22/12/2025
উদ্যোক্তা হোন।
@
SME Foundation
স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, সুশিক্ষাই হবে সেতুবন্ধন।
22/12/2025
উদ্যোক্তা হোন।
@
SME Foundation
21/12/2025
“চাকরি চায় অভিজ্ঞতা কিন্তু ফ্রেশাররা অভিজ্ঞতা পাবে কোথা থেকে?” এই প্রশ্নে আটকে থাকে হাজারো মেধাবী স্টুডেন্ট।😮
কিন্তু সত্য হলো রিক্রুটাররা যে অভিজ্ঞতা চায়, সেটা বেশিরভাগ ফ্রেশাররাই ইতিমধ্যে অর্জন করে ফেলেছে শুধু বুঝে উঠতে পারে না।
🎯 রিক্রুটাররা ‘Experience’ বলতে আসলে কী বোঝায়?
রিক্রুটারদের কাছে Experience ≠ শুধু চাকরির বছর
Experience মানে হলো আপনি কি বাস্তবে কোনো কাজ করে দেখিয়েছেন?
তারা মূলত ৪টি বিষয় খোঁজে:
✅ Skill Application : শেখা স্কিল বাস্তবে ব্যবহার করেছেন কি না
✅ Responsibility : দায়িত্ব নিয়ে কাজ করার অভ্যাস আছে কি না
✅ Problem Solving : সমস্যা দেখে সমাধান করতে পারেন কি না
✅ Consistency : নিয়মিত কাজ করার প্রমাণ আছে কি না
এই চারটি থাকলেই আপনি ফ্রেশার হয়েও Experienced!
ফ্রেশারদের সবচেয়ে বড় ভুল ধারণা
“চাকরি ছাড়া Experience হয় না” ❌
“Internship না থাকলে CV ফাঁকা” ❌
“CGPA থাকলেই চলবে” ❌
বাস্তবতা হলো আজকের জব মার্কেটে Skill + Evidence > CGPA
তাহলে রিক্রুটাররা কীভাবে ফ্রেশারদের Experience যাচাই করে?
রিক্রুটাররা এই প্রশ্নগুলো করে বোঝার চেষ্টা করে -
✅তুমি কী করতে পারো?
Skill
✅কোথায় ব্যবহার করেছো?
Practical Exposure
✅কী ফলাফল এসেছে?
Outcome
✅কী শিখেছো?
Growth Mindset
এই চারটির উত্তর দিতে পারলেই আপনি Strong Candidate।
স্টুডেন্ট অবস্থায় Experience তৈরি করার ৫টি প্রমাণিত উপায়
1️⃣ Internship (Paid বা Unpaid)
Company / Startup
NGO
Remote Internship
কীভাবে লিখবেন:
Worked as a Content Intern and assisted in planning weekly campaigns.
2️⃣ Volunteering & Leadership Experience
অনেকেই এটাকে Experience মনে করে না কিন্তু রিক্রুটার করে।
Event Volunteer
Campus Ambassador
Club Executive
Community Lead
এখানে তৈরি হয়:
Communication | Leadership | Teamwork | Accountability
3️⃣ Project-Based Experience (সবচেয়ে শক্তিশালী)
স্টুডেন্ট হয়েও আপনি করতে পারেন -
সোশ্যাল মিডিয়া পেজ চালানো
Canva দিয়ে ডিজাইন
Google Sheet দিয়ে ডাটা ম্যানেজমেন্ট
Blog / Portfolio / YouTube
নিজের করা কাজই আপনার Experience।
4️⃣ Freelancing / Small Client Work
Fiverr / Upwork
Local Client
Facebook-based Work
১টি ক্লায়েন্ট মানেই Client Communication + Deadline Handling + Real Pressure
5️⃣ Competition, Olympiad & Challenges
Business / Case Competition
Public Speaking Contest
Hackathon
এগুলো প্রমাণ করে Critical Thinking, Presentation Skill, Pressure Handling
📄 Experience না থাকলে CV-তে কী লিখবেন?
❌ ভুল:
“No experience yet”
✅ সঠিক:
Project Experience
Internship Experience
Volunteer Experience
Leadership Experience
Experience Section মানে কাজের প্রমাণ।
রিক্রুটারদের চোখে Ideal Fresher কেমন?
✔ শেখার আগ্রহ আছে
✔ আগে থেকেই চেষ্টা করেছে
✔ হাতে-কলমে কিছু করেছে
✔ কাজ দেখাতে পারে, শুধু সার্টিফিকেট না
ফ্রেশার হওয়া সমস্যা নাখালি ফ্রেশার হওয়াই সমস্যা।
Experience চাকরি পাওয়ার পর তৈরি হয় না, চাকরি পাওয়ার আগেই তৈরি করতে হয়।
আজ আপনি স্টুডেন্ট, আজই Experience বানানো শুরু করলে কাল চাকরি আপনাকেই খুঁজবে।
এই কন্টেন্ট টি কি আপনার জন্য হেল্পফুল ছিলো? যদি হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে কোন টপিকের ওপর কন্টেন্ট পেলে উপকৃত হবেন তাও জানাতে পারেন।
শেয়ার করে বাকীদেরও হেল্প করতে পারেন। ❤️
08/12/2025
ঘরে বসে ফ্রি স্কিল শিখুন — সম্পূর্ণ গাইডলাইন
১. একটি স্কিল সিলেক্ট করুন
প্রথমেই ঠিক করুন—আপনি কোন স্কিল শিখতে চান। Excel, Word, Canva, Typing, Graphic Design, Digital Marketing—একসময় একটাই নিন। একসাথে অনেকগুলো শুরু করলে কোনোটা ভালোভাবে শিখা যায় না।
২. ছোট করে লক্ষ্য ঠিক করুন
দিনে ৩০ মিনিট বা সপ্তাহে ৩ দিন—এভাবে ছোট Target সেট করুন। ছোট Target সহজে অর্জন করা যায়, আর এতে আত্মবিশ্বাস বাড়ে।
৩. ফ্রি রিসোর্স ব্যবহার করুন
YouTube, Google, Coursera, Alison—এগুলোতে অসংখ্য ফ্রি কোর্স আছে। একই স্কিলের জন্য অন্তত ২–৩টি Playlist বেছে রাখুন। অবশ্যই Beginner লেভেলের কনটেন্ট দিয়ে শুরু করুন।
৪. প্র্যাকটিসকে গুরুত্ব দিন
শুধু ভিডিও দেখলে স্কিল আসে না। দেখার পর ১০ মিনিট প্র্যাকটিস করুন। Excel–এ ফর্মুলা লিখে দেখুন, Canva-তে ১টা ডিজাইন বানান, Typing-এ ১টা প্যারাগ্রাফ লিখুন—এটাই আপনাকে দ্রুত উন্নতি করাবে।
নোট নিন ও সেভ করে রাখুন
শিখতে গিয়ে যেসব টিপস ভালো লাগে—সেগুলো Notepad বা Google Keep-এ লিখে রাখুন। ভবিষ্যতে দ্রুত রিভিউ করতে সহায়তা করবে।
৬. প্রতি সপ্তাহে নিজের অগ্রগতি মাপুন
এক সপ্তাহে কী শিখলেন তা পর্যালোচনা করুন।
– Excel: নতুন ৫টা ফর্মুলা
– Canva: ২টা পোস্ট ডিজাইন
– Typing: Speed ৩০→৪০ WPM
এসব দেখে মোটিভেশন বাড়বে।
৭. একটা ছোট Project করুন
শিখা জিনিস দিয়ে ছোট একটা প্রজেক্ট তৈরি করুন।
– Excel: মাসিক বাজেট শিট
– Canva: নিজের পেজের জন্য ১টা পোস্ট
– Word: সুন্দর ফরম্যাটিং করা ডকুমেন্ট
এতে Real-life Skill তৈরি হবে।
৮. নিয়মিততা ধরে রাখুন (Consistency is the key!)
আপনি একদিনে ২ ঘণ্টা শিখবেন—এরচেয়ে প্রতিদিন ২০–৩০ মিনিট শিখা অনেক বেশি কার্যকর। স্কিল উন্নতি হয় ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে।
৯. নিজেকে কম্পেয়ার করবেন না
অন্যকে দেখে হতাশ হবেন না। সবাই নিজের মতো করে শেখে। আপনার ছোট অগ্রগতি—আপনার ভবিষ্যতের বড় পরিবর্তন।
১০. মোবাইল দিয়েই শিখতে পারবেন
ঘরে ল্যাপটপ না থাকলেও সমস্যা নেই। YouTube, Typing App, Canva App—সবই মোবাইলে কাজ করে। তাই শেখা শুরু করার কোনো অজুহাত নেই।
👉 আজকের সিদ্ধান্ত:
আজই ১টা স্কিল বেছে নিন, ৩০ মিনিট সময় দিন, নোট করুন, প্র্যাকটিস করুন।
ঘরের ভিতর বসে শুরু করা এই ছোট পদক্ষেপ—একসময় আপনার ক্যারিয়ার বদলে দেবে।
08/12/2025
নেতিবাচকতা থেকেই তৈরি করতে হবে ইতিবাচকতা!
# # শেখ আকিজ উদ্দিন: সেলস মাইন্ডসেটের ৭ শক্তি
**১. মানুষ বোঝার ক্ষমতা**
অল্প বয়সে ব্যবসা শুরু। গ্রাহক কী চায়, কীভাবে সিদ্ধান্ত নেয়, সব তিনি লক্ষ্য করতেন। এখান থেকেই তাঁর সেলস শক্তি তৈরি।
**২. প্রোডাক্ট নয়, সমাধান বিক্রি**
গ্রামীণ এলাকায় সস্তা, মানসম্মত বিড়ির অভাব ছিল। তিনি সেই গ্যাপ ধরেছিলেন। তাঁর ফোকাস ছিল প্রয়োজন, প্রোডাক্ট চাপানো নয়।
**৩. মান এবং বিশ্বাসই মূল**
তিনি জানতেন বিক্রি বাড়ে যখন মানুষ বিশ্বাস করে। তাই মানে ছাড় দেননি কখনো।
**৪. হিসাব কষে ঝুঁকি**
ঝুঁকি নিতেন, কিন্তু অন্ধভাবে না। বাজার বোঝার পরেই সিদ্ধান্ত নিতেন।
**৫. মাঠে নেমে শেখা**
দোকান ঘুরে, শ্রমিক আর পরিবেশকের কথা শুনে তথ্য নিতেন। বাস্তবের ওপর দাঁড়ানো সিদ্ধান্তই তাঁকে এগিয়ে রেখেছিল।
**৬. সম্পর্ক আগে**
ডিস্ট্রিবিউটর, কর্মী, গ্রাহক সবাইকে সন্মান। সম্পর্ক শক্ত হলে সেলসও শক্ত হয়।
**৭. ধৈর্য এবং ধারাবাহিকতা**
রাতারাতি কিছু হয়নি। নিয়মিত মান, গ্রাহক বোঝা আর ধারাবাহিক কাজ তাঁকে সাম্রাজ্য গড়তে সাহায্য করেছে।
---
# # # সারাংশ
গ্রাহক বোঝা
সমাধান দাও
মান রাখো
মাঠের তথ্য নাও
সম্পর্ক গড়ো
স্থির থাকো
এটাই শেখ আকিজ উদ্দিনের সেলস মাইন্ডসেট। আজকের যেকোনো সেলস টিমের জন্যও এটি একইভাবে কার্যকর।
The Lean Startup বইয়ের মেইন জিস্ট শেয়ার করব আজকে ১০টা পয়েন্টে.. 😉
Eric Ries-এর The Lean Startup বইটা পড়া শুরু করি একটা খুব simple প্রশ্ন নিয়ে: “কীভাবে কম টাকা, কম resources, কম সময় নিয়ে একটা আইডিয়াকে reality বানানো যায়?” বইটা পড়ে বুঝলাম স্টার্টআপ সফল ভাবে রান করতে ফোর্স করার চাইতে scientific system follow করা উচিত। আজকে সেই সিস্টেমটাই খুলে বলব।
1. প্ল্যানিং কম, এক্সিকিউশন বেশি
আমরা আইডিয়া পেলেই planning শুরু করি আর planning করতেই থাকি। Lean Startup বলে, “Stop planning endlessly, start building quickly.”
মানে: প্রথম কাজ হচ্ছে একটা ছোট usable version বানানো, সেটা real users দিয়ে test করা, data এনালাইসিস করে, তারপর আবার build করা। এই continuous loop-টাই আপনার growth engine।
Speed এখানে talent-এর থেকেও important।
2. Minimum Viable Product (MVP) বা অল্প প্রোডাকশন, ফাস্ট লার্নিং
অনেকেই ভাবে product launch মানে সব feature বানাতে হবে, কিন্ত না বস! আপনার product-এর সবচেয়ে risky assumption হল সেটা test করবে এমন ছোট version-টাই MVP। যদি মানুষ ওই basic version-ও use না করে, তাহলে fancy feature-এ লাখ টাকা ঢালার কোনো মানেই নাই। MVP আপনাকে real demand validate করতে সাহায্য করে।
3. Validated Learning - কাস্টমার কী করলো, সেটা এনালাইসিস করুন
মানুষকে জিজ্ঞেস করবেন না যে “আপনি কি এটা ইউজ করবেন?” বরং...দাড়ান এটা বলার আগে বলি বইয়ে কি বলে!
এইখানে Lean Startup বলে: “Ask for behavior, not opinions.” একটা ছোট demo দিন, দেখুন install করে কিনা, sign up করে কিনা, return করে কিনা। User actions are hard truth - words are soft lies.
4. Innovation Accounting - vanity নয়, actionable metrics
Follower count বা views দিয়ে ব্যবসা চলে না বস। যা চলে: retention, repeat usage, activation rate, time-to-value। আপনার product value দিচ্ছে কিনা, যদি সেটা বুঝতে চান তাহলে দেখুন, “কতজন ৩ বার ফিরে এসেছে?” এই metric-টাই sustainable growth-এর ইঙ্গিত।
5. Pivot বা Persevere - change করবো, নাকি চালিয়ে যাব?
দুইটা ক্লিয়ার অপশন:
১) data যদি দেখায় আপনার assumption ভুল pivot করুন
২) যদি slow but steady progress থাকে। সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে “stuck in the middle”যেখানে neither working nor failing।
6. A/B Testing - opinion না দিয়ে data দিয়ে সিদ্ধান্ত নিন
স্টার্টআপে কোনী কিছুই স্পেসিফিক না।
Headline কোনটা ভালো করবে? test.
Price কোনটায় sell হবে? test.
Landing page কোনটায় convert হবে? test.
A/B testing আপনাকে assumption reality-তে নিয়ে আসে। Gut feeling অনেকসময় ভুল হয়, data rarely lies bro...
7. Small Batches - কম বানান, দ্রুত শিখুন
Content-এর ক্ষেত্রেও same rule:
৩০টা পোস্ট বানিয়ে বসে থাকার দরকার নেই।
৫টা বানান, test করুন, শিখুন, আবার ৫টা বানান।
Small batch আপনাকে দ্রুত iterate করতে দেয় minimize করে, learning maximize করে।
8. Sustainable Growth Engine - একটা engine master করুন
Growth-এর তিনটা route:
Paid (Ads), Viral (Share), Sticky (Retention)
Lean Startup-এর rule: একটাকে mastery-তে নিন।
সব একসাথে ধরতে গেলে কোনটাই কাজ করবে না।
একটা strong engine মানেই predictable growth।
9. Five Whys - সমস্যা না দেখে মূল কারণ ঠিক করুন
যে কোনো সমস্যা দেখলে পরপর পাঁচবার “কেন?” জিজ্ঞেস করুন।
যেমন:
Post flop → কেন?
Headline weak → কেন?
Rushed → কেন?
Planning নেই → কেন?
No system. Root cause এনালাইসিস যদি ঠিকভাবে না করেন same সমস্যা আবার আসবে।
10. Continuous Deployment - শিপ করুন, শিখুন, ডেভেলপ করুন
Perfect-এর পিছনে ছুটলে কখনো launch করতে পারবেন না। Lean Startup বলে: “Launch earlier than feels comfortable.” Market আপনাকে যে feedback দেবে তার চেয়ে honest আর কিছু নেই।
আপনি যত দ্রুত release করবেন, তত দ্রুত grow করবেন।
এবার পাঠাওর এক্সাম্পলটা একবার দেখেন..
Pathao - Bike-only MVP
Food delivery বা car ride দিয়ে শুরু করলে fail করতো। ওরা শুরু করলো bike দিয়ে low cost, high speed, easy validation।
আবার আরেক চাচতো ভাই Chaldal - এক এলাকার ছোট MVP. পুরো ঢাকায় নয়, এক এলাকায় অপারেশন টেস্ট করলো। সেখান থেকে data নিয়ে expand করলো।
আরেক খালাতো ভাই, 10 Minute School - YouTube First Strategy. Before product-building, তারা free ভিডিও দিয়ে demand validate করেছে। This is pure Lean Startup.
আপনি আজ কোন principle apply করবেন?
কমেন্টে শুধুই নাম্বার লিখে দিন।
আর এভাবেই বিজনেস, প্রোডাক্ট, কন্টেন্ট সবকিছুর ইন-ডেপথ, রিয়েল, modern breakdown পেতে follow করুন .story
06/12/2025
আচ্ছা জাপানিরা কেন এত সফল? কেন Toyota, Sony, কিংবা Nintendo-র মতো কোম্পানিগুলো বিশ্বজয় করেছে? এর পেছনে আছে কাইজেন (Kaizen)।
কাইজেন কী?
Kaizen মানে "Continuous Improvement"।
ছোট ছোট পরিবর্তন এনে প্রতিদিন একটু একটু করে উন্নতি করা।
জাপানের এই কনসেপ্ট শুধু কোম্পানি নয়, ব্যক্তিগত জীবনেও সফলতা এনে দেয়।
কাইজেনের ৩টি main rules:
Small Steps, Big Impact:
প্রতিদিন ছোট ছোট উন্নতি করুন। আজ এক পৃষ্ঠা পড়া, কাল দুই পৃষ্ঠা। এক সময় আপনি পুরো বই শেষ করবেন।
Mistakes = Growth:
ভুল করলেই নিজেকে দোষারোপ করবেন না। বরং শেখার সুযোগ হিসেবে নিন।
Never Stop Improving:
উন্নতির কোনো শেষ নেই। আজ যা ভালো, কাল সেটা আরও ভালো হতে পারে।
কাইজেন কীভাবে শুরু করবেন?
১% নিয়ম ফলো করুন।
প্রতিদিন নিজের জীবনের যেকোনো একটা দিক ১% উন্নত করুন।
Daily Routine Analyze করুন।
কী কী সময় নষ্ট করছেন? সেই সময়গুলো ছোট ছোট কাজে ব্যয় করুন।
5-Minute Rule:
কোনো কাজ শুরু করতে ইচ্ছা না হলে বলুন, "শুধু ৫ মিনিট করব।" দেখা যাবে, কাজ শেষ করে ফেলেছেন।
Track করুন।
প্রতিদিন আপনার উন্নতি কোথায় হচ্ছে, সেটা লিখে রাখুন। এটা আপনাকে মোটিভেট করবে।
কাইজেনের impact কী?
Stress কমাবে।
Discipline বাড়াবে।
Self-Confidence বাড়াবে।
Life-এ Progress আনবে।
03/12/2025
ভূমিকম্পে ধীর স্থির থাকুন, নিরাপদ থাকুন সব সময়ই।
30/11/2025
একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ আইনত দণ্ডনীয়…
30/11/2025
প্রতিদিন সুখী থাকার ১৪টি সহজ উপায়
সুখকে আমরা প্রায়ই কোনও বড় সিদ্ধান্ত, গভীর ধ্যান বা নাটকীয় পরিবর্তনের ফল বলে ভাবি। কিন্তু বাস্তবতা ভিন্ন। সুখ গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, নিয়মিত যত্ন এবং মানসিক শৃঙ্খলার ওপর ভিত্তি করে।
এই লেখায় থাকছে ১৪টি টিপস। আপনি চাইলে ধীরে ধীরে এগুলি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। কারণ সুখ কখনোই আকস্মিক নয়। এটিও চর্চার বিষয়।
১. গভীর চিন্তা নয়, আগে বেসিক ঠিক করুন
আমরা ভাবি, গভীর ধ্যান বা আত্ম-অনুসন্ধানের মত বড় কিছু দিয়ে সুখের যাত্রা শুরু করতে হয়। কিন্তু বাস্তবে, এত গভীর চিন্তা শুরু করার আগে আমাদের সহজ চাহিদাগুলি আগে পূরণ করা দরকার। যেমন সময়মত ঘুমানো, ক্ষুধার্ত না থাকা, পর্যাপ্ত পানি পান করা এবং নিজের চারপাশ গুছিয়ে রাখা।
এই ছোট কাজগুলিই স্ট্রেস কমায় এবং মেজাজকে স্থিতিশীল রাখে। মনে রাখুন, শরীর যদি ভাল না থাকে, মনে প্রশান্তি বোধ করা কঠিন হয়ে পড়ে। এটাই সুস্থ থাকার সবচেয়ে সহজ হিসাব।
২. রাগকে বাড়তে দেবেন না
মুখের ওপর কিছু একটা বলে দিলে হয়ত সাময়িকভাবে মন হালকা হয়, কিন্তু ছোট্ট কোনো রাগের প্রকাশ বিপদ বরং আরো বাড়ায়। একটি সমস্যা ছোট থেকে বড় আকার ধারণ করে। যা পরিশেষে আপনার জন্যই বাড়তি বয়ে আনে। বরং একটু সময় নিন, কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি ঠাণ্ডা হতে দিন।
বেশিরভাগ বিরক্তিই আসলে ১০-১৫ মিনিটের মধ্যে কেটে যায়। একটু পানি খাওয়া, অন্যদিকে তাকানো বা হাঁটা এসবই রাগ কমানোর শক্তিশালী উপায়। রেগে গেলেও, সেই রাগের ওপর নিয়ন্ত্রণ রাখা আসলে নিজের মানসিক ক্ষমতা বাড়ানোর একটি ভালো উপায়। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রাগ অন্য পক্ষের উদ্দেশ্য নয়, বরং ভুল বোঝাবুঝির ফল। তাই রাগের মুহূর্তে কথা না বলে একটি ছোট তালিকা তৈরি করুন যে আপনি আসলে কী বলতে চেয়েছিলেন।
৩. অভিনয় করতে করতে সত্যিই অনুভব করুন
আমাদের মস্তিষ্ক আমাদের আচরণ দেখেই অনুভূতির সিদ্ধান্ত নেয়—এটা প্রমাণিত। আপনি জোর করে হাসলে, ভদ্র আচরণ করলে বা সদয় প্রতিক্রিয়া দিলে, মস্তিষ্ক ধরে নেয় যে সব ঠিক আছে।
মন খারাপ থাকলেও প্রফুল্ল আচরণ করলে আপনার ভেতরটা ধীরে ধীরে সেদিকেই সরতে থাকবে। এমনকি কারও ওপর রাগ থাকলে, তাকে একটি ছোট মেসেজ বা সামান্য সাহায্য করুন। এই ছোট দয়া আপনার রাগ কমিয়ে তার প্রতি আপনার মনোভাবকে নরম করে তুলবে।
আপনার ভঙ্গিমা (শরীরের ভাষা) বদলান। সোজা হয়ে বসুন বা হাঁটুন। মনোবিজ্ঞানীরা বলেন, এটি দ্রুত আত্মবিশ্বাস বাড়ায়।
এই ইতিবাচক অভিনয় নেতিবাচক চিন্তা এবং অনুভূতির চক্র ভাঙতে সাহায্য করে। মনে রাখবেন, নিয়মিত অভ্যাসে এই প্রচেষ্টাগুলিই একসময় আপনার স্বাভাবিক স্বভাবে পরিণত হয়।
৪. ভুল থেকেও তো গল্প তৈরি হয়
নতুন কিছু শুরু করতে আমাদের ভয় লাগে, কারণ খারাপ করলে বা ব্যর্থ হলে লোকে কী বলবে সেই চিন্তা আসে। কিন্তু মনে রাখবেন, সুখ সবসময় নতুন কিছুর সাথে যুক্ত। আপনি অনেক ভাল না করলেও শেখার আনন্দ পাবেন, এমনকি অপরিচিত জায়গায় গেলেও আপনার মস্তিষ্কে আনন্দের হরমোন (ডোপামিন) তৈরি হবে।
তাই নিজেকে সবসময় মনে করিয়ে দিন: “এটা আমার প্রথম চেষ্টা, ভুল হতেই পারে, কিন্তু ভুল থেকেও গল্প তৈরি হয়।” নিরাপদ এবং পরিচিত জিনিসে আটকে থাকলে আমাদের মনের বিকাশ থেমে যায়, তাই অপূর্ণতাকে মেনে নিয়েও এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
৫. ট্রিট দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবেন না
যখন মন খারাপ হয়, আমরা দ্রুত আরামের খোঁজে অপ্রয়োজনীয় দামি কেনাকাটার মত ‘ট্রিট’ গুলির আশ্রয় নিই। আমাদের মনে হয়, এসবই আমাদের সমস্যার সমাধান। কিন্তু সত্যি বলতে, এই কাজগুলি আসলে আপনার ভেতরের সমস্যার সমাধান না করে, সাময়িকভাবে মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখে।
তাই, নিজেকে জিজ্ঞেস করুন: “এই ক্ষণিকের আরাম কি সত্যিই আমাকে ভাল অনুভূতি দেবে, নাকি শুধু একটা সাময়িক নেশা তৈরি করবে?” একটি আরামদায়ক গরম শাওয়ার, পছন্দের গান শোনা, কোনো বন্ধুকে মেসেজ করা বা একটু ঘুমিয়ে নেওয়ার মত সহজ কাজগুলিই হয়ত মন খারাপ দূর করে আরো দীর্ঘস্থায়ী শান্তি ও স্বস্তি এনে দিতে পারে।
৬. কিছু সুখ সত্যিই টাকা দিয়ে কেনা যায়
টাকা সরাসরি সুখের মূল উৎস না হলেও, এটি জীবনে আরাম, দক্ষতা এবং স্বাস্থ্য সংক্রান্ত দিকগুলিকে সহজ করে তোলে। যেমন, একটি আরামদায়ক চেয়ার আপনার কাজ সহজ করতে পারে, একটি ভাল ক্যামেরা স্মৃতি ধরে রাখতে সাহায্য করতে পারে, বা স্বাস্থ্যকর খাবার মানসিক শক্তি বাড়াতে পারে।
ছোট একটি ছুটিও চাপ কমাতে দারুণ সহায়ক। এই ধরনের ‘কেনাকাটা’ আমাদের জীবনে ভাল ঘুম, কম স্ট্রেস, কম ঝামেলা এবং ব্যক্তিগত নিয়ন্ত্রণ এনে দেয়। আর এই সুবিধাগুলিই হল টেকসই সুখের ভিত্তি।
৭. সবথেকে ভালো কিছু পাওয়ার চাপ নেবেন না
জীবনের সবক্ষেত্রে সেরা জিনিসটি খুঁজে বের করার চাপ নেবেন না, কারণ এই খোঁজাখুঁজিই আমাদের ক্লান্ত করে তোলে।
আমরা অনেকে (যারা সহজে সন্তুষ্ট হোন) মনে করি, "যথেষ্ট ভাল হলেই চলবে যথেষ্ট।" আবার অনেকে মনে করি (যারা সবথেকে সেরাটি খুঁজি), "এর চেয়েও আর ভাল কিছু পাওয়া যায় কি না দেখি"
দুর্ভাগ্যের বিষয় হল, দ্বিতীয় প্রকারের মানুষেরা বেশি মানসিক চাপে ভোগে এবং সিদ্ধান্ত নিতেও তাদের কষ্ট হয়। যদিও হাসপাতাল বা নিরাপত্তার মত কিছু বিষয়ে ‘সেরা’ জিনিসটিই দরকার, তবে জীবনের বেশিরভাগ ছোটখাটো সিদ্ধান্তে “যথেষ্ট ভাল” জিনিসটি গ্রহণ করলে আপনার সময়, মাথাব্যথা এবং মূল্যবান জীবন দুটোই বাঁচানো সম্ভব।
৮. শক্তি বাড়াতে ব্যায়াম করুন, অল্প হলেও
যখন আমরা ক্লান্ত থাকি বা মন খারাপ লাগে, তখন আমাদের মনে হয়—"এখন ব্যায়াম করলে তো আরও দুর্বল হয়ে পড়ব!" কিন্তু ব্যাপারটা আসলে উল্টা। ব্যায়াম শরীরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে এবং মস্তিষ্কে আনন্দের অনুভূতি (এন্ডোরফিন) বাড়ায়।
তাই ভারি ব্যায়ামের কথা না ভেবে, শুধু নড়াচড়া করার দিকে মনোযোগ দিন। এমনকি মাত্র ১০ মিনিটের একটি হাঁটাও আপনাকে মানসিকভাবে সতেজ ও চাঙ্গা করে তুলতে পারে। তাই ক্লান্ত লাগলেও জিমে যাওয়ার চিন্তা না করে একটু হেঁটে আসুন। এইটুকু পরিশ্রমই আপনার মেজাজ বদলে দেবে।
৯. বারবার একই অনুযোগ না করলে সম্পর্ক সুন্দর হয়
বার বার একই কথা বলে বা ঘ্যান ঘ্যান করে আপনি হয়ত অন্য মানুষটিকে দিয়ে কাজ করাতে পারবেন না, বরং এতে শুধু সম্পর্কই খারাপ হয়। তাই ঘ্যান ঘ্যান বন্ধ করলে আপনার সম্পর্ক সুন্দর হবে।
চাপ প্রয়োগের বদলে কিছু সহজ কৌশল ব্যবহার করুন—যেমন শব্দহীন ইঙ্গিত দেওয়া, ছোট একটি রিমাইন্ডার দেওয়া, কাজটি নির্দিষ্ট নির্দেশ দিয়ে বলা (লেকচার দেওয়া নয়), অথবা সবথেকে কার্যকর হল কাজটি নিজেই করে ফেলা।
এর ফলস্বরূপ, আপনি নিজে হালকা অনুভব করবেন এবং অন্যজনও আপনার প্রতি কম প্রতিরোধ দেখাবে। আপনি চাপ না দিলে দেখবেন, সে হয়ত আগ্রহ নিয়েই কাজটি করছে। এতে শুধু বাড়ির কাজই নয়, আপনার নিজস্ব সুখও অনেক বেড়ে যাবে।
১০. কম অতি-প্রক্রিয়াজাত খাবার
অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার (যেমন চিপস, প্যাকেট স্ন্যাকস বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার) মস্তিষ্কে সুখের হরমোন কমিয়ে দেয়। তাই মাঝে মাঝে এসব খেলেও, প্রতিদিনের খাদ্যাভ্যাসে রাখলে তা মেজাজে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। এর বদলে বেশি করে প্রাকৃতিক খাবার—যেমন ডিম, ফল, বাদাম এবং সবজি খান।
এই খাবারগুলি আপনাকে মানসিক দিক থেকে স্থির ও সতেজ থাকতে সাহায্য করবে। গবেষণা বলে, যারা এই ধরনের খাবার কম খান, তাদের হতাশা বা বিষণ্ণতাও কম হয়। তাই স্ন্যাকসের বদলে প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত একটি ফল যুক্ত করার অভ্যাস করুন। মনে রাখুন, আপনার শরীর ও মন দুটোই নির্ভর করে আপনি কী খাচ্ছেন তার ওপর।
১১. স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হোন
স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হোন, কারণ অন্যের জন্য কিছু করার আনন্দ মস্তিষ্কে তৃপ্তি বা ‘অর্থপূর্ণ সুখ’ এনে দেয়।
আপনাকে বড় কোনো কাজ করতে হবে না, পথশিশুদের খাবার দেওয়া বা অফিসে একটি ছোট ইভেন্ট সংগঠিত করার মত সহজ কাজগুলিও যথেষ্ট।
গবেষণা স্পষ্টভাবে দেখায় যে, যারা নিয়মিত এমন ছোট ছোট সেবামূলক কাজে অংশ নেয়, তারা অন্যদের চেয়ে অনেক বেশি সুখী হয়। এই কাজের মাধ্যমে আপনি সমাজে নতুন মানুষের সঙ্গে যুক্ত হোন, যা এক ধরনের মানসিক সমর্থনও দেয়। তাই আজই আপনার সুবিধা মত একটি কাজ বেছে নিন এবং সেই তৃপ্তি অনুভব করুন।
১২. প্রকৃতির কাছাকাছি থাকুন
প্রকৃতিকে মানুষের মস্তিষ্কের জন্য এক ধরনের ‘রিসেট বাটন’ হিসাবে গণ্য করা হয়। গাছের পাতার শব্দ, খোলা আকাশ দেখা বা টাটকা বাতাস অনুভব করা—এগুলি বৈজ্ঞানিকভাবে আমাদের মানসিক চাপ কমায়, রক্তচাপ স্বাভাবিক রাখে এবং মস্তিষ্ককে শান্ত করে।
হাতে সময় কম থাকলে, শুধুমাত্র ছাদে দাঁড়িয়ে কয়েক মিনিট আকাশ দেখলেও মন হালকা হবে। প্রকৃতির সান্নিধ্য মনকে নতুন করে চাঙা করে তুলবে। গবেষণায় দেখা গেছে, সপ্তাহে মাত্র ৩০ মিনিট প্রকৃতির মাঝে কাটালে বিষণ্ণতার ঝুঁকিও কমে আসে। তাই পার্কে হাঁটুন, অথবা আপনার বারান্দায় বসুন—যেভাবে খুশি প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করুন।
১৩. বন্ধুদের সাথে সময় কাটান
মানুষ সামাজিক প্রাণী, আর সংযোগ মানেই সুখ। এক কাপ চা খাওয়া, একটু আড্ডা দেওয়া, গল্প করা বা একসঙ্গে হেঁটে বেড়ানো—বন্ধুদের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলি স্ট্রেস কমায় এবং মানসিক সমর্থনের অনুভূতি বাড়িয়ে তোলে।
শুধু বন্ধুই নয়, আপনার পোষা প্রাণীর সঙ্গও একইভাবে কাজ করে। গবেষণায় দেখা গেছে, ঘনিষ্ঠ সামাজিক সম্পর্কগুলি কেবল মন নয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে। তবে কেবল বহু মানুষের সঙ্গে যোগাযোগ রাখাই যথেষ্ট নয়, যাদের সাথে মন খুলে কথা বলা যায়, তাদের সঙ্গে সময় কাটানোই প্রকৃত সুখের চাবিকাঠি। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝেও অন্তত একটি আন্তরিক আলাপের জন্য সময় বের করুন।
১৪. প্রয়োজনে থেরাপিস্টের কাছে যান
প্রয়োজনে থেরাপিস্টের কাছে যেতে দ্বিধা করবেন না। জীবন আরো কঠিন হওয়ার বা আরো বড় কোনো সমস্যার জন্য অপেক্ষা করবেন না। থেরাপি হল নিজেকে গভীরভাবে বোঝার, মনের ভেতরের অনুভূতিগুলি পরিষ্কার করার এবং ভবিষ্যতের মানসিক চাপ (স্ট্রেস) মোকাবেলা করার জন্য একটি নিরাপদ জায়গা।
এটিকে বিলাসিতা মনে না করে, বরং এটি আপনার মানসিক স্বাস্থ্যের ফিটনেস হিসাবে দেখুন। থেরাপির মাধ্যমে আমরা কেবল পুরোনো সমস্যাগুলির সমাধান করি না, বরং সমস্যা শুরু হওয়ার আগেই নিজেকে প্রস্তুত করতে শিখি। একজন মানসিক স্বাস্থ্য পেশাদার আপনাকে শেখান কীভাবে অস্বাস্থ্যকর চিন্তা বা আচরণের চক্র ভাঙতে হয়। আপনার যেমন শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার, ঠিক তেমনই মনের যত্ন নেওয়াও অপরিহার্য।
30/11/2025
সে ছিল শুধু একজন বিজ্ঞানী নয়-এক জন স্বপ্নদ্রষ্টা, নতুন চিন্তার প্রতীক।
- অ্যালবার্ট আইনস্টাইন
ছোটবেলায় সবাই ভাবত, সে নাকি ধীর-স্বভাবের ছেলে। কথা কম বলে, ক্লাসেও চুপচাপ বসে থাকে। কিন্তু কেউ জানত না, তার মন তখন অন্য জগতে ঘুরে বেড়ায়- যেখানে আলো, সময় আর মহাবিশ্ব নিজেদের মধ্যে অদ্ভুত সব গল্প বলে।
একদিন সে বুঝল- যে মানুষ প্রশ্ন করতে থেমে যায়, তার শেখাও থেমে যায়।
আর সেই শান্ত, চুপচাপ ছেলেটাই এক সময় পুরো পৃথিবীকে শিখিয়ে দিল-
“কল্পনা জ্ঞানের চেয়ে বড় শক্তি।”
28/11/2025
অস্বস্তিকর কথোপকথন যেভাবে সামলাবেন
কখনও-কখনও কথা বলতে গিয়েই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ভুল সময়, ভুল শব্দ বা রাগের মুহূর্ত—এসব মিলেই সাধারণ আলোচনা দ্বন্দ্বে পরিণত হয়। কিন্তু একটু শান্ত হয়ে, ঠিকভাবে কথা বললে একই পরিস্থিতি সহজেই সামলানো যায়। তাই কঠিন আলোচনায় কখন থামবেন, কীভাবে বলবেন, আর কীভাবে বোঝার চেষ্টা করবেন—এসব জানা প্রয়োজন।
এই সহজ কৌশলগুলি দেখানো হয়েছে ইনফোগ্রাফিক্সটিতে।