BallPoint- বলপয়েন্ট

BallPoint- বলপয়েন্ট This page is created for educational purpose. Together we can learn better and achive our goal.

24/08/2023

রোমের কলোসিয়াম। রোমান সাম্রাজ্যের নৃশংসতার এক নিদর্শন। এটি রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় স্থাপনা। এর আদি নাম ছিল ফ্ল্যাভিয়ান নাট্যশালা। Colosseum in Rome.

21/08/2023

রাসেল ভাইপার (Russel Viper) বাংলাদেশে প্রাপ্ত সাপের মধ্যে সবচেয়ে বিষধর সাপ। এক সময় এই সাপকে বাংলাদেশে বিলুপ্ত প্রায় প্রাণী ধরা হলেও বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে এর উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে এটি এক মূর্তিমান আতঙ্ক।

15/08/2023

ডায়মন্ড বিচ (Diamond Beach) হল কালো বালির এক সৈকত যা আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে জোকুলসারলন হিমবাহের কাছে অবস্থিত। শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই সৈকতটি আইসল্যান্ডের সেরা ভ্রমণ স্থানগুলির মধ্যে একটি।

এগুলো এখন শুধুই স্মৃতি ❤️❤️
15/08/2023

এগুলো এখন শুধুই স্মৃতি ❤️❤️

বর্ষাকালে নতুন পানির মাছ❤️❤️।
14/08/2023

বর্ষাকালে নতুন পানির মাছ❤️❤️।

13/08/2023

সম্প্রতি কক্সবাজার বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল আকস্মিক বন্যায় বিপর্যস্ত। কক্সবাজার ও চট্টগ্রামে ভয়াবহ এই আকস্মিক বন্যার কারণ কি? | Causes of Flood in Cox's Bazar and Chittagong.

ঢোল কলমি- একটা সময় গ্রামে যেখানে সেখানে দেখা যেত। বিশেষ করে পুকুর পাড়ে। অনেক সময় সবজি ক্ষেতে বাঁশের বেড়ার বিকল্প হিসেবে ...
13/08/2023

ঢোল কলমি- একটা সময় গ্রামে যেখানে সেখানে দেখা যেত। বিশেষ করে পুকুর পাড়ে। অনেক সময় সবজি ক্ষেতে বাঁশের বেড়ার বিকল্প হিসেবে ব্যাবহার করা হত। ঢোল কলমির ফুল দেখতে অসম্ভব সুন্দর।
তবে বর্তমানে এটি খুব একটা দেখা যায় না। বর্তমানে বাংলাদেশে এটি বিলুপ্ত প্রায়।

Photo Credit : Ferdous Hasan on Pexel.

চেঙ্গিস খান: ইতিহাসের সবচেয়ে ভয়ংকর বিজেতার গল্পইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন অথচ চেঙ্গিস খানের নাম শোনেনি এমন মা...
12/08/2023

চেঙ্গিস খান: ইতিহাসের সবচেয়ে ভয়ংকর বিজেতার গল্প

ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন অথচ চেঙ্গিস খানের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল তিনি। ধ্বংস, হত্যা, চাতুর্য, ক্ষমতা, লিপ্সা এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন একটি জীবন্ত সিনেমার মত। এই বিশ্ব বিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস নয়। “চেঙ্গিস খান” তার উপাধি। “তেমুজিন” তার প্রকৃত নাম।

চেঙ্গিস খান ছিলেন একজন মঙ্গোলীয় সামরিক নেতা যার নেতৃত্বে একসময় পৃথিবীর ইতিহাসের বৃহত্তম সংলগ্ন সাম্রাজ্য মঙ্গোল সাম্রাজ্য এর সৃষ্টি হয়েছিল। সেই সময় পুরো পৃথিবীর প্রায় ১৭ শতাংশ ছিল মঙ্গোল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। তবে এই বিশাল সাম্রাজ্য সৃষ্টির পেছনে ছিল এক বর্বর হত্যাযজ্ঞের ইতিহাস। ধারণা করা হয়, সাম্রাজ্যের আধিপত্য বিস্তারের জন্য সে সময় চেঙ্গিস খানের মোঙ্গল বাহিনীর হাতে পৃথিবীর প্রায় চার কোটি মানুষ নিহত হয়েছিল যা ছিল তৎকালীন পৃথিবীর প্রায় ১১% জনসংখ্যা।তিনি জয় করেছিলেন চীন, ভারত, ইউরোপ, ভারত ও এশিয়ার প্রায় ১ কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল।
চেঙ্গিসের সমাধি কোথায় সেটা কেউই জানেনা। কারণ তার শেষকৃত্যের উপস্থিত সবাইকে হত্যা করা হয়। আর চেঙ্গিসের উত্তরাধিকারীরাও সেটা গোপন রাখেন। তাই আজ পর্যন্ত চেঙ্গিসের সমাধি এক অজানা রহস্য।

11/08/2023

সোনালী মথুরা (Golden Pheasant) | পশ্চিম চীনের জমকালো এক পাখি।

ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন কারণে যুদ্ধ হওয়ার কথা আমরা শুনেছি। কিন্তু আজ আপনাদের জানাবো এমন একটি যুদ্ধের কথা যা ঘটেছিল...
11/08/2023

ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন কারণে যুদ্ধ হওয়ার কথা আমরা শুনেছি। কিন্তু আজ আপনাদের জানাবো এমন একটি যুদ্ধের কথা যা ঘটেছিল একটি বালতিকে কেন্দ্র করে! ১৩২৫ সালে ইতালিতে হওয়া সেই যুদ্ধের নাম War of the Bucket।
ইতালিতে অবস্থিত মোডেনা শহরটির সৈনিকরা বোলোগনা শহর থেকে একটি বালতি চুরি করে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই শহরের মধ্যে যুদ্ধ লেগে যায়। অবিশ্বাস্য মনে হলেও এই যুদ্ধে প্রায় ২ হাজার জন নিহত হয়। এখনও সেই চুরি করা বালতিটি মোডেনা শহরে আছে।

06/08/2023

পিগমি মারমোসেট (Pygmy marmoset) । বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম বানর। এদের উচ্চতা গড়ে ৫.৫ থেকে ৬.৩ ইঞ্চি। এরা এতই ছোট যে হাতের আঙুলে নিয়ে ঘুরে বেড়ানো যায়।

Address

Dhaka
2371

Alerts

Be the first to know and let us send you an email when BallPoint- বলপয়েন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BallPoint- বলপয়েন্ট:

Shortcuts

Share