অমৃতবর্ষিণী সংগীত বিদ্যায়তন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • অমৃতবর্ষিণী সংগীত বিদ্যায়তন

অমৃতবর্ষিণী সংগীত বিদ্যায়তন আপন বাঙালী সংস্কৃতির সাথে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষদের যুক্ত করা।

সময়ের বিবর্তনে অপসংস্কৃতির আগ্রাসনে বাঙালী সংস্কৃতি কিছুটা
হলেও ম্রিয়মাণ। যদিও গ্রামীণ জনগোষ্ঠীর সাথে বাঙালী কৃষ্টি ও
সংস্কৃতির নিবিড় যোগাযোগ। “অমৃতবর্ষিণী” ২০১০ সাল থেকে নানা
ধরণের চড়াই-উতরাই পেরিয়ে ঘরোয়া ও উনমুক্ত অঙ্গনে নানা ধরণের
অনুষ্ঠান আয়োজন করে আসছে। বিভিন্ন সময় অগ্রজ বিভিন্ন
গুণীজন এই সংগঠনকে সংগঠিত করার জন্য নানাভাবে চেষ্টা
চালিয়েছেন। তবে, গত দশ বছরে সার্বিক সংগীত বিষয়ের নানা
পদ্ধতির আগ্রাসনে এবং সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকদের নানা
ধরণের অনিহা ও অনিচ্ছার কারণে আমাদের শিল্পী ও শিল্প গুণে ও
মানে যথাযথ সম্মানিত হচ্ছেন না এবং উন্নততম ক্রিয়াত্মক শিল্পের
পৃষ্ঠপোষকতায় নিয়মতান্ত্রিক ও উচ্চ পর্যায়ের মঞ্চ না থাকায় শিল্প ও
শিল্পীর আন্তর্জাতিক পর্যায়ের উন্নীত হতে পারছে না বিধায় বিগত
২০১০ সাল থেকে বিভিন্ন জনের সাহায্য-সহযোগিতায় বিভিন্ন
সময়ে মাসিক শ্রোতার আসর, ঋতুকালীন উৎসব আয়োজন করে
আসছে অমৃতবর্ষিণী । এর ফলে শিল্প, শিল্পী ও শ্রোতার আশাতীত ফল পরিলক্ষিত হয়েছে এবং বিষয়গুলো নানাজনের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছে।
রাগসংগীত ও অপ্রচলিত বাংলা গান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আপন সংস্কৃতির সাথে নতুন প্রজন্মকে যুক্ত করার লক্ষ্য ও সাধনায় এগিয়ে যাবে এই সঙ্গীত বিদ্যায়তন।

Address

Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when অমৃতবর্ষিণী সংগীত বিদ্যায়তন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to অমৃতবর্ষিণী সংগীত বিদ্যায়তন:

Shortcuts

Share