভয় দিকটাই দেখার। প্রমাণ নিশ্চিত করা, শাস্তি দেওয়া, দ্রুত করা, এবং আসামীর জন্যও আইনী অপশন ওপেন রাখা।
সর্বোপরি, আজও কিন্তু তনু'র বিচার শেষ হয়নি! এমন বহু ঘটনা আছে। দায়টা সরকারের। তারা তা পালন করেনি ঠিকমত কখনোই, কেউই।
সর্বোপরি, এই যে এত এত অন্যায় একটার পর একটা ঘটে চলে কেন হচ্ছে? এদেশে মাদক এবং এমন সব আচার-আচরণ কে কারা প্রমোট করতেছে?
ঐ ছেলে তো নেশাগ্রস্ত। সম্ভবত তার ওয়াইফও নেশাগ্রস্ত। হয়তো দেখা যাবে আরো লোক ছিলো যারা জানালা দিয়ে পালিয়েছে অসম্ভব কি?
আমাদের চলচ্চিত্র ইদানীং কি শিখাচ্ছে? তারা যতটা সম্ভব ততোটাই আকর্ষণীয় করে মাদক ও এই ধরনের বিহেভিয়ারগুলোকে প্রচার করতেছে। বিশেষত ওয়েব সিরিজগুলোতো আরো।
বিদেশের চলচ্চিত্রগুলো আন্তর্জাতিক মানের। তাদের চলচ্চিত্রেও বোধহয় এতটা মোহগ্রস্ত চারিত্রিক অবক্ষয়কে শো করা হয়না।
এটি সামষ্টিক পরিবেশের কর্মফল। এই পরিবেশ ঠিক করার দায় সরকারের, ধর্মীয় পন্ডিদদের। মাদকের সস্তা বিস্তার এবং চলচ্চিত্রের নোংরা প্রচারনা বন্ধ করা না গেলে- এমন ঘটনা কমবে বলে মনে হয়?
একদিকে তুমুলভাবে মাদকের বিস্তার ঘটাবেন আর চলচ্চিত্রে নোংরা প্রচারনা চালাবেন অপরদিকে চাইবেন অন্যায় না ঘটুক- এটি অসম্ভব!
#শিশুর সুরক্ষার জন্য সংশ্লিষ্ট নিজ পরিবারের সদস্য এবং প্রতিবেশী সকলের আচার-আচরণ কে নোটিশ করা জরুরী। এদের ভিতর বড়দের কেউই যদি অন্যায় স্বভাবের সাথে জড়িত থাকে- হোক তা পরিবারে অথবা প্রতিবেশী কেউ- সেখানের শিশুরা নিরাপদ নয়।
শিশু সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতার অবনতি চরম আকার ধারন করেছে। বিশেষত পরিবারগুলোর ভিতরেই।
Law call centre
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Law call centre, Purana Palton Line, Kakrail, Dhaka.
মানবতা সেটাই - যা আইন দিয়ে কাভার হয়না। আইন পাল্টে যায়, মানবতার টিকে যায়। আইন নয়, মানতায় ভর করেই টিকে আছে মানব সম্প্রদায়। ল' কল সেন্টার-আইনকে ব্যবহার করে মানবিক স্তরের কাজ করবে।
বাইকে অগ্রীম কর কিভাবে হতে পারে?
বর্তমানে দেশে প্রায় ৪৯ লাখের মতো নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে।
কর হার কেমন হতে পারে
এনবিআরের কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে যে এবার বাজেটে নতুন প্রস্তাবগুলো উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। জুন মাসেই তিনি জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন।
পরিকল্পনা অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল নতুন এ অগ্রিম আয়করের আওতাভুক্ত রাখার সম্ভাবনাই বেশি।
এরপর অর্থাৎ ১১১ সিসি থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য বার্ষিক কর সর্বনিম্ন ২ হাজার টাকা হতে পারে। এরপরের ধাপে ১৬৫ সিসি পর্যন্ত বাইকের জন্য ৫ হাজার টাকা এবং এর চেয়ে বেশি সিসির বাইকের জন্য বছরে দশ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের বিষয়ে আলোচনা হচ্ছে।
এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা এ ধরনের আলোচনা খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পাশাপাশি দেশে অটোরিকশার প্রকৃত সংখ্যা কত তা জানা না থাকলেও এ ধরনের যানবাহনের জন্যও কর নির্ধারণের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।
জানা গেছে, সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাগুলোর জন্য ৫ হাজার, পৌর এলাকায় ২ হাজার ও ইউনিয়ন পর্যায়ে ১ হাজার টাকা কর নির্ধারণ করা হতে পারে।
পরিকল্পনাটি চূড়ান্ত হলে এসব যানবাহনকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন থেকে নিবন্ধন করে লাইসেন্স সংগ্রহ করতে হবে এবং সেই লাইসেন্স ফির সঙ্গেই অগ্রিম কর দেওয়ার বিষয়টি নির্ধারণ করা হতে পারে বলে কর্মকর্তারা আভাস দিয়েছেন।
17/05/2026
⚖️ সব আইনজীবীর কাজ এক নয়!
অনেকেই মনে করেন একজন আইনজীবীর কাজ শুধু আদালতে দাঁড়িয়ে মামলা পরিচালনা করা…
কিন্তু বাস্তবে আইন পেশা এর চেয়েও অনেক বড় ও বিস্তৃত।
বাংলাদেশে আইনজীবীদের কাজের বিভিন্ন ক্ষেত্র👇
👨⚖️ ফৌজদারি আইনজীবী (Criminal Lawyers)
খুন, চুরি, প্রতারণা, মাদক, সাইবার অপরাধসহ বিভিন্ন ফৌজদারি মামলায় আসামি বা বাদীর পক্ষে আদালতে লড়াই করেন।
🏠 ভূমি ও সম্পত্তি আইনজীবী (Property Lawyers)
জমিজমা বিরোধ, দলিল, নামজারি, ভোগদখল, ভাড়া সংক্রান্ত বিরোধ ও সম্পত্তি হস্তান্তরের কাজ পরিচালনা করেন।
👫 পারিবারিক আইনজীবী (Family Lawyers)
তালাক, ভরণপোষণ, সন্তানের হেফাজত, পারিবারিক বিরোধ ও উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন।
💼 কর্পোরেট আইনজীবী (Corporate Lawyers)
কোম্পানি রেজিস্ট্রেশন, ব্যবসায়িক চুক্তি, আইনি পরামর্শ ও কোম্পানির আইনগত বিষয় দেখভাল করেন।
👷 শ্রম আইনজীবী (Labour Lawyers)
চাকরি থেকে অবৈধভাবে বহিষ্কার, বেতন-বোনাস, শ্রমিক অধিকার ও কর্মস্থলের বিরোধ নিয়ে কাজ করেন।
🧾 কর আইনজীবী (Tax Lawyers)
আয়কর, ভ্যাট ও কর সংক্রান্ত জটিলতা সমাধানে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা করেন।
🌍 মানবাধিকার আইনজীবী (Human Rights Lawyers)
অন্যায় আটক, নির্যাতন, নাগরিক অধিকার লঙ্ঘন ও মানবাধিকার বিষয়ক মামলায় কাজ করেন।
🎵 বিনোদন ও মেধাস্বত্ব আইনজীবী (Entertainment & IP Lawyers)
শিল্পী, ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসার কপিরাইট, ট্রেডমার্ক ও চুক্তি সংক্রান্ত বিষয় দেখেন।
🌐 সাইবার আইনজীবী (Cyber Lawyers)
অনলাইন প্রতারণা, হ্যাকিং, ডিজিটাল নিরাপত্তা, ফেসবুক/সোশ্যাল মিডিয়া সংক্রান্ত অপরাধ নিয়ে কাজ করেন।
⚓ মেরিটাইম আইনজীবী (Maritime Lawyers)
জাহাজ, বন্দর, আমদানি-রপ্তানি ও সমুদ্রপথে বাণিজ্য সংক্রান্ত আইনি বিষয় পরিচালনা করেন।
🛢️ জ্বালানি ও বিদ্যুৎ খাতের আইনজীবী (Oil, Gas & Energy Lawyers)
বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও বড় প্রকল্প সংক্রান্ত আইনগত বিষয় দেখেন।
⚖️ সাংবিধানিক আইনজীবী (Constitutional Lawyers)
সংবিধান ব্যাখ্যা, রাষ্ট্রীয় ক্ষমতা ও নাগরিক অধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আদালতে লড়াই করেন।
আইন পেশা শুধু কালো কোট পরে আদালতে দাঁড়ানো নয়…
আইন পেশা সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব বহন করে।
একটা আইন…
কিন্তু লড়াই ভিন্ন।
ক্ষেত্র ভিন্ন।
দায়িত্ব ভিন্ন। ⚖️🔥
কমেন্টে জানান—
আপনি কোন ধরনের আইন নিয়ে কাজ করেন?
অথবা কোন বিষয়ে আইনি সহায়তা জানতে চান?
( একজন আইনজীবী একাধিক বিষয়ে অভিজ্ঞ হতে পারেন অথবা একটি ল ফার্ম অনেক বিষয়ে কাজ করতে পারে।)
বিয়ের আগেই পারিবারিক আইন বিষয়ে জেনে নিন!
ব্যবসায়িক লেনদেন আইনগতভাবে করছেন তো?
14/05/2026
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে বিজ্ঞ সিনিয়রের নির্বাচিত হওয়ার জন্য শুভ কামনা ও দোয়া করি।
11/05/2026
ভূমি অফিসে নামজারি করতে সরকারি ফি মাত্র ১,১৭০ টাকা। এর বাইরে অতিরিক্ত কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই।
প্রয়োজন হলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করুন। কাগজপত্র বৈধ থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই নামজারি সম্পন্ন হবে।
অহেতুক দালালের খপ্পরে পড়ে অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের ঘুষ দিয়ে নিজের কষ্টের টাকা নষ্ট করবেন না।
নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
জমির মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনা।
বিস্তারিত কমেন্টে
03/05/2026
আইনগত সহায়তার অফার টাইম রানিং। আজ এবং আগামী কাল পর্যন্ত।
প্রয়োজন না থাকলে- শুধু শুধু ম্যাসেজ করে এই সামাজিক সেবার ব্যায় ও সময় খরচ বৃদ্ধি করবেন না প্লিজ।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Purana Palton Line, Kakrail
Dhaka
1000