25/09/2024
MegaPreneurs
An organization empowering youth to solve the sustainability challenges. After witnessing the Paris conference
Young Sustainable Impact
An organization empowering youth to solve the sustainability challenges of the 21st century.
25/09/2024
11/07/2024
বাংলাদেশি ছেলেমেয়েদের বিদেশে পড়তে যেতে আমাদের ক্ষুদ্র উদ্যোগের দ্বিতীয় বছরঃ
বাংলাদেশের তরুণ/তরুণীদের উচ্চশিক্ষায় দেশের বাইরে যেতে সহায়তা করার জন্য আমাদের পরীক্ষামূলক উদ্যোগ B2W Initiative এর ঘোষণা দেবার পর প্রায় ২৫০ মানুষ ফর্ম পূরণ করেছিলেন। গতবারের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়ে এই বছর আরও বেশি প্রস্তুত হয়ে এবারের কর্মপরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছি।
গতবারের আগ্রহী প্রার্থীদের মধ্যে রেডিনেস ফ্যাক্টরের সাপেক্ষে (বিশেষ করে ইংরেজি ভাষাদক্ষতার পরীক্ষা স্কোর আছে কিনা) ৩০ জন আগ্রহী শিক্ষার্থীর সাথে যোগাযোগ করি এবং তাদের চাওয়া আরও ভালো করে জানতে ওয়ান-টু-ওয়ান ভার্চ্যুয়াল মিটিং আয়োজন করি। ৩০ জনের মধ্যে মিটিংয়ে উপস্থিত হয় ১৬ জন।
# সেই ১৬ জনের ভেতরে অনেকেই শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের পরামর্শ চেয়েছিলেন, ফলে তাদের আমরা ইংলিশ টেস্ট দেয়ার পরে যোগাযোগ করার পরামর্শ প্রদান করি।
# কয়েকজনকে তাদের ক্যারিয়ার গোলের সাপেক্ষে কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোর্সে গেলে ভালো হবে তা বুঝতে সাহায্য করি।
# আর কয়েকজনকে বৃত্তি-সংক্রান্ত পরামর্শ প্রদান করি।
# এরই পাশাপাশি আমরা ৪ জন শিক্ষার্থীকে SoP-সংক্রান্ত পরামর্শ প্রদান করবার প্রয়োজন থাকলেও নিজেদের সময়-সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে সময়মত সে পরামর্শ নিয়ে তাঁদের কাছে ফেরত যেতে পারিনি।
সেকারণেই পুরো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা এবারের উদ্যোগকে নতুনভাবে সাজিয়েছি। এবারের পর্বে আমাদের সাথে কার্যনির্বাহী সহযোগী হিসেবে থাকবে BBePro.com.bd - বিপ্রনামক প্রতিষ্ঠান যার শুরুটা আমাদের মতই বাংলাদেশকে নিয়ে গভীরভাবে অনুভব করা Suman Saha ভাইয়ের হাতে।
আমাদের এবছরের মূল উদ্দেশ্য ২০২৫ সালে বিদেশে পড়তে যাবার বিষয়ে যারা গুরুত্বের সাথে ভাবছেন, বিশেষ করে জানুয়ারি ২০২৫ সেশন ধরার বিষয়ে যাদের বিশেষ আগ্রহ এবং প্রস্তুতি রয়েছে। আরেকটি পরিবর্তন হচ্ছে গতবারের মত এবার দেশ-সংক্রান্ত সীমাবদ্ধতা না থাকা। BePro আমাদের সাথে থাকার কারণে আমাদের সুযোগের পরিধি বেশ বিস্তৃত - আগের বছরের দেশগুলো সহ পুরোটা ইয়োরোপও এখন আমাদের আওতায়।
তাহলে এবার কি করতে হবে?
১। প্রথমেই কমেন্টে সংযুক্ত লিঙ্কে গিয়ে গুগল ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি চালু থাকবে ঠিক ২০ জুলাই পর্যন্ত।
২। এরপর আমরা “আগে ফর্ম পূরণ করলে অগ্রাধিকার পাবেন” ভিত্তিতে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে একটি ফ্রি ওয়েবিনার আয়োজন করবো ইনশাআল্লাহ। এই ওয়েবিনার ২৬ জুলাই শুক্রবার রাত ৯টায় অনুষ্ঠিত হবার জন্য প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে।
৩। ওয়েবিনার শেষে আমরা “বাছাইকৃত” শিক্ষার্থীদের নিয়ে সশরীরে একটি অনুষ্ঠান পরিচালনা করবো ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানটির সময়সূচীও জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে হবার সম্ভাবনা অতি প্রবল।
৪। এরপর হবে অ্যাডমিশান, ভিসা, এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদেশে গিয়ে থিতু হবার সাহায্যের প্রক্রিয়া যেখানে BePro হবে আমাদের প্রধান পার্টনার।
তবে আর দেরি কেনো? ফর্ম পূরণ করে ফেলুন। দেখা হচ্ছে শীগগিরই ওয়েবিনারে ইনশাআল্লাহ্। বিশ্বের দরবারে বাংলাদেশকে আরো ছড়িয়ে দেয়ার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সবসময় পাশে পাবো, এই আশা রাখি।
পোস্ট ক্রেডিটঃ MMd Saimum Hossain
04/06/2024
দুবাইকে বলা হয় মরুর বুকে এক স্বপ্নের শহর। মরুর বুকে তারা এভাবেই উন্নয়ণ করেছে যে ভ্রমণ, ব্যবসা থেকে শুরু করে শিক্ষার অন্যতম এক গন্তব্য হয়ে দাঁড়িয়েছে দুবাই।
ইউরোপ, অস্ট্রেলিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয় এখন নতুন ক্যাম্পাস খুলছে দুবাইতে, দুবাইয়ের সরকারও দুই হাত দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে তাদের। ফলে অনেক ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় তাদের দুবাই ক্যাম্পাস থেকেই ভাল শিক্ষার্থীদের সহজেই পরখ করে তুলে নিচ্ছেন ইউরোপে তাদের নিজের ক্যাম্পাসে। ফলে স্বল্প খরচে খুব সহজেই এদেশের শিক্ষার্থীরাও সুযোগ পাচ্ছে ইউরোপীয় বা ইউরোপীয় সমমানের ডিগ্রী। এছাড়াও দুবাইয়ে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগও থাকছে, কাজের অপশনও অনেক সেখানে।
তাই এদেশের শিক্ষার্থীদের জন্য সহজ উপায়ে কম খরচে ইউরোপীয় সমমানের ডিগ্রী অর্জনের জন্য দুবাই হতে পারে একটা অসাধারণ উচ্চ শিক্ষার গন্তব্য।
দুবাইয়ে উচ্চশিক্ষা: নিশ্চিত ৫০% স্কলারশিপ দুবাইয়ের বিশ্ববিদ্যালয়ে! উচ্চশিক্ষার জন্য কেন দুবাই হতে পারে আপনার লাইফের বেস্ট চয়েস? সর্বাধুনিক জীবনব্যবস্থা ও অবকাঠামো আপনাকে দেবে স্ব....
06/08/2023
সিনিয়র অ্যাপ ডেভেলপার নিয়োগ দেবে ওয়াইএসআই বাংলা লিমিটেড
সিনিয়র অ্যাপ ডেভেলপার নিয়োগ দেবে ওয়াইএসআই বাংলা লিমিটেড - Bepro.com.bd
06/08/2023
জুনিয়র অ্যাপ ডেভেলপার নিয়োগ দেবে ওয়াইএসআই বাংলা লিমিটেড
জুনিয়র অ্যাপ ডেভেলপার নিয়োগ দেবে ওয়াইএসআই বাংলা লিমিটেড - Bepro.com.bd
🎯 🎯 GREAT OPPORTUNITY for the YOUTHS OF BANGLADESH 🎯 🎯
📢 9th GLOBAL ENTREPRENEURSHIP BOOTCAMP is calling you! 📢
📍 DUBAI, UAE
📅 7th - 10th July, 2023
🎓 Up to 100% SCHOLARSHIP is available!!! 🎓
👇 If you are interested, then fill up the form below 👇
https://forms.gle/6F3HJDHkfQcGEqwf8
🎯 🎯 GREAT OPPORTUNITY for the YOUTHS OF BANGLADESH 🎯 🎯
📢 9th GLOBAL ENTREPRENEURSHIP BOOTCAMP is calling you! 📢
📍 DUBAI, UAE
📅 7th - 10th July, 2023
🎓 Up to 100% SCHOLARSHIP is available!!! 🎓
👇 If you are interested, then fill up the form below 👇
https://forms.gle/6F3HJDHkfQcGEqwf8
11/02/2021
রাশিয়ায় মেডিকেল শিক্ষায় ফুল ফ্রি স্কলারশিপ বিষয়ে শিক্ষার্থীদের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে ওয়াইএসআই বাংলা হাজির হচ্ছে এক অনলাইন সেমিনার নিয়ে, যেখানে সরাসরি রাশিয়া থেকে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি।
#সেমিনারের_সময়সূচি
তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২১ (শুক্রবার)
সময়: সন্ধ্যা ৭টা
* অনলাইনে গুগল মিট (Google Meet) এর মাধ্যমে আয়োজিত হবে সেমিনারটি
সরাসরি যুক্ত হতে এখনই ক্লিক করুন পোস্টে আর পূরণ করুন সেখানে দেয়া ফর্মটি। যারা ফর্ম পূরণ করবেন, কেবলমাত্র তাদের কাছেই সেমিনারের ইনভাইটেশন লিঙ্ক পাঠিয়ে দেয়া হবে।
রাশিয়ায় মেডিকেল শিক্ষায় ফুল ফ্রি স্কলারশিপ বিষয়ক অনলাইন সেমিনার - YSI Bangla Blog রাশিয়ায় উচ্চশিক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ysibangla.com
06/02/2021
জনপ্রিয় দৈনিক জনকণ্ঠ পত্রিকায় আজ প্রকাশিত হলো ডিজিটাল শিক্ষাসেবায় ওয়াইএসআই বাংলার পথচলা নিয়ে বিস্তারিত এক প্রতিবেদন। আমাদের সাথেই থাকুন!
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
House No/6 (5th Floor), Road No/2/B, Baridhara J Block, Dhaka 1212
Dhaka
1229
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |