29/05/2025
মেয়েরা বিয়ে না হওয়া পর্যন্ত কখনো জানতেও পারে না ,,,তার কতটা খাদ্যের অভাব 😔
অন্যের বাড়িতে সে কতোটা অবহেলিত!
বিয়ে না হলে একটা মেয়ে কখনো বুঝতেও পারত না,, তার কতোটা ভুল, ত্রুটি, দোষ আছে 😔 তার আসলে কোন গুণ নাই 😀।
হাজারো গুণে গুণান্বিতা মেয়েরা তোমরা জেনে রাখো
তোমাদের বিয়ের পর মানসিক ভাবে সুস্থ থাকার জন্য মনের জোর রাখতে হবে । এই সমাজে এসব শুনে কষ্ট পাওয়া যাবেনা।
কারণ............ .......
বিয়ের পরে কথার আঘাত সহ্য করার জন্য মেয়েদের
ক্ষমতা রাখতে হয় .…!
মেয়ে তুমি অন্য বাড়ি থেকে এসেছো, তাই সবাই তোমার দোষ খুঁজতে ব্যস্ত থাকবে ,
কোন কারণ ছাড়াই কথা শোনাতে থাকবে ,
যে তোমাকে নিয়ে আসবে জীবন সঙ্গী করে, সেই মানুষটাও স্বার্থে আঘাত পরলে কথা শোনাবে !
বিয়ের পরে অন্য বাড়িতে আসার পরে কখনও ভেবো না যে তোমাকে কেউ বুঝতে পারবে😔। কারো কাছ থেকে কোন প্রত্যাশা রেখো না, নিজের জীবন সঙ্গীর কাছেও নয় 😔।
মেয়ে তুমি অন্য বাড়ি থেকে এসেছো তাই তোমায় কেউ আপন মনে করবে না, শুধু অপরাধী বানাবে ! মনে রেখো তোমার শ্বশুর বাড়ির লোকদের কোন গুণ থাকুক বা না থাকুক তারা কিন্তু গুণী তবে তোমাকে অপরাধী বানানোটাই তাদের সবথেকে বড় গুণ 😄।
বিয়ের পরেই মেয়েরা বুঝতে পারে, তার বাবার কাছে তার জন্য আদর, ভালোবাসা, গুরুত্ব কতটা ছিলো 🙎♀️
আর বিয়ের পরে কতোটা গুরুত্বহীন হয়ে গেছে!
বাবার বাড়িতে মেয়েরা গুণের না হলেও কথার আঘাত সইতে হয় না 😊
কিন্তু বিয়ের পরে অন্য বাড়িতে গিয়ে যদি তুমি তাদের মনের মতো না হও, গুণী না হও (হাজারটা গুণ থাকা স্বত্বেও) তাহলে মেয়ে তোমাকে কথার আঘাত সইতে হবে !
তার জন্য মন খারাপ করা যাবে না,
এটাই মেয়েদের জীবন, মানতে না পারলেও মানতে হবে !! 😶
আসলে মেয়েদের বাবার কাছে ছাড়া অন্য কারোর কাছে কোন কিছু আশা করা ঠিক নয় ।😔
যত দিন বাবা মায়ের কাছে থাকবে ,তাদের সাধ্যের মধ্যে তোমার ইচ্ছে তারা পূরণ করবেন,
কারণ এই মানুষ গুলো একদিন না পারলেও ,
অন্য কোনদিন তা ঠিকই পূরণ করেন।।
বাবার বাড়িতে যত দিন মেয়েরা থাকে, তার বাবার রাজকন্যা হয়েই থাকে 🥰।
যতো আশা ইচ্ছে সব বাবা-মায়ের কাছেই চলে ।
পরবর্তী জীবনে কিছু না পেলেও বিন্দুমাত্র আফসোস করবে না !
তখন নিজেই নিজেকে বলবে আমার বাবা আমার ইচ্ছে পূরণ করেছে, 🥰
তাই আজ আর কোন আশা নেই ।।
তখন অনেকটা খারাপ লাগার পরেও মনে হবে
যে যতোই দোষ দিক, খারাপ বলুক, কথার আঘাত করুক, সবটা ভুলে ......
শুধু মনে হবে আমি আমার বাবার রাজকন্যা ।। 💙👩🏫
Collected 💖