24/09/2026
শোক বিজ্ঞপ্তি:
আমাদের মার্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের কেজি শ্রেণির শিক্ষার্থী মো. রোহান গতকাল বাসা থেকে বের হওয়ার পর হঠাৎ নিখোঁজ হয়ে যায়, পরবর্তীতে আজ সকালে তার লাশ কামরাঙীরচর সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে পাওয়া যায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তার অকাল মৃত্যুতে আমরা মার্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, কর্মচারী, অভিভাবকবৃন্দ ও সকল শিক্ষার্থীর পক্ষ থেকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। মহান রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তার পরিবারের সকল সদস্যকে এই শোক বহন করার শক্তি দান করেন, আমিন🤲🤲🤲😢😢😢❤️❤️❤️