Commerce Zone-Online & Offline Class

Commerce Zone-Online & Offline Class Commerce Zone is a reputational coaching center. We serve from BBA 1st to MBA final year.

19/04/2026

স্কুল পর্যায়: ব্যবসায় শিক্ষা—২৩৮,কলেজ: হিসাববিজ্ঞান—৬৮, ব্যবস্থাপনা—৪৫, ফিন্যান্স—২৯, মার্কেটিং—৪২ টি শূণ্যপদ।

25/03/2026

🎓 BBA Accounting Online Course
📘 Honours 2nd & 3rd Year Studentsদের জন্য বিশেষ ব্যাচ
━━━━━━━━━━━━━━━
📚 Accounting Department

🔹 BBA Honours 2nd Year Courses:
✅ Business Mathematics (Intermediate)
✅ Intermediate Accounting
✅ Taxation in Bangladesh
✅ Business Statistics

🔹 BBA Honours 3rd Year Courses:
✅ Advanced Accounting
✅ Management Accounting
✅ Cost Accounting
✅ Financial Management
━━━━━━━━━━━━━━━
✨ কেন আমাদের কোর্সে ভর্তি হবেন?
✔️ প্রতিটি ম্যাথের চাপ্টার গুরুত্বপূর্ণ অংকগুলো করানো বার বার পরিক্ষা নেওয়ার মাধ্যমে ভালোভাবে আয়ত্ত করানো হয়।
✔️ প্রতিটি ক্লাসের Record দেয়া থাকবে যতবার খুশি দেখতে পারেন
✔️ PDF Sheet
✔️ গুরুত্বপূর্ণ টপিকের সাজেশন

আরও বিস্তারিত জানতে আমাদের আইডিতে Inbox করুন অথবা
WhatsApp: 01924-797663

20/03/2026

🌙Eid Mubarak
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

দেশে ও প্রবাসে অবস্থানরত সকল ভাই-বোনদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

"ঈদ মোবারক"

মার্চ মাসের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেটসমূহঃ
09/03/2026

মার্চ মাসের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেটসমূহঃ

06/03/2026

১। IAS এর বর্তমান নাম-
উত্তর: IFRS
২। সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিকে বলা হয় কি বলা হয়?
উত্তর: GAAP
৩। GAAP এর পূর্ণরূপ কী?
উত্তর: Generally Accepted Accounting Principles.
৪। অনাদায়ী দেনা সঞ্চিতি তৈরি হয় কোন নীতি অনুসারে?
উত্তর: রক্ষণশীলতা নীতি অনুসারে ।
৫। বাংলাদেশে CA (সিএ) ডিগ্রি প্রদান করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: ICAB
৬। বাংলাদেশে CMA ডিগ্রি প্রদান করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: ICMAB
৭। ICAB এর পূর্ণরূপ কী?
উত্তর: The Institute of Chartered Accountants of Bangladesh.
৮। ICMAB এর পূর্ণরূপ কী?
উত্তর: The Institute of Cost and Management Accounts of Bangladesh.
৯। AICPA এর পূর্ণরূপ কি?
উত্তর: American Institute of Certified Public Accountants.
১০। SFAC এর পূর্ণরূপ- Statements of Financial Accounting Concepts.
১১। ASB এর পূর্ণরূপ কী?
উত্তর: Accounting Standard Board.
১২।FASB এর পুর্ণরূপ কী?
উত্তর: FASB = Financial Accounting Standard Board.
১৩। সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণে ক্রয়মূল্য এবং বাজারমূল্যের মধ্যে যেটি কম সেটি ধরা হয় কোন নীতি অনুসারে?
উত্তর: রক্ষণশীলতা নীতি অনুসারে।
১৪। বাংলাদেশে হিসাব বিজ্ঞানের নীতি বাস্তবায়নকারী সংস্থার নাম কি?
উত্তর:- ICAB.
১৫। একটি ভুল অন্য বা একাধিক ভুল দ্বারা শুধরিয়ে গেলে তাকে বলে-
উত্তর: পরিপূরক ভুল ।
১৬। প্রাথমিক হিসাবের বই হতে খতিয়ানে হিসাব তোলার সময় একটি হিসাবের পরিবর্তে অন্য হিসাবের সঠিক দিকে কোন লেনদেন
তোলা হলে যে ভুল হয় তাকে কী বলে?
উত্তর: বেদাখিলার ভুল ।
১৭। হিসাবশাস্ত্র সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার ফলে হিসাবরক্ষণের ক্ষেত্রে যেসব ভুল সংঘটিত হয় সেগুলোকে বলে-
উত্তর: নীতিগত ভুল।
১৮। ভুলসমূহ জবেদার মাধ্যমে সংশোধন করা হয় কেন?
উত্তর:- দু তরফা দাখিলা পদ্ধতির প্রয়োগসহ ভবিষ্যৎ রেফারেন্সের জন্য ।
১৯। আসবাবপত্র ক্রয় মালামাল ক্রয় হিসাবে ডেবিট করা এটি কোন ধরণের ভুল?
উত্তর:- নীতির ভুল।
২০। জনাব রায়হান বিক্রয় ফেরত ভুলক্রমে দৈনিক ক্রয় বইতে লিপিবদ্ধ করেছেন। সঠিক শুদ্ধিকরণ জাবেদা কী হবে?
উত্তর: বিক্রয় ফেরত ডেবিট, ক্রয় ক্রেডিট।
২১। আন্তঃফেরত ক্রয় হিসাবে লেখা হয়েছে। এর জন্য সংশোধনী জাবেদা কী হবে?
উত্তর: আন্তঃফেরত ডে., ক্রয় হিসাব ক্রে. ।
২২। যেসব লেনদেন অন্য কোনো প্রাথমিক বা সহকারী বইতে লেখা যায় না সেসব লেনদেন লিপিবদ্ধ করা হয় কোথায়?
উত্তর:- প্রকৃত জবেদায়।
২৩। সাধারণত হিসাবরক্ষক কর্তৃক ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে ভুলগুলো হয় সেগুলো হলো - উত্তর: করণিক ভুল।
২৪। প্রদত্ত ঋণের সুদ রেওয়ামিলের কোন দিকে বসে?
উত্তর- ক্রেডিট দিকে বসে।
২৫। দালান মেরামত ব্যয়কে দালান হিসেবে ডেবিট করা কোন ধরণের ভুল?
উত্তর:- নীতিগত ভুল ।
২৬। প্রারম্ভিক ক্যাশ ও ব্যাংক ব্যালেন্স-
উত্তর: রেওয়ামিলে আসবে না ।
২৭। ৫০০ টাকার একটি লেনদেন লিপিবদ্ধ করার সময় ৫০ টাকা লেখা হলে তা-
উত্তর: করণকি ভুল।
২৮। হিসাবের ভুল ত্রুটি সহজে ধরা পড়ে কিসের মাধ্যমে- রেওয়ামিলের মাধ্যমে।
২৯। মুনাফাজাতীয় খরচকে মূলধনজাতীয় খরচ এবং মূলধনজাতীয় হিসাবকে মুনাফাজাতীয় হিসাবে লেখা হলে তা-
উত্তর: নীতিগত ভুল।
৩০। রেওয়ামিলের উভয় দিক মিলে গেলেও যেসব ভুল ধরা পড়ে না সেগুলোকে বলে-
উত্তর: রেওয়ামিলের সীমাবদ্ধতা।

02/03/2026

NTRCA শিক্ষক-প্রভাষক নিবন্ধন পরীক্ষা MCQ পদ্ধতিতেই হবে।

নকলের দায়ে ১২৩ শিক্ষার্থীকে শাস্তি দিল জাতীয় বিশ্ববিদ্যালয়...
02/03/2026

নকলের দায়ে ১২৩ শিক্ষার্থীকে শাস্তি দিল জাতীয় বিশ্ববিদ্যালয়...

26/02/2026

 কর কী?

উত্তর: কোনরুপ প্রত্যক্ষ উপকারের আশা না করে জনসাধারণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। যেমন: আয়কর, মূল্য সংযোজন কর, সম্পদ কর ইত্যাদি।

 ফি বলতে কী বুঝ?

উত্তর: সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের বিনিময়ে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। যেমন: কোর্ট ফি, রেজিস্ট্রেশন ফি ইত্যাদি।

 জরিমানা বলতে কি বুঝ?

উত্তর: আইন ভঙ্গের জন্য অপরাধীর নিকট থেকে শাস্তিস্বরুপ সরকার যে অর্থ আদায় করে তাকে জরিমানা বলে।

 বিশেষ কর কি?

উত্তর: সরকারের উন্নয়নমূলক কাজের ফলে কোন ব্যক্তি বিশেষ লাভবান হলে প্রাপ্ত উপকারের অনুপাতে বাধ্যতামূলক যে কর আরোপ করা হয় তাকে বিশেষ কর বলে।

 বাণিজ্যিক রাজস্ব কি?

উত্তর: সরকার কর্তৃক পরিচালিত ব্যবসায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান হতে প্রাপ্ত রাজস্বকে বাণিজ্যিক রাজস্ব বা আয় বলে। যেমন: ডাক মাশুল, রেল ভাড়া, টেলিফোন ভাড়া এবং সরকারি প্রতিষ্ঠানে উৎপন্ন দ্রব্যের দাম প্রভৃতি।

 করের উদ্দেশ্যসমূহ-

(১) রাজস্ব আদায়; (২) শিল্প সংরক্ষণ; (৩) ভোগ নিয়ন্ত্রণ; (৪) আয়ের পুনর্বন্টন; (৫) অর্থনৈতিক উন্নয়ন।

 করের নীতিমালা-

(১) সমতার নীতি; (২) নিশ্চয়তার নীতি; (৩) সুবিধার নীতি; (৪) মিতব্যয়িতার নীতি; (৫) উৎপাদনশীলতার নীতি।

 করঘাত কী?

উত্তর: করঘাত হচ্ছে করদাতার করের প্রথম স্পর্শবিন্দু অর্থাৎ করঘাত করদাতা ও করের মধ্যে প্রাথমিক সংযোগ নির্দেশ করে। উদাহরণস্বরুপ- প্রতিটি কাপড়ের উপর যদি ২০ টাকা করে কর আরোপ করা হয়, তবে প্রাথমিক অবস্থায় ঐ কাপড়ের ব্যবসায়ীকে তা বহন করতে হবে; এক্ষেত্রে করঘাত কাপড়ের ব্যবাসায়ীর উপর পড়বে।

 করপাত কী?

উত্তর: করের আর্থিক ভার শেষ পর্যন্ত যার উপর পড়ে তাকেই করের প্রকৃত ভার বহন করতে হয়, করের এ শেষ ভার বা চূড়ান্ত ভারকেই করপাত বলে। উদাহরণস্বরুপ- যখন কাপড়ে বিক্রেতার উপর কর আরোপ করা হয় তখন কাপড় বিক্রেতা করঘাত বহন করে ঠিকই কিন্তু পরবর্তীতে সে কাপড়ের দাম বাড়িয়ে দিয়ে ক্রেতাদের নিকট থেকে করের অর্থ আদায় করে নেয়। এক্ষেত্রে কাপড় ক্রেতাদেরকে করপাত বহন করতে হয়।

কোনো কোনো ক্ষেত্রে করের বোঝা অন্যের উপর সরানো যায় না; সেক্ষেত্রে করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে।

25/02/2026

১. হিসাববিজ্ঞানের মৌলিক সমীকরণ কী?
• ক) সম্পদ = দায় + মালিকানা স্বত্ব
• খ) সম্পদ = দায় – মালিকানা স্বত্ব
• গ) দায় = সম্পদ + মালিকানা স্বত্ব
• ঘ) মালিকানা স্বত্ব = সম্পদ + দায়
উত্তর: ক
ব্যাখ্যা: হিসাববিজ্ঞানের মূল সমীকরণ হলো Assets = Liabilities + Owner’s Equity।
--------------------------------------------------
২. ব্যবসাকে মালিক থেকে পৃথক সত্তা হিসেবে ধরা হয় কোন নীতিতে?
• ক) সত্তা নীতি
• খ) মিল নীতি
• গ) রক্ষণশীলতা নীতি
• ঘ) অর্থমাপক নীতি
উত্তর: ক
ব্যাখ্যা: সত্তা নীতি অনুযায়ী ব্যবসা ও মালিক আলাদা সত্তা।
--------------------------------------------------
৩. ব্যবসা অনির্দিষ্টকাল চলবে— এটি কোন নীতি?
• ক) সময়কাল নীতি
• খ) ধারাবাহিকতা নীতি
• গ) পূর্ণ প্রকাশ নীতি
• ঘ) মিল নীতি
উত্তর: খ
ব্যাখ্যা: Going Concern ধারণা অনুযায়ী ব্যবসা চলমান ধরা হয়।
--------------------------------------------------
4. হিসাববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো—
• ক) সত্তা নীতি
• খ) রক্ষণশীলতা নীতি
• গ) মিল নীতি
• ঘ) উপরের সবগুলো
উত্তর: ঘ
ব্যাখ্যা: সত্তা, রক্ষণশীলতা ও মিল নীতি—সবগুলোই গুরুত্বপূর্ণ হিসাব নীতি।
--------------------------------------------------

24/02/2026

শিক্ষক নিবন্ধন এর জন্য কিছু গুরুত্বপূর্ণ MCQ ব্যাখ্যাসহ
1. হিসাব সমীকরণ হলো—
ক) সম্পদ = দায় + মূলধন
খ) আয় = ব্যয়
গ) লাভ = মূলধন
ঘ) সম্পদ = আয়
উত্তর: ক
ব্যাখ্যা: হিসাববিজ্ঞানের মৌলিক সমীকরণ হলো Assets = Liabilities + Capital। এটি দ্বৈত সত্তা নীতির ভিত্তি।

2. প্রিপেইড খরচ কোনটি?
ক) দায়
খ) সম্পদ
গ) আয়
ঘ) মূলধন
উত্তর: খ
ব্যাখ্যা: প্রিপেইড খরচ আগাম পরিশোধ করা হয় এবং ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা প্রদান করে, তাই এটি সম্পদ।

3. ট্রায়াল ব্যালেন্সের উদ্দেশ্য—
ক) লাভ নির্ণয়
খ) সমতা যাচাই
গ) কর নির্ধারণ
ঘ) সম্পদ মূল্যায়ন
উত্তর: খ
ব্যাখ্যা: ট্রায়াল ব্যালেন্স ডেবিট ও ক্রেডিট সমান হয়েছে কিনা তা যাচাই করার জন্য প্রস্তুত করা হয়।

4. ডিপ্রিসিয়েশন হলো—
ক) সম্পদের মূল্য হ্রাস
খ) আয় বৃদ্ধি
গ) ঋণ পরিশোধ
ঘ) নগদ বৃদ্ধি
উত্তর: ক
ব্যাখ্যা: স্থায়ী সম্পদের ব্যবহার, সময়ের প্রভাব বা অবচয়ের কারণে যে মূল্য হ্রাস ঘটে তাকে ডিপ্রিসিয়েশন বলে।

5. ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রস্তুত করা হয়—
ক) লাভ নির্ণয়ে
খ) ব্যাংক ও নগদ বই মিলাতে
গ) কর নির্ধারণে
ঘ) সম্পদ বাড়াতে
উত্তর: খ
ব্যাখ্যা: ব্যাংক স্টেটমেন্ট ও ক্যাশ বুকের মধ্যে পার্থক্য নির্ণয় ও মিল করার জন্য BRS প্রস্তুত করা হয়।

6. আয় স্বীকৃতি নীতি বলে—
ক) অর্জিত হলেই আয়
খ) নগদ পেলেই আয়
গ) ব্যয় হলেই আয়
ঘ) ক্ষতিতে আয়
উত্তর: ক
ব্যাখ্যা: আয় তখনই স্বীকৃত হবে যখন তা অর্জিত হয়েছে, নগদ প্রাপ্তি হয়েছে কিনা তা বিবেচ্য নয়।

7. ক্রয় রিটার্ন হলো—
ক) ব্যয় হ্রাস
খ) আয়
গ) দায়
ঘ) সম্পদ
উত্তর: ক
ব্যাখ্যা: ক্রয় রিটার্ন ক্রয়ের পরিমাণ কমিয়ে দেয়, তাই এটি ব্যয় হ্রাস হিসেবে বিবেচিত।

8. স্থূল লাভ নির্ণয় করা হয়—
ক) বিক্রয় - ক্রয়মূল্য
খ) আয় - ব্যয়
গ) সম্পদ - দায়
ঘ) নগদ - ব্যয়
উত্তর: ক
ব্যাখ্যা: Gross Profit = Net Sales – Cost of Goods Sold। এটি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে নির্ণয় করা হয়।

9. উত্তোলন করলে মূলধন—
ক) বাড়ে
খ) কমে
গ) অপরিবর্তিত
ঘ) দ্বিগুণ
উত্তর: খ
ব্যাখ্যা: মালিক ব্যক্তিগত প্রয়োজনে অর্থ উত্তোলন করলে ব্যবসার মূলধন কমে যায়।

10. সাসপেন্স অ্যাকাউন্ট ব্যবহৃত হয়—
ক) ত্রুটি সাময়িক রাখতে
খ) লাভ বাড়াতে
গ) কর কমাতে
ঘ) সম্পদ বাড়াতে
উত্তর: ক
ব্যাখ্যা: ট্রায়াল ব্যালেন্সে অমিল থাকলে পার্থক্য সাময়িকভাবে সাসপেন্স অ্যাকাউন্টে রাখা হয় যতক্ষণ না ত্রুটি শনাক্ত হয়।

👉জরিমানা ছাড়া মাস্টার্স শেষ পর্বের ফরম পূরণের সময় বৃদ্ধি করা হলো।  *সময়সীমা – ২৫/০২/২০২৬ হতে০৩/০৩/২০২৬ পর্যন্ত।
23/02/2026

👉জরিমানা ছাড়া মাস্টার্স শেষ পর্বের ফরম পূরণের সময় বৃদ্ধি করা হলো।
*সময়সীমা – ২৫/০২/২০২৬ হতে
০৩/০৩/২০২৬ পর্যন্ত।

২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি
20/02/2026

২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি

Address

Jatrabari
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Commerce Zone-Online & Offline Class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category