01/04/2026
আজ UITS Civil Engineering Alumni Association এর প্রতিনিধিদের সাথে UITS ICT Cell ও IQAC এর এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, এলামনাই কমিটির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এলামনাই সদস্যদের সুযোগ-সুবিধা আরও বিস্তৃত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাইন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ইঞ্জিনিয়ার ড. মোঃ রাশেদুল হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মহিউদ্দীন আহমেদ, প্রক্টর জনাব মো: তারিকুল ইসলাম এবং আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক জনাব মো: সাব্বির হাওলাদারসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
আজকের সভায় এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত এলামনাই এসোসিয়েশনের কমিটির সম্মানিত সভাপতি মোঃ সজল হক , সহ-সভাপতি শাকিল আল সুমন, সাংঠনিক সম্পাদক মোঃ মোসাব্বের হোসেন, কোষাদক্ষ আদনান জেসগির রাজু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাফাত আল আরাফাত সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
এ আলোচনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়–এলামনাই সংযোগ আরও মজবুত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।