We will try to help all those students who want to study in film and television department in Jagannath University.
বিষয়:ডিপার্টমেন্ট অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন
ফিল্ম অ্যান্ড টেলিভিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ডিপার্টমেন্ট গুলোর একটি।বর্তমানে চারটি ব্যাচ এখানে অধ্যয়নরত। অর্থাৎ আপনারা যারা এবার ভর্তি হতে যাচ্ছেন তারা হবেন আমাদের পঞ্চম আবর্তন 🙂
শুরুতে এই ডিপার্টমেন্টের এত প্রচারণা না থাকলেও ধীরে ধীরে এটি একটি জনপ্রিয় ডিপার্টমেন্টে পরিণত হচ্ছে।
আসলে ফিল্ম ও টেলিভিশন জগতটাই তো একটি জনপ্রিয় স্থান। আপনি এমন লোক খুজে পাবেন না যারা ফিল্ম দেখে না টেলিভিশন দেখে না। তাই এই ডিপার্টমেন্টের প্রতি অনেকের আকাক্ষা জন্মে এবং অনেকেই ভর্তি হতে চায়!
তবে আপনাকে ভাবতে হবে! আপনি কি নিজের সারাজীবন চলচ্চিত্রকে উৎসর্গ করতে প্রস্তুত কিনা! যদি প্রস্তুত না হোন তাহলে ভর্তি হবার আগে আরো একবার ভেবে দেখবেন 🙂এই ডিপার্টমেন্ট কখনোই আপনাকে তারকা বানাবে না! আপনাকে নিজেই নিজের পথ তৈরী করতে হবে।
তবে যারা চলচ্চিত্রের সাথে যুক্ত আছেন,এই ক্ষেত্রে কিছু করতে চান তাদের জন্যই এই ডিপার্টমেন্ট।আপনার জন্য রয়েছে ফিল্ম জগতের সব স্বনামধন্য ও যোগ্য শিক্ষকগন 🙂 আপনার জন্য হতে পারে এই ডিপার্টমেন্ট একটি সংযোগ সেতু! আমাদের ডিপার্টমেন্টে রয়েছে "Big screen android TV" ও সেমিনার রুম। এছাড়া আমাদের "JNUFC" নামে একটি ফিল্ম ক্লাবও রয়েছে!
আপনাকে স্বাগতম🙂
এবার আসি ভর্তি প্রক্রিয়া নিয়ে। আপনারা নিশ্চই জানেন এটি একটি স্পেশাল ডিপার্টমেন্ট। তাই এর ভর্তি প্রক্রিয়া একটু ভিন্ন। সার্কুলারে যদিও কেবল ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরীক্ষার কথা বলা হয়েছে তবুও একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এ ব্যাপারে আপনারা ৯৯% নিশ্চিত থাকুন।
জিপিএ+লিখিত+মৌখিক/ব্যবহারিক এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে মেধা তালিকা নির্ধারন করা হবে। জিপিএ র হিসাবটি সার্কুলারে সুন্দর করে দেয়া আছে। আপনারা দেখে নিবেন।
এবার আসি লিখিত পরীক্ষা নিয়ে। আসলে লিখিত পরীক্ষা এর নির্দিষ্ট কোনো বিষয় নেই। চলচ্চিত্র বিষয়ক
বিভিন্ন প্রশ্ন, বিখ্যাত চলচ্চিত্রের রিভিও,ইংরেজী টু বাংলা,বাংলা টু ইংরেজী ট্রান্সলেশন ও চলচ্চিত্র সম্পর্কিত পারিভাষিক শব্দ।এছাড়া গতবারের প্রশ্নটি আমি দিয়েছি আপনারা দেখে নিন।
আর মৌখিক পরীক্ষা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হবার "কী ফ্যাক্টর"। সাধারনত নিজস্ব পরিচয়,রাজনৈতিক ও চলচ্চিত্র বিষয়ক প্রশ্ন করা হয়।
আর ব্যবহারিক নেওয়ার কোনো সম্ভাবনা নেই।
আসা করি ডিপার্টমেন্ট সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। আবারো বলি কেবলমাত্র চলচ্চিত্রকর্মী হবার ইচ্ছা থাকলেই এই ডিপার্টমেন্টে ভর্তি হবেন। ভাইভাতে আপনার প্রথম প্রশ্নই হবে " আপনি এই ডিপার্টমেন্টে কেনো ভর্তি হতে চান?"