Scholar Support Bangladesh

Scholar Support Bangladesh Feel free to ask about foreign study ❤️ 🇲🇾 🇧🇩 🇨🇦

❌Page Ownership and Car ownership statement:প্রায় এক বছর আগে এই প্রতিষ্ঠানের মালিকের অনুরোধে একটি গাড়ি আমার নাম ও পাসপ...
28/07/2026

❌Page Ownership and Car ownership statement:

প্রায় এক বছর আগে এই প্রতিষ্ঠানের মালিকের অনুরোধে একটি গাড়ি আমার নাম ও পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল, কারণ তখন তার পাসপোর্ট ভিসা রিনিউয়ের জন্য জমা ছিল। শুরু থেকেই আমি কখনোই বলিনি যে গাড়িটা আমার। গাড়িটা তারই, শুধু কাগজপত্রে আমার নাম রয়েছে।

গত ফেব্রুয়ারি থেকে তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্ক নেই। এরপর আমি তাকে বলেছিলাম যত দ্রুত সম্ভব গাড়ির মালিকানা আমার নাম থেকে তার নামে ট্রান্সফার করে নিতে। তখন তিনি বলেন, গাড়ি নষ্ট এবং তার কাছে এখন ট্রান্সফারের টাকা নেই।

আমি শুধু একটা কথাই বলেছিলাম—যতদিন পর্যন্ত গাড়িটা আমার নামে থাকবে, ততদিন দয়া করে রাস্তায় চালাবেন না। কারণ মালয়েশিয়ায় গাড়িটা যদি কোনো দুর্ঘট*নায় জড়ায় বা কোনো আই*নি সমস্যা হয়, তাহলে প্রথম দায়ভার আমার ওপরই আসবে।

তিনি আমার কাছে তিন মাস সময় চেয়েছিলেন এবং কথা দিয়েছিলেন যে এই সময়ে গাড়িটি শুধু পার্কিংয়েই থাকবে, রাস্তায় বের করা হবে না। আমি তার কথায় বিশ্বাস করে সময় দিয়েছিলাম। ৩ মাস যতদিন গাড়ি পার্কিং এ ছিলো আমি কোনো কথা বলিনি ঝামেলা ও করিনি।

কিন্তু তিনি বাংলাদেশ থেকে ফিরে আসার পর গত এক মাস ধরে আমি প্রায় প্রতিদিনই গাড়িটাকে রাস্তায় চলতে দেখেছি। একই সময়ে গাড়ির রোড ট্যাক্সের মেয়াদও শেষ হয়ে গেছে।একবার গাড়ি এক্সি*ডেন্ট এর শিকার ও হয়।

এরপর আমি শুধু একটা লিখিত স্টেটমেন্ট চেয়েছিলাম যে, গাড়িটি আমার নামে হলেও তিনি নিজ দায়িত্বে চালাচ্ছেন এবং ভবিষ্যতে কোনো দুর্ঘট*না, পুলিশি ঝামেলা বা আইনি সম*স্যা হলে তিনি নিজেই তার দায়িত্ব নেবেন। কিন্তু আমাকে এমন কোনো লিখিত নিশ্চয়তা দেওয়া হয়নি।

এবার ফেসবুক পেজের বিষয়টা বলি। এই পেজটি আমি নিজে তৈরি করেছিলাম। পরে তার স্টুডেন্ট কনসালটেন্সি ব্যবসার জন্য ব্যবহার করতে দিয়েছিলাম। অর্থাৎ ব্যবসা তার, কিন্তু পেজটির মূল মালিক আমি।

শুধুমাত্র নিজের আইন*গত নিরাপত্তার জন্য আমি আপাতত পেজটির নিয়*ন্ত্রণ নিজের কাছে নিয়েছি। আমি আগেই জানিয়ে দিয়েছি, যেদিন গাড়ির মালিকানা আমার নাম থেকে ট্রান্সফার হবে, সেদিনই আমি পেজ এবং সব অ্যা*ক্সেস সম্পূর্ণভাবে ফিরিয়ে দেব। তার ব্যবসার কোনো ক্ষ*তি করার ইচ্ছা আমার নেই।

❌দুঃখের বিষয়, এখন বলা হচ্ছে আমি নাকি গাড়িটা নিজের করে নিতে চাই, এমনকি আমাকে পুলিশ মাম*লার ভয়ও দেখানো হয়েছে।

✅আমি আবারও পরিষ্কার করে বলছি—
আমি কখনোই গাড়িটির মালিকানা দাবি করিনি। আমি শুধু চাই, যে গাড়িটি কাগজে-কলমে আমার নামে আছে, সেটির মালিকানা দ্রুত প্রকৃত মালিকের নামে হোক।

❌ বিভিন্ন জায়গায় আমি গাড়ি চুরি করতে চাচ্ছি এবং আমাকে মাম*লা দিবে এসব কথাবার্তা বলে বেড়ানোর কারণে আমি সত্যতা পাবলিকলি পোস্ট দিতে বাধ্য হলাম।

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Scholar Support Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share