Rofsan Sir - O Level Bengali

Rofsan Sir - O Level Bengali

Share

Assalamualaikum, I’m Rofsan khan. They are simply unsure. Somewhere along the way, Bengali became a subject they feared instead of understood. It is confidence.

CAIE-trained Bengali educator | O Level Bengali Examiner | Bengali Teacher, ESS, OIS | Structured, exam-focused coaching for Class VIII–X | Author of O Level Bengali book series | Online & Offline Classes | The Elites, Lalmatia Over the years, I have met many students who lower their voice when they say, “Sir, I’m weak in Bengali.”
What I’ve learned is; most of them are not weak. And that is why I

Photos from Rofsan Sir - O Level Bengali's post 28/04/2026

গতকাল শেষ ক্লাস, আর আজ Paper-2 পরীক্ষার মাধ্যমে O Level Bengali 2026 ব্যাচের বাংলা যাত্রার এক সুন্দর পরিসমাপ্তি ঘটল।

পরীক্ষা শেষে যখন ওদের চোখেমুখে স্বস্তি আর উচ্ছ্বাসে একসাথে ভেসে উঠল। সবাই ম্যাসেজ আর কলে বলছিল “স্যার, পরীক্ষা খুব ভালো হয়েছে”, তখন মনে হলো যেন এই দীর্ঘ পথচলার প্রতিটা মুহূর্ত সার্থক হয়ে উঠেছে। ওরা বলছিল; সবকিছু পড়ার মধ্যেই ছিল, সময়মতো শেষ করে লিখে আসতে পেরেছে। কেউ বলছিল, আপনার দেওয়া টাইম স্ট্রাটেজি অনেক কাজে লেগেছে, মক এক্সামগুলো সবচেয়ে ইফেক্টিভ ছিল আর শেষ মুহুর্তের ম্যারাথন ক্লাস অনেক হেল্প করেছে ইত্যাদি ইত্যাদি. . .

আসলে একজন শিক্ষক হিসেবে এর চেয়ে বড় তৃপ্তি আর কী হতে পারে? দিনের পর দিন পরিশ্রম, ধৈর্য আর ওদের একাগ্রতা ধরে রাখার চ্যালেঞ্জ - সবকিছুর প্রাপ্তিটা যেন এখানেই। এই আনন্দটাই শিক্ষকতার সবচেয়ে বড় পাওয়া।

আমার ও আমার শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা 🙏

26/04/2026

Bengali P2
Comprehension = 6 Q × 6 mins = 36 mins
try it out 👍



Photos from Rofsan Sir - O Level Bengali's post 23/04/2026

আজ থেকে ওদের O Level পরীক্ষা শুরু হচ্ছে। প্রতি বছরই প্রথম পরীক্ষা বাংলা দিয়ে শুরু হয়, আর এই সময়টাতে ওদের মধ্যে এক ধরনের আলাদা অনুভূতি কাজ করে, কিছুটা ভয়, কিছুটা উৎকণ্ঠা, আবার প্রাণভরা আশা। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি ওদের সাহস দিতে, আত্মবিশ্বাসী করে তুলতে। সারা বছর বাংলা পড়াতে গিয়ে যতটা না চ্যালেঞ্জের মুখোমুখি হই, তার চেয়েও বেশি গুরুত্ব দিই এই জায়গাটায়, ওরা যেন নির্ভয়ে ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যেতে পারে।

এই প্রজন্মের বাচ্চারা একটু চঞ্চল, একটু আলাদা ধাঁচের। বাংলা পড়াতে গিয়ে কত কিছুই না বুঝিয়ে বলতে হয়। কখনো শাসন করি, কখনো ধৈর্য ধরে বুঝাই, কতরকম উদাহরণ টানি। এভাবেই ধীরে ধীরে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয়। প্রতিটা ব্যাচের প্রতিটা বাচ্চাকে নিয়েই আমি গর্বিত। ওরা সম্মান করতে জানে, সম্পর্কের মূল্য বোঝে। যাদের পড়াশোনায় একটু অমনোযোগ বেশি, তাদের সাথেই যেন আমার দহরম-মহরমটা বেশি হয়ে যায়। শেষ সময়ে এসে এসবই বেশি মনে পড়ে.. . ওদের জন্য বাড়তি সময় দেওয়া, বাড়তি কষ্ট করা আমার কাছে আনন্দের। একটাই চাওয়া, ওরা যেন ভালো করে, নিজের সর্বোচ্চটা দিতে পারে।

সম্মানিত অভিভাবকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। এই যে - প্রতিদিন কোচিংয়ে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা, দিনরাত এক করে সন্তানের ভবিষ্যৎ নিয়ে সবসময় ভাবা, নিজের ব্যক্তিগত কাজকর্ম ও আরাম-আয়েশ অনেকটাই উপেক্ষা করে সন্তানের জন্য সময় বের করা, এসব যে কত বড় ত্যাগ, তা সত্যিই মা-বাবা না হলে বোঝা যায় না। আমি সবসময় বাচ্চাদের বলি, আজ তোমরা যেখানে দাঁড়িয়ে আছো, তার পেছনে তোমাদের মা-বাবার অবদানই সবচেয়ে বেশি। খুব শিগগিরই তোমরা নিজের পথ তৈরি করবে, হয়তো দূরে চলে যাবে; তখন তাদেরকেই সবচেয়ে বেশি অনুভব করবে। তাই সবসময় চেষ্টা করবে নিজের সর্বোচ্চটা দিতে। যেন তোমাদের জন্য তোমাদের বাবা-মা গর্ব করতে পারেন এবং তোমাদের উপর আস্থা রাখতে পারেন। দিনশেষে একটাই চাওয়া - প্রতিটা মা-বাবার মুখে হাসি ফুটুক, তাদের সন্তানেরা প্রত্যাশিত ফলাফল অর্জন করুক। সকল বাবা-মা সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক।

আজকের এই নতুন প্রজন্মই আমাদের আশা-ভরসা, ওরাই আমাদের ভবিষ্যৎ। আগেই বলেছি, ওরা একটু আলাদা, একটু অন্যরকম। ওদের উপর আস্থা রাখা যায়; ওরা ভ্যালু দিতে জানে। ওদের সফলতাই আমাদের আগামীর স্থিতিশীলতা।

দোয়া করি, তোমরা প্রত্যেকে ভালো মানুষ হয়ে ওঠো, বাবারা। জীবন-সিঁড়ির এই প্রথম ধাপটা সুন্দরভাবে কাটুক। তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হোক।
ফি আমানিল্লাহ। 🤍

ওদের জন্য সবাই দোয়া করবেন 🙏

20/04/2026

*Still struggling with O Level Bengali?**
👉 Waiting till the last moment will NOT work.
Most English medium students lose marks not because they don’t study-
👉 but because they start too late and lack proper guidance.
If you are serious about A*—start NOW.
✔ Structured preparation (Class VIII–X)
✔ Proven writing & exam techniques
✔ Full mock tests + personal feedback
✔ Small batch = focused attention
This is NOT regular coaching—this is result-oriented preparation.
⚠️ **Limited seats available**
(Serious students only)
📩 DM now to secure your seat
📞 01711772662
🌐 www.rofsansir.com
---
**Don’t wait. Start early. Get results.**






19/04/2026

Dear candidates,
Please avoid staying up late. Make sure you get proper sleep, especially on the nights before your exams.

Maintaining a healthy routine; good sleep and proper food is very important during exam preparation. It helps you stay focused and perform your best.

Take care of your health, and give your best in the exam. 👍

Prayers are with you..

-Rofsan sir

14/04/2026

O Level Exam একদম কাছাকাছি…
আর এই সময়েই সবচেয়ে বড় ভুলগুলো হয়।

অনেক English medium students - Bengali বুঝে, কিন্তু
👉 last moment-এ long writing item গুলোতে নম্বর হারায়।
যেমন, রচনা কিংবা অনুচ্ছেদে।

কেন হয় ?

কারণ কিছু small but crucial techniques ঠিকভাবে follow করা হয় না।

এই ভিডিওতে আমি share করেছি কিছু last-minute pro tips,
যা exam-এর আগে জানা থাকলে writing performance অনেক improve করা সম্ভব।

👉 Sometimes, it’s not about studying more -
it’s about doing the right things at the right time.

If your child is preparing for O Level Bengali, this can make a real difference.

📩 Structured guidance (Class VIII–X) available
📞 01711772662
🌐 [www.rofsansir.com](http://www.rofsansir.com)

---

Photos from Rofsan Sir - O Level Bengali's post 14/04/2026

শুভ নববর্ষ 💚
১৪৩৩ বঙ্গাব্দ

14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩! 🌸
সবাইকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

বছরের প্রথম দিনে নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন লক্ষ্য নিয়ে শুরু হোক আমাদের পথচলা।
পুরনো সব ব্যর্থতা, হতাশা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিক এই নতুন বছর।

পহেলা বৈশাখ আমাদের বাংলা সংস্কৃতি ও পরিচয়ের উৎসব।
এই দিনের মধ্য দিয়ে আমরা নতুন করে আমাদের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যকে অনুভব করি।

আমার সকল শিক্ষার্থীর জন্য রইল শুভকামনা!
নতুন বছরে হোক আরও মনোযোগী, আরও আত্মবিশ্বাসী, এবং আরও সফল একটি যাত্রা।

In Sha Allah, this year will bring success, growth, and achievement for all.

🌐 http://www.rofsansir.com
📞 01711772662

শুভ নববর্ষ! 🌼

#পহেলা_বৈশাখ #শুভ_নববর্ষ

13/04/2026

O Level Bengali-তে সবচেয়ে বেশি যেটা নিয়ে শিক্ষার্থীরা ভয় পায় -
👉 **Paper-2 এর Comprehension Writing**

অনেক সময় দেখা যায়, passage বুঝলেও
❌ সঠিকভাবে answer লিখতে পারে না
❌ marking অনুযায়ী লিখতে পারে না
❌ time manage করতে পারে না

ফলাফল; প্রত্যাশিত নম্বর আসে না।

এই সমস্যাগুলো মাথায় রেখেই এই ভিডিওটিতে আমি step-by-step দেখিয়েছি
✔ কীভাবে comprehension থেকে সঠিক answer খুঁজে বের করতে হয়
✔ কীভাবে marking criteria অনুযায়ী লিখতে হয়
✔ কীভাবে answer concise এবং effective করতে হয়
✔ এবং কীভাবে পুরো section-এ time management maintain করতে হয়

🎯 যারা O Level Bengali (3204)-এ ভালো করতে চাও, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📌 Examiner-Insight Method
📌 Structured Answer Technique
📌 A* Focus Preparation

📩 বিস্তারিত জানতে inbox করুন অথবা কল করুন:
📞 01711772662
🌐 www.rofsansir.com

---

**Comprehension is one of the most challenging parts for O Level Bengali students.**

In this video, I explain how to find correct answers, write according to marking criteria, and manage time effectively to score high marks.

A must-watch for students aiming for top results.

#

েভেল_বাংলা #ইংলিশ_মিডিয়াম_বাংলা

Photos from Rofsan Sir - O Level Bengali's post 12/04/2026

আলহামদুলিল্লাহ! ❤️
গেল বছরের O Level Bengali পরীক্ষায় আমার ছাত্রছাত্রীরা যে অসাধারণ পারফর্ম করেছে, তা একজন শিক্ষক হিসেবে আমাকে সত্যিই গর্বিত করেছে।

Grammar অংশে (সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর) তারা ছিল অত্যন্ত confident, কারণ আমরা শুরু থেকেই structuredভাবে targeted preparation করেছি।

Paper-1 এ রচনা, চিঠি/সংলাপ সবকিছুতেই তারা দারুণ লিখেছে, যা তাদের Result থেকেই স্পষ্ট। এখানে মুখস্থ নির্ভরতা নয়, বরং concept-based understanding-এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ফলাফল; যে টপিকই আসুক, তারা আত্মবিশ্বাসের সাথে সেটি মোকাবিলা করতে পেরেছে।

সবচেয়ে ভালো লেগেছে Paper-2 শেষে তাদের একটি common কথা, “Sir, আপনার দেওয়া time management strategy না থাকলে আমরা হয়ত সম্পূর্ণভাবে শেষই করতে পারতাম না!”

CAIE O Level Bengali (3204) syllabus বেশ বড় এবং বিস্তৃত। ২০০ নম্বরের এই পরীক্ষায় Grammar (সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর), চিঠি, প্রতিবেদন, রচনা, সংলাপ, ভাষণ এবং comprehension সবকিছুতেই ভালো দক্ষতা অর্জন করতে হয়। এর পাশাপাশি, সঠিক পদ্ধতিতে উত্তর লেখা, পরিষ্কার উপস্থাপন (presentation), এবং কার্যকর time management - এই বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিতে হয়, যাতে শিক্ষার্থীরা পরীক্ষায় তাদের সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে পারে।

তাই একটি শক্ত প্রস্তুতির জন্য শুরু থেকেই সময় নিয়ে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। এই লক্ষ্য নিয়েই শুরু থেকেই আমার শিক্ষার্থীদের ধাপে ধাপে প্রস্তুত করা হয়েছে, এবং শেষ পর্যন্ত তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছে।

আলহামদুলিল্লাহ, অধিকাংশ শিক্ষার্থীই তাদের প্রত্যাশিত ফলাফল অর্জন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, কিছু শিক্ষার্থী শুরুতে বাংলায় বেশ দুর্বল ছিল, কিন্তু পরিশ্রম ও ধারাবাহিক চেষ্টার মাধ্যমে তারা সেই ভয়কে জয়ে পরিণত করেছে এবং শেষ পর্যন্ত ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

একজন শিক্ষকের জন্য এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না, যখন তার ছাত্রছাত্রীরা নিজের সেরা পারফরম্যান্স দিতে পারে।

📌 Structured Preparation | Examiner-Insight Method | A* Focus
📌 Class VIII–X (Foundation to Exam Ready)
📌 Online & Offline Classes Available
🌐 www.rofsansir.com
📞 01711772662

সবার জন্য আন্তরিক শুভকামনা
In Sha Allah, success ahead!
- Rofsan Sïr Bengali

06/04/2026

It was truly a pleasure to meet two of my O Level students from the 2021 batch, Cornia and Sauda, who came to visit me today.

Cornia is currently pursuing Biotechnology at NSU, and Sauda is studying Economics at AIUB. Seeing their progress and growth makes me genuinely proud as their Teacher.

Their batch has always been very special to me, and I still miss them in my classes. It is heartwarming to know that they still remember their Bengali teacher even after moving forward in their academic journeys.

I wish them both continued success, good health, and a bright future ahead.





Photos from Rofsan Sir - O Level Bengali's post 31/03/2026

📗 **After 5 Years – A Completely Revised Edition**

In 2020, I first published *Aspect of Bengali Language* to support students preparing for **CAIE O Level Bengali Paper 2 (3204/02)**, especially those from English medium backgrounds who often find Bengali grammar and language challenging.

Over the years, this book has helped many students build their foundation in grammar, vocabulary, and sentence skills, the core areas required for success in Paper 2.

After five years of teaching, examiner experience, and continuous research, the book has now been fully revised and redesigned, the new version's name is *Bengali Basics Plus*

The new edition is more structured, clearer, and more student-friendly designed to help learners understand Bengali in a simple and practical way, not through memorisation.

**What’s improved in the new edition:**

• Clear and simplified grammar explanations
• Better sentence structure and application practice
• More examples for vocabulary and spelling accuracy
• Additional practice exercises in every topic
• Stronger alignment with Cambridge O Level exam expectations

My goal has always been simple:
to build a *strong foundation first*, so students can confidently handle any question in the exam.

📘 Designed especially for *English medium students*
📘 Focused on *concept, clarity, and confidence*

🌐 More details about the book:
https://www.rofsansir.com/o-level-bengali-basic-plus

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

https://www.instagram.com/rofsansirbengali/, https://www.youtube.com/@OLevelBengali

Address


8/12, Block B, Lalmatia
Dhaka
1207

Opening Hours

Monday 15:00 - 21:00
Tuesday 15:00 - 21:00
Wednesday 15:00 - 21:00
Thursday 14:00 - 21:00
Saturday 11:00 - 21:00
Sunday 15:00 - 21:00