14/03/2024
⛩️MEXT স্কলারশিপ নিয়ে কিভাবে জাপান যাবেন?
🀄MEXT: Ministry of Education, Culture, Sports, Science and Technology (জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়)।
👩🎓এই স্কলারশিপ এ ব্যাচেলর, মাস্টার্স, পি.এইচ. ডি, এবং অন্যান্য প্রোগ্রামে ফ্রীতে আবেদন করা যাবে।
💰MEXT স্কলারশিপে প্রতি মাসে ৯০হাজার থেকে ১লাখ ১০হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাওয়া যাবে।
🏠শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফ্রি থাকার ব্যবস্থা থাকবে।
🎟️যাওয়া আসার জন্য বিমান এর টিকেট দেয়া হবে।
👭একটা সময় পরে স্বামী/স্ত্রী কে নেয়া যাবে।
🩺স্বাস্থ্য বীমা থাকবে।
⌛এছাড়া আরো অনেক ধরনের সুযোগ সুবিধা থাকবে।
📌২টি মাধ্যমে আবেদন করতে পারবেন।
🏢সরাসরি ইউনিভার্সিটি এর মাধ্যমে।
👉সরাসরি ইউনিভার্সিটি এর মাধ্যমে শুধু মাস্টার্স এবং পি.এইচ.ডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
👉এই পদ্ধতিতে শিক্ষার্থীরা সরাসরি ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি এর কোনো ব্যক্তিরর এর সাথে যোগাযোগ করে সরাসরি জাপানি বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের আবেদন জমা দিতে হবে। আবেদন গ্রহণ এর পরে বিশ্ববিদ্যালয়গুলি একটি স্ক্রীনিং পরিচালনা করে এবং তাদের সম্ভাব্য প্রাপক হিসাবে জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি (MEXT) মন্ত্রকের কাছে সুপারিশ করবে। পরবর্তীতে MEXT একটি স্ক্রীনিং পরিচালনা করে জুনের শেষে স্কলারশিপ অনুদানপ্রাপ্তদের নির্বাচন করবে।
ইউনিভার্সিটি দ্বারা সুপারিশকৃত MEXT স্কলারশিপ প্রাপকরা সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরে জাপানে পৌঁছাবেন, তবে কেউ কেউ মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুতে পৌঁছাবেন।
👉আবেদনের যোগ্যতা প্রতিটি বিশ্ববিদ্যালয় অনুযায়ী পরিবর্তিত হয়। তাই বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে জাপানি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন।
👉এই পদ্ধতিতে আবেদনের সময়কাল সাধারণত নভেম্বর-ডিসেম্বরে শুরু হয় এবং জানুয়ারি-ফেব্রুয়ারিতে শেষ হয়।
🏬এম্বাসির মাধ্যমে
👉HSC এর পরে যারা ব্যাচেলর প্রোগ্রামে যাবেন, তাদের এই পদ্ধতিতে ই আবেদন করতে হবে। এছাড়া মাস্টার্স এবং পি.এইচ.ডি প্রোগ্রামেও আবেদন করতে পারবেন।
👉যারা আগামী এপ্রিলে জাপানে আসবে তাদের আবেদন কার্যক্রম প্রতি বছর এপ্রিল থেকে মে মাসের মধ্যে করা হয়।
প্রথমে শিক্ষা মন্ত্রণালয় এর ওয়েবসাইট থেকে MEXT স্কলারশিপ এর আবেদন ফরম পূরণ করতে হবে। এবং আবেদন এর পরে আপনাকে একটা আইডি নাম্বার এবং আবেদনপত্র দেয়া হবে যেটা সংরক্ষণ করে রাখতে হবে। আইডি নাম্বার এবং আবেদন পত্র সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্টস শিক্ষা মন্ত্রণালয় এর কার্যালয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যেয়ে নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে।
👉যা যা ডকুমেন্টস লাগবে--
📜আবেদনপত্র
📜একাডেমিক সকল মার্কশিট এবং সার্টিফিকেট
📜পাসপোর্ট এর কপি
📜পুলিশ ক্লিয়ারেন্স অথবা এর জমা স্লিপ
📜ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট
📜অন্যান্য সার্টিফিকেট
📣নোট- অবশ্যই সব ডকুমেন্টস সত্যায়িত করে দিতে হবে।
👉এরপর আপনার জমা দেয়া সকল ডকুমেন্টস শিক্ষা মন্ত্রণালয় থেকে চেক করে প্রাথমিক ভাবে সিলেক্ট করে এম্ব্যাসি তে প্রেরণ করবে। এবং এম্ব্যাসি থেকে সিলেক্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ভাইবা নেয়া হবে। এম্ব্যাসি তে পরীক্ষা দিয়ে যারা সিলেক্ট হবে তাদের নতুন কিছু ফরম এবং ডকুমেন্টস লিস্ট দেয়া হবে এবং সে সকল ডকুমেন্টস যুক্ত করে পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়া ডকুমেন্টস সহ সব অরিজিনাল কাগজপত্র জমা দিতে হবে। এর পর এম্ব্যাসি থেকে ইউনিভার্সিটি সিলেক্ট করার সুযোগ দিবে।
👉যারা ব্যাচেলর এ যাবেন তাদের ইউনিভার্সিটি এবং সাবজেক্ট এম্ব্যাসি থেকে সিলেক্ট করে দিবে এবং মাস্টার্স বা পি.এইচ.ডি প্রোগ্রামে যারা যাবেন তাদের ৩টি সাবজেক্ট পছন্দ করার সুযোগ দেয়া হবে। সেক্ষেত্রে ১টা ভার্সিটি এর ৩টা সাবজেক্ট অথবা ৩টা ভার্সিটি এর ৩টা সাবজেক্ট বাছাই করা যাবে।
এরপর দূতাবাস কর্তৃক নির্বাচিত প্রার্থীদের আগস্টের শেষের দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে (MEXT) সুপারিশ করা হবে। পরবর্তীতে MEXT একটি স্ক্রীনিং পরিচালনা করে জুনের শেষে স্কলারশিপ অনুদানপ্রাপ্তদের নির্বাচন করবে।
ইউনিভার্সিটি দ্বারা সুপারিশকৃত MEXT স্কলারশিপ প্রাপকরা সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরে জাপানে পৌঁছান, তবে কেউ কেউ মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুতে পৌঁছান।
📜যে যে প্রোগ্রামে আবেদন করতে পারবেন--
যেহেতু পোষ্ট টা অনেক বড় হয়ে গিয়েছে। তাই প্রত্যেকটা প্রোগ্রামের বিস্তারিত আলাদা আলাদা ভাবে কমেন্ট বক্সে দেয়া আছে।