Study Point কোচিং

Study Point কোচিং

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Study Point কোচিং, 18, পূর্ব মাদারটেক (সিঙ্গাপুর রোড), Dhaka.

17/06/2019

বিদেশী শিক্ষক বাংলাদেশে আসার পর বলবে:
"টোমাদের ডেশে শিখখকডের বেঠন এট খম খেনো? হামাডের কি ভউ ভাচ্চা নাই? হামরা কি ঘাচটলায় ঠাকবো?"

24/05/2019

ফেসবুকে কিছু নাম এখন ট্রল ও হাসিঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে! যেমন-

উত্তর বঙ্গের মানুষদেরকে "মফিজ" বলে সম্বোধন করা হলেও এখন টিভি নাটকেও এই নামকে ব্যাঙ্গাত্বকভাবে উপস্থাপন করা হচ্ছে! অথচ , আরবীতে "মফিজ" শব্দের অর্থ হচ্ছে সফলকাম হওয়া। অর্থাৎ পরকালের সফলতা বুঝাতেই "মফিজ" শব্দটি ব্যবহৃত হয়।

যে কাউকে বোকা বা গাধা বোঝাতে অহরহ "আবুল" নামটি ব্যবহার করা হচ্ছে! অথচ রাসুলুল্লাহ (সাঃ) এর উপনাম হচ্ছে আবুল কাসেম। যার অর্থ হল "কাশেমের পিতা"। আশ্চর্য, এই মহাসম্মানীত নামকে নিয়েও আমরা ব্যঙ্গ-বিদ্রুপ করতে ছাড়ছি না!

"মোখলেস" নামটি ‘ইখলাস’ শব্দ থেকে এসেছে। যার অর্থ, আল্লাহর নিকট একনিষ্ঠভাবে ইবাদত করা। অথচ এই নামকেই আমরা সবচেয়ে বেশী ঠাট্টার উপকরন বানিয়ে ফেলেছি!

"কুদ্দুস" আল্লাহর একটি গুনবাচক নাম। যার অর্থ ‘মহাপবিত্র’। একটু ভাবি, আমরা না বুঝে আল্লাহর এই নামটিকে নিয়ে এতদিন কতই না মজা করেছি!

কথায় কথায় "কস কি মোমিন" বলে ঠাট্টা-বিদ্রুপ করছি! অথচ একজন খাঁটি ঈমানদার ব্যাক্তিকেই মুমিন বলা হয়।

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
“মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই যালেম।” (সূরা আল হুজরাত, আয়াত- ১১)

হে পরম করুণাময় আল্লাহ। আমরা না বুঝে এতদিন যে সমস্ত গুনাহ করেছি তুমি আপন রহমতে আমাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাদেরকে যালেমের অন্তর্ভুক্ত করো না এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে রক্ষা কর।

Photos from Study Point কোচিং's post 15/04/2019

মার্চ- ২০১৯ এর মাসিক পরীক্ষার সম্মিলিত পুরুষ্কার। ধন্যবাদ সবাইকে। সবসময় আমাদের উপর আস্থা রাখার জন্য। ইনশাল্লাহ, এর প্রতিদান আমরা আগেও দিয়েছি, ভবিষ্যতেও দিয়ে যাবো।

03/04/2019

চীনের বর্তমান প্রেসিডেন্ট Xi Jing Ping এর ভাষ্যে;
"আমার বাবার দেওয়া তিনটে উপদেশ আমাকে আজ এখানে পৌঁছে দিয়েছে।

ছোটবেলায় আমি খুব স্বার্থপর ছিলাম। সবকিছুতেই নিজের সুবিধে আর লাভটা বুঝে নেবার চেষ্টা করতাম। আমার এই দোষের জন্য আস্তে আস্তে আমার বন্ধুর সংখ্যা কমতে শুরু করল। শেষে অবস্থা এমন হোলো যে আমার আর কোনো বন্ধুই অবশিষ্ট রইল না। কিন্তু, সেই অপরিনত বয়েসে আমি এর জন্য নিজেকে দায়ী না করে সিদ্ধান্ত নিলাম আমার বন্ধুরা আসলে হিংসুটে। ওরা আমার ভাল দেখতে পারে না। আমার বাবা সবই লক্ষ করতেন, মুখে কিছু না বললেও।
একদিন রাতে বাড়ি ফিরে দেখি, বাবা আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছেন। টেবিলে রাখা আছে রান্না করা ন্যুডলের দুটি ডিশ। একটা ডিশে সেদ্ধ ন্যুডলের ওপর রাখা একটি খোসা ছাড়ানো সেদ্ধ ডিম। অন্য ডিশটিতে শুধু ন্যুডলসের যে কোনো একটি ডিশ বেছে নিতে বললেন বাবা। স্বাভাবিক ভাবেই আমি ডিম সমেত ডিশটাই উঠিয়ে নিলাম। সেই সব দিনে চীনে ডিম ছিল এক দুস্প্রাপ্য জিনিস। উৎসবের দিন ছাড়া কারো বাড়িতে ডিম খাবার কথা তখন ভাবা যেত না। খাওয়া শুরু করবার পর দেখা গেল বাবার ডিশে ন্যুডলসের তলায় আসলে লুকিয়ে রাখা আছে দুটো ডিম। আমার এত দুঃখ লাগছিল তখন। কেন যে তাড়াহুড়ো করে বাছতে গেলাম। বাবা আমাকে দেখছিলেন। খাবার পর মৃদু হেসে বললেন, "মনে রেখো, তোমার চোখ যা দেখে, সেটা সব সময় সত্যি নাও হতে পারে। শুধু চোখে দেখে যদি মানুষ বা কোনো পরিস্থিতিকে বিচার করে সিদ্ধান্ত নাও, ঠকে যাবার সম্ভবনা থাকবে।"

পর দিন আমার বাবা আবার খাবার টেবিলে ন্যুডলস ভর্তি দুটো ডিশ রেখে আমাকে খেতে ডাকলেন। আগের দিনের মত এবারেও একটাতে ডিম আছে, আর একটাতে নেই। আমাকে যে কোনো একটি ডিশ বেছে নিতে বলা হোলো। আমি আগের অভিজ্ঞতা থেকে জেনেছি, চোখ যা দেখে তা সত্যি নাও হতে পারে। আমি ডিম ছাড়া ডিশটিই বেছে নিলাম। কিন্তু খেতে গিয়ে দেখলাম, ভেতরে কোনো ডিমই নেই। বাবা আমার দিকে তাকিয়ে আবার হাসলেন।
"অভিজ্ঞতা সব সময় সঠিক পথ দেখায় না। জীবন বড় বিচিত্র। জীবনে চলার পথে বহুবার আমাদের মরীচিকার সামনে পরতে হয়। এর থেকে উত্তরন অসম্ভব। জীবন যেটা তোমাকে দিয়েছে, সেটা মেনে নিলে কষ্ট কম পাবে। তোমার অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা তুমি অবশ্যই কাজে লাগাবে, কিন্তু শেষ কথা জীবনই বলবে।"
তৃতীয় দিনে আবার একই ঘটনার পুনরাবৃত্তি। আগের দিনের মতই এবারেও একটাতে ডিম আছে, আর একটাতে নেই। তবে একটা ব্যাপার এবার একটু অন্য রকম হলো। এবার আমি বাবাকে বললাম, আগে তুমি নাও। তার পর আমি। কারন তুমি বাড়ির সবার বড়, এই সংসার তোমার রোজগারে চলে। তোমার অধিকার সবার আগে। শুনে বাবার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল, মুখে কিছু বললেন না যদিও। খাওয়া শুরু করবার পর আমি দেখলাম ন্যুডলসে র নীচে আমার ডিশে দুটো ডিম। খাবার পর বাবা আমাকে কাছে ডাকলেন। সস্নেহে আমার হাত ধরে বললেন, "মনে রেখো, কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করা মানুষের শ্রেষ্ঠ ধর্ম। তুমি জীবনে যদি অন্যের জন্য ভাব, অন্যকে দাও, জীবনও তোমার কথা ভাববে, তোমাকে আরো বহুগুণে ফিরিয়ে দেবে।

বাবার এই তিনটে উপদেশ আমি আজীবন মনে রেখেছি, এবং মেনে চলেছি। কি আশ্চর্য , সত্যি জীবন আমাকে বহু গুণ ফিরিয়ে দিয়েছে। আমি আজ যেখানে আছি, সেটা জীবনের দান ছাড়া আর কি?"

31/01/2019
06/12/2018

বাংগালী জাতির জন্য আজকের দিনটি স্পেশাল।
১৯৭১ সালে আজকের দিনে কোন দেশ আমাদের স্বীকৃতি দেয়, এরশাদ সরকারের পতনও হয় এইদিনে...

Photos from Study Point কোচিং's post 26/10/2018
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Website

Address


18, পূর্ব মাদারটেক (সিঙ্গাপুর রোড)
Dhaka
1214