30/08/2026
আমার মেয়ের জামাইটা কী ভালো!আমার মেয়ের কথায় উঠে আর বসে। বউয়ের একটা কথাও ফেলতে পারে না! আর আমার ছেলেটা?আহা! কী যে সর্বনাশ করেছে! সারাদিন বউয়ের কথায় ওঠে, বউয়ের কথায় বসে!
মেয়ের জামাই বউকে ভালোবাসলে—“আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা অনেক ভাগ্যবতী।”ছেলে বউকে ভালোবাসলে—“বউ আমার ছেলেকে হাত করে ফেলেছে!”
মেয়ে কাঁদলে—“ভালোবাসার কান্না।”ছেলের বউ কাঁদলে—“মায়া কান্না! নাটক করছে!”আমার ছেলেকে ফাঁদে ফেলেছে..!"
মেয়ের জামাই মেয়েকে নিয়ে ঘুরতে গেলে—
“আহা! জামাইটা আমার মেয়েকে কত ভালোবাসে!” রাতের ২/৩ যাই বাজুক no prblm, এখনই তো সময় ঘুরার!! আর ছেলে তার বউকে নিয়ে ঘুরতে বের হলে—
' আমি কি রক্ত পানি করে ছেলে মানুষ করেছি,বউকে নিয়ে ঘুরার জন্যে??? '
বউমা ফোন হাতে নিলে—“সারাক্ষণ ফোন! গুনাহ!বেদ্বীন!দ্বীনদারীতা নাই,
আর মেয়ে নিজের প্রোফাইলে ছবি দিয়ে রাখলে—“আলহামদুলিল্লাহ, আমরা সেরা দীনদার!!!!!' আমরা জান্নাতি!!! ......
বউমার যোগ্যতা যতই থাকুক, অযোগ্য!ব্যর্থ! গুণ নাই...আর মেয়ে টাইনা টুইনা পাস করলেই , আমার মেয়ে পৃথিবীর সেরা মেয়ে..হাজারে নয় লাখ একটা!
মেয়ে নিজের সংসারকে প্রাধান্য দিলে—“সংসারী মেয়ে।”
ছেলের বউ নিজের সংসারকে প্রাধান্য দিলে,“ছেলেকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে!”অনেক কষ্ট করে ছেলে জন্ম দিয়েছি,কষ্ট করে মানুষ করেছি, আর মেয়ের বাবা মা অনলাইনে অর্ডার দিয়েছিল, এরপর ডেলিভারী ম্যান এসে ডেলিভারি দিয়ে গিয়েছে, কিসের কষ্ট😄?
আর সবচেয়ে মজার ব্যাপার হলো,নিজেদের মধ্যকার সম্পর্ক যতই খারাপ হোক, নিজেদের লড়াইয়ে সংসার তছনছ হয়ে গেলেও,নিজেদের ঝগড়ায় চুল ছিড়াছিড়ী করলেও বউয়ের বিরুদ্ধে সবাই এক জোট! 😂
হাস্যকর, তাই না?কিন্তু দুঃখের বিষয়, এটা শুধু একটা পরিবারের গল্প নয়।
বাংলাদেশের অসংখ্য ঘরে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক অদ্ভুত দ্বৈত মানসিকতা।
যুগ পাল্টেছে।
মানুষ আপডেটেড হয়েছে।
মোবাইল বদলেছে, পোশাক বদলেছে, জীবনযাপন বদলেছে—শুধু বউ জ্বালানোর নীতিটা বদলায়নি।শুধু জ্বালানোর ধরনটা আপডেট হয়েছে।
আলহামদুলিল্লাহ, যেসব মা এই মানসিকতার ঊর্ধ্বে উঠতে পেরেছেন, তারাই সত্যিকার অর্থে ভাগ্যবান।আর যেসব পরিবার বউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে পরিবারের একজন মানুষ হিসেবে গ্রহণ করতে পেরেছে—সেই পরিবারগুলোই আসলে শান্তির পরিবার। 🤍