Thesis and Research Papers Support

Thesis and Research Papers Support Thesis and Research Paper writing assistance are available here. We are just a message away. Whatspp Number +44 7448 312067 We are just a message away, Inbox now!

The 'Thesis and Research Papers Support" is a sister concern of the Engineer's Diary Family. Here we provide academic thesis and research paper writing services in an efficient way. You can knock us for support in writing your academic papers.

দেশের সবচেয়ে দ্রুত প্রকাশিত গবেষণা:Data collection: চোখে দেখাAnalysis: নিজের ধারণাConclusion:৮০% আনফিটPeer review করতে চ...
19/06/2026

দেশের সবচেয়ে দ্রুত প্রকাশিত গবেষণা:

Data collection: চোখে দেখা
Analysis: নিজের ধারণা
Conclusion:৮০% আনফিট

Peer review করতে চাইলে কমেন্টে আপনার বন্ধুকে ট্যাগ দিন, যে সবসময় বলে— “আমি কিন্তু অন্যদের মতো না।” 😭

হিরো আলমকে নিয়েও Taylor & Francis এর টপ লেভেল আন্তর্জাতিক জার্নাল Celebrity Studies-এ Research Article প্রকাশিত হয়েছেযে ...
24/05/2026

হিরো আলমকে নিয়েও Taylor & Francis এর টপ লেভেল আন্তর্জাতিক জার্নাল Celebrity Studies-এ Research Article প্রকাশিত হয়েছে

যে Hero Alom-কে আমরা এতদিন শুধু meme material ভাবতাম, গবেষকরা জানিয়ে দিলেন “না ভাই, এইটা শুধু cringe না, এইটা theoretical framework.” 😭📚

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, Hero Alom এখন আর শুধু YouTube celebrity না, তিনি এখন class struggle, platform visibility, masculinity crisis, Bengali identity এবং cringe culture-এর walking literature review।😂

এদিকে thesis students দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কারণ তারা বুঝতে পেরেছে, research topic খুঁজতে library যাওয়ার দরকার নাই, YouTube comment section-ই যথেষ্ট। 🫠

একজন হতাশ researcher বলেন: “আমি ৬ মাস ধরে research gap খুঁজছি, আর Hero Alom ভাই একাই ৭০০০ comment দিয়ে dataset বানিয়ে ফেলছেন!” 😭📊

Supervisor মহল জানিয়েছে: “Topic weak না, framing weak. Hero Alom নিয়েও যদি journal article হয়, তাহলে তোমার topic নিয়েও hope আছে.।”

বাচ্চারা আজকের শিক্ষা: আজ যাকে দেখে cringe লাগছে, কাল তাকেই নিয়ে literature review, methodology, thematic analysis আর conclusion লিখতে হতে পারে। 😇🤪

® Thesis and Research Paper Support

Join Thesis and Research Papers by Bangladeshi Students

Me after revision 17: “আমি এখন নিজেই literature gap.” 🐝📄
20/05/2026

Me after revision 17: “আমি এখন নিজেই literature gap.” 🐝📄

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের মাধ্যমে ...
20/05/2026

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের মাধ্যমে পড়াশোনার সুযোগ রয়েছে। সৌদি আরবের অফিসিয়াল Study in Saudi Arabia প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, প্রোগ্রাম এবং স্কলারশিপের ধরন দেখে আবেদন করতে পারবেন।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সৌদি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে Diploma in Arabic for Non-Native Speakers, Bachelor, Higher Diploma, Master’s এবং PhD পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট বিষয়, বিশ্ববিদ্যালয়, যোগ্যতা ও আসনসংখ্যা বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে।

🎓 কারা আবেদন করতে পারবেন?

বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সাধারণভাবে আবেদনকারীর ভালো একাডেমিক রেকর্ড থাকতে হয় এবং নির্বাচিত বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের admission requirements পূরণ করতে হয়।

সাধারণ যোগ্যতা হিসেবে যা প্রয়োজন হতে পারে:

✅ Bachelor প্রোগ্রামের জন্য HSC/A-Level বা সমমানের যোগ্যতা
✅ Master’s প্রোগ্রামের জন্য Bachelor ডিগ্রি
✅ PhD প্রোগ্রামের জন্য Master’s ডিগ্রি
✅ ভালো academic transcript/result
✅ Valid passport
✅ English বা Arabic language proficiency, যদি প্রোগ্রাম অনুযায়ী প্রয়োজন হয়
✅ Research-based Master’s বা PhD-এর জন্য research proposal
✅ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট admission criteria পূরণ করতে হবে

💰 Scholarship Type

সৌদি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত তিন ধরনের scholarship opportunity থাকে :

✅ Fully Funded Scholarship
✅ Partially Funded Scholarship
✅ Self-Funded Study

Fully funded scholarship পেলে সাধারণত শিক্ষার্থী tuition fee ছাড়াই পড়াশোনার সুযোগ পাওয়া যায় এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিভিন্ন সুবিধা পাওয়া যায়।

💵 Stipend / Monthly Allowance

বিশ্ববিদ্যালয়ভেদে stipend বা allowance ভিন্ন হয়। King Saud University-এর published student support information অনুযায়ী scholarship students-এর জন্য monthly stipend সাধারণত নিচের মতো হতে পারে:

📌 Science-related undergraduate students: প্রায় 1000 Saudi Riyal/month
📌 Humanities/Social Science undergraduate students: প্রায় 850 Saudi Riyal/month
📌 Postgraduate students: প্রায় 900 Saudi Riyal/month

🏠 scholarship এ কী কী সুবিধা পাওয়া যায় ?

University এবং scholarship type অনুযায়ী সাধারণত নিচের সুবিধাগুলো থাকতে পারে:

✅ Tuition fee waiver / free education
✅ Monthly stipend বা living allowance
✅ University accommodation
✅ Medical care / health services
✅ Discounted meals
✅ Arrival support বা initial settlement support
✅ Graduation/book shipment allowance
✅ Research and academic support
✅ Campus facilities, library, labs and student services
✅ Cultural, social and training activities

📝 How to Apply

১. প্রথমে Study in Saudi Arabia official platform-এ যেতে হবে।
২. নতুন account তৈরি করতে হবে।
৩. personal information এবং academic information পূরণ করতে হবে।
৪. পছন্দের university, programme এবং scholarship type নির্বাচন করতে হবে।
৫. required documents upload করতে হবে।
৬. application submit করতে হবে।
৭. নিয়মিত application status check করতে হবে।

📄 Application করার আগে যেসব documents প্রস্তুত রাখা ভালো

✅ Valid Passport
✅ Recent Passport-size Photograph
✅ Academic Certificates
✅ Academic Transcripts / Mark Sheets
✅ CV / Resume
✅ Statement of Purpose / Motivation Letter
✅ Recommendation Letter
✅ Research Proposal, especially for Master’s/PhD applicants
✅ English/Arabic Language Proficiency Certificate, if required
✅ Medical Fitness Certificate, if required
✅ Police Clearance Certificate, if required
✅ Attested Academic Documents, if required by the university/platform

⚠️ Important Reminder

প্রতিটি university এবং programme-এর eligibility, required documents, scholarship benefits এবং selection criteria আলাদা হতে পারে। তাই আবেদন করার আগে অবশ্যই official platform এবং selected university-এর admission page থেকে সব তথ্য যাচাই করে নিতে হবে।

মেধা থাকলেই কি success guaranteed? নাকি luck-ও বড় factor?আমরা সাধারণত কাউকে successful দেখলেই বলি “ভাই, মানুষটা নিশ্চয়ই ...
08/05/2026

মেধা থাকলেই কি success guaranteed? নাকি luck-ও বড় factor?

আমরা সাধারণত কাউকে successful দেখলেই বলি “ভাই, মানুষটা নিশ্চয়ই অনেক talented!”
আর কেউ ভালো result করেও সুযোগ না পেলে বলি “হয়তো চেষ্টা কম ছিল।”

কিন্তু research বলছে, বাস্তবতা এত simple না।

“Talent versus Luck: The Role of Randomness in Success and Failure” নামের একটি গবেষণায় Alessandro Pluchino, Alessio Emanuele Biondo এবং Andrea Rapisarda দেখিয়েছেন, success-এর পেছনে talent অবশ্যই important, কিন্তু অনেক সময় luck, timing, opportunity এবং randomness এত বড় ভূমিকা রাখে যে সবচেয়ে talented মানুষটাই সবসময় সবচেয়ে successful হয় না।

গবেষকরা একটি agent-based simulation model তৈরি করেন, যেখানে ১০০০ জন মানুষের ৪০ বছরের working life simulate করা হয়। সবাইকে শুরুতে একই level of capital বা opportunity দেওয়া হয়, কিন্তু জীবনের পথে randomly lucky events এবং unlucky events আসে। Lucky event এলে কেউ তার talent অনুযায়ী সুযোগ কাজে লাগাতে পারে, আর unlucky event এলে success কমে যায়।

সবচেয়ে interesting finding হলো simulation-এ সবচেয়ে successful মানুষটি সবচেয়ে talented ছিল না। তার talent ছিল average-এর কাছাকাছি। অন্যদিকে সবচেয়ে talented person শেষ পর্যন্ত সবচেয়ে successful হতে পারেনি। অর্থাৎ talent দরকার, কিন্তু talent একা সবসময় result guarantee করে না।

একটা student-life example চিন্তা করেন। কেউ হয়তো CGPA 2.90 নিয়ে full-funded scholarship পেয়ে গেল। আর কেউ CGPA 3.60 বা 3.80 নিয়েও scholarship পেল না।

তখন বাইরে থেকে অনেকে বলে “কম CGPA নিয়ে scholarship পাইল কীভাবে?” 😅

কিন্তু ভিতরের story হতে পারে আলাদা। যার CGPA কম, তার হয়তো research experience ছিল, strong SOP ছিল, ভালো recommendation ছিল, professor-এর research interest-এর সঙ্গে match করেছিল, email timing ভালো ছিল, অথবা এমন university-তে apply করেছিল যেখানে profileটা fit করেছে।

আর যার CGPA বেশি, সে হয়তো strong student হলেও wrong program choose করেছে, late apply করেছে, weak SOP দিয়েছে, supervisor match পায়নি, অথবা funding already শেষ হয়ে গেছে।

Success শুধু talent বা result দিয়ে explain করা যায় না; opportunity, timing, environment এবং luck-ও বড় role play করে।

তাই কারও success দেখে নিজেকে ছোট ভাবার দরকার নেই। আর নিজের ভালো result থাকলেও শুধু CGPA-এর উপর depend করলে হবে না। Profile build করতে হবে, research করতে হবে, networking করতে হবে, supervisor email করতে হবে, SOP ভালো করতে হবে, আর smartly opportunity খুঁজতে হবে।

একটা funny but true কথা হলো, CGPA দরকার, কিন্তু scholarship committee অনেক সময় এমন behave করে যেন তারা শুধু number দেখে না, পুরো “plot twist” দেখে। 😄

Written by: Thesis and Research Papers Support

আমরা অনেকেই কফির কাপ হাতে নিয়ে হাঁটার সময় খুব serious face করে balance করার চেষ্টা করি।তারপরও হঠাৎ করে কফি ছলকে পড়ে যায়।...
07/05/2026

আমরা অনেকেই কফির কাপ হাতে নিয়ে হাঁটার সময় খুব serious face করে balance করার চেষ্টা করি।
তারপরও হঠাৎ করে কফি ছলকে পড়ে যায়। তখন মনে হয়,
“ভাই, আমি তো এমন কিছু করিনি!” 😅

কিন্তু interesting বিষয় হলো, এই ছোট্ট everyday problem নিয়েও বিজ্ঞানীরা গবেষণা করেছেন। Paper-এর title ছিল: “Walking with coffee: Why does it spill?”

২০১২ সালে Physical Review E journal-এ প্রকাশিত এই গবেষণায় H. C. Mayer এবং R. Krechetnikov দেখিয়েছেন, হাঁটার সময় কফি ছলকে পড়ার পেছনে শুধু হাত কাঁপার ব্যাপার নেই; এর সঙ্গে জড়িত আছে human walking pattern, cup motion, liquid sloshing, frequency, acceleration—সব মিলিয়ে পুরো physics চলছে কাপের ভেতরে।

সহজভাবে বললে, আমরা যখন হাঁটি, আমাদের হাত ও কাপ একদম smoothভাবে চলে না। একটু সামনে-পেছনে motion হয়, একটু vertical movement হয়, আবার wrist-এর ছোট ছোট movement থাকে। এই motion কাপের ভেতরের কফিকে দোলাতে থাকে। একসময় সেই দোলানো liquid wave বড় হয়ে গিয়ে কফি বাইরে ছলকে পড়ে।

গবেষকরা পরীক্ষার জন্য মানুষকে কফির কাপ হাতে বিভিন্ন speed-এ হাঁটিয়েছেন। তারা focused walking এবং unfocused walking-ও compare করেছেন। মানে, আপনি যখন খুব মনোযোগ দিয়ে কফি না ফেলার চেষ্টা করছেন, আর যখন casual mood-এ হাঁটছেন—দুই অবস্থাই science-এর চোখে আলাদা।

আর সবচেয়ে মজার ব্যাপার হলো, গবেষণায় দেখা গেছে কফি সাধারণত ৪–৫ মিটার হাঁটার মধ্যে, অর্থাৎ প্রায় ৭–১০ step-এর মধ্যে spill করতে পারে। তাই pantry থেকে desk পর্যন্ত কফি না ফেলে নিয়ে আসতে পারলে নিজেকে ছোট করে দেখবেন না—আপনি practical fluid mechanics সামলাচ্ছেন। ☕😅

আরেকটা important বিষয় হলো, কাপ বেশি ভর্তি থাকলে spill হওয়ার chance বেশি। আবার আপনি যদি distracted থাকেন, যেমন phone scroll করতে করতে হাঁটেন, তাহলে cup motion-এ noise বেশি হয়, আর coffee আরও সহজে ছলকে পড়ে। তাই কফি হাতে phone scroll করা মানে নিজের উপর live experiment চালানো।

এই research থেকে একটা সুন্দর lesson পাওয়া যায়:
Research topic সবসময় খুব complex বা “galaxy-level” হতে হবে এমন না। আমাদের everyday life-এর ছোট ছোট ঘটনাও ভালোভাবে observe করলে research question হতে পারে।

কখনো কখনো একটি ভালো research idea শুরু হয় lab থেকে না,
শুরু হয় একটি spilled coffee cup থেকে।

এসো হে বৈশাখ, তাপস নিঃশ্বাসেTurnitin report উড়িয়ে দাও এক নিঃশ্বাসে 🤧📄🔥থিসিস স্টুডেন্টদের নববর্ষের একটাই প্রার্থনা:simila...
14/04/2026

এসো হে বৈশাখ, তাপস নিঃশ্বাসে
Turnitin report উড়িয়ে দাও এক নিঃশ্বাসে 🤧📄🔥

থিসিস স্টুডেন্টদের নববর্ষের একটাই প্রার্থনা:
similarity কমুক, stress ঘুচুক, supervisor-এর correction একটু দেরিতে আসুক 😭

শুভ নববর্ষ সবাইকে, especially those legends who are celebrating Boishakh with thesis, deadline, and unlimited PDF versioning. 🌺

বাইরে বৈশাখ, ভেতরে deadline — জীবন শিখিয়েছে, সবচেয়ে বড় উৎসবও pending work-এর সাথে আসে।
14/04/2026

বাইরে বৈশাখ, ভেতরে deadline — জীবন শিখিয়েছে, সবচেয়ে বড় উৎসবও pending work-এর সাথে আসে।

অনেকেরই রিসার্চ শুরু করা, হায়ার স্টাডির প্রস্তুতি, আর স্কলারশিপ নিয়ে সঠিক দিকনির্দেশনা দরকার হয়। সেই চিন্তা থেকেই আমরা খ...
04/02/2026

অনেকেরই রিসার্চ শুরু করা, হায়ার স্টাডির প্রস্তুতি, আর স্কলারশিপ নিয়ে সঠিক দিকনির্দেশনা দরকার হয়। সেই চিন্তা থেকেই আমরা খুব সাধারণভাবে, সবার জন্য উপকারী একটি ফ্রি ওয়েবিনার আয়োজন করেছি—যেখানে বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন শেয়ার করা হবে।

👤 স্পিকার: Md Shamim Ahmed
🎓 PhD Fellow, Aston University, UK
🗓️ তারিখ: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
🕤 সময়: রাত ৯:৩০ (GMT +6)
🏷️ আয়োজনে: Thesis and Research Papers Support

✅ যা যা থাকছে এই সেশনে:
— রিসার্চ কীভাবে গুছিয়ে শুরু করবেন
— MS/PhD-এর জন্য প্রস্তুতির বাস্তব রোডম্যাপ
— স্কলারশিপের জন্য প্রোফাইল কীভাবে শক্ত করবেন
— সাধারণ কিছু ভুল/কনফিউশন এবং কীভাবে এড়িয়ে চলবেন
— লাইভ Q&A

🔗 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/v51HFUffaFeJHrmF7

📩 নোট: সেশন শুরুর আগে রেজিস্টার্ড ইমেইলে মিটিং লিংক পাঠিয়ে দেওয়া হবে।

Q1 নামের আড়ালে প্রতারণা—Scopus লেখা মানেই আসল নারিসার্চ পেপার সাবমিট করার আগে একটু সাবধান না হলে অনেক সময় বড় বিপদ হয়। অন...
19/01/2026

Q1 নামের আড়ালে প্রতারণা—Scopus লেখা মানেই আসল না

রিসার্চ পেপার সাবমিট করার আগে একটু সাবধান না হলে অনেক সময় বড় বিপদ হয়। অনেকে শুধু “Q1”, “Scopus indexed”, “ISI” লেখা দেখে বিশ্বাস করে ফেলি—কিন্তু এটা দিয়েই অনেক predatory জার্নাল ফাঁদে ফেলে। তাই প্রথম কাজ হলো, জার্নালটা সত্যি সত্যি Scopus বা Web of Science এ আছে কিনা অফিসিয়াল লিস্টে গিয়ে নাম বা ISSN দিয়ে মিলিয়ে দেখা। ওয়েবসাইটে লোগো থাকলেই সেটা প্রমাণ না।

দ্বিতীয়ত, জার্নালের ওয়েবসাইট আর কথাবার্তা দেখলেই অনেক সময় বোঝা যায়। যদি বলে “২–৩ দিনে রিভিউ”, “গ্যারান্টি অ্যাকসেপ্ট”, “ফাস্ট পাবলিশ”—এই টাইপ কথা শুনলেই সতর্ক হন। আবার অনেক সময় সাবমিট করার পর হঠাৎ করে এপিসি বলে বসে, আগে থেকে পরিষ্কারভাবে কিছু লেখা থাকে না—এগুলোও বড় রেড ফ্ল্যাগ। ওয়েবসাইটে ভাষা অগোছালো, বানান-ভুল ভরা, কনটেন্ট কপি-পেস্ট টাইপ লাগলে সেটাও সন্দেহের জায়গা।

শেষ কথা—এডিটোরিয়াল বোর্ড আর পিয়ার রিভিউ সত্যি কিনা একটু চেক করুন। বোর্ডে কারা আছে তাদের নাম Google Scholar বা ইউনিভার্সিটি প্রোফাইলে মেলে কিনা দেখুন, আর আগের ইস্যুর কিছু পেপার খুলে দেখুন—কোয়ালিটি কেমন, স্কোপ মিলছে কিনা, রেফারেন্স ঠিক আছে কিনা। ভালো জার্নালে এসব জিনিস সাধারণত পরিষ্কার থাকে।

© Thesis and Research Papers Support

Address

Kawran Bazar
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Thesis and Research Papers Support posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category