16/04/2026
আজ উত্তরা ল্যাবরেটরী হাই স্কুল কর্তৃক আয়োজিত এসএসসি বিদায় ২০২৬ অনুষ্ঠানটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও স্নিগ্ধ পরিবেশে সম্পন্ন হয়েছে।
এই বিদায় ক্ষণ শুধুই বিচ্ছেদের নয়—এটি নতুন স্বপ্ন দেখার, নতুন পথে এগিয়ে যাওয়ার এক অনন্য সূচনা। প্রিয় শিক্ষার্থীদের হাসি, আনন্দ আর আবেগময় মুহূর্তে ভরে উঠেছিল পুরো আয়োজন।
“বিদায় মানেই শেষ নয়, বিদায় মানে নতুন কোনো শুরুর আহ্বান।”
প্রিয় এসএসসি ২০২৬ পরীক্ষার্থীরা—
তোমাদের জন্য রইলো আমাদের আন্তরিক দোয়া ও শুভকামনা। জ্ঞানের আলোয় আলোকিত হয়ে, সততা ও পরিশ্রমকে সঙ্গী করে তোমরা এগিয়ে যাবে সাফল্যের পথে—এই বিশ্বাস আমাদের অটুট।
“স্বপ্ন দেখো, সাহস রাখো, আর পরিশ্রমকে ভালোবাসো—সাফল্য একদিন তোমার দুয়ারেই কড়া নাড়বে।”
উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায়—
📍 আমাদের নতুন ঠিকানা: বাড়ি ৫৪, রোড ১৬, সেক্টর ১৪, উত্তরা, ঢাকা।