Nexrox Academy

Nexrox Academy

Share

Nexrox Academy একটি অনলাইন ভিত্তিক IT Training প্রতিষ্ঠান

Nexrox Academy একটি অনলাইন ভিত্তিক IT Training প্রতিষ্ঠান যেখানে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, নেটওয়ার্কিং,সাইবার সিকিউরিটি ইত্যাদি প্রফেশনাল ট্রেনিং করানো হয়।

15/10/2021

যেকোনো কাজে সফলতা এবং ব্যর্থতা দুটোই থাকবে। তবে সমস্যাটা শুরু হয় তখন যখন একি রকম কিছু কারনে বারবার প্রতিশ্রুতিশীল ফ্রিল্যান্সারা ব্যর্থ হয়ে এই প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যাচ্ছে, যা খুবই দুঃখ জনক।
আজ আমরা সেই কমন ৫টি বিষয় নিয়ে আলোচনা করব, চলুন শুরু করা যাকঃ

১. পর্যাপ্ত এবং সঠিক দক্ষতার অভাবঃ
অনেক তরুন উদ্যোক্তা/ ফ্রিল্যান্সার ক্যারিয়ার শুরুই করে লোভ বা ভুল তথ্য পেয়ে। অনেকেই মনে করেন কম্পিউটার বা এন্ড্রয়েড মোবাইল থাকলে এবং ফাইভার / আপ ওয়ার্ক এ একাউন্ট থাকলেই হাজার হাজার ডলার ইনকাম করা যায়। অনেকে আবার ভেবে থাকেন কিছু ওয়েব সাইডে কিছু সময় ক্লিক করাই ফ্রিল্যান্সিং, আবার অনেকে তো বেটিং সাইড বা ডলার/ বিট কয়েন এক্সচেঞ্জ কে ফ্রিলান্সিং ভেবে ভুল করেন।
সঠিক এবং চাহিদা সম্পন্ন দক্ষ না হয়ে আর যায় করা যাক না কেন ফ্রিল্যান্সার হওয়া সম্ভব না। সফলতা বা ব্যর্থতা তো অনেক দুরের বিষয়।

২. সময়ের সঠিক ব্যবহারে ব্যর্থতাঃ
গতানুগতিক চাকুরিতে আপনার কাজ বোঝানো এবং করানোর জন্য কেউ একজন থাকেন যার ফলে কোন না কোন ভাবে আপনার ওপর অর্পিত কাজ আপনি সময় এবং গাইডের মধ্যে সম্পন্ন করে থাকেন। তবে একজন ফ্রিল্যান্সারের এই ধরনের কোন সুযোগ বা সুবিধা কোন টাই থাকে না। তবে হ্যাঁ এখানে আপনার ক্লাইন্ট থাকবে তবে সে একই অফিস এবং টাইমে আপনার সাথে কাজ করবে না। এবং বেশির ভাগ সময় তারা আপনাকে ফিক্সড ডেডলাইন দিবে না। এর সম্ভাব্য কারন হতে পারেঃ সময়ের ভিন্নতা, রিভিশন এবং ক্লাইন্ট এর ঐ কাজ সম্পন্ধে পর্যাপ্ত ধারনা না থাকা।
তাই একজন ফ্রিলান্সার হিসাবে আপনি আপনার সকল কাজ এবং সময় সঠিক ভাবে সমন্বয় করতে না পারেন তাহলে নেগেটিভ রিভিউয়ের পাশাপাশি পটেনশিয়াল ক্লাইন্ট হারাবেন।

৩. সঠিক পরিকল্পনার অভাবঃ
এই সেক্টরে এক স্কিল এবং এক ক্লাইন্ট এর কাজ সারা বছর থাকে না। তাই বছরের কোন সময় কি নিয়ে কাজ করবেন কোন ক্লাইন্ট এর কখন কোন ধরনের কাজ প্রয়োজন হতে পারে তার বিস্তারিত ধারনা থাকতে হবে। অন্যথায় নির্দিষ্ট সময় পর আপনি দীর্ঘ সময়ের জন্য কাজ পাওয়া বন্ধ হয়ে যাবে। তাই এখানে সময়ের সাথে সঠিক পরিকল্পনার মাধ্যমে নিজেকে আপডেটেড রাখতে না পারলে ব্যর্থতা আপনার পিছু ছাড়বে না।

৪. কনফিডেন্স এর অভাবঃ
ফ্রিলান্সিং ক্যারিয়ার শুরু করার পর আপনি অনুধাবন করবেন, এখানে সকল রেস্পন্সিবিলিটি আপনার। ছোট বড় সকল সিধান্ত আপনাকে করতে হচ্ছে। আপনার সফলতায় কেউ যেমন আপনাকে অভিবাদন জানাবে না ঠিক তেমনি আপনার ভুল গুলোও কেউ ধরিয়ে দেবে না।
এর মাঝে কিছু ক্লাইন্ট তাদের প্রজেক্ট এবং বিজনেজ সম্পর্কে আপনার কাছে আইডিয়া, পরামর্শ চাবে।
এই সকল কিছু তখনই আপনি সফল ভাবে করতে পারবেন যখন আপনি কনফিডেন্ট এবং সাহসী হবেন। প্রেসার অনেক আসবে তবে প্রেসার অনুভব না করে শুধু কাজ করে যেতে হবে। অন্যথায় ব্যর্থতা অনিবার্য।

৫. আয় এবং ব্যয়ের সমন্বয়হীনতাঃ
ফ্রিল্যান্সিং এ আয় যেমন ভাল তেমনি বায় ও অনেক বেশি। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় তরুন ফ্রিলান্সার রা বন্ধু মহলের এক ধরনের মানুষিক চাপে ভোগে। কি যেন একটা প্রমান করতে গিয়ে প্রয়জনের চেয়ে অতিরিক্ত খরচ করে ফেলেন। যার ফলে একসময়য় সে নিজেই নিজেকে চাপে ফেলে। যা কাজের মান ঠিক রাখা এবং মনোসংযোগে বাধা সৃষ্টি করে। তাই ব্যর্থতা এড়াতে এ বিষয়ে কঠোর খেয়াল রাখা অতীব জরুরী।
এরকম আরও অসংখ্য কারন ফ্রিলান্সিং এ ব্যর্থ হওয়ার জন্য দায়ী। নিজেরা সতর্কতার সাথে কাজ করলে এগুলো থেকে খুব সহজেই নিজেকে দূরে রাখা সম্ভব।

The Complete Digital Marketing - Shikhboi 04/12/2018

বর্তমান সময়ে পেশা বা একজন ফ্রিল্যান্সার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আকাশচুম্বী বলা যায়। বাংলাদেশের কোম্পানি গুলোতে একজন ডিজিটাল মার্কেটার এর কাজের ক্ষেত্র যেরকম তৈরি হচ্ছে ঠিক সেভাবে অনলাইন মার্কেটিপ্লেস গুলোতেও ডিজিটাল মার্কেটিং এর ছোট ছোট কাজের জন্য ক্লায়েন্টরা প্রতিদন জব পোষ্ট করে যাচ্ছে।

এই দুটি ক্ষেত্র ছাড়াও নিজের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি শেখার প্রয়োজনীয়তা অনেক। স্বল্প বাজেটে ডিজিটাল মার্কেটিং এর সহায়তায় কাস্টমার এনগেইজমেন্ট থেকে শুরু করে সেলস জেনারেশন কার্যক্রম গতানুগতিক ট্রেডিশনাল মার্কেটকে পিছনে ফেলে দিয়েছে।

ইন্ডিয়াতে ডিজিটাল মার্কেটিং সেক্টরে প্রায় ৮ লক্ষ চাকরি বিদ্যমান, আমাদের দেশেও এই সংখ্যা নেহাৎ কম নয় । আর এই মার্কেটিং ক্ষেত্রগুলোর মধ্যে বহুল প্রচলিত ক্ষেত্রগুলো হলোঃ Social Media Marketing, Content Marketing , Search Engine Marketing, Big Data Analysis, IOT, Artificial Intelligence ইত্যাদি।

কাজ করার পূর্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কাজ শেখা। অনেকেই সঠিক নিয়মে কাজ না শেখার কারনে কাজ করতে পারেন না। ভাল মানের কাজ শিখতে হলে দরকার ভাল মানের ট্রেইনিং, কিন্তু আমাদের দেশে ভাল মানের ট্রেইনিং ও ট্রেইনারের অভাব রয়েছে। তাছাড়া অনেকের ক্ষত্রে পড়াশোনা বা চাকরির পাশাপাশি ট্রেইনিং সেন্টারে গিয়ে শেখাটা কষ্ট সাধ্য ব্যাপার। তাই শিখবই.কম দিচ্ছে দারুন সুযোগ এখন আপনি ঘরে বসেই শিখতে পারবেন কমপ্লিট ডিজিটাল মার্কেটিং।

যারা Professionally কোনো কিছুকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন অথবা উদ্যোক্তা/ব্যবসায়ী তাদের জন্য বেস্ট হবে এই The Complete Digital Marketing Training । এটাকে Investment হিসেবে ধরে নিন । লোকাল কোনো ট্রেনিং সেন্টার থেকে সল্প খরচ এর কোর্স করে সল্প জ্ঞান অর্জন করেন যার ফলে দেখা যায় কোনো লাভ হয় না ।

আমাদের বৈশিষ্ট্য ঃ
১.লাইফ টাইম একটা Community পাবেন , যার ফলে যেকোনো সময় যেকোনো সাহায্য পাবেন অথবা নতুন নতুন টিপস ।
২. আমাদের সাথে লাইফ টাইম কাজ করার সুযোগ ।
৩.আমদের কোর্সটি করলে এটা শুধু Limited Time এর জন্যই না । আমরা আমাদের কোর্স Module প্রতিনিয়ত Update করি ।
৪.আপনার ক্যারিয়ার কে সফল করাটাই মুল লক্ষ আমাদের ।

চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন ঃ https://www.facebook.com/groups/Shikhboi/

কোর্স টিতে জয়েন করতে এখানে গিয়ে অর্ডার করুন : https://shikhboi.com/course/the-complete-digital-marketing/

The Complete Digital Marketing - Shikhboi বর্তমান সময়ে পেশা বা একজন ফ্রিল্যান্সার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আকাশচুম্বী বলা যায়। বাংলাদেশের কোম্...

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


36-42 Road No 2
Dhaka
1212