02/12/2025
স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠার ৭ বছরের মধ্যে এবং সর্বোচ্চ ৫ বছরের বাড়তি সময় সহ মোট ১২ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর বাধ্যতামূলক।
কিন্তু দেশের ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাসে যায়নি।
এ কারণে শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। ইউজিসি জানায় কিছু বিশ্ববিদ্যালয় ১২, ১৫ এমন কি ২০ বছর পার করেও স্থায়ী ক্যাম্পাসে যায়নি।
আগে নির্দেশনা না মানায় ২০২৩ সালে ১৮টি বিশ্ববিদ্যালয়কে নোটিস দেওয়া হয়েছিল। পরে চারটির ভর্তি স্থগিত, দুইটির অস্থায়ী ক্যাম্পাসে ভর্তি নিষিদ্ধ এবং বাকি ১২টিকে অতিরিক্ত সময় দেওয়া হয়।
ইউজিসির আগামী বৈঠকে এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পরবর্তী করণীয় যেমন সতর্কতা, অতিরিক্ত সময় বা অনুমোদন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে।
স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া ১৬টি বিশ্ববিদ্যালয়ের তালিকা
ঢাকার মধ্যে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় -
University of Development Alternative (UODA), Satmasjid road
Stamford University Bangladesh, Siddheshwari
Millennium University, Rajarbagh
People’s University of Bangladesh, Mohammadpur
Presidency University, Gulshan
Primeasia University, Banani
ASA University Bangladesh, Shyamoli
Sonargaon University, Panthapath
Bangladesh University of Health Sciences, Mirpur.
ঢাকার বাইরে থাকা ৭টি বিশ্ববিদ্যালয়
North East University Bangladesh – Sylhet
Isha Khan International University – Kishorganj
North Western University – Khulna
Feni University – Feni
Port City International University – Chittagong
Chittagong Independent University – Chittagong
Britannia University – Comilla
🎓 নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জরুরি পরামর্শ
সরকার ইতিমধ্যে ১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে মূল কারণ স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া।
তাই ভর্তি সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বিষয় অবশ্যই যাচাই করে নিন
✅ 1. স্থায়ী ক্যাম্পাস আছে কিনা নিশ্চিত করুন
ভর্তি হওয়ার আগে খোঁজ নিন বিশ্ববিদ্যালয়টি কি আসলেই স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেয়? নাকি শুধু কাগজে-কলমে দেখায়।
✅ 2. UGC অনুমোদন ও আপডেট চেক করুন
UGC—র ওয়েবসাইটে গিয়ে দেখে নিন বিশ্ববিদ্যালয়টির ওপর কোনো নিষেধাজ্ঞা, ভর্তি স্থগিতাদেশ বা সতর্ক বার্তা আছে কিনা
✅ 3. অস্থায়ী ক্যাম্পাসে ভর্তি এড়িয়ে চলুন
সরকারি সিদ্ধান্ত যেকোনো সময় পরিবর্তন আসতে পারে—তাই ঝামেলা এড়াতে স্থায়ী ক্যাম্পাসে সম্পূর্ণ কার্যক্রম চালানো বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিন।
✅ 4. ভালো পড়াশোনা, অভিজ্ঞ ফ্যাকাল্টি, ল্যাব সুবিধা এসবই ভবিষ্যতের ক্যারিয়ারে প্রভাব ফেলে। তাই শুধু টিউশন ফি না গুনগত মান দেখে ভর্তি হবেন না।
✅ 5. ভবিষ্যতে ডিগ্রি ভ্যালু ও চাকরির সুযোগ বিবেচনা করুন
একাডেমিক মান, গবেষণা, ইন্ডাস্ট্রি লিঙ্ক এসব বিষয়ে শক্তিশালী বিশ্ববিদ্যালয় বেছে নিন। ডিগ্রির মান আপনার ক্যারিয়ারে বড় ভূমিকা রাখবে।
🎯 সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করুন এবং বিশ্ববিদ্যালয়টি সরাসরি ভিজিট করে নিশ্চিত হয়ে ভর্তি আবেদন করুন।
Mechanical Engineering Association of City University- MEACU City University, Bangladesh