Bangladesh Online School.

Bangladesh Online School. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Online School., School, Baridhara, J-Block, Badda, Dhaka.

21/12/2023

বায়োচিপটি তৈরি করেছেন জার্মানের ফ্রাইবাগ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁরা আশা করছেন, এটি ডায়াবেটিক, ফুট আলসার ও ....

21/12/2023
👉 যোগ্যতা,,,  একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম ২০২২ প্রণয়ন করা হয়েছে। যোগ্যতার ৪টি উপাদা...
21/12/2023

👉 যোগ্যতা,,,
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম ২০২২ প্রণয়ন করা হয়েছে। যোগ্যতার ৪টি উপাদান। যথা : ১. জ্ঞান ২. দক্ষতা ৩. দৃষ্টিভঙ্গি ৪. মূল্যবোধ।

একজন সাধারণ মানুষের গাড়ি চালানোর নিয়ম জানা ও বাস্তবে গাড়ি চালানোর উদাহরণের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হলো।

জ্ঞান : গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞান।

দক্ষতা : গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা।

দৃষ্টিভঙ্গি : সিগনালে গাড়ি নেই, সার্জেন্ট নেই আপনি নিয়ম মানবেন কি না এটা আপনার দৃষ্টিভঙ্গি।

মূল্যবোধ : সবসময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি মনোভাব তৈরি হওয়া এক ধরনের মূল্যবোধ।

যোগ্যতা : নিয়ম কানুন মেনে ভালোভাবে গাড়ি চালাতে পারা হচ্ছে যোগ্যতা।

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা ?(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তাঁর ছাত্র)কল...
14/12/2023

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা ?
(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তাঁর ছাত্র)
কলিমউল্লাহ বলল- স্যার ভালো আছি । আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার ?
(তিনি তাকে চিনতে পারেন নি । চিনতে পারার কথাও না)
তারপরও হাসিমুখে বললেন- চিনতে পারবনা কেন? চিনেছি ।
(মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন, যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন, ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে । এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল)
ধীরেন্দ্রনাথ রায় বললেন- বাবা, তোমার নামটা যেন কী ?
- কলিমউল্লাহ ।
- হ্যাঁ, তাই তো । কলিমউল্লাহ । এখন পরিষ্কার মনে পড়েছে । তুমি কি খাওয়াদাওয়া করেছ ?
- জি না স্যার ।
- এসো আমার সঙ্গে চারটা ভাত খাও । আয়োজন খুব সামান্য । ভাত, ডিম ভর্তা । ঘরে আরো ডিম আছে । তোমাকে ডিম ভেজে দেব। ঘরে এক কৌটা ভালো গাওয়া ঘি ছিল, কৌটাটা খুঁজে পাচ্ছি না..
কলিমউল্লাহ বলল- এখন খেতে পারব না । আপনার কাছে আমি একটা অতি জরুরী কাজে এসেছি ।
- জরুরী কাজটা কী ?
- মিলিটারির এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান ।
ধীরেন্দ্রনাথ রায় বিস্মিত হয়ে বললেন- আমার সাথে মিলিটারির কী কথা ?
- আমি জানি না । তবে স্যার আপনার ভয়ের কিছু নেই । আমি সঙ্গে আছি ।
ধীরেন্দ্রনাথ রায় বললেন- তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলো তো ?
- কথা বলে সময় নষ্ট করতে পারব না । মিটিংটা শেষ করে আসি, তারপর গল্প করব ।
- দুইটা মিনিট অপেক্ষা করো, ভাতটা খেয়ে নিই । আমি খুব ক্ষুধার্ত । সকালে নাশতা করিনি।
- ভাত খাবার জন্যে অপেক্ষা করার সময় নাই স্যার।
- তাহলে দাঁড়াও, পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি । আমার সঙ্গে কি কথা বুঝলাম না । সে আমার ছাত্র না তো? করাচি ইউনাভার্সিটিতে আমি দু'বছর মাষ্টারি করেছি । প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন ।
কলিমউল্লাহ বলল- আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে । কর্নেল সাহেব যেভাবে বললেন "স্যারকে একটু নিয়ে আসো"... তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র ।
ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী গাড়িতে উঠে দেখলেন.. গাড়ি ভর্তি মানুষ । তারা সবাই চিন্তায় অস্থির । ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন । ভুলে তিনি চশমা ফেলে এসেছেন বলে তাদের কাউকে চিনতে পারলেন না । চোখে চশমা থাকলে এদের অনেককেই তিনি চিনতেন । বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা সেই গাড়িতে বসেছিলেন । তাঁদের নিয়ে যাওয়া হবে বধ্যভূমিতে....

(জোছনা ও জননীর গল্প : হুমায়ূন আহমেদ)

10/04/2023
আবরার ফাইয়াজের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো 🌹তোমার আগামীর দিনগুলো মঙ্গলময় হোক।
01/07/2022

আবরার ফাইয়াজের জন্য
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো 🌹তোমার আগামীর দিনগুলো মঙ্গলময় হোক।

 #বিসর্প ঘর্ষণ(Sliding friction)কী? উত্তর :যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের ওপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্ট...
30/06/2022

#বিসর্প ঘর্ষণ(Sliding friction)কী? উত্তর :যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের ওপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্টা করে বা চলে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ বলে।

Address

Baridhara, J-Block, Badda
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Online School. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bangladesh Online School.:

Shortcuts

Share

Category