Anwar Sir

Anwar Sir Learn Math with Easiest way for Better Future.

18/04/2024

সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি।ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন

প্রিয় সন্তান,,
আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।

২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।

৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।

২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা।

3. জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে।

৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে।

৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে।

৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না।

৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি।

——————
ভালোবাসা সহ,
তোমার বাবা......

বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য।

সংগৃহীত

22/03/2023
Visit..2nd Picnic Spot...
24/12/2021

Visit..2nd Picnic Spot...

Visit 1st picnic spot....
24/12/2021

Visit 1st picnic spot....

❤️❤️💗Get together 2021💗❤️❤️           For students refreshment                             🥰🥰
27/06/2021

❤️❤️💗Get together 2021💗❤️❤️
For students refreshment
🥰🥰

🔴 আসসালামু আলাইকুম 🔴প্রিয় অভিভাবক...শিক্ষক পিতার মতই আরেকজন উত্তম পথপ্রদর্শক এর নাম। শিক্ষাই জাতির মেরুদন্ড এবং একজন শিক...
03/05/2021

🔴 আসসালামু আলাইকুম 🔴

প্রিয় অভিভাবক...

শিক্ষক পিতার মতই আরেকজন উত্তম পথপ্রদর্শক এর নাম। শিক্ষাই জাতির মেরুদন্ড এবং একজন শিক্ষার্থীর মাথা উঁচু করে দাঁড়াবার হাতিয়ার।

বর্তমান সময় তুমুল প্রতিযোগিতার। কর্মজীবনের জন্য প্রতিটি শিক্ষার্থীর উচিত শিক্ষা জীবনের শুরু থেকেই সেরা হয়ে ওঠা।

তাই অনেকের মধ্যে অন্যতম হয়ে উঠতে চাই প্রচন্ড চেষ্টা, অধ্যবসায়, দৃঢ়তা এবং একজন আদর্শবান ও জ্ঞানী-গুণী শিক্ষকের সাহচর্য।যে সাহচর্য শিক্ষার্থীদের মাঝে বীজ বপন করে সফলতার এবং শিক্ষার্থীদের পৌঁছে দেয় তার কাঙ্ক্ষিত সফলতায়।

প্রসঙ্গত কারণে আমি উল্লেখ করতে চাই, শিক্ষার্থীদের কাঙ্খিত ঠিক এমনই একজন আদর্শবান এবং সর্বজন প্রিয় শিক্ষক হবার প্রত্যয় নিয়ে শুরু হয়েছিল আমার শিক্ষকতা।

বর্তমানে ঢাকার বনশ্রী এবং রামপুরার সবার কাছে একজন শিক্ষক হিসেবে যে সম্মান আর ভালবাসা আমি পাই তা বলে বুঝানো অসম্ভব।

আমার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সফলতা অর্জনের পথে তাদের পাশে থাকা।তাদেরকে জটিলতার মধ্যে দিক-নির্দেশনা দেওয়া।

এবং গর্বের সাথে বলতে চাই,সকলেই নিম্নে উল্লেখিত বিষয়গুলোতে আশানরুপ রেজাল্ট করে নিজেদের গন্তব্যের দিকে স্ব-উদ্যমে এগিয়ে চলেছে।

◾ গণিত
◾ বিজ্ঞান
◾ ICT........................
(ষষ্ঠ থেকে অষ্টম)

◾ গণিত
◾ উচ্চতর গণিত
◾ বিজ্ঞান
◾ ICT.........................
(নবম থেকে দশম)

◾ উচ্চতর গণিত .....….................
(একাদশ -দ্বাদশ)

শিক্ষার্থীদের উপরোক্ত বিষয় সমূহে সঠিক শিক্ষা প্রদানে আমি যে বিষয় গুলোতে বেশি প্রাধান্য দেইঃ

🔳 শিক্ষা দানে আন্তরিকতার ত্রুটি রাখি না।
🔳 দীর্ঘদিনের শিক্ষা প্রদানের অভিজ্ঞতা থেকে পাঠদান।
🔳 কঠিন বিষয়গুলো সহজ করে বোঝানোর প্রচেষ্টা।
🔳 অধ্যায়ভিত্তিক হ্যান্ডনোট প্রদান করা।
🔳 সহযোগিতামূলক আচরন।
🔳 শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণে প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা এবং মডেল টেস্টের আয়োজন করে থাকি।

এছাড়া আরো অনেক ভাবেই আমার চেস্টা চলমান থাকে।যেন আমি এই দেশকে আরও কিছু মেধাবী শিক্ষার্থী উপহার দিতে পারি।

#বিশেষ_দ্রষ্টব্যঃ করোনা কালীন সময়ে যেন কারো লেখাপড়া পিছিয়ে না যায় সেজন্য অনলাইন ক্লাসের ব্যবস্থাও রয়েছে।

#অনলাইন_ও_অফলাইন_ক্লাসের_জন্য_ভর্তি_চলছে...

Anwar Sir.....................................

📲 01821757416
📲 01858478780

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
13/04/2021

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা

Address

House# 16, Road# 6, Block# C, Banasree, Rampura
Dhaka
1219

Telephone

+8801858478780

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anwar Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category