অফিসার জেনারেল ২০২৪ ভিত্তিক ইংরেজি সমাধান।
SET A
26. Three passengers ________ in an accident last night.
A. injured
B. have been injured
C. were injured
D. had injured
উত্তর: C. were injured
ব্যাখ্যা: বাক্যে "last night" (গত রাত) উল্লেখ থাকায় এটি Past Indefinite Tense হবে। যেহেতু যাত্রীরা নিজেরা নিজেদের আহত করেনি বরং দুর্ঘটনার দ্বারা আহত হয়েছে, তাই বাক্যটি Passive Voice-এ হবে। Past Indefinite-এর passive গঠন হলো was/were + verb-এর past participle। 'Three passengers' প্লুরাল হওয়ায় were injured সঠিক।
27. I used to live with my parents when I was a child. Now, I ________alone.
A. am used to live
B. am used to living
C. used to living
D. use to live
উত্তর: B. am used to living
ব্যাখ্যা:বর্তমানে কোনো কিছুতে অভ্যস্ত বোঝাতে subject + be verb (am/is/are) + used to + verb+ing গঠনটি ব্যবহৃত হয়। যেহেতু বর্তমানে সে একা থাকায় অভ্যস্ত, তাই am used to living সঠিক।
28. You have been working since morning. ________ your lunch yet?
A. Do you have
B. Have you
C. Have you had
D. Did you have
উত্তর: C. Have you had
ব্যাখ্যা: বাক্যের শেষে "yet" থাকলে সাধারণত Present Perfect Tense-এর নেগেটিভ বা interogative রূপ হয়। Present Perfect interogative এর গঠন: Have/Has + subject + V3। এখানে principal verb হলো 'have' (খাওয়া অর্থে), যার V3 রূপ 'had'। সুতরাং Have you had সঠিক।
29. Choose the correct sentence.
A. The killer hanged for murder.
B. The killer was hanged for murder.
C. The killer was hung for murder.
D. The killer has been hung for murder.
উত্তর: B. The killer was hanged for murder.
ব্যাখ্যা: ফাঁসি দেওয়া অর্থে 'hang'-এর past participle রূপ হলো 'hanged' (আর কোনো বস্তু ঝুলানো অর্থে 'hung')। যেহেতু খুনিকে ফাঁসি দেওয়া হয়েছিল (Passive Voice), তাই was hanged সঠিক।
30. Choose the correct sentence.
A. Who do the car belong to?
B. Whom do the car belong to?
C. Who does the car belong to?
D. Who belongs to the car?
উত্তর: C. Who does the car belong to?
ব্যাখ্যা: The car হলো Third Person Singular Subject। তাই এর সাথে auxiliary verb হিসেবে 'does' বসবে। গঠন অনুযায়ী: Who + does + subject + belong to?
31. Choose the correct passive form of "Who invented Television?"
A. Television was invented by who?
B. By whom Television was invented.
C. Who was invented Television?
D. By whom was Television invented?**
উত্তর: D. By whom was Television invented?
ব্যাখ্যা: Active Voice-এ 'Who' থাকলে Passive-এর শুরুতে 'By whom' বসে। এরপর tense অনুযায়ী auxiliary verb (Past Indefinite-এর জন্য was), তারপর object-টি subject হয় (Television) এবং সবশেষে মূল verb-এর V3 বসে। প্রশ্নবোধক চিহ্নের কারণে auxiliary verb-টি subject-এর আগে বসে।
32. The teacher forbade students ________ in the exams.
A. not to copy
B. to copy
C. copy
D. for copying
উত্তর: B. to copy
ব্যাখ্যা: Forbade (নিষেধ করা) শব্দটি নিজেই একটি নেতিবাচক (negative) শব্দ। তাই এরপরে পুনরায় 'not' ব্যবহার করা যাবে না। Forbid-এর পর ইনফিনিটিভ (to + verb) বসে। সুতরাং to copyসঠিক।
33. Neither Rahim nor his friends ________ guilty.
A. have found
B. has been found
C. have been found
D. had found
উত্তর: C. have been found
ব্যাখ্যা: Neither... nor' যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে 'nor'-এর পরের subject (এখানে 'his friends' যা plural) অনুযায়ী verb নির্ধারিত হয়। সেই নিয়মে Plural Passive voice হিসেবে have been found হয়।
34. Choose the correct spelling.
A. Repeatation
B. Repetition
C. Repeation
D. Repitition
উত্তর: B. Repetition
ব্যাখ্যা: পুনরাবৃত্তি' শব্দের সঠিক ইংরেজি বানান হলো Repetition (R-e-p-e-t-i-t-i-o-n)।
35. What does 'bring somebody to book' mean?A. To read a book to someone
B. To make somebody interested in reading
C. To punish someone
D. To register someone's name in a book
উত্তর: C. To punish someone
ব্যাখ্যা: Bring to book' একটি ইংরেজি idiom (বাগধারা), যার অর্থ হলো তিরস্কার করা, কৈফিয়ত চাওয়া বা শাস্তি দেওয়া (To punish someone / to call to account)।
36. I thought the city would be a dangerous place. ________, it turned out to be rather pleasant.
A. Similarly
B. On the contrary
C. Hence
D. Indeed
উত্তর: B. On the contrary
ব্যাখ্যা: প্রথম বাক্যে শহরটিকে বিপজ্জনক ভাবা হয়েছিল, কিন্তু পরের বাক্যে সেটি মনোরম বা ভালো প্রমাণিত হলো। দুটি বিপরীতমুখী ধারণাকে যুক্ত করতে 'On the contrary' (পক্ষান্তরে/বিপরীতভাবে) ব্যবহৃত হয়।
37. What do you mean by the expression "plough the sands"?
A. to end wars
B. to achieve success
C. to work in vain
D. to cover up
উত্তর: C. to work in vain
ব্যাখ্যা: Plough the sands" বাগধারাটির অর্থ হলো বৃথা শ্রম দেওয়া বা পণ্ডশ্রম করা। ইংরেজিতে যা to work in vain বা useless labor।
38. What do you mean by the expression 'détente'?
A. easing of strained relationships between countries
B. withdrawal of embassy
C. arrangement of delegation
D. disagreement in foreign policies
উত্তর: A. easing of strained relationships between countries
ব্যাখ্যা: Détente' (দেতাত) একটি ফরাসি শব্দ যা আন্তর্জাতিক রাজনীতিতে ব্যবহৃত হয়। এর অর্থ হলো দুই বা ততোধিক দেশের মধ্যে টানাপোড়েন বা শত্রুতামূলক সম্পর্কের অবসান বা শিথিলকরণ।
39. 'Pseudo' means:
A. Fame
B. False
C. Fortune
D. Danger
উত্তর:B. False
ব্যাখ্যা: Pseudo' (ছদ্ম/অপ্রকৃত) শব্দের অর্থ হলো ভুয়ো বা মিথ্যা, যা ইংরেজিতে False।
40. The word with the correct spelling:
A. extempor
B. exemplify
C. extravegance
D. expadition
উত্তর: B. exemplify (প্রশ্নে 'exemplify' সঠিক বানানে আছে; Extempore-এর শেষে 'e' নেই প্রশ্নে, Extravagance-এ 'a' হবে, Expedition-এ 'e' হবে)। সুতরাং সঠিক বানান B. exemplify।
41. When you say, you are a 'fish out of water', it means you are...:
A. almost dead
B. in an uncomfortable state
C. breathless
D. someone exceptional
উত্তর: B. in an uncomfortable state
ব্যাখ্যা: Fish out of water' (ডাঙার মাছ) বলতে বোঝায় এমন এক অস্বস্তিকর পরিস্থিতি যেখানে কেউ মানিয়ে নিতে পারছে না। অর্থাৎ in an uncomfortable state।
42. One of his ________ the award.
A. film won
B. films won
C. films have
D. film will win
উত্তর: B. films won
ব্যাখ্যা: One of the/his'-এর পরে noun টি সবসময় Plural হয় কিন্তু verb-টি Singular হয় (যদি না relative pronoun থাকে)। এখানে 'films' প্লুরাল noun এবং 'won' (Past tense) বসে বাক্যটি গঠন করেছে।
43. The antonym of 'predatory':
A. pensive
B. presumptive
C. harmless
D. predetermined
উত্তর: C. harmless
ব্যাখ্যা: Predatory' অর্থ হিংস্র, শিকারী বা পরভোজী (যা অন্যের ক্ষতি করে)। এর বিপরীত শব্দ (Antonym) হলো
harmless (নিরীহ বা ক্ষতিকর নয় এমন)।
44. The synonym of 'mercurial':
A. hurtful
B. joyful
C. volatile
D. merciful
উত্তর: C. volatile
ব্যাখ্যা: Mercurial' শব্দের অর্থ পরিবর্তনশীল, চঞ্চল বা পারদসম অস্থির। এর সমার্থক শব্দ (Synonym) হলো volatile (অস্থির/সহজে পরিবর্তনশীল)।
45. If something is in a state of flux, it means:
A. it is constantly changing
B. it is very risky
C. it is stable
D. it is failing
উত্তর: A. it is constantly changing
ব্যাখ্যা: In a state of flux" একটি ফ্রেজ যার অর্থ অনবরত পরিবর্তনশীল অবস্থা বা অস্থির অবস্থা। তাই সঠিক উত্তর it is constantly changing.
46. The number of schools in this area ________________ for the safety of its inhabitants.
A. are increasing day by day
B. is increasing day by day
C. is increases day by day
D. are increase day by day
উত্তর: B. is increasing day by day
ব্যাখ্যা: The number of' যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে verb সর্বদা Singular হয়। তাই এখানে singular continuous form হিসেবে is increasing day by day বসবে।
47. The dilapidated building was ________ for the safety of its inhabitants.
A. preserved
B. attacked
C. erased
D. demolished
উত্তর: D. demolished
ব্যাখ্যা: Dilapidated building অর্থ জরাজীর্ণ বা ভগ্নপ্রায় ভবন। অধিবাসীদের নিরাপত্তার স্বার্থে জরাজীর্ণ ভবন ভেঙে ফেলা বা গুঁড়িয়ে দেওয়া হয়। 'Demolish' অর্থ গুঁড়িয়ে দেওয়া বা ধ্বংস করা।
48. The staff members............the new Managing Director.
A. looking forward for meet
B. look forward to meet
C. are looking forward to meet
D. are looking forward to meeting
উত্তর: D. are looking forward to meeting
ব্যাখ্যা: Look forward to'-এর পর verb-এর সাথে 'ing' যুক্ত হয়। যেহেতু 'Staff members' প্লুরাল, তাই Present Continuous Tense-এ are looking forward to meeting সঠিক।
49. If the bank .....the customer earlier, the cheque wouldn't have bounced.
A. would notify
B. had notified
C. notifies
D. will have notified
উত্তর: B. had notified
ব্যাখ্যা:এটি Third Conditional-এর নিয়ম। 'If' যুক্ত অংশে Past Perfect Tense (had + V3) হলে অপর অংশে would have/could have + V3 বসে। যেহেতু অপর অংশে 'wouldn't have bounced' আছে, তাই 'if' ক্লজে had notified হবে।
50. 'Altruism' involves:
A. selfless concern for the wellbeing of others
B. belief that human beings exist in a purposeless world
C. excessive admiration of one's physical appearance
D. love for nature
উত্তর: A. selfless concern for the wellbeing of others
ব্যাখ্যা: Altruism' শব্দের অর্থ পরোপকারিতা বা পরার্থপরতা। অর্থাৎ নিজের স্বার্থ চিন্তা না করে অন্যের কল্যাণে কাজ করা।
কয়টা হলো..
Uzzal Sir
Where Dream comes True
One of your favourite teachers in town, conducting an interesting class on prepositions, attracted many students.
15/05/2026
True character does not need constant explanation.
Be good in your actions, clear in your values, and consistent in your conduct.
The right people will understand you without repeated proof.
True character does not need constant explanation.
Be good in your actions, clear in your values, and consistent in your conduct.
The right people will understand you without repeated proof.
📑Vocabulary From Daily Star
Remake(verb)- পুনরায় তৈরি করা
Fanfare (noun)-জাঁকজমকপূর্ণ ঘোষণা
Run through(phrasal verb) - দ্রুত পরীক্ষা করে নেওয়া
Fluctuate(verb) - ওঠানামা করা
Green belt - চারপাশে সবুজ জায়গা
Enroach(verb) - অবৈধভাবে দখল করা
Canal dredged - খাল খনন
Interpretation(noun)-ব্যাখ্যা
Obsolete(adjective)- প্রাচীন
Guesswork(noun) - অনুমানভিত্তিক সিদ্ধান্ত
প্রতিদিন ট্রান্সলেশন চর্চা
Example -3
কিছু কথা :
অনুবাদ করার আগের আপনি বাংলা বাক্যটা পড়ে একসাথে লেখা যায় এমন word/Phrase গুলো underline করে word/Phrase গুলোর অর্থ লিখবেন তারপর বাক্যের গঠন অনুযায়ী অনুবাদ সাজাবেন ।
English:
The latest Unicef-backed study on the country’s primary education system should serve as a wake-up call for everyone involved.
Phrase:
The latest Unicef-backed study → ইউনিসেফ-সমর্থিত সর্বশেষ গবেষণা
on the country’s primary education system → দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে
should serve as → হিসেবে কাজ করা উচিত
a wake-up call → সতর্কবার্তা
for everyone involved → সংশ্লিষ্ট সবার জন্য
Tense: Modal
Bangla:
দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে ইউনিসেফ-সমর্থিত সর্বশেষ গবেষণাটি সংশ্লিষ্ট সবার জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করা উচিত।
প্রতিদিন ট্রান্সলেশন চর্চা
Example -2
কিছু কথা :
অনুবাদ করার আগের আপনি বাংলা বাক্যটা পড়ে একসাথে লেখা যায় এমন word/Phrase গুলো underline করে word/Phrase গুলোর অর্থ লিখবেন তারপর বাক্যের গঠন অনুযায়ী অনুবাদ সাজাবেন ।
English:
The project is designed to address the crisis that five decades of India’s Farakka Barrage operation created.
Phrase:
The project → প্রকল্পটি
is designed → পরিকল্পিত হয়েছে
to address → মোকাবিলা করার জন্য
the crisis → সংকট
that → যা
five decades of → পাঁচ দশকের
India’s Farakka Barrage operation → ভারতের ফারাক্কা ব্যারাজ পরিচালনা
created → সৃষ্টি করেছে
Tense: Present Simple Passive + Past Simple
Bangla:
প্রকল্পটি ভারতের ফারাক্কা ব্যারাজের পাঁচ দশকের পরিচালনায় সৃষ্টি হওয়া সংকট মোকাবিলার জন্য পরিকল্পিত হয়েছে।
Translation (Bangla to English)
ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। ব্যাংক সাধারণ জনগণের আমানত এবং সঞ্চয় রক্ষা করে। ব্যাংক একটি সুনির্দিষ্ট নীতিকাঠামোর আওতায় ঝুঁকি ব্যবস্থাপনা করে। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এটি জরুরি। মন্দার সময়ে ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আরও বেশি। এ ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব সর্বাধিক। এর নজরদারি করবে ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংক নতুন ঝুঁকির মুখোমুখি হচ্ছে। পূর্বে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি। সময়ের সাথে সাথে এ ধরনের ঝুঁকি মোকাবেলায় মনোযোগী হয়ে উঠছে ব্যাংকগুলো।
(Combined 09 Banks & 01 NBFI (Officer General) Date: 31.03.2023)
📑📑Question??
Nazrul is the Shelley of Bangla Literature. Here, Shelley is -
a.Proper Noun
b.Abstract Noun
c.Common Noun
d.Material Noun
📑এই Word গুলো পরীক্ষায় বারবার আসে-Confused Words
✅Blasphemy - সৃষ্টিকর্তা বা ধর্মকে অবমাননা করা বোঝায়
কিন্তু পবিত্র স্থানকে অপবিত্র করা বুঝালে-Sacrilege
✅ Apostasy - ধর্মত্যাগ
✅ Heresy - ধর্মদ্রোহিতা
✅ Profanity - ধর্মবিরোধী ভাষা
13/05/2026
English Newspaper Analysis-
📑📑QUESTION??
Trump administration appeals latest court loss on tariffs.
Here,
Adjective form of 'loss'
a.lost
b.lose
c.loose
d.lostly
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Dhaka
1100